ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়: ডিজিটাল যুগে জ্ঞানচর্চার এক নতুন আন্দোলন

ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়-এর কাজ শুরু হয় ২০১৯ সাল থেকে। প্রথমে নেত্রকোনা জেলাতে অনুপ সাদি ও দোলন প্রভা উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম নিয়ে একটি সেমিনারের আয়োজন করেন। তারপরে কয়েকজন মিলে মিট আপ করেন। হাতে কলমে কিছু কাজ শেখান। কোভিডের কারণে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা যখন বন্ধ হয়ে যায় সেই সময় অনলাইনে কাজ চলে। উইকিপিডিয়ার অনলাইন মিটআপে যুক্ত থেকেছেন দুজনয়ে। দোলন প্রভা সেই সময়গুলোতে বাংলা উইকিপিডিয়ানদের ইমেইল পাঠিয়েছি এবং আমার কর্ম এলাকার উইকিপিডিয়ানদের খুজেছিলেন। ময়মনসিংহের ব্যবহারকারীদের সাথে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, ইমেইল, হোয়াসটএ্যাপের মাধ্যমে যোগাযোগ শুরু করেন।

পরবর্তীতে সকলে মিলে সিদ্ধান্ত নেন ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় করার। অফলাইন মিটআপ বন্ধ থাকার জন্য আমরা অনলাইনে আলোচনা চালান। অনলাইনে সম্প্রদায়ের তিনটি মিটআপ হয়। সেই সময় অনুপ সাদি, দোলন প্রভা, পার্থ প্রতিম সরকার, ঐশিক রহমান, শাকিল, নাহিয়ান, সিয়ামসহ প্রশাসক মাসুম আল রকি, শাবাব মুস্তফা যুক্ত থেকেছেন।

২০২২ সালের ১৫ জানুয়ারি সম্প্রদায়ের সদস্যরা মিলে অফলাইন মিটআপ করেন। ২৫ জুন ২০২২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ফটোওয়াক অনুষ্ঠিত হয়। একটি সম্প্রদায় তৈরির জন্য যেসব কাজ করতে হয় সেসব যৌথভাবে সম্পন্ন করে থাকেন। এই ধারাবাহিকতায় ১২ আগস্ট ২০২২ তাং এর ময়মনসিংহ সম্প্রদায়ের সকলে উইকিম্যানিয়া বাংলাদেশ ২০২২ এর প্রোগ্রামে অংশ নিয়ে ছোট মিট আপ করেন। পরবর্তীতে নতুন একটি আঞ্চলিক সম্প্রদায়ের জন্য অনুমোদন প্রদানের জন্য আবেদন করেন দোলন প্রভা। অবশেষে ২৩ সেপ্টেম্বর ২০২২ এ আমাদের সম্প্রদায় অনুমোদন লাভ করে।  

আরো পড়ুন

🏛️ ময়মনসিংহের রাজনীতি, সংস্কৃতি ও বরেণ্য ব্যক্তিত্ব
ব্রহ্মপুত্র তীরের এই জনপদের গৌরবময় ইতিহাস, রাজনৈতিক বিবর্তন এবং বরেণ্য ব্যক্তিদের জীবনগাথা নিয়ে আমাদের বিশেষ ২১টি আয়োজনের বিস্তারিত পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন।

👉 এখানে পড়ুন — ময়মনসিংহের মনন ও সংগ্রাম: রাজনীতি, সংস্কৃতি ও বরেণ্য ব্যক্তিত্ব 📖✨

Leave a Comment