কল্পনা ও শৌখিন কল্পনা সম্পর্কে স্যামুয়েল টেইলর কোলরিজের বিশ্লেষণ

কল্পনা

কল্পনা (ইংরেজি: Imagination) এবং শৌখিন কল্পনা (ইংরেজি: Fancy) বা হালকা কল্পনা বা ভাসাভাসা কল্পনা হচ্ছে রোমান্টিক কবি স্যামুয়েল টেইলর কোলরিজের কল্পনা বিষয়টি সম্পর্কে একটি সমালোচনামূলক বিশ্লেষণ। আমরা দেখি, রোমান্টিক নন্দনতত্ত্বে ‘কল্পনা’র নিরঙ্কুশ অবস্থান ও গুরুত্ব রয়েছে। রোমান্টিক সাহিত্যিকদের কাছে ‘কল্পনা’ ছিলো এক ঐশী শক্তি, ব্যক্তিমানসের এক বিস্ময়কর সৃজনক্ষমতা, ভাববাদী বীক্ষার উৎসস্বরূপ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ “The Prelude” … Read more

জন কিটসের কবিতায় সৌন্দর্য চেতনা হচ্ছে রোমান্টিকতার বহিঃপ্রকাশ

সৌন্দর্য চেতনা

জন কিটসের কবিতায় সৌন্দর্য চেতনা (ইংরেজি: Concept of Beauty) হচ্ছে রোমান্টিকতার বহিঃপ্রকাশ এক সত্যের নামান্তর। ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের সর্বকনিষ্ঠ অন্যতম কবি জন কিটস সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। স্বল্পায়ু জন কিটস (১৭৯৫-১৮২১) মাত্র ৫-৬ বছর কাব্যচর্চা করলেও তাঁর কাব্য কবিতায় তিনি এমন কিছু বিষয়ের অবতারনা করেছিলেন যে জন্য পৃথিবীর তাবৎ সাহিত্যপ্রেমী মানুষ আজও তাকে … Read more

জন কিটসের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্যচেতনা, অতীতচারিতা ও প্রকৃতিপ্রীতি

কিটসের কবিতার বৈশিষ্ট্য

কবি জন কিটসের কবিতার বৈশিষ্ট্য (ইংরেজি: Features of Keats’s poetry) হচ্ছে সৌন্দর্যচেতনা, অতীতচারিতা, প্রকৃতিপ্রীতি, চিত্ররূপময়তা, ইন্দ্রিয়পরতা, অতিপ্রাকৃতের ব্যবহার ও প্রকাশকলা। রোমান্টিকতাবাদী যুগের অন্যতম সর্বকনিষ্ঠ কবি হিসাবে যে কাজ তাঁর পক্ষে করা কঠিন ছিল, কিটস তাঁর কাব্য ও কবিতায় খুব সহজেই সেটা করে দেখিয়েছেন। বার্টটোমের ‘অ্যানাটমি ওব মেলানকলি’ থেকে গল্প নিয়ে জন কিটস তাঁর ‘ল্যামিয়া’ কাব্যটি … Read more

জন কিটস ছিলেন ইউরোপের রোমান্টিক যুগের সর্বকনিষ্ঠ অন্যতম কবি

জন কিটস

জন কিটস বা জন কীটস (ইংরেজি: John Keats, ৩১ অক্টোবর, ১৭৯৫- ২৩ ফেব্রুয়ারি, ১৮২১) হলেন ইউরোপের রোমান্টিক যুগের সর্বকনিষ্ঠ অন্যতম কবি। কবি কিটস মাত্র ২৬ বছর জীবিত ছিলেন এবং মাত্র ৫-৬ বছর কাব্য চর্চা করেছিলেন, কিন্তু এই ৫-৬ বছরেই তিনি কবিতার ক্ষেত্রে যে পারদর্শিতা দেখিয়েছেন তাতে আজও সাহিত্য পিপাসু মানুষ তাঁর কবিতা পড়ে আপ্লুত হন। … Read more

ফ্যানির প্রতি, জন কিটসের Ode To Fanny কবিতার অনুবাদ

ফ্যানির প্রতি

জন কিটসের কবিতা: Ode To Fanny ফ্যানির প্রতিঅনুবাদ: অনুপ সাদি* আরোগ্যকারি প্রকৃতি! রক্তে আমার আনো উচ্ছ্বাস!আমাকে দাও বিশ্রাম, আমার হৃদয় শান্ত করো কবিতায়;আমার হৃদয়ে দাও সতেজ নিশ্বাসতুলে ধরো আমাকে তোমার তেপায়ায়।হে মহান প্রকৃতি! একটি বিষয় দাও! একটি বিষয় দাও কবিতার!স্বপ্ন দেখতে দাও আমাকে আবার।আমি আসি_ আমি দেখি তোমাকে, তুমি আছো তাইনিষ্প্রাণ বাতাসে তুমি ইশারায় ডেকো … Read more

রোমান্টিক কবিতা হচ্ছে রোমান্টিকতাবাদী সাহিত্য আন্দোলন থেকে উদ্ভূত কবিতা

রোমান্টিক কবিতা

রোমান্টিক কবিতা (ইংরেজি: Romantic poetry) হচ্ছে রোমান্টিকতাবাদী সাহিত্য আন্দোলন থেকে উদ্ভূত রোমান্টিক যুগের কবিতা। রোমান্টিকতাবাদী সাহিত্য আন্দোলন অষ্টাদশ শতকের শেষদিকে ইউরোপে উদ্ভূত হয়েছিল। এটি অষ্টাদশ শতাব্দীর প্রচলিত আলোকায়ন যুগের ধারণার বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া হিসেবে চালু হয় এবং আনুমানিক ১৮০০ থেকে ১৮৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। রোমান্টিক কবিরা অষ্টাদশ শতাব্দীর কবিতার ধারার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, যা … Read more

কাজী সালাহ উদ্দিন মুকুল: এক প্রগতিশীল কলম সৈনিক ও বিপ্লবী নেতার জীবনলেখ্য

কাজী সালাহ উদ্দিন মুকুল ওরফে মুকুল সারথি

কাজী সালাহ উদ্দিন মুকুল বা মুকুল সারথি (? – ০২ জুন ২০১৮) ছিলেন বিপ্লবী রাজনীতিবিদ, লেখক, কবি, বুদ্ধিজীবী ও সাম্যবাদী আন্দোলনের সংগঠক। তিনি ময়মনসিংহের মার্কসীয় পাঠচক্রের সদস্য এবং বিভিন্ন স্মরণ ও উদযাপন কমিটির সভাপতি, সদস্য সচিবসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি শেষ জীবনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির … Read more

শিবরাম চক্রবর্তী ছিলেন বিখ্যাত বাঙালি রম্যলেখক ও শিশু সাহিত্যিক

শিবরাম চক্রবর্তী

শিবরাম চক্রবর্তী (ইংরেজি: Shibram Chakraborty, ১৩ ডিসেম্বর, ১৯০৩ – ২৮ আগস্ট, ১৯৮০) বাঙালি শিশু সাহিত্যিক হিসেবে সমধিক প্রসিদ্ধ হলেও অম্লমধুর টিকা টিপ্পনী এবং গুরুগম্ভীর রচনাতেও দক্ষ ছিলেন। কথার পিঠে কথা চাপিয়ে সরস পান (Pun) রচনার ধারা তিনি বাংলা সাহিত্যে প্রবর্তন করেছিলেন যা শিবরামী স্টাইল নামে পরিচিত।  সুসাহিত্যিক শিবরাম জন্মসূত্রে মালদহের চাচল রাজবাড়ির সঙ্গে যুক্ত ছিলেন। … Read more

ভাষা আন্দোলন হচ্ছে পূর্বদেশসমূহে ছাত্র জনগণের ভাষা রক্ষার আন্দোলন

ভাষা আন্দোলন

ভাষা আন্দোলন (ইংরেজি: Language Movement) হচ্ছে পূর্ব বাংলা ও আসামে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে তৎকালীন সরকারের বিরুদ্ধে ছাত্র-জনগণের ভাষা রক্ষার আন্দোলন। ১৯৫২ সনের ফেব্রুয়ারী মাসে পূর্ববাংলায় তদানীন্তন পাকিস্তান সরকারের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন ছিলো বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে চালিত একটি আন্দোলন। এছাড়াও ১৯৬১ সালের ১৯ মে আসামের বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলন ছিল আসাম … Read more

ভাষার মৃত্যু বা ভাষার বিলুপ্তি হচ্ছে যখন কোনো ভাষা দ্বিভাষীদের কাছেও অজ্ঞাত

ভাষার মৃত্যু

ভাষার মৃত্যু বা ভাষার বিলুপ্তি (ইংরেজি: Language death) হচ্ছে ভাষাতাত্ত্বের আলোচনার বিষয় যাতে কোনো ভাষায় তার শেষ স্থানীয় কথকের মৃত্যু ঘটে। সংযোজিত অর্থে, ভাষার মৃত্যু বা ভাষার বিলুপ্তি হলো যখন ভাষাটি দ্বিতীয় ভাষীদের কাছেও আর জ্ঞাত নয়। অন্যান্য অনুরূপ যেসব শব্দ বিষয়টি অন্তর্ভুক্ত করে সেগুলো হচ্ছে ভাষাহত্যা (ইংরেজি: linguicide), প্রাকৃতিক বা রাজনৈতিক কারণে কোনও ভাষার … Read more

ভাষা যোগাযোগের জটিল প্রণালীগুলির বিকাশ, অধিগ্রহণ ও রক্ষণাবেক্ষণ করে

ভাষা

ভাষা (ইংরেজি: Language) হচ্ছে এমন একটি পদ্ধতি যা যোগাযোগের জটিল প্রণালীগুলির বিকাশ, অধিগ্রহণ, রক্ষণাবেক্ষণ এবং ব্যবহার সমন্বিত করে, বিশেষভাবে এটি মানুষের করার ক্ষমতা আছে; একটি ভাষা হচ্ছে এমন একটি নির্দিষ্ট পদ্ধতির উদাহরণ। মানুষের চিন্তার অর্থবহ ধ্বনিসমষ্টি হলো ভাষা। আমাদের চিন্তা থেকে ধ্বনির আশ্রয়ে ওষ্ঠের মধ্য দিয়ে ভাষার প্রবাহ বেরিয়ে আসে।[১] মনুষ্যেতর প্রাণীরা চিন্তাজাত উন্নততর প্রকাশভঙ্গির … Read more

বাংলা ভাষা সহজীকরণ ও বাংলা পরিভাষা সমস্যা সমাধানের উপায়

বাংলা ভাষা

বাংলা ভাষা পৃথিবীর চতুর্থ জনসংখ্যাবহুল ভাষা, যা সময়ের প্রবহমানতায় বদলে গেছে এবং এই ভাষাকে সহজ করবার প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি। প্রায় ৩০ কোটির বেশি মানুষ এই ভাষায় কথা বললেও জনমানুষের মুখের ভাষাকে সরাসরি লিখিতরূপে এই ভাষা প্রকাশ করে না। সংখ্যাগত দিক দিয়ে ৩০-৩৫ কোটি মানুষের এই পরিমাণ মোটেই হেলাফেলার নয়। কিন্তু তদুপরি কী আমরা এই … Read more

বাংলা সাহিত্য হচ্ছে বাংলাভাষী জনগণের গত দেড় হাজার বছরের সৃষ্ট সাহিত্য

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্য (ইংরেজি: Bangla Literature) হচ্ছে প্রধানভাবে আধুনিক দক্ষিণ এশিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠীর দ্বারা বাংলা ভাষায় রচিত সাহিত্য। জাতি হিসেবে বাঙালির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের কোনো ধারাই সেদিক থেকে অবজ্ঞা করবার মতো নয়। বাংলা সাহিত্যের ইতিহাসও বাংলার সাংস্কৃতিক ইতিহাসের একটি অঙ্গ এবং বাঙালীর ইতিহাসেরই একটি শাখা। অবশ্য সাহিত্যের ইতিহাস শুধু ইতিহাসও নয়, সাহিত্যের স্বশাসিত এলাকায় … Read more

পাবলো নেরুদার কবিতা প্রেম, প্রকৃতি, রাজনীতি এবং শ্রমিক ও কৃষককে তুলে ধরে

নেরুদার কবিতা

মহাকবি পাবলো নেরুদার (১২ জুলাই, ১৯০৪ – ২৩ সেপ্টেম্বর, ১৯৭৩) কবিতা যেসব বিষয়ে (ইংরেজি: The subject matter of Neruda’s poetry) রচিত সেগুলো হচ্ছে প্রেম, প্রকৃতি, রাজনীতি, স্পেন এবং অবশ্যই শ্রমিক ও কৃষক। তিনি রাজনীতি করেছেন, মুক্তির লড়াইয়ে ছিলেন, মানুষের মাঝখানে, শ্রমিকের বস্তিতে, কলে কারখানায় কবিতা আবৃত্তি করে বেড়িয়েছেন। জনগণের অগ্রগামি অংশকে সচেতন করার জন্য তিনি … Read more

ক্যাথারসিস বা বিমোক্ষণ পুঞ্জিভূত আবেগ প্রকাশের মাধ্যমে স্বাভাবিকে আসা

ক্যাথারসিস বা বিমোক্ষণ

ক্যাথারসিস বা বিমোক্ষণ বা মোক্ষণ (ইংরেজি: Catharsis) হচ্ছে মনের গভীরে পুঞ্জীভূত আবেগ ও মানসিক চাপ প্রকাশের মাধ্যমে অন্তরের প্রশান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার একটি শৈল্পিক প্রক্রিয়া। এই শুদ্ধিকরণের মূল লক্ষ্য হলো আবেগিক নবায়ন এবং মানসিক ভারমুক্তির মাধ্যমে নিজেকে পুনরায় আবিষ্কার করা। এর ফলে মনের জমে থাকা অস্থিরতা দূর হয়, ব্যক্তি তার মানসিক ভারসাম্য ফিরে … Read more