জীবনের নব সূর্যস্নান

জীবনের নব সূর্যস্নান

অবশেষে আমরা দুজন খুব খুশি হই, শুরু হয় নতুন জীবনসানন্দে বুঝতে পারি প্রেম এসে কড়া নাড়ে, আহা কী আপনআগে পিছে ডানে বায়ে চারদিকে ছড়িয়ে যায় গোলাপী সুবাসহঠাত মোড়ে মোড়ে রটে যায় আগমনী ফাগুন বাতাসএসেছে মুগ্ধতার কাল, শুরু হয়ে গেছে নব সূর্যস্নানআমরা কজন অনুরাগী পরস্পরের চোখে দেখি আহ্বান;মানুষের লড়াই প্রেম ব্যর্থতা হাহাকারের পোস্টমর্টেম দেখে,আমরা দুজনে দুজনকে … Read more

আমাদের অম্লান চেতনা

আমাদের অম্লান চেতনা

চিন্তারও দিক থাকে, থাকে অনেক গতির বদল,চেতনার চারদিক খুঁজে পাওয়া অনেক কঠিন,ভাবনার বারান্দায় কত কিছু ঘটে, কত কিছু ছোটে,তোমার ইচ্ছেগুলো গাছ হয়, নদী হয়অথবা হয় লেনিন মাও সেতুংয়ের অমর বিজয়তোমার আশাগুলো ঝড়ো হাওয়ায় মাঝপথে একাকী দাঁড়ায়তারাও মানুষের মাঝখানে একসাথে চলতে চায়সেই তুমি যার পরিচয় আমি নির্ভুলভাবে জানিআর তোমাকে আমি কখনো খুঁজিনিআর হয়তো আমি কখনো খুঁজবোও … Read more

আমার হৃদয় কোনো দেয়াল মানে না

আমার হৃদয় কোনো দেয়াল মানে না

আমি চেয়েছি পরিবর্তন আর বদলে যাওয়া – তুমি তা জানোআমি খুঁজেছি গভীর মনোযোগের সাথে – তুমি তাও জানোআমি দেখেছি হৃদয় ভেদ করে যা থাকে – তুমি তাও জানোআমি জানি তুমি চেয়েছিলে প্রগতি সমৃদ্ধি আর রাজহাঁসঅনেকে রিক্ত, বারবার খুঁজে খুঁজে ফেরে গভীর আশ্বাস;আমি খুঁজেছি হারানো আশা আর পাল্টে ফেলার পথের ঠিকানাকারো অন্যায় আদেশে আমাদের স্বপ্নে আঘাত … Read more

পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে

পিতৃভূমি

পিতৃভূমি, হৃদপিণ্ডের মতো অবিরত কাজ করো তুমিবাঁচিয়ে রাখো আর বেঁচে থাকো সর্বদাইআর আমার সমগ্র সত্ত্বাজুড়ে দুনিয়ার গান হয়ে থাকোতোমার অহংকার নেই, কোনো হুঙ্কারও নেইআছে সততা সাহস আর সত্যের প্রতি ভালবাসাসত্যের কাঠিন্য আমি অনুভবে বুঝতে পারিভালবাসতে পারি তাই তোমার কঠিন সত্য। তুমি বদলে যাও সময়ের আঘাতে আঘাতেকোন সুদূর অতীতে জন্ম তোমার, কত শত বছর আগে?তোমার ইতিহাস … Read more

সম্পর্ক, মানে শক্তির নিত্যতা

সম্পর্ক, মানে শক্তির নিত্যতা

বছর মাস দিনগুলো যায় আরআসে নতুন নতুন আসে দিন মাস বছরজীবনের চারদিকে অফুরানপ্রাণের কম্পনসৃষ্টির বেদনায় তৈরি হয় যৌবনের শিল্পকলাচলা আর পা ফেলা,সময় চলে আগুনের পাখায়বয়সের দাগগুলো চোখ মুখ গালের বলিরেখায়বাড়ে, অভিজ্ঞতাও বাড়ে, রণনীতি রণকৌশলও বাড়েআসলে থামে না কিছু, গতিশীল সবজীবনের চারপাশে আমাদের পরিবেশে মুহুর্মুহু কলরব;বেঁচে থাকে খাদ্য কণা, শস্য কণা বীজাধারে প্রাণ কণাবাঁচবার প্রেরণা,বেঁচে থাকে … Read more

তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে

তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে

আবার, হঠাত আবার,ঝড় উঠেছে ঝড়, তীব্র হিংস্র ঝড়, উঠেছে হঠাত ঝড়। ঝড়ের পরে আমাদের সমগ্র মহাদেশ আবিষ্কারআমার জন্মগ্রামে তোমার জন্মভূমে কৃষ্ণপক্ষের চাঁদপুরনো উপমায় আমি চাঁদের মতো তোমাকেই ভালবাসি আমি জানি তুমি আসবেই, তোমাকে আসতেই হবে,আমার শ্রেণিহীন রক্তেআমার রক্তের রঙ লালশ্রমিকের রক্তের রঙ লালতোমার আমার প্রিয় রক্তের রঙের নাম আন্তর্জাতিকআমাদের দুনিয়ার নাম রক্তলালরক্তলাল সাম্যের দুনিয়ায় আমি … Read more

আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি

আমরা সেদিন

আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছিসেদিন আমাদের অনেক কাজ ছিলোআমরা সেদিন পথে পথে পথিক খুঁজেছিলামসেদিন সময়ের দহনে পুড়ছিলো হাজারো মানুষসেদিন দুটো কাক চাঁদ দেখে হেসেছিলোসেদিন আমরা কাকের হাসি দেখে হেঁচেছিলাম, কেশেছিলামসেদিন আমরা বন্ধুকে সঙ সাজতে ডেকেছিলামসেদিন আমাদের মধ্যে দুতিনজন প্রকৃতই ভাঁড় সেজেছিলোআমরা সেদিন কৌতুকাভিনয় দেখে নাক ডেকে ঘুমিয়েছিলাম। সেদিনের পর বহুত দিন গত … Read more

প্রত্যাশার স্বাপ্নিক আমরা ফেরি করি আশার আলো

প্রত্যাশার স্বাপ্নিক আমরা

কিছুই শেষ হয় নাভুলতে চাইলেই ভুলে থাকা যায় নাঅনেক পুরনো পথে হাঁটতে ইচ্ছে করেঅনেক পুরনো ঘরে থাকতে ইচ্ছে করেপুরনো ছাদের নিচে বাঁচতে ইচ্ছে করেবয়েসী বটের নিচে ইচ্ছে করে বিরাম নিতে,এসব পুরনো টান, হয়তো ভালো নয়,তবুও ইচ্ছে করে কারো কারো অতীতে ফিরে যেতে। বাংলাদেশ কতো কী মনে মনে বলে?সালগুলো পালটে যায় বিশ বছর পরের এই দিনেপদ্মার … Read more

বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো

বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো

আমাদের বেদনাগুলো বহুভাবে ধরা পড়েবেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো লতানো পথে বাড়েআমাদের কথার ধারায়অবিরত পথ চলায়দিনগুলো রাতগুলো বিষণ্ণতায় কাটেমন আমার একাই যায় মরুভূমি মাঠে;অতীত স্মৃতিকে ভাবি কিছুক্ষণ পুরনো মিথ্যা বলেবর্তমানে কষ্টের সত্যটি আমাদের সাথে চলেআমাকে আহত করে, আমাকে পঙ্গু করে। এখানে আমরা হাঁটি, ক্লান্ত হই, ব্যর্থ হই, কখনো দাড়াইআহত হই কথায় ও কর্মে, আঘাতের বৃত্তবদ্ধতায়,তীব্র … Read more

প্রশ্নের পিরামিড

প্রশ্নের পিরামিড

কে তুমি?কিছুক্ষণ বসে থাকা আর কেন কথা বলা,বাসে-ট্রেনে করে কেন ছুটে চলা, কোন অনির্দিষ্ট পথে,সবাই চলছে ছুটে কেন আঁধারে-আলোতে,এসব কিসের গতি, কেন হঠাত থামে,কোথাকার ধাবমান সিঁড়ি, ডানে বামেএসব কিসের ছবি: জীবনেরনাকি শৈশবের নাকি বুড়ো সময়ের? কে তুমি?কী গান শোনাবো তোমায়?কোথা থাকে গানের স্মৃতি?কাকে কে ডাকে আর কাকে কে ডাকায়,কীভাবে ডাকায়, কোন সে পিরিতি,ডাকাতের ঘরে কার … Read more

জরুরি নির্দেশ: তিন

জরুরি নির্দেশ তিন

এখন শহরের পথে পথে অনেক পাখিউড়াও পাখিদের মাথার খুলি,দেখামাত্র হত্যা কর, দেখামাত্র কর গুলিএখন জরুরি কাল, জরুরি প্রয়োজন,এখন পাখিদের হত্যার তুমুল আয়োজনচালাতে শ্বাস প্রশ্বাস দরকার কাঁদানে গ্যাসএখন কথা বলার বদলে শুধুই গোঙানোমুখ দিয়ে ফেনা তোলা আর জলপাই গাড়িতে পতাকা উড়ানো। এখন শান্তিতে গ্রহণ করো মৃত্যু ও রক্তপাতশান্ত পথে ধরে রাখো তোমাদের রিক্ত হাত,হাতে রাখো হ্যান্ডকাপ, … Read more

পাথরের মতো সত্য চোখ

পাথরের মতো সত্য চোখ

সারাদিন শেষ ছুটি ছিল আজ,আমাদের তাই নিয়ে শেষ ছুটোছুটি,আমরা কজন আজ আমাদের মতো করে ছুটিশহরের শেষ প্রান্তে আলো দেখি, দেখি চেতনার হামাগুড়িবলি দেয়া মূল্যবোধ, প্রকৃতির ব্যর্থ প্রতিশোধপচে যাওয়া মগজের ঘিলু আর দেখি মানবসন্তান; ফিরে আসি, ভয় নেই, ভয়হীন দুপুর বিকেল রাত —বহুদিন দেখিনি এরূপে দুপুরে হারানো শৈশব আর হারানো বিবেক,কী আর দেখতে পারি একুশ শতকে … Read more

সৃষ্টির শব্দে মুখরিত আমাদের যৌথ খামার

সৃষ্টির শব্দে মুখরিত

সাবধানে তোমাকে ভাবি যদি ঝিরঝির ঝরে পড়ে তোমার আহ্বানএ সময়ে ভালো লাগে দূর হতে ভেসে আশা সুর আর বর্ষার গান,পাঠালে তুমি আমাকে এ শহরে খুঁজে পেতে স্বপ্ন থোকা থোকাআমি খুঁজেছি মানুষ আর লড়তে লড়তে তাদের ফিবছর বেঁচে থাকা,খুঁজেছি সঞ্চিত আধুলি, ভালোবাসার বাড়িতে পাওয়া পাকা লাল ফলপেয়েছি যবের দানা, নক্ষত্র লিপি, উষ্ণতা, শীতের সম্বল,দেখেছি চারপাশে পরমাণু … Read more

সরসী

সরসী

নামটি তমার সরেস, যেন স্বর্গ থেকে আসা সুঘ্রাণ,ট্রেন থেকে নামার শেষ মুহূর্তে জানলাম;তুমি এক মহাগল্প আমার অচেনা শহরে;— দেখা কী হবে আর কোনোদিন, শেষ প্রশ্ন ছুঁড়লাম ক্ষীণ ভরসায়,— হতেও পারে অন্য কোনোখানে অন্য কোনো ট্রেনে,— একদিন চা খেতে এসো চায়ের দোকানে, শেষবার বললাম শেষ মিনতিতে,— কেন নিজের ঘর নেই বুঝি, শেষ প্রশ্ন উঁচিয়ে ধরলে চোখের … Read more

জরুরি নির্দেশ: দুই

জরুরি নির্দেশ

আজ সন্ধ্যা সাতটা হতে বাংলাদেশ অন্ধকার,আজ সন্ধ্যা আটটা হতে কর্মক্ষেত্রে তালা,আজ সন্ধ্যা সাতটা হতে সাঁঝবাতি জ্বালাবে না কেউ,আজ হতে অন্ধকারে নিজের বন্ধ ঘরে মোগল সাম্রাজ্যের মালিক সবাই, প্রতিদিন যেখানে বসতাম আমরা সন্ধ্যায়,সেখানে আজ হতে সেনাক্যাম্প লেফট-রাইট,যে নগরের সিঁড়িগুলোতে আমরা মগ্ন ছিলাম প্রেমেসেই সিঁড়িতে এখন সাইরেন রাজবে ঘনঘন,চত্বরের ঘাসের গালিচায় আজ হতে বসবে না কেউ,নিজের বিছানায় … Read more