নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম: প্রান্তিক পর্যায়ে মুক্তজ্ঞানের প্রসার

নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের আওতায় বাংলা উইকিপিডিয়া সম্পাদনা, পাঠ ও এর পরিধি বিস্তারে এক বিশেষ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের ১৬ অক্টোবর, নেত্রকোনা শহরের ‘বাংলার নেত্র’ পত্রিকা কার্যালয়ে বিকেল ৫:০০ টায় এই তথ্যবহুল মতবিনিময় ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

“উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম, নেত্রকোনা” আয়োজিত এই অনুষ্ঠানে নেত্রকোনা সরকারি কলেজের একঝাঁক আগ্রহী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলা উইকিপিডিয়াতে কীভাবে সহজে শিক্ষামূলক নতুন নিবন্ধ যুক্ত করা যায় এবং বিদ্যমান নিবন্ধগুলোর তথ্য সম্প্রসারণ ও মানোন্নয়ন করা সম্ভব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্র্যাকটিক্যাল ধারণা দেওয়া হয়।

এই বিশেষ শিক্ষা কার্যক্রমে নেত্রকোনা সরকারি কলেজের বাংলা এবং দর্শন বিভাগের একদল তরুণ ও উৎসবী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় বাংলা উইকিপিডিয়ান অনুপ সাদি এবং দোলন প্রভা “উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম, নেত্রকোনা”-এর লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণ পর্বটিকে আরও কার্যকর করতে ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের উইকিপিডিয়ার বিভিন্ন বিষয়ভিত্তিক নিবন্ধ সরাসরি প্রদর্শন করা হয়। এরপর উইকিপিডিয়া ব্যবহারের নিয়মাবলি, কীভাবে নতুন নিবন্ধ তৈরি করতে হয় এবং বিদ্যমান নিবন্ধগুলোর তথ্য কীভাবে সম্প্রসারণ ও সম্পাদনা করা যায়—সেসব বিষয়ে খুঁটিনাটি ও ব্যবহারিক কৌশল তুলে ধরা হয়।

উপস্থিত শিক্ষাত্রীর নিজেদের প্রাতিষ্ঠানিক সিলেবাসের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে তৈরিকৃত নিবন্ধকে আরো সমৃদ্ধ করার জন্য আগ্রহী। এছাড়া উইকিপিডিয়া নিয়ে নিজেদের মতামত দেন বাংলা বিভাগের ছাত্র-ছাত্রী কচি, জেরিন, শাওন, বিশ্বজিৎ; দর্শন বিভাগের আবুবকর সিদ্দিক নাদিম, আহম্মেদ তানভীর মোকাম্মেল। এছাড়াও উপস্থিত ছিলেন গল্পকার পুরবী সম্মানিত, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ছাত্রী আয়েশা আকতার আশা এবং অভিভাবক সজীব সরকার রতন।

আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে প্রাতিষ্ঠানিক পড়াশুনার সাথে উইকিপিডিয়াকে যুক্ত করে অধ্যয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। উইকিপিডিয়াকে শিক্ষার অংশ হিসাবে ব্যবহার করার জন্য নানা প্রকার কাজ করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক জ্ঞানকে অনলাইনে সহজলভ্য করে চলেছে উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্প। অনেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার ফলে উইকিপিডিয়াতে একটি সুন্দর গুছানো নিবন্ধ তৈরি হয়।

পরবর্তী সময়ে আমার কার্যক্রমকে আরও উন্নত করতে হলে, উইকিপিডিয়া ব্যবহারের সুফলগুলো তুলে ধরার ওপর আমাকে মনোযোগ দিতে হবে। ব্যবহারকারীরা যদি মুক্ত জ্ঞানের গুরুত্ব বুঝতে পারেন, তবে তাঁরা অনলাইন কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠবেন। মুদ্রিত বিশ্বকোষ সম্পর্কে জনমানসে থাকা ধারণা পরিবর্তনের লক্ষ্যে, আমাকে অনলাইনে প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্য উৎসের ওপর জোর দিতে হবে।

ইউটিউবে দেখুন বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্পে অবদান রাখা সম্পর্কে

অনুপ সাদি গত ৩ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশের নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের আলোচনা করেন।

আরো পড়ুন

🏛️ ময়মনসিংহের রাজনীতি, সংস্কৃতি ও বরেণ্য ব্যক্তিত্ব
ব্রহ্মপুত্র তীরের এই জনপদের গৌরবময় ইতিহাস, রাজনৈতিক বিবর্তন এবং বরেণ্য ব্যক্তিদের জীবনগাথা নিয়ে আমাদের বিশেষ ২১টি আয়োজনের বিস্তারিত পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন।

👉 এখানে পড়ুন — ময়মনসিংহের মনন ও সংগ্রাম: রাজনীতি, সংস্কৃতি ও বরেণ্য ব্যক্তিত্ব 📖✨

তথ্যসূত্র ও নোট: এই প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ১৭ অক্টোবর ‘রোদ্দুরে.কম’ অনলাইন পোর্টালে। পরে লেখাটি ৩১ অক্টোবর, ২০২১ তারিখে ফুলকিবাজ.কমে কিছুটা সংস্কার করে প্রকাশ করা হয়। মূল প্রতিবেদনের তথ্যসমূহ আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সামান্য পরিমার্জন, সংস্কার ও উন্নত সংস্করণে এখানে প্রকাশ করা হলো।

Leave a Comment