টমাস হবসের রাষ্ট্রচিন্তা হচ্ছে রাষ্ট্র, মানব প্রকৃতি, প্রকৃতির রাজ্যের ধারণা

টমাস হবসের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য

টমাস হবসের রাষ্ট্রচিন্তা বা হবসের হবসের রাষ্ট্রচিন্তায় অবদান (ইংরেজি: Characteristic of Hobbes’ political thought) হচ্ছে মানব প্রকৃতি, প্রাকৃতিক রাজ্য ও সামাজিক চুক্তির মাধ্যমে সৃষ্ট রাষ্ট্র সম্পর্কিত উল্লেখযোগ্য ধারণাসমূহ। পুঁজিবাদের উদ্ভবের যুগের এই দার্শনিক টমাস হবস (১৫৮৮-১৬৭৯) ইংল্যান্ডের এক যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ২০ বৎসর বয়সে মেধাবী হবস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং রাজ … Read more

প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন: আধুনিক ইউরোপীয় জাতিরাষ্ট্র ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের তাত্ত্বিক ভিত্তি

মার্টিন লুথার ১৫২১ সালে 'ওয়ার্মসের ডায়েটে' (Diet of Worms) পবিত্র রোমান সম্রাট পঞ্চম চার্লস এবং ক্যাথলিক চার্চের প্রতিনিধিদের সামনে নিজের অবস্থানে অটল দাঁড়িয়ে আছেন; যা ইউরোপে ধর্মীয় সংস্কার ও আধুনিক রাজনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক যুগান্তকারী মুহূর্ত।

পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর ইউরোপীয় সমাজ-কাঠামো এবং ধর্মতাত্ত্বিক ঐতিহ্যের আমূল পরিবর্তনের প্রধান কারিগর ছিলেন জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের প্রখ্যাত অধ্যাপক মার্টিন লুথার। তিনি ছিলেন একাধারে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনের (Reformation) অগ্রপথিক এবং নতুন এক ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। লুথারের ব্যক্তিত্ব কেবল একজন পুরোহিতের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না; বরং তিনি ছিলেন এক দূরদর্শী চিন্তক এবং তৎকালীন প্রচলিত যাজকতন্ত্রবিরোধী … Read more

রাষ্ট্রচিন্তায় মেকিয়াভেলির অবদান মানব প্রকৃতি, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদে

রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলির অবদান

আধুনিক রাষ্ট্রচিন্তায় মেকিয়াভেলির অবদান (ইংরেজি: Machiavelli’s contribution to Political Thought) রয়েছে মানব প্রকৃতি, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ নির্মাণে। এই আধুনিক রাষ্ট্রচিন্তার পুরোধা নিকোলো ম্যাকিয়াভেলি (১৪৬৯-১৫২৭) ইতালীর ফ্লোরেন্স নগরীর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের এক পর্যায়ে তিনি তাঁর যুগান্তকারী পুস্তক ‘দি প্রিন্স’ রচনা করেন। ‘দি প্রিন্স’ পুস্তকে ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার মূল বিষয়গুলো বিবৃত হয়েছে। রাজনৈতিক … Read more

ইউরোপীয় রাষ্ট্রচিন্তায় রেনেসাঁ বা নবজাগরণ বা পুনর্জাগরণ আন্দোলনের প্রভাব

নবজাগরণ বা রেনেসাঁ

ইউরোপীয় রাষ্ট্রচিন্তায় রেনেসাঁ বা নবজাগরণ বা পুনর্জাগরণ আন্দোলনের প্রভাব (ইংরেজি: The influence of the Renaissance on European political thought) ছিল অপরিসীম। মধ্যযুগীয় অবস্থা থেকে আধুনিক ইউরোপের অভ্যুদয়ের পেছনে রেনেসাঁর প্রভাব সবচেয়ে বেশি। রেনেসাঁর কালপর্বকে চিহ্নিত করা হয় পঞ্চদশ শতাব্দীর শেষ কয়েক দশক থেকে ষোড়শ শতাব্দীর প্রথম তিন দশক পর্যন্ত বিস্তৃত সময়কে। ১৪৫৩ সালে তুর্কীদের হাতে … Read more

মুজফফর আহমদ ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সুবিধাবাদী নেতা

মুজফফর আহমদ

মুজফফর আহমদ বা কাকাবাবু বা কমরেড মুজফফর আহমদ (ইংরেজি: Muzaffar Ahmed, ৫ আগস্ট ১৮৮৯ – ১৮ ডিসেম্বর ১৯৭৩) ছিলেন অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, বঙ্গের কমিউনিস্ট আন্দোলনের সুবিধাবাদী নেতা এবং মহান স্বাধীনতা সংগ্রামী। বঙ্গ এবং উপমহাদেশের রাষ্ট্রচিন্তাবিদদের ভেতর তাঁর নাম অবিস্মরণীয় হয়ে আছে। তাঁর জন্ম বাংলাদেশের নোয়াখালীর সন্দীপের মুসাপুরে। তার পিতার নাম মনসুর আলি … Read more

ভাসানীর রাজনৈতিক চিন্তাধারা হচ্ছে সমাজতন্ত্র, স্বাধীকার, গণতন্ত্র ও রবুবিয়াত

মওলানা ভাসানীর রাজনৈতিক চিন্তাধারা

মওলানা ভাসানী বা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক চিন্তাধারা (ইংরেজি: Political Thoughts of Maulana Bhasani) হচ্ছে সমাজতন্ত্র, অসাম্প্রদায়িকতা, স্বাধীকার, প্রত্যক্ষ সংগ্রাম, গণতন্ত্র, রবুবিয়াত ও বিশ্বশান্তি। তাঁর এসব রাজনৈতিক চিন্তাধারা তাঁর বক্তৃতা, রচিত পুস্তিকা ও গ্রন্থে বিবৃত রয়েছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯০৮ খ্রিস্টাব্দে মওলানা মনিরুজ্জামান, মওলানা আকরাম খাঁ প্রমুখ নেতৃবৃন্দের সংস্পর্শে আসেন এবং … Read more

মওলানা ভাসানী ছিলেন মজলুম জনগণের সাম্রাজ্যবাদবিরোধি নেতা

মওলানা আবদুল হামিদ খান ভাসানী

মওলানা ভাসানী বা মওলানা আবদুল হামিদ খান ভাসানী (ইংরেজি: Abdul Hamid Khan Bhashani; ১২ ডিসেম্বর, ১৮৮০ – ১৭ নভেম্বর, ১৯৭৬) ছিলেন বিশ শতকের ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বাঙলার মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসাবে সমধিক পরিচিত।[১] … Read more

সাঁওতাল বিদ্রোহের ফলাফল হচ্ছে জাতির স্বায়ত্তশাসনের মর্যাদা পুনরুদ্ধার

সাঁওতাল বিদ্রোহের ফলাফল

সাঁওতাল বিদ্রোহের ফলাফল (ইংরেজি: Results of the Santal Rebellion)  হচ্ছে সাঁওতাল জাতির স্বায়ত্তশাসনের মর্যাদা পুনরুদ্ধার, তাঁদের বিশেষ অধিকারের স্বীকৃতি, সাঁওতাল পরগণা গঠন এবং সাঁওতাল পরগণায় তিন বছরের জন্য মহাজনদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়। তবে সাঁওতাল পরগণায় ইংরেজদের প্রবেশ বেড়ে যায়, সাঁওতালদের ভেতরে মিশনারিদের কাজ করতে দেয়া হয়। এছাড়াও আরো কিছু ফলাফল নিচে আলোচনা করা হলো। … Read more

সাঁওতাল বিদ্রোহের কারণ হচ্ছে খাজনা বৃদ্ধি, মহাজনদের শোষণ ও কারচুপি

সাওতাল বিদ্রোহের কারণ

সাঁওতাল বিদ্রোহের কারণ (ইংরেজি: Causes of Santhal Rebellion) নিহিত আছে খাজনা বৃদ্ধি, মহাজনদের শোষণ ও বহিরাগত ব্যবসায়ীদের কারচুপির ভেতরে। ১৮৫০ এর দশকে  সুদখোর মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণ ও ঠকবাজীতে সাঁওতাল জনগণ নিঃস্ব হয়ে পড়েছিলেন। মহাজনের ঋণ যতই ফেরৎ দিক, কখনও শোধ হতো না। বংশ পরম্পরায় পরিশোধ করতে হতো, ঋণ পরিশোধের নামে স্ত্রী-পুত্র-কন্যাকে সারাজীবন গোলাম … Read more

সুনির্মল বসু ছিলেন বাংলা ভাষার শিশু সাহিত্যিক, লেখক ও সম্পাদক

সুনির্মল বসু

সুনির্মল বসু (ইংরেজি: Sunirmal Basu; ২০ জুলাই ১৯০২ – ২৫ ফেব্রুয়ারি ১৯৫৭) ছিলেন বাংলা ভাষার শিশু সাহিত্যিক, লেখক ও সম্পাদক। যে কজন মুষ্টিমেয় সাহিত্য সাধক আজীবন বাংলা শিশুসাহিত্যের সেবায় ব্রতী ছিলেন তাঁদের মধ্যে কবি সুনির্মল বসু অন্যতম। বাংলার শিশু কিশোরদের মধ্যে একাধারে শিক্ষা ও আনন্দ বিতরণের ব্রত নিয়ে আজীবন অশেষ ক্লেশ স্বীকার  করেও কখনো পশ্চাদপদ … Read more

সুনীতিকুমার চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্যিক, ভাষাতাত্ত্বিক ও উগ্রজাতীয়তাবাদী

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সুনীতিকুমার চট্টোপাধ্যায় (ইংরেজি: Suniti Kumar Chatterji; ২৬ নভেম্বর, ১৮৯০— ২৯ মে, ১৯৭৭) ছিলেন সাহিত্যিক, ভাষাতাত্ত্বিক, ভাষাবিজ্ঞানী, জ্ঞানতাপস এবং ভারতীয় উগ্রজাতীয়তাবাদী। প্রখ্যাত এই লেখক ও জাতীয় অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৮৯০ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হরিদাস চট্টোপাধ্যায়। সুনীতিকুমারের জীবনেতিহাস প্রকৃতপক্ষে নতুন নতুন জ্ঞান অন্বেষণের এক ধারাবাহিক চমকপ্রদ এ ইতিহাস। তিনি ছিলেন যথার্থই জ্ঞানতাপস … Read more

শিবনাথ শাস্ত্রী ছিলেন বিশিষ্ট সাহিত্য সাধক, সমাজসেবীও রাজনৈতিক সংগঠক

শিবনাথ শাস্ত্রী

শিবনাথ শাস্ত্রী (ইংরেজি: Shibnath Shastri; ৩১ জানুয়ারী ১৮৪৭ – ৩০ সেপ্টেম্বর ১৯১৯) ছিলেন বিশিষ্ট সাহিত্য সাধক, সমাজসেবী ও রাজনৈতিক সংগঠক। উনবিংশ শতকের মধ্যভাগে সেই যুগের তরুণ সমাজ নতুন চেতনা ও নতুন আবেগে উদ্বুদ্ধ হয়ে সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। একদিকে স্বদেশপ্রেম ও অন্যদিকে পাশ্চাত্যের যুক্তিবাদী ভাবধারা এই দুইয়ের সমন্বয়ে সনাতনপন্থী সমাজে প্রবল পরিবর্তনের ঢেউ জাগিয়ে তুলেছিল। … Read more

মুকুন্দ দাস ছিলেন বাংলার চারণ কবি, লেখক, পালাগায়ক ও স্বাধীনতা সংগ্রামী

মুকুন্দ দাস

মুকুন্দ দাস (ইংরেজি: Mukunda Das; ২২ ফেব্রুয়ারি ১৮৭৮ – ১৮ মে ১৯৩৪) ছিলেন বাংলা ভাষার চারণ কবি, লেখক, যাত্রাপালা রচয়িতা এক স্বাধীনতা সংগ্রামী। বাংলার চারণ কবি মুকুন্দদাসের জন্ম ঢাকার বানরী গ্রামে। পিতার নাম গুরুদয়াল দে। তার পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর। গুরুদয়াল কাজ করতেন বরিশালে এক ডেপুটির আদালতে। কর্মসূত্রে তাকে বরিশালে থাকতে হতো। পরে সপরিবারে এখানেই … Read more

সত্যজিৎ রায় ছিলেন সাহিত্যিক, চিত্রশিল্পীও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার

সত্যজিৎ রায়

সত্যজিৎ রায় (ইংরেজি: Satyajit Ray; ২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) ছিলেন সাহিত্যিক, চিত্রশিল্পীও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার। তাঁর জন্ম হয় ১৯২১ খ্রিস্টাব্দের ২ মে ময়মনসিংহের মসুয়ার জমিদার বংশে। তাঁর পিতা বাংলা শিশু সাহিত্যে খেয়াল রসের স্রষ্টা সুকুমার রায়, মাতা সুপ্রভাদেবী। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মতই সংস্কৃতি ক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছে। … Read more

সুকুমার রায় ছিলেন বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক

সুকুমার রায়

সুকুমার রায় (ইংরেজি: Sukumar Ray; ৩০ অক্টোবর ১৮৮৭ – ১০ সেপ্টেম্বর ১৯২৩) ছিলেন বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক। তাঁর জন্ম হয় ১৮৮৭ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর কলকাতায়। তাঁর পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন শিশু সাহিত্যিক, সংগীতজ্ঞ, চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী। পিতার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে সাহিত্যের প্রতিভালাভ করেছিলেন সুকুমার রায়। অল্প বয়স থেকেই মুখে মুখে ছড়া তৈরি … Read more