শিক্ষক এবং শিক্ষার্থীরা উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পগুলিতে প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে কেন্দ্র করে অবদান রাখতে পারেন। প্রত্যকে উইকিপিডিয়ার তথ্যকে মুক্ত জ্ঞানকোষ হিসেবে ব্যবহার করতে পারে; এবং এই তথ্যকে একসাথে অনেকের সাথে ভাগ করে নিতে পারেন। উইকিপিডিয়া শিক্ষা প্রোগ্রাম করার কারন হলও যাতে উইকিমিডিয়া প্রকল্পগুলো সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলা যায়। এই জন্য আমরা উৎসাহিত করি অন্যদের বিশ্বব্যাপী বা আন্তর্জাতিকভাবে ভালো মানের অবদান রাখতে।
উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম কি-
উইকিপিডিয়া হচ্ছে বর্তমানে অনলাইন জগতে মানুষের তৈরি বৃহত্তম এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। এখানে ৩০০ টি ভাষায় প্রায় ৩২ লাখ নিবন্ধ রয়েছে। এটি পৃথিবীর পঞ্চমতম জনপ্রিয় ওয়েবসাইট এবং এটি প্রতিদিন লাখ লাখ মানুষ ব্যবহার করে থাকেন। উইকিপিডিয়া এডুকেশন প্রগ্রাম ২০১০ সালে চালু হয়। এরপরে শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ততার মধ্য দিয়ে নিবন্ধ তৈরি, সম্প্রসারণ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এগিয়ে চলছে।
শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের কোর্স-সম্পর্কিত বিষয়ে জানানোর জন্য উইকিপিডিয়ায় অবদান রাখেন এবং ব্যবহার করেন। শিক্ষার্থীরা উইকি ক্লাব, নিবন্ধ সম্পাদনা, ওয়ার্কশপগুলিতে অবদান রাখতে পারেন।
উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমটি সম্পুর্ন স্বেচ্ছাসেবীদের জন্য। শিক্ষক এবং শিক্ষার্থীদের একত্রিত প্রচেষ্ঠা ছাড়া এডুকেশন প্রগ্রামে চালালো সম্ভব না। এই প্রোগ্রামে অংশ নিয়ে শিক্ষার্থীরা পড়াশুনা, লেখালেখি, গবেষণা, সমালোচনামূলক চিন্তাভাবনা, অনুবাদ, যোগাযোগ এবং সহযোগিতার দক্ষতা উন্নত করে; তথ্য যোগাযোগ এবং মিডিয়া বিষয়ে সাক্ষরতা অর্জন করেন।
উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য:
এমন এক পৃথিবী কল্পনা করুন, যেখানে প্রতিটি একক মানুষ নির্দ্বিধায় সমস্ত জ্ঞানকে ভাগ করে নিতে পারে অন্যের সাথে। তেমন প্লাটফর্ম তৈরি করাই উইকিমিডিয়ার উদ্দেশ্য। উইকিমিডিয়া ফাউন্ডেশনের লক্ষ্য হলও বিশ্বজুড়ে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে যুক্ত করা এবং অনলাইনে শিক্ষা বিষয়ক তথ্য তৈরি করা। উইকিপিডিয়া শিক্ষা প্রোগ্রামটি বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের সমর্থন ও কাজের এগিয়ে চলে।
কিভাবে অংশগ্রহণ করতে হবে:
উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমে আপনি বিভিন্নভাবে জড়িত হতে পারেন। যেমন উইকিপিডিয়া পড়ে, অনুবাদ করে, নিবন্ধ তৈরি করে ও সম্প্রসারণ করে, বিভিন্ন প্রগ্রাম করে বা প্রগ্রামে অংশ নিয়ে ইত্যাদি।
আমারা মনে করি উইকিপিডিয়া একটি শিক্ষার অংশ। আমরা চাইলে উইকিপিডিয়া থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে পুর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারি।
আরো পড়ুন
- উইকিমিডিয়া কমন্স ফটোগ্রাফিতে অনুপ সাদির কাজ
- উইকিমিডিয়া মূলত জ্ঞান প্রচারক প্রকল্প যা অলাভজনক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত
- উইকিমিডিয়া আন্দোলনে আপনারাও কেন থাকবেন
- উইকি ওমেন ক্যাম্প ২০২৩ আমার কাজের ইতিবাচক প্রভাব ফেলেছে
- উইকি সম্মেলন ভারত ২০২৩-এ দোলন প্রভার অভিজ্ঞতা
- উইকি সম্মেলন ভারত ২০২৩ দুই শতাধিক ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে শেষ হয়েছে
- উইকিমিডিয়া কমন্সে দোলন প্রভার কাজের অভিজ্ঞতা
- উইকিমিডিয়া আন্দোলনে আমার যুক্ততা
- উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দোলন প্রভার কাজের তালিকা
- রোয়াইলবাড়ি দুর্গ ফটোওয়াক: ঐতিহ্যের সন্ধানে ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম মাঠপর্যায় অভিযান
- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়: ডিজিটাল যুগে জ্ঞানচর্চার এক নতুন আন্দোলন
- দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা
- বাংলা উইকিপিডিয়ায় জেন্ডার গ্যাপ সম্পর্কিত উপস্থাপনা
- উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯-এ অংশগ্রহণকারী দোলনপ্রভার অভিজ্ঞতা
- উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম হচ্ছে উইকিমিডিয়ার একটি প্রকল্প
- উইকিসম্মেলন ভারত ২০১৬-এ অংশগ্রহণ নিয়ে দোলন প্রভার অভিজ্ঞতা
- ময়মনসিংহে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম অফলাইন মিটআপ: এক নতুন পথচলার শুরু
- বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তিতে পুরস্কৃত হলেন ১৩ উকিপিডিয়ান
- নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম: প্রান্তিক পর্যায়ে মুক্তজ্ঞানের প্রসার
- অনুপ সাদির বাংলা উইকিপিডিয়া সম্পাদনা, অভিজ্ঞতা ও অন্যান্য কার্যক্রম
- নেত্রকোনায় অনুষ্ঠিত উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের প্রতিবেদন
- নেত্রকোনা সরকারি কলেজে উইকিপিডিয়া শিক্ষা কর্মশালা: উচ্চশিক্ষায় মুক্তজ্ঞানের পদযাত্রা
তথ্যসূত্র:
১. দোলন প্রভা, ৯ সেপ্টেম্বর, ২০১৯, “উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম হচ্ছে উইকিমিডিয়ার একটি প্রকল্প”, রোদ্দুরে ডট কম, ঢাকা, ইউআরএলঃ https://www.roddure.com/education/wikipedia-education-program-article/
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ফুলকিবাজ এবং রোদ্দুরে ডটকমের সম্পাদক।