হুমায়ুন আজাদ ছিলেন নিরাশার কর্দমে ডুবে থাকা বাঙলার হাহাকারের কবি

হুমায়ুন আজাদ

হুমায়ুন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭ – ১২ আগস্ট ২০০৪) ছিলেন নিরাশার কর্দমে ডুবে থাকা বাঙলার হাহাকারের কবি। তার মতো নৈরাশ্য ও নিঃসঙ্গতাপূজারি মানুষ পাওয়া ভার। আধুনিকতাবাদী কবিদের ঝামেলায় জড়িয়ে যাওয়া তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি ঘোষণা করতে পারেন ‘এ আঁধারে উন্মাদ ও অন্ধরাই শুধু আশাবাদী’১। তিনি নৈরাশ্যবাদী ছিলেন এ ব্যাপারে যেমন দ্বিমত নেই তেমনি তিনি … Read more

নারীমুক্তি হচ্ছে সামন্তবাদ, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন

নারীমুক্তি

নারীমুক্তি বা নারী মুক্তি আন্দোলন (ইংরেজি: Freedom of women) হচ্ছে সামন্তবাদ, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের কবল থেকে নারীদের মুক্ত হবার বিভিন্ন রূপের ধারাবাহিক আন্দোলন। উনিশ শতকের শেষার্ধে এই আন্দোলন ইউরোপে শুরু হয়ে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ শতকের শেষার্ধে নারীবাদ নামে একটি পুরুষতান্ত্রিক পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদপুষ্ট প্রতিক্রিয়াশীল আন্দোলন ইউরোপে ছড়িয়ে পড়লে নারী মুক্তি আন্দোলন হোঁচট … Read more

ছড়া হচ্ছে বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতা বা পদ্য

ছড়া কি

ছড়া (ইংরেজি: Rhyme) হচ্ছে বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতা বা পদ্য। বাংলা কবিতার ঘরোয়া গ্রামীণ ব্যবহারে ছড়া প্রধান ধারা হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। ব্রিটিশ উপনিবেশিক আমলে নতুন গদ্যভাষা আবির্ভাবের পূর্বে ছড়া বাংলা সাহিত্যের একটি শক্তিশালী ধরন হিসেবে বিবেচিত ছিল। সাধারণত স্বরবৃত্ত ছন্দে গ্রাম্য ছড়া বা লৌকিক কাব্য ধারা রচিত হয়েছে।[১] ছড়াকে মানুষের আদিমতম সাহিত্য-প্রয়াসগুলির অন্যতম … Read more

চেতনা প্রবাহ হচ্ছে সাহিত্য সমালোচনায় একটি বর্ণনামূলক উপায় বা পদ্ধতি

চেতনা প্রবাহ

চেতনা প্রবাহ বা চেতনার অন্তঃশীল প্রবাহ (ইংরেজি: Stream of consciousness) হচ্ছে সাহিত্য সমালোচনায় একটি বর্ণনামূলক উপায় বা পদ্ধতি যা “বর্ণনাকারীর মনের মধ্যে যে বহুবিধ চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি চলতে থাকে তা চিত্রিত করবার” চেষ্টা করে।[১] এটি সাধারণত অন্তরস্থ একক উক্তির (Interior monologue) রূপে থাকে এবং এটি বেখাপ্পা, খাপছাড়া বা অনিয়মিত বিরামচিহ্ন দিয়ে প্রকাশ পায়। সমালোচকরা বিভিন্ন … Read more

ইউরোসাম্যবাদ বা ইউরোকমিউনিজম: পশ্চিম ইউরোপে মার্কসবাদের বিবর্তন ও আদর্শিক বিচ্যুতি

ইউরোকমিউনিজম

ইউরোসাম্যবাদ বা Eurocommunism ছিল বিংশ শতাব্দীর ৭০ ও ৮০-এর দশকে পশ্চিম ইউরোপীয় সাম্যবাদী দলগুলোর মধ্যে বিকশিত একটি বিশেষ রাজনৈতিক প্রবণতা। মূলত ১৯৬৮ সালের প্রাগ বসন্ত এবং চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত সামরিক হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় এই ধারার চূড়ান্ত প্রকাশ ঘটে। তবে এর বীজ রোপিত হয়েছিল আরও আগে—১৯৫৬ সালের হাঙ্গেরি অভ্যুত্থান, চীন-সোভিয়েত মহাবিতর্ক এবং রুশ অর্থনীতির আমূল পরিবর্তনের প্রেক্ষাপটে। তৎকালীন পশ্চিম ইউরোপের কমিউনিস্ট পার্টিগুলো … Read more

সমাজতন্ত্রের ইতিহাস কয়েক শতাব্দীব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিক লড়াই

সমাজতন্ত্রের ইতিহাস

সমাজতন্ত্রের বাস্তব ইতিহাস বা সমাজতন্ত্রের ইতিহাসের (ইংরেজি: History of socialism) সূত্রপাত ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব ও তা থেকে উদ্ভূত পরিবর্তনগুলি থেকে, যদিও ফরাসি বিপ্লব পূর্ববর্তী আন্দোলন এবং ধারণায় সমাজতন্ত্রের নজির রয়েছে। ১৮৪৮ খ্রিস্টাব্দের বিপ্লবে ইউরোপ আলোড়িত হবার ঠিক আগে কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস কমিউনিস্ট ইশতেহার লিখেছিলেন যাতে তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র শব্দদ্বয় দিয়ে ধারণাটিকে অভিহিত … Read more

ভারতে দাসপ্রথা ঐতিহাসিক কাল থেকে শাসকগোষ্ঠীর ধারাবাহিক গণহত্যার চিহ্ন

ভারতে দাসপ্রথা

ভারতে দাসপ্রথা বা ভারতের দাস ব্যবস্থা বা ভারতে দাসত্ব (ইংরেজি: Slavery in India) হচ্ছে কয়েক হাজার বছরের ভারতীয় দাসমালিক, সামন্তপ্রভু, বিদেশি আধিপত্যবাদী শাসক, এবং আধুনিক ভারতীয় কংগ্রেস-বিজেপি সরকারের ধারাবাহিক গণহত্যার নিয়মিত প্রদর্শন যা একুশ শতকেও বিরামহীনভাবে ঘটে চলেছে। ভারতে দাস ব্যবস্থা হচ্ছে প্রাচ্য স্বৈরতন্ত্রের একটি অনিবার্য ফল যা হাজার বছরের নিশ্চলতার প্রতীক। ভারতে দাসত্ব হচ্ছে … Read more

সাহিত্যে একক উক্তি বা মনোলোগ হচ্ছে একক চরিত্রের মানসিক চিন্তা প্রকাশের ভাষণ

একক উক্তি

একক উক্তি হচ্ছে নাট্যশালায় (গ্রীক ভাষায়: μονόλογος, “একা, নির্জন” এবং “বক্তৃতা”; ইংরেজি ভাষায়: Monologue) একটি একক চরিত্রের দ্বারা উপস্থাপিত একটি ভাষণ যা প্রায়শই তার মানসিক চিন্তাগুলি উচ্চস্বরে প্রকাশ করার জন্য, কখনোবা মাঝে মাঝে অন্য চরিত্র বা দর্শকদের সামনে সরাসরি সম্বোধিত হয়। একক উক্তি নাটকীয় মাধ্যমে যেমন নাটক, চলচ্চিত্র ইত্যাদিতে এবং একইসাথে কবিতার মতো অনাটকীয় মাধ্যমেও … Read more

বিশ শতকের ইংরেজি সাহিত্য হচ্ছে প্রধানত ইংরাজি ভাষায় রচিত সাহিত্য

বিশ শতকের ইংরেজি সাহিত্য

বিশ শতকের ইংরেজি সাহিত্য বা বিংশ শতাব্দীর ইংরেজী সাহিত্য (ইংরেজি: Twentieth-century English literature) হচ্ছে ইংল্যান্ডের সাহিত্যের চেয়ে ইংরাজি ভাষার সাহিত্যের উপর অধিক গুরুত্ব আরোপ যার অন্তর্ভুক্ত হয়েছে স্কটল্যান্ড, ওয়েলস এবং পুরো আয়ারল্যান্ডের লেখকদের ইংরেজি সাহিত্য, পাশাপাশি প্রাক্তন ব্রিটিশ উপনিবেশের ইংরেজি সাহিত্যও এই সাহিত্যের অন্তর্ভুক্ত। এতে কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইংরেজি সাহিত্যও অন্তর্ভুক্ত হয়ে থাকে, যদিও আমেরিকান … Read more

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক কাব্য আন্দোলনের ইংরেজি সাহিত্যের কবি

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (ইংরেজি: William Wordsworth; ৭ এপ্রিল ১৭৭০ – ২৩ এপ্রিল ১৮৫০) ছিলেন ইউরোপের ইংরেজি সাহিত্যের রোমান্টিক কাব্য আন্দোলনের যুগপুরুষ কবি, যিনি, স্যামুয়েল টেইলর কোলরিজের সাথে, তাদের যৌথ প্রকাশনা লিরিকাল ব্যালাডস (১৭৯৮) দিয়ে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ চালু করতে সহায়তা করেছিলেন। ওয়ার্ডসওয়ার্থ ১৭৭০ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল ইংল্যান্ডের ক্যাম্বারল্যান্ডের একটি ছোট শহর ককারমাউথে জন্মগ্রহণ করেন। তিনি … Read more

পার্সি বিশি শেলি হচ্ছেন ইউরোপের রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি

পার্সি বিশি শেলি

পার্সি বিশি শেলি বা পার্সি বিশি শেলী (ইংরেজি: Percy Bysshe Shelley, ৪ আগস্ট, ১৭৯২ – ৮ জুলাই, ১৮২২) হচ্ছেন ইউরোপের ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি, এক দুর্দান্ত কথা কারিগর, একজন প্রতিদ্বন্দ্বীহীন গীতিকবি এবং সম্ভবত কবিতা লেখার জন্য সবচেয়ে উন্নত সংশয়বাদী বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব। তিনি দক্ষিণ ইংল্যান্ডের সাসেক্স-এর হরসহোম-এ এক অত্যন্ত সম্ভ্রান্ত, বনেদি ও ধনী … Read more

কল্পনা ও শৌখিন কল্পনা সম্পর্কে স্যামুয়েল টেইলর কোলরিজের বিশ্লেষণ

কল্পনা

কল্পনা (ইংরেজি: Imagination) এবং শৌখিন কল্পনা (ইংরেজি: Fancy) বা হালকা কল্পনা বা ভাসাভাসা কল্পনা হচ্ছে রোমান্টিক কবি স্যামুয়েল টেইলর কোলরিজের কল্পনা বিষয়টি সম্পর্কে একটি সমালোচনামূলক বিশ্লেষণ। আমরা দেখি, রোমান্টিক নন্দনতত্ত্বে ‘কল্পনা’র নিরঙ্কুশ অবস্থান ও গুরুত্ব রয়েছে। রোমান্টিক সাহিত্যিকদের কাছে ‘কল্পনা’ ছিলো এক ঐশী শক্তি, ব্যক্তিমানসের এক বিস্ময়কর সৃজনক্ষমতা, ভাববাদী বীক্ষার উৎসস্বরূপ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ “The Prelude” … Read more

জন কিটসের কবিতায় সৌন্দর্য চেতনা হচ্ছে রোমান্টিকতার বহিঃপ্রকাশ

সৌন্দর্য চেতনা

জন কিটসের কবিতায় সৌন্দর্য চেতনা (ইংরেজি: Concept of Beauty) হচ্ছে রোমান্টিকতার বহিঃপ্রকাশ এক সত্যের নামান্তর। ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের সর্বকনিষ্ঠ অন্যতম কবি জন কিটস সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। স্বল্পায়ু জন কিটস (১৭৯৫-১৮২১) মাত্র ৫-৬ বছর কাব্যচর্চা করলেও তাঁর কাব্য কবিতায় তিনি এমন কিছু বিষয়ের অবতারনা করেছিলেন যে জন্য পৃথিবীর তাবৎ সাহিত্যপ্রেমী মানুষ আজও তাকে … Read more

জন কিটসের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্যচেতনা, অতীতচারিতা ও প্রকৃতিপ্রীতি

কিটসের কবিতার বৈশিষ্ট্য

কবি জন কিটসের কবিতার বৈশিষ্ট্য (ইংরেজি: Features of Keats’s poetry) হচ্ছে সৌন্দর্যচেতনা, অতীতচারিতা, প্রকৃতিপ্রীতি, চিত্ররূপময়তা, ইন্দ্রিয়পরতা, অতিপ্রাকৃতের ব্যবহার ও প্রকাশকলা। রোমান্টিকতাবাদী যুগের অন্যতম সর্বকনিষ্ঠ কবি হিসাবে যে কাজ তাঁর পক্ষে করা কঠিন ছিল, কিটস তাঁর কাব্য ও কবিতায় খুব সহজেই সেটা করে দেখিয়েছেন। বার্টটোমের ‘অ্যানাটমি ওব মেলানকলি’ থেকে গল্প নিয়ে জন কিটস তাঁর ‘ল্যামিয়া’ কাব্যটি … Read more

জন কিটস ছিলেন ইউরোপের রোমান্টিক যুগের সর্বকনিষ্ঠ অন্যতম কবি

জন কিটস

জন কিটস বা জন কীটস (ইংরেজি: John Keats, ৩১ অক্টোবর, ১৭৯৫- ২৩ ফেব্রুয়ারি, ১৮২১) হলেন ইউরোপের রোমান্টিক যুগের সর্বকনিষ্ঠ অন্যতম কবি। কবি কিটস মাত্র ২৬ বছর জীবিত ছিলেন এবং মাত্র ৫-৬ বছর কাব্য চর্চা করেছিলেন, কিন্তু এই ৫-৬ বছরেই তিনি কবিতার ক্ষেত্রে যে পারদর্শিতা দেখিয়েছেন তাতে আজও সাহিত্য পিপাসু মানুষ তাঁর কবিতা পড়ে আপ্লুত হন। … Read more