২০-২২ অক্টোবর ভারতের দিল্লীতে উইকি ওমেন ক্যাম্প ২০২৩ সম্মেলনটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় ৩০ টিরও বেশী দেশের নারী উইকিপিডিয়ানে অংশগ্রহণ গ্রহণ করেছিলো। এই সম্মেলনটি আমার কাজে অনেক ইতিবাচক প্রভাব তৈরি করেছে। বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসাবে আমি উপস্থিত ছিলাম। আমি capacity building-এ অংশ নিয়েছি। কয়েকটি সেমিনার আমার খুব ভালো লেগেছে যেমন- I am REMARKABLE, Safe and Inclusive Spaces for people who identify as women, Community Story, Collaborations and Partnerships Workshop. এইসব সেমিনার আমার চ্যাপ্টারের সাথে শেয়ার করেছি। এছাড়া আমার ময়মনসিংহ সম্প্রদায়ের ছোট ছোট ইভেন্টের করার জন্য এই অভিজ্ঞতা খুব দরকার ছিলো।
এই প্রোগ্রামে আমি উইকি সেলেব্রেটেড হয়েছি। এটা একজন উইকিপিডিয়ানের জন্য অনেক আনন্দের বিষয়। আমার কাছে দিনটি অনেক আনন্দের ছিলো। অনেকের কাছে থেকে আমি অভিনন্দন পেয়েছি। ৩ দিনের সম্মেলন থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি উইকিতে যেসব কাজ করেছি পরবর্তীতে আরো নতুন কিছু দিতে পারব আশা করি।

উইকি ওমেন ক্যাম্প ২০২৩ সম্মেলনটি থেকে ফিরে এসে বাংলাদেশে নারী উইকিপিডিয়ানদের নিয়ে পুনরায় ১০ নভেম্বর ২০২৩ আরো একটি আড্ডা আয়োজন করেছি। সেই আলোচলায় আমরা বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করেছি। গুগল ফর্মে একটি জরিপের আয়োজন করেছি। যেটা উইকি জরিপ ২০২৩ নামে ডিসেম্বর ৬ থেকে জানুয়ারি ৩০ পর্যন্ত চলবে। আমরা সকলেই আশাবাদী বাংলাদেশে জেন্ডার গ্যাপ নিয়ে ভবিষ্যৎতে কিছু কাজ করতে পারবো।
আরো পড়ুন
- উইকিমিডিয়া কমন্স ফটোগ্রাফিতে অনুপ সাদির কাজ
- উইকিমিডিয়া মূলত জ্ঞান প্রচারক প্রকল্প যা অলাভজনক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত
- উইকিমিডিয়া আন্দোলনে আপনারাও কেন থাকবেন
- উইকি ওমেন ক্যাম্প ২০২৩ আমার কাজের ইতিবাচক প্রভাব ফেলেছে
- উইকি সম্মেলন ভারত ২০২৩-এ দোলন প্রভার অভিজ্ঞতা
- উইকি সম্মেলন ভারত ২০২৩ দুই শতাধিক ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে শেষ হয়েছে
- উইকিমিডিয়া কমন্সে দোলন প্রভার কাজের অভিজ্ঞতা
- উইকিমিডিয়া আন্দোলনে আমার যুক্ততা
- উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দোলন প্রভার কাজের তালিকা
- রোয়াইলবাড়ি দুর্গ ফটোওয়াক: ঐতিহ্যের সন্ধানে ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম মাঠপর্যায় অভিযান
- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়: ডিজিটাল যুগে জ্ঞানচর্চার এক নতুন আন্দোলন
- দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা
- বাংলা উইকিপিডিয়ায় জেন্ডার গ্যাপ সম্পর্কিত উপস্থাপনা
- উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯-এ অংশগ্রহণকারী দোলনপ্রভার অভিজ্ঞতা
- উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম হচ্ছে উইকিমিডিয়ার একটি প্রকল্প
- উইকিসম্মেলন ভারত ২০১৬-এ অংশগ্রহণ নিয়ে দোলন প্রভার অভিজ্ঞতা
- ময়মনসিংহে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম অফলাইন মিটআপ: এক নতুন পথচলার শুরু
- বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তিতে পুরস্কৃত হলেন ১৩ উকিপিডিয়ান
- নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম: প্রান্তিক পর্যায়ে মুক্তজ্ঞানের প্রসার
- অনুপ সাদির বাংলা উইকিপিডিয়া সম্পাদনা, অভিজ্ঞতা ও অন্যান্য কার্যক্রম
- নেত্রকোনায় অনুষ্ঠিত উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের প্রতিবেদন
- নেত্রকোনা সরকারি কলেজে উইকিপিডিয়া শিক্ষা কর্মশালা: উচ্চশিক্ষায় মুক্তজ্ঞানের পদযাত্রা
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ফুলকিবাজ এবং রোদ্দুরে ডটকমের সম্পাদক।