বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তিতে গত ৩০ মে ২০১৫ তারিখে পুরস্কৃত হলেন ১৩ জন উকিপিডিয়ান। বাংলা ভাষায় ব্যবহৃত বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে অবদান রাখায় শীর্ষ ১০ জনকে সম্মাননা ও তিনজনকে পুরস্কার প্রদান করা হয়েছে। গত ৩০ মে ২০১৫ বিভিন্ন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তি সম্মেলন। উল্লেখ্য বাংলা উইকিপিডিয়া হচ্ছে বাংলা ভাষায় চালিত একটি অনলাইন মুক্ত বিশ্বকোষ।
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ ১০ অবদানকারী হিসেবে সম্মাননা লাভ করেছেন সুব্রত রায়, ইয়াহিয়া বারী, আফতাব উজ জামান উল্লাহ, ইনতেখাব আলম চৌধুরী, অঙ্কন ঘোষ দস্তগীর, প্রত্তয় ঘোষ, মাসুম ইবনে মুসা, অনুপ সাদি, আসিফ মুক্তাদীর ও একেএম শাহাদত হোসেন।
উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সুমন মল্লিক ২০ হাজার টাকা, জুবায়ের বিন ইকবাল ১৫ হাজার টাকা ও মো. গালিবকে ১০ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন কথাসাহিত্যিক আনিসুল হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মাহবুব উল হক মজুমদার। লেখক আনিসুল হক বলেন, বাংলা উইকিপিডিয়ায় আপনারা যে অবদান রাখছেন তা আসলে ইতিহাসে এক একটা দাগ রেখে যাওয়ার মতো। এভাবে একদিন বাংলা ভাষা সমৃদ্ধ হয়ে উঠবে। শনিবার সকালে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাসে এ সম্মেলনের উদ্বোধন করেন তৎকালীন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখা ‘উইকিমিডিয়া বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণদের হাত ধরে বাংলায় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় নতুন নতুন তথ্য যোগ হচ্ছে। এটি দারুণ একটি উপায় যাতে বিনামূল্যে তথ্য পাওয়ার পাশাপাশি নিজেও তথ্য যোগ করা যায়।
বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালক নুরুন্নবী চৌধুরী হাছিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুর রহমান ও উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান।
উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখা উইকিমিডিয়া বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী সম্মেলনে স্বেচ্ছাসেবক ও অবদানকারীদের সমন্বয়ে উইকিপিডিয়াতে তথ্য সমৃদ্ধকরণ, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন
- উইকিমিডিয়া কমন্স ফটোগ্রাফিতে অনুপ সাদির কাজ
- উইকিমিডিয়া মূলত জ্ঞান প্রচারক প্রকল্প যা অলাভজনক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত
- উইকিমিডিয়া আন্দোলনে আপনারাও কেন থাকবেন
- উইকি ওমেন ক্যাম্প ২০২৩ আমার কাজের ইতিবাচক প্রভাব ফেলেছে
- উইকি সম্মেলন ভারত ২০২৩-এ দোলন প্রভার অভিজ্ঞতা
- উইকি সম্মেলন ভারত ২০২৩ দুই শতাধিক ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে শেষ হয়েছে
- উইকিমিডিয়া কমন্সে দোলন প্রভার কাজের অভিজ্ঞতা
- উইকিমিডিয়া আন্দোলনে আমার যুক্ততা
- উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দোলন প্রভার কাজের তালিকা
- ময়মনসিংহ সম্প্রদায়ের রোয়াইলবাড়ি দূর্গে ফটোওয়াক
- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় গঠনের কার্যক্রমের বিবরণ
- দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা
- বাংলা উইকিপিডিয়ায় জেন্ডার গ্যাপ সম্পর্কিত উপস্থাপনা
- উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯-এ অংশগ্রহণকারী দোলনপ্রভার অভিজ্ঞতা
- উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম হচ্ছে উইকিমিডিয়ার একটি প্রকল্প
- উইকিসম্মেলন ভারত ২০১৬-এ অংশগ্রহণ নিয়ে দোলন প্রভার অভিজ্ঞতা
- ময়মনসিংহে উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম অফলাইন মিটআপ অনুষ্ঠিত
- বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তিতে পুরস্কৃত হলেন ১৩ উকিপিডিয়ান
- নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের আয়োজনে আড্ডা ও মতবিনিময়
- অনুপ সাদির বাংলা উইকিপিডিয়া সম্পাদনা, অভিজ্ঞতা ও অন্যান্য কার্যক্রম
- নেত্রকোনায় অনুষ্ঠিত উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের প্রতিবেদন
- নেত্রকোনা সরকারি কলেজে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
ইউটিউবে দেখুন বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্পে অবদান রাখা সম্পর্কে
বিশেষ দ্রষ্টব্য: খবরটি প্রথমে প্রাণকাকলি ব্লগে, পরে রোদ্দুরে ডট কমে এবং সবশেষে ফুলকিবাজ ডট কমে আজ ১ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হলো।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।