সম্পর্ক, মানে শক্তির নিত্যতা

সম্পর্ক, মানে শক্তির নিত্যতা

বছর মাস দিনগুলো যায় আরআসে নতুন নতুন আসে দিন মাস বছরজীবনের চারদিকে অফুরানপ্রাণের কম্পনসৃষ্টির বেদনায় তৈরি হয় যৌবনের শিল্পকলাচলা আর পা ফেলা,সময় চলে আগুনের পাখায়বয়সের দাগগুলো চোখ মুখ গালের বলিরেখায়বাড়ে, অভিজ্ঞতাও বাড়ে, রণনীতি রণকৌশলও বাড়েআসলে থামে না কিছু, গতিশীল সবজীবনের চারপাশে আমাদের পরিবেশে মুহুর্মুহু কলরব;বেঁচে থাকে খাদ্য কণা, শস্য কণা বীজাধারে প্রাণ কণাবাঁচবার প্রেরণা,বেঁচে থাকে … Read more

তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে

তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে

আবার, হঠাত আবার,ঝড় উঠেছে ঝড়, তীব্র হিংস্র ঝড়, উঠেছে হঠাত ঝড়। ঝড়ের পরে আমাদের সমগ্র মহাদেশ আবিষ্কারআমার জন্মগ্রামে তোমার জন্মভূমে কৃষ্ণপক্ষের চাঁদপুরনো উপমায় আমি চাঁদের মতো তোমাকেই ভালবাসি আমি জানি তুমি আসবেই, তোমাকে আসতেই হবে,আমার শ্রেণিহীন রক্তেআমার রক্তের রঙ লালশ্রমিকের রক্তের রঙ লালতোমার আমার প্রিয় রক্তের রঙের নাম আন্তর্জাতিকআমাদের দুনিয়ার নাম রক্তলালরক্তলাল সাম্যের দুনিয়ায় আমি … Read more

আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি

আমরা সেদিন

আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছিসেদিন আমাদের অনেক কাজ ছিলোআমরা সেদিন পথে পথে পথিক খুঁজেছিলামসেদিন সময়ের দহনে পুড়ছিলো হাজারো মানুষসেদিন দুটো কাক চাঁদ দেখে হেসেছিলোসেদিন আমরা কাকের হাসি দেখে হেঁচেছিলাম, কেশেছিলামসেদিন আমরা বন্ধুকে সঙ সাজতে ডেকেছিলামসেদিন আমাদের মধ্যে দুতিনজন প্রকৃতই ভাঁড় সেজেছিলোআমরা সেদিন কৌতুকাভিনয় দেখে নাক ডেকে ঘুমিয়েছিলাম। সেদিনের পর বহুত দিন গত … Read more

প্রত্যাশার স্বাপ্নিক আমরা ফেরি করি আশার আলো

প্রত্যাশার স্বাপ্নিক আমরা

কিছুই শেষ হয় নাভুলতে চাইলেই ভুলে থাকা যায় নাঅনেক পুরনো পথে হাঁটতে ইচ্ছে করেঅনেক পুরনো ঘরে থাকতে ইচ্ছে করেপুরনো ছাদের নিচে বাঁচতে ইচ্ছে করেবয়েসী বটের নিচে ইচ্ছে করে বিরাম নিতে,এসব পুরনো টান, হয়তো ভালো নয়,তবুও ইচ্ছে করে কারো কারো অতীতে ফিরে যেতে। বাংলাদেশ কতো কী মনে মনে বলে?সালগুলো পালটে যায় বিশ বছর পরের এই দিনেপদ্মার … Read more

বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো

বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো

আমাদের বেদনাগুলো বহুভাবে ধরা পড়েবেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো লতানো পথে বাড়েআমাদের কথার ধারায়অবিরত পথ চলায়দিনগুলো রাতগুলো বিষণ্ণতায় কাটেমন আমার একাই যায় মরুভূমি মাঠে;অতীত স্মৃতিকে ভাবি কিছুক্ষণ পুরনো মিথ্যা বলেবর্তমানে কষ্টের সত্যটি আমাদের সাথে চলেআমাকে আহত করে, আমাকে পঙ্গু করে। এখানে আমরা হাঁটি, ক্লান্ত হই, ব্যর্থ হই, কখনো দাড়াইআহত হই কথায় ও কর্মে, আঘাতের বৃত্তবদ্ধতায়,তীব্র … Read more

প্রশ্নের পিরামিড

প্রশ্নের পিরামিড

কে তুমি?কিছুক্ষণ বসে থাকা আর কেন কথা বলা,বাসে-ট্রেনে করে কেন ছুটে চলা, কোন অনির্দিষ্ট পথে,সবাই চলছে ছুটে কেন আঁধারে-আলোতে,এসব কিসের গতি, কেন হঠাত থামে,কোথাকার ধাবমান সিঁড়ি, ডানে বামেএসব কিসের ছবি: জীবনেরনাকি শৈশবের নাকি বুড়ো সময়ের? কে তুমি?কী গান শোনাবো তোমায়?কোথা থাকে গানের স্মৃতি?কাকে কে ডাকে আর কাকে কে ডাকায়,কীভাবে ডাকায়, কোন সে পিরিতি,ডাকাতের ঘরে কার … Read more

জরুরি নির্দেশ: তিন

জরুরি নির্দেশ তিন

এখন শহরের পথে পথে অনেক পাখিউড়াও পাখিদের মাথার খুলি,দেখামাত্র হত্যা কর, দেখামাত্র কর গুলিএখন জরুরি কাল, জরুরি প্রয়োজন,এখন পাখিদের হত্যার তুমুল আয়োজনচালাতে শ্বাস প্রশ্বাস দরকার কাঁদানে গ্যাসএখন কথা বলার বদলে শুধুই গোঙানোমুখ দিয়ে ফেনা তোলা আর জলপাই গাড়িতে পতাকা উড়ানো। এখন শান্তিতে গ্রহণ করো মৃত্যু ও রক্তপাতশান্ত পথে ধরে রাখো তোমাদের রিক্ত হাত,হাতে রাখো হ্যান্ডকাপ, … Read more

পাথরের মতো সত্য চোখ

পাথরের মতো সত্য চোখ

সারাদিন শেষ ছুটি ছিল আজ,আমাদের তাই নিয়ে শেষ ছুটোছুটি,আমরা কজন আজ আমাদের মতো করে ছুটিশহরের শেষ প্রান্তে আলো দেখি, দেখি চেতনার হামাগুড়িবলি দেয়া মূল্যবোধ, প্রকৃতির ব্যর্থ প্রতিশোধপচে যাওয়া মগজের ঘিলু আর দেখি মানবসন্তান; ফিরে আসি, ভয় নেই, ভয়হীন দুপুর বিকেল রাত —বহুদিন দেখিনি এরূপে দুপুরে হারানো শৈশব আর হারানো বিবেক,কী আর দেখতে পারি একুশ শতকে … Read more

সৃষ্টির শব্দে মুখরিত আমাদের যৌথ খামার

সৃষ্টির শব্দে মুখরিত

সাবধানে তোমাকে ভাবি যদি ঝিরঝির ঝরে পড়ে তোমার আহ্বানএ সময়ে ভালো লাগে দূর হতে ভেসে আশা সুর আর বর্ষার গান,পাঠালে তুমি আমাকে এ শহরে খুঁজে পেতে স্বপ্ন থোকা থোকাআমি খুঁজেছি মানুষ আর লড়তে লড়তে তাদের ফিবছর বেঁচে থাকা,খুঁজেছি সঞ্চিত আধুলি, ভালোবাসার বাড়িতে পাওয়া পাকা লাল ফলপেয়েছি যবের দানা, নক্ষত্র লিপি, উষ্ণতা, শীতের সম্বল,দেখেছি চারপাশে পরমাণু … Read more

সরসী

সরসী

নামটি তমার সরেস, যেন স্বর্গ থেকে আসা সুঘ্রাণ,ট্রেন থেকে নামার শেষ মুহূর্তে জানলাম;তুমি এক মহাগল্প আমার অচেনা শহরে;— দেখা কী হবে আর কোনোদিন, শেষ প্রশ্ন ছুঁড়লাম ক্ষীণ ভরসায়,— হতেও পারে অন্য কোনোখানে অন্য কোনো ট্রেনে,— একদিন চা খেতে এসো চায়ের দোকানে, শেষবার বললাম শেষ মিনতিতে,— কেন নিজের ঘর নেই বুঝি, শেষ প্রশ্ন উঁচিয়ে ধরলে চোখের … Read more

জরুরি নির্দেশ: দুই

জরুরি নির্দেশ

আজ সন্ধ্যা সাতটা হতে বাংলাদেশ অন্ধকার,আজ সন্ধ্যা আটটা হতে কর্মক্ষেত্রে তালা,আজ সন্ধ্যা সাতটা হতে সাঁঝবাতি জ্বালাবে না কেউ,আজ হতে অন্ধকারে নিজের বন্ধ ঘরে মোগল সাম্রাজ্যের মালিক সবাই, প্রতিদিন যেখানে বসতাম আমরা সন্ধ্যায়,সেখানে আজ হতে সেনাক্যাম্প লেফট-রাইট,যে নগরের সিঁড়িগুলোতে আমরা মগ্ন ছিলাম প্রেমেসেই সিঁড়িতে এখন সাইরেন রাজবে ঘনঘন,চত্বরের ঘাসের গালিচায় আজ হতে বসবে না কেউ,নিজের বিছানায় … Read more

মানুষের ইতিহাস রচিত হবে একদিন

মানুষের ইতিহাস

অনন্যা, আমি যোগাযোগ করতে পারছি নাআমি এখন বিচ্ছিন্ন, পৃথিবী থেকে নয়,সভ্যতার অবশিষ্ট অংশ থেকে নয়,আমি বিচ্ছিন্ন হয়েছি তোমার কাছ থেকে। তোমাকে জানাচ্ছি, আজ চাঁদের তীব্রতম আলোআমাকে বলেছে যৌথ সংগ্রাম আসবে আমাদের স্টেশনে,তোমার কী খুব খারাপ লাগছে একাকী সন্ধ্যাগুলো,আমি হারিয়েছি আমার অতীত,হারিয়েছি সেই সে কাল যা তোমার আলোয় আলোকিত;আমাদের শহরে টাকা আসছে,ঘন কালো জমাটবদ্ধ টাকা, লোভ … Read more

অনিল চন্দ্র তালুকদার: নেত্রকোনার এক নিভৃতচারী সংগীত সাধক

অনিল চন্দ্র তালুকদার

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নেত্রকোনা চিরকালই শিল্প-সংস্কৃতি ও লোকজ গানের উর্বর ভূমি হিসেবে পরিচিত। এই জনপদ যেমন জন্ম দিয়েছে মহাজনী গানের সাধকদের, তেমনি উপহার দিয়েছে ধ্রুপদী ও কাব্যসংগীতের গুণী শিল্পীদের। এমনই একজন প্রচারবিমুখ অথচ অসামান্য সংগীত প্রতিভা ছিলেন অনিল চন্দ্র তালুকদার। তিনি ছিলেন একাধারে বরেণ্য সংগীত শিল্পী, নিবেদিতপ্রাণ শিক্ষক এবং ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের দক্ষ অধ্যক্ষ। জন্ম … Read more

বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ সাংমা দিও: নেত্রকোনার এক অকুতোভয় গেরিলার সমরগাথা

অরবিন্দ সাংমা দিও নেত্রকোনার মুক্তিযোদ্ধা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে যে ক’জন বীর মুক্তিযোদ্ধা নেত্রকোনা জেলাকে গর্বিত করেছেন, অরবিন্দ সাংমা দিও তাঁদের মধ্যে অন্যতম। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাধীন পূর্ব উৎরাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম পুলীন চন্দ্র রুরাম। ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, অরবিন্দ সাংমা দিও তখন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন মেধাবী … Read more

অনিন্দ্য জসীম: নেত্রকোনার এক নিভৃতচারী কবি ও দক্ষ সম্পাদক

অনিন্দ্য জসীম নেত্রকোনার এক নিভৃতচারী কবি ও দক্ষ সম্পাদক

বাংলার লোকজ ঐতিহ্যের জনপদ নেত্রকোনা জেলা যুগে যুগে অনেক প্রথিতযশা সাহিত্যিক ও কবির জন্ম দিয়েছে। এই ধারায় সমসাময়িক বাংলা কবিতায় নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন কবি ও সম্পাদক অনিন্দ্য জসীম। তার কবিতায় যেমন আছে গণিতের সূক্ষ্মতা, তেমনি আছে জীবনের গভীর দর্শন। আজ আমরা জানব এই গুণী কবি ও শিক্ষকের জীবন ও সাহিত্যিক পথচলা সম্পর্কে। … Read more