তুমি শোনো সভ্যতার পোড়া সময়ে গেরিলার বুটের আওয়াজ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

আমি একদিন বিকেলে হাঁটতে বেরিয়ে দেখেছিগাড়ি চালাতে চালাতে কেউ মাথা ঘুরিয়েতাকিয়েছে পাশের অষ্টাদশীর দিকে;কেউবা দেখেছে চোখ টেরিয়ে পশ্চাতে-সম্মুখে,দৃশ্যেরা আমার কাছে সুপার-ইম্পোজ করা ছবিরমতো মিলেমিশে একাকার হয়ে গেছে পরস্পর।ভালোবেসে দুজনের হাত ধরে পাশাপাশিনিরন্তর হাঁটাহাঁটি— সত্যি কি তাই?এ-পৃথিবীর নিবিড় সত্য ভালোবাসা বলে কিছু নাই। আমরা কেউ কেউ তদুপরি নিয়মিত ভালোবাসার চত্বরে যাই,চা খাই, কিছুক্ষণ গল্পের চিকন কোমর … Read more

লাল ত্যানায় মোড়া মুমূর্ষু কফিনের উত্তরাধিকার

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

তীব্র অবজ্ঞা, উদাসীনতা ও রূঢ়তায় দগ্ধএক নির্মোহ অনভিজ্ঞঅসংযত বালক কর্মহীন রাজপথে ভেসে গিয়েপায় কুড়িয়েলাল ত্যানায় মোড়া এক মুমূর্ষু কফিন;বালকের কচি মন ভেবে ভেবে হয়রানকী করবে সে সেই কাঠের কফিনখানি,কীভাবে কফিনে করে নিয়ে যাবে একসাথেএত সব লাশ— বাপ, দাদা, নানি, চাচা, চৌদ্দ গোষ্ঠীর? সদুত্তরহীন ক্ষুব্ধ মনেবিষণ্ণতার গাঢ় ক্ষণেতন্দ্রামগ্নতার ঘোরে সে পেয়ে যায় সমাধান।বালক তার নবলব্ধ ধারণার … Read more

সভ্যতায় পৃথিবী, ২০০৩

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

ইথারে খবর আসে ‘কারফিউ, দেখামাত্র গুলি’প্রেমিক শুধায় ‘প্রেমের কী হবে?’প্রেমিকা ঘাড় বাঁকা করে বেশ কিছুক্ষণ পরে দেয় সমিল জবাব—‘জীবনবিহীন হৃদয়ের টান লাগে নাকো ভালো।’তারপর নিঝুম অন্ধকার ও কথার বিরতিঅনন্তকাল;মাঝে মাঝেবিজলির চমক দেখায় বোমারু বিমান ও সতেজ সভ্যতা। কাদের মৃত্যু দিয়ে কারা যেন সবিরাম ইতিহাস লেখে?নলখাগড়া ও রাজারাজড়ার বংশপরম্পরা; ইতিহাস বিভাগেরভুঁড়িঅলা এখন অধ্যাপক ইমেরিটাস! পুঁজিবাদ কতটা … Read more

বিশ শতকের দ্বিতীয়ার্ধের জীবনযাপনে জটলা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

বনবন ঘোরা থেকে মাথা বড় কষ্টেসুস্থির হয় অন্ধকারে; চিন্তার গতিবেগশূন্যতায় নেমে যায়, দিনাতিপাতের পরেআবার বাড়ে এক ফালি হিসেব-নিকেশ—দৈনন্দিন হাজিরা ও অনুপস্থিতির গড়। কবেকার বস্তির দলাপাকানো জঙ্গলেজন্মেছিলো আমার উৎসাহহীন ভ্রূণ,তারপর অবিরাম পথ চলা— রাজপথ, অলিগলি,জংলি ইট, কাঠ, রড, টিন, সিমেন্ট মেলায়।উদ্যান চোখেও দেখেনি কারো দাদা,আমি জানি না কে আমার বাবা;বাগান তখন ছিল নববধু দাদিদের বিলাসিতা। বয়স … Read more

মৃত্যু এসে নিয়ে যাক শৃঙখলিত প্রাণ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

জীবনের সঙ্গে যুদ্ধ করেই জন্মেছো তুমি,উঠেছো বেড়ে কণ্টকাকীর্ণ সুবিস্তীর্ণ জনমানববহুল মাঠে।তোমার মাথার উপরে গভীর পুঁজভর্তি সাদা আকাশ,প্রভাতের সূর্য অতি রুগ্ন বৃদ্ধের মতো লাঠি ধরেএগিয়ে আসে ঘন দেয়ালের ভিতর দিয়ে।অথচ তুমি জানো না আজও এদেশেরাত্রি নামে ঘুষখোরের মতো বীরদর্পে।তোমার মহানিয়ন্ত্রককে তুমি চোখে দেখোনিকিন্তু উপনিয়ন্ত্রকের পা টিপে দাও,গোসল করাও, রাত্রিকালে অবাধ সঙ্গ দাও। তোমার পিঠের উপরে অনন্ত … Read more

তৃতীয় পক্ষের গমনাগমন

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

ক্ষণে ক্ষণে টের পাই তোমার ত্রিসীমানায়আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছি;পথ নেই ছেড়ে যাবার।ইতিহাস শিক্ষা দেয় একদিন প্রয়োজন ফুরাবে,কেননা ইতিহাস সবকিছু পাঠায় ধ্বংসকূপে—তুমি-আমি-কঙ্কাল-রাজপ্রাসাদ-সভ্যতা-কৃষ্ণগহ্বর;ইতিহাস পাঠায় ধ্বংসকূপে মরণের স্পন্দনে চলমানপ্রাণের ঘূর্ণায়মান সুতা ছিঁড়ে ছুটে চলা অবিরামবিড়বিড় আউলা প্রলাপ বকা ঘুড়ি। সেই ঘুড়ি আমার ছাদ হতে পৌঁছে যায় তোমার অলিন্দে;আমাকে পৌঁছে দেয় তোমার কল্পনার ফুলবাগানে।কল্পফুল তুলে আমি রেখে দেই তোমার … Read more

ঘেউ ঘেউ স্বপ্ন অথবা উজবুক

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

জমে আছে মাথার ক্ষতস্থানেজমাট রক্তপিণ্ডের মতো কালচে বিষাদ;বুকের বেয়াড়া রোগে কাবু হয়ে বসে থাকি—ব্যাঙের প্রস্তরমূর্তি, উপপাত্র বাঁকা হাসির; নাম নেই।শালা গাধা, বলির পাঁঠা, দু-বর্গ ইঞ্চি জমির অস্থায়ী মালিক,চেয়ার-টেবিলবিহীন মাটিতে বসে খাই,তৃপ্তির ঢেকুর তুলি, ফিকফিক হাসি হঠাৎ। কোলাহলহীন, শব্দহীন, অর্থহীন অচিন নগরেঅকাজ বা কাজ— ইটভাঙা, হাঁড়িভাঙা, ঘুমভাঙা, ডিমভাঙা,রাষ্ট্রভাঙা, রাজ্যভাঙা ইত্যাদি নেই;শুধু আছে হতাশা, বিষাদ আর লবণাক্ত … Read more

প্রশ্নহীন পোড়াবৃক্ষ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

একা শহরে দাঁড়িয়ে আছি আমি—বাজ পড়ে পুড়ে যাওয়া পাতাহীন গাছ।কখনো নড়ে উঠি ভূকম্পনে কিংবাদেখি কখন বেখেয়ালে ঘুণপোকা খেয়েছেকেন্দ্রীয় শাঁস, পাঁজরের অবকাঠামো;ক্ষণিক বৃষ্টি হলে জংধরা ডালপালা ঝরঝর ঝরে পড়ে,প্রবল হাওয়ার লুকোচুরি হাড়ে লাগায় টক্কর,চিন্তাজ্বরে কেঁপে কেঁপে মৃত্যুর সাথে লড়ি বিশ্রী বামন। বিদ্রোহী ক্রীতদাসের বেড়ি পরানো দুপায়ের মতোআমার আয়ু ও চোখে হাতকড়া বাঁধা।কোথায় পালাবো আমি?কাগুজে ঠোঙার মাঝে … Read more

গতিশীল কালের জননী

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

ও নদী,তোমার বুকে আজধ্বংসের বিশুষ্ক ঝিলিক,শাখা-প্রশাখায় উড়ছে মৃত্যু-আগমনীবাঁশির ধূলা। পাহাড় তোমার চলার পথে গড়েছেপাথুরে প্রতিবন্ধকতা, শুখা মরুভূমি মারীভূমি বানিয়েছে ধূধূবালিয়াড়ি; গুমোট শীত রাত্রি এনেছে চলমান হিংসুটে হাড় কাঁপানো হিংস্রতা,তোমার প্রবহমানতা কি থামিয়ে দেবে তুমি? ঘৃণায় কি জল দেবে নাআমাদের— তরুণ তরল জল, সেই জলের জীবনও তো উচ্ছ্বল,যেন স্বচ্ছ পুকুরে মিঠে রোদ্দুরে নাচতে থাকাবাঙলার ইলিশের পোনা! … Read more

তুমি আমাদের জীবনের অংশ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

সুদূর আকাশ হতে ঝরতে থাকা অস্তিত্বেরফোঁটায় তোমাকে অনুভব করি, বুঝতে পারি।জলের বুদবুদে ভেসে যাওয়া তুমি শিকড়হীন,নির্বাক কথা বলে যাও দেহের ভঙ্গিমায়।তুমি কখনো দুরন্ত দুর্বার নদীর জলস্রোতেদুকুল ছাপানো কীর্তিনাশা,জলোচ্ছ্বাস ও ঝড়ের দশ নম্বর মহাবিপদ সংকেত;কখনো তুমি শান্ত নিস্তব্ধ পুকুরের জলে ফুটে থাকা অগণিত চাঁদমালা। গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা তুমি গাঁয়ের বধূর চাপাকান্না আরপ্রেমিকের সাথে অসময়ে দেখা … Read more

একুশের গান

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

(হেলাল হোসেন ঢালীকে) সমুদ্রের ছুটে আসা সফেন তরঙ্গমালার মতো, অথবা আকাশ থেকেটিপটিপ করে পড়া স্পঞ্জরূপ বৃষ্টির শব্দের মতোকিংবা স্বচ্ছ চকচকে কাচের মতো শিহরণখেলে যায় আমার কাব্যিক ত্বকের বুকে;রঙধনুর রঙিন আভা ছড়িয়ে যায়আমার ভ্রমণের কর্দমাক্ত মৃত্যু-উপত্যকাপূর্ণ পথে; অথচ এখন তুমি মহাবিশ্বের শ্রুতিময় ধ্রুবতারা,জ্বলে জ্বলে সুগন্ধ বিলিয়ে দাও এই চোখে-ঠোঁটে।কাছে পেতে বড় সাধ—নিবিড় ভালোবেসেকাছে এসে,যদিও আছিখুব কাছাকাছি। … Read more

প্রথম দিনের উড্ডয়ন

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

শহরের উড়ন্ত গিটারের সুরেরও অধিক সূক্ষ্মগোপন কথাটি তুমি আমায় আজ জানালেতোমার বীণার তারে তারে বিদ্যুতের তীব্রতায়;সময়ের পাদদেশে পাহাড়ের নীল দিগন্তের সবুজমিলেমিশে ছুঁয়েছে নেশাতুর বনবরফের দেশ আরপাশাপাশি বয়ে চলেছে তোমার আমার অপূর্ব অভাবিত নদী। শঙ্কার দোলাচলে তোমাকে জানাতে পারিনিআজ এইখানে রক্তদ্রোণের তীব্র রঙ এঁকেছেহৃদয়ের পটে প্রথম দিনের উদ্দাম উড্ডয়ন।বড় বড় ঝাউ-বট-কদমের ডালে দুপুরের ঘামে সিক্তবেশ কিছু … Read more

কিছুটা স্বাধীনতা কিছুটা রোমাঞ্চ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

দুই হাতে স্মৃতি ঢেকে,পুবের সোহাগি সরস আলোকে দেখেদূরে সরে যায় আঁধারের কঙ্কাল;এখন আলো, এখন শুধু নিয়ন আলোর কাল। পাল্টে ফেলার পুনর্জন্মএকটি নবীন দিনের জন্ম;হঠাৎ কখন আসলো উড়ে আবার পুরোনো রাত,জনতা কুপোকাত!ভালো বলে কোথায় পাবে ওরাদুর্মূল্যের স্বর্ণমুদ্রা?পৃথিবীর সব সোনালি ঘরে খাঁটি সোনার আকাল,বাগানে ফুটেছে গত জনমের সঞ্চিত জঞ্জাল। আলগা হলে কি দুইটি গাছের শিকড়যে যার মতো … Read more

হে উপমানব, সুপথে এসো

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

তুমি প্রতি মুহূর্তে মাপো তোমার অস্তিত্ব,দেখো নিজের হাড্ডির দিকে—এখনো টিকে আছো তো, দুর্বা গজিয়েছে কী না হাড়ে? হে উপমানব, নিষ্ফল হচ্ছে কী তোমার সমস্ত কোলাহল?মহাবিশ্বের উপকূলে সাবমেরিন নিয়ে যাত্রা তুমিকোনোদিনই করতে পারবে না;জানো তো আমি ঈশ্বরের চেয়েও মহাপরাক্রমশালী। সাহসী তুমি নিঃসন্দেহে, ষাঁড়ের মতো বরাবরঘোঁত ঘোঁত করো আর আবোল-তাবোল বকো।তুমি খোঁজো এক মুঠ মুথা ঘাস,এক ছটাক … Read more

পুরাতন পুরুষ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

চিপতে চিপতে গলে যায় আইসক্রিম,হয়ে যায় জলের শরবত;তবুও চিপিস কেন?কেন তোর ভয়—না চিপলে জীবন পূর্ণ হবার নয়? আমি দেখি, প্রতিদিনই ছাদের দড়িতে শুকায় সেই একই কাপড়;প্রতিদিন রাতে তবে কোন নদীর কোন পাড় ভাঙে,কোন নদে জোয়ারের শব্দে ভোর হয়?কার খালি কলসি কোন গাঙে ভরে যায় টইটুম্বুর,কার কলসি খালি হয় কোন মোহনায়?কোন পাখি কার ঘরে যায়, কার … Read more