সারাদিন শেষ ছুটি ছিল আজ,
আমাদের তাই নিয়ে শেষ ছুটোছুটি,
আমরা কজন আজ আমাদের মতো করে ছুটি
শহরের শেষ প্রান্তে আলো দেখি, দেখি চেতনার হামাগুড়ি
বলি দেয়া মূল্যবোধ, প্রকৃতির ব্যর্থ প্রতিশোধ
পচে যাওয়া মগজের ঘিলু আর দেখি মানবসন্তান;
ফিরে আসি, ভয় নেই, ভয়হীন দুপুর বিকেল রাত —
বহুদিন দেখিনি এরূপে দুপুরে হারানো শৈশব আর হারানো বিবেক,
কী আর দেখতে পারি একুশ শতকে এসে
ভুত ভবিষ্যৎ, ফেলে আসা পতিত অতীত
ঘামে ভেজা গা, বেনো জলে ডুবে যাওয়া মাতৃভূমি পিতৃভূমি,
স্বর্ণলোভীরা ডুবিয়েছিল সমগ্র স্বদেশ
আমার মা ভাসিয়েছিল অনিশ্চিত ভেলা
আন্দোলিত বর্ষার শেষ জলে ডুবেছিল স্বপ্নের সাধ,
এমনই আমার দেশ ভুলে যায় সব সংগ্রামের ইতিকথা
মনে থাকে রক্তক্ষত, প্রত্নচিহ্ন, অধোগতি,
ফিরে ফিরে আসে চেনাজলে ঘন কালো অন্ধকার;
তার মধ্যে তুমি আমি আমরা কজন
আলো হাতে চলিয়াছি একালের যাত্রী
ভয় নেই স্বপ্ন আছে
অন্য কোথাও আছে বুঝি গতি, আছে আঘাতের ব্যথা।
সত্য সেতো বহুদূর, অন্য কোনো গ্যালাক্সীর চাঁদ,
রক্ত চোখে চোখগুলো খুলে খুলে পকেটে রেখে
আমরা খুঁজেছি সেই সত্য পাথর; আর পাথরের মতো সত্য চোখ।
আরো পড়ুন
- ৫৬,০০০ বর্গমাইল
- পরাজিত শ্রমিক
- স্বদেশ শ্মশান
- সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না
- আমাদের আশাগুলোর বয়স বাড়ে না
- একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু
- ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা
- হাজার বছর পরে মুক্তির উৎসব
- যৌথতার গান
- জীবনের নব সূর্যস্নান
- আমাদের অম্লান চেতনা
- আমার হৃদয় কোনো দেয়াল মানে না
- পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
- প্রশ্নের পিরামিড
- জরুরি নির্দেশ: তিন
- পাথরের মতো সত্য চোখ
- জরুরি নির্দেশ: দুই
- মানুষের ইতিহাস রচিত হবে একদিন
- আলোকের দিন শুরু হলে মানুষের গল্প লেখা হবে
- এক চিলতে চিহ্নের মাঝে উজ্জ্বল বিন্দু
- খালামনি — মো. আজিমুল হক
- হাসান ফকরীর ছয়টি কবিতা
- মমতাময়ী বটবৃক্ষের মতো নানী
- ভাগের মা
১০ আগস্ট ২০০৭,
শেখ সাহেববাজার, ঢাকা
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।