আজ সন্ধ্যা সাতটা হতে বাংলাদেশ অন্ধকার,
আজ সন্ধ্যা আটটা হতে কর্মক্ষেত্রে তালা,
আজ সন্ধ্যা সাতটা হতে সাঁঝবাতি জ্বালাবে না কেউ,
আজ হতে অন্ধকারে নিজের বন্ধ ঘরে মোগল সাম্রাজ্যের মালিক সবাই,
প্রতিদিন যেখানে বসতাম আমরা সন্ধ্যায়,
সেখানে আজ হতে সেনাক্যাম্প লেফট-রাইট,
যে নগরের সিঁড়িগুলোতে আমরা মগ্ন ছিলাম প্রেমে
সেই সিঁড়িতে এখন সাইরেন রাজবে ঘনঘন,
চত্বরের ঘাসের গালিচায় আজ হতে বসবে না কেউ,
নিজের বিছানায় ফিরতে হবে অনিচ্ছায় প্রতিদিন সন্ধ্যায়,
কেউ আর প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটবে না পার্কে বা ফুটপাতে,
কেউ আর ফুচকা খাবে না কবিতার ক্যাফেতে,
পাঁচ তরুণ তরুণীর আড্ডা দেয়া সন্ধ্যায় যথারীতি আইনের লঙ্ঘন,
তাই তাদের প্রতি নির্দেশ ‘ওঠো, উঠে যাও ষড়যন্ত্রীর দল
ষড়যন্ত্র পাকাচ্ছো রাষ্ট্রের বিরুদ্ধে’ যেন ষড়যন্ত্র কোনো পাটের দড়ি,
একসাথে পাঁচজনে হাঁটবে না রাস্তায়, রাস্তা এখন শুধুই রাজার।
কোনো কিছুরই সমালোচনা করা যাবে না আজ হতে,
কারণ,
এখন যারা উপরে আছে তারা কোনো ভুল করে না,
এখন যারা উপরে আছে তারা উপর হতেই দেয় সবকিছু,
ঝকঝকে ঘর দেয়, যদিও ঘরে আলো নেই,
স্বচ্ছ নীল আকাশ দেয়, যদিও আকাশে সূর্য নেই,
রূপালি ইলিশ দেয়, যদিও নদীতে পানি নেই,
সবাইকে দেয় ভোট, যদিও জনগণের হাত নেই,
দেবে বলে কথা দেয় ভাত রুটি গোস্তের সুরুয়া, যদিও জনতার দাঁত নেই,
আরো দেবে বলে কথা দেয় সোনার বাংলা।
আরো পড়ুন
- মানুষ মানুষ আর মানুষ অথবা আধুনিক মানুষের ধারাবাহিক গল্প অথবা উন্মাদনামা
- আধুনিক নেতাদের পচনক্রিয়া
- শ্রমিকের বেদনা গীত
- কিছু রক্ত এখনো বিদ্রোহী
- গেরুয়া গরুর দাসত্ব
- গর্ততত্ত্ব ও সংগ্রাম
- মৃত্যুকুপের মাঝে বাঁচার ধুর্ততা
- পরমাণু ও সাম্প্রদায়িক বোম
- বেদখল হয়েছে স্বদেশ কিংবা আঁখিও সে গোল্লি মারে নাচ
- মাওবাদ ও জনগনের আমরা
- আমরা কী?
- বিপন্ন জনগণের ইতিহাস
- মানব সম্পদের স্বপদে দাঁড়ানো
- দল ও পরাধীনতার ধারাবাহিকতা
- আমরা গণশত্রু পেয়ে গেছি
- পুরুষালী নেতা ও ভাতার
- চা, ইলেকশন এবং ইতিহাস
- সমকালীন বাংলা কবিতার ভিন্নস্বর: কবি সরকার আজিজের কাব্যভুবন ও জীবনজিজ্ঞাসা
- হাজার এক রজনীর চর্বি পোড়া গন্ধে বারুদের অর্কেস্ট্রা
- সভ্যতায় পৃথিবী, ২০০৩
- বিশ শতকের দ্বিতীয়ার্ধের জীবনযাপনে জটলা
- নীল শঙ্খচূড়ের চুমু
- হাঁড়ি চাটা পেটে নড়ে লিমুজিনের পথ
- বিঘোষিত মুক্তাঞ্চলের সীমানায় এক বিমর্ষ গেরিলা
- মহাকালের মটরদানায় দেশভাগের মানচিত্র
- ৫৬,০০০ বর্গমাইল
- পরাজিত শ্রমিক
- স্বদেশ শ্মশান
- সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না
- আমাদের আশাগুলোর বয়স বাড়ে না
- একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু
- ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা
- হাজার বছর পরে মুক্তির উৎসব
- যৌথতার গান
- জীবনের নব সূর্যস্নান
- আমাদের অম্লান চেতনা
- আমার হৃদয় কোনো দেয়াল মানে না
- পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
০৯ মার্চ ২০০৭; শেখসাহেব বাজার, আজিমপুর, ঢাকা।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚