২৭ মে ২০১৯ সালে ই-মেইলের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম ‘উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন’-এর জন্য বৃত্তি পেয়েছি। আমি খুব আনন্দিত হয়েছিলাম। এটা ছিলো আমার জন্য উইকিমিডিয়া থেকে প্রাপ্ত প্রথম বৃত্তি।
আমি ২০১৬ সালের ২৩ আগস্ট মাসে বাংলা উইকিপিডিয়াতে প্রথম সম্পদনা করি। আমি সাধারণত বাংলা নিবন্ধ তৈরি, পাতা স্থানান্তর, বানান সংশোধন, বিষয়শ্রেণী তৈরি করে থাকি। বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করাই আমার প্রধান উদ্দেশ্য। সেজন্য আমি নিবন্ধ তৈরিতে মনোযোগ দেই। এছাড়াও আমি অন্যান্য উইকিপিডিয়াতেও ছোট ছোট সম্পাদনা করেছি। উইকিমিডিয়ার ২০ জুনের সম্মেলনটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিলো।
সম্মেলনে যোগ দেয়ার জন্য ১৯ জুন বাংলাদেশ থেকে আমরা ৭ জন উইকিপিডিয়ান দুপুরে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরুতে পৌঁছোয়। সেইসময় কলকাতায় তাপমাত্র ছিলো ৩৫-৩৮ আর বেঙ্গালুরুতে ২৩ ডিগ্রী। এখানকার আবহাওয়া ভালো, আরামদায়ক; রোদের প্রখরতা কম। গরম, ঘাম, অস্বস্তি অনেক কম। বাংলাদেশ ও কলকাতার থেকে বেঙ্গালুরুর তাপমাত্রা কম। বিমানবন্দর থেকে আমরা টেক্সিতে করে সম্মেলনের স্থান ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে যাই। আমরা বাংলাদেশি উইকিপিডিয়ানদের মধ্যে ছিলাম অনুপ সাদি, আফিফা আফরিন, গালিব হাসান, মেরাজ, মাসুম আল রকি, মুহিন রিয়াদ ও আমি দোলন প্রভা।
‘উইকিমিডিয়া এডুকেশন সার্ক সম্মেলন’- এর দিনগুলো আমার কাছে খুব গুরুত্বপুর্ণ ছিলো। আমি সম্মেলনের প্রতিটি সেশন উপভোগ করেছি। ভারত, বাংলাদেশ, নেপাল থেকে উইকিপিডিয়ান যোগ দেয় এই সম্মেলনে। নানা ভাষাভাষীর সাথে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এটা একটি সুন্দর প্লাটফর্ম ছিলো।
২০ তাং সকালের নাস্তা শেষে নিজেদের নাম রেজিষ্টেশন করে সম্মেলন কক্ষে প্রবেশ করি। এরপর উইকিপিডিয়ার শিক্ষা কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলোচনা করেন। বিকেলের সেশনে আমরা একত্রিত হই নিজেদের ভবিষৎ কর্ম-পরিকল্পনা নিয়ে প্রেজেনটেশলের জন্য। তারপরের দুদিন অর্থাৎ ২১-২২ তাং বিভিন্ন সম্প্রদায়ের উইকিপিডিয়ানরা নিজেদের গবেষণা পত্র উত্থাপন করেন। এরমাঝে কিছু কিছু ইভেন্ট ছিলো যা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন পোস্টার লেখা, অভিজ্ঞতা ভাগ করা ইত্যাদি।
এরমাঝে আমারা সব অংশগ্রহণকারী ১০টি টিমে ভাগ হয়ে নিজেদের পরিকল্পনা উত্থাপন করেছিলাম। আমি এই সম্মেলন থেকে উইকি ডেটার কাজ শিখেছি। শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা পেয়েছি। যা পরবর্তি কাজে সাহায্য করবে। সম্মেলন শেষের দিন সব নারী উইকিপিডিয়ান মিলে একটি অলাদা ফটোসেশন হয়। এরপরে উপস্থিত উইকিপিডিয়ান মিলে যৌথ ফফটোসেশন হয়।
উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন শেষ করে ২২ তাং বিকালে ভারত, নেপাল ও বাংলাদেশের কয়েকজন উইকিপিডিয়ান মিলে লালবাগ গার্ডেনে যাই। সেটা ছিলো ব্যক্তিগত চিন্তা। সেখানে গিয়ে আমরা জায়গাটা ঘুরে দেখি ও ফটোসেশন করি। শেষ দিনটাও অনেক আনন্দময় ছিলো।
আরো পড়ুন
- উইকিমিডিয়া কমন্স ফটোগ্রাফিতে অনুপ সাদির কাজ
- উইকিমিডিয়া মূলত জ্ঞান প্রচারক প্রকল্প যা অলাভজনক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত
- উইকিমিডিয়া আন্দোলনে আপনারাও কেন থাকবেন
- উইকি ওমেন ক্যাম্প ২০২৩ আমার কাজের ইতিবাচক প্রভাব ফেলেছে
- উইকি সম্মেলন ভারত ২০২৩-এ দোলন প্রভার অভিজ্ঞতা
- উইকি সম্মেলন ভারত ২০২৩ দুই শতাধিক ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে শেষ হয়েছে
- উইকিমিডিয়া কমন্সে দোলন প্রভার কাজের অভিজ্ঞতা
- উইকিমিডিয়া আন্দোলনে আমার যুক্ততা
- উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দোলন প্রভার কাজের তালিকা
- ময়মনসিংহ সম্প্রদায়ের রোয়াইলবাড়ি দূর্গে ফটোওয়াক
- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় গঠনের কার্যক্রমের বিবরণ
- দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা
- বাংলা উইকিপিডিয়ায় জেন্ডার গ্যাপ সম্পর্কিত উপস্থাপনা
- উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯-এ অংশগ্রহণকারী দোলনপ্রভার অভিজ্ঞতা
- উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম হচ্ছে উইকিমিডিয়ার একটি প্রকল্প
- উইকিসম্মেলন ভারত ২০১৬-এ অংশগ্রহণ নিয়ে দোলন প্রভার অভিজ্ঞতা
- ময়মনসিংহে উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম অফলাইন মিটআপ অনুষ্ঠিত
- বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তিতে পুরস্কৃত হলেন ১৩ উকিপিডিয়ান
- নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের আয়োজনে আড্ডা ও মতবিনিময়
- অনুপ সাদির বাংলা উইকিপিডিয়া সম্পাদনা, অভিজ্ঞতা ও অন্যান্য কার্যক্রম
- নেত্রকোনায় অনুষ্ঠিত উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের প্রতিবেদন
- নেত্রকোনা সরকারি কলেজে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
তথ্যসূত্র:
১. দোলন প্রভা, ১৪ আগস্ট, ২০১৯, “উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯-এ দোলন প্রভার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতি”, রোদ্দুরে ডট কম, ঢাকা, ইউআরএলঃ https://www.roddure.com/education/personal-experience-eduwiki/
আলোকচিত্রের ইতিহাস: উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯-এ যোগদানকৃত নারী উইকিপিডিয়ানবৃন্দ। আলোকচিত্রটি তুলেছেন অনুপ সাদি
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ফুলকিবাজ এবং রোদ্দুরে ডটকমের সম্পাদক।