আমি মৃত্যুকূপে, তুমি জোছনাস্নাত

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

এসেছি দুজন একই পথে দুভাবে—তোমার জন্মক্ষণে উঠেছিল বেজে ভোরের পাখির ডাকেরমতো আনন্দের কলরোল;আর আমার জন্মক্ষণে এক অনন্ত ছাইচাপা কান্নাচলেছিল বয়ে কলকলে, অ্যাম্বুলেন্সের মতো!আমি এক পোড়াকপালি। আমার কচি পাতার সাথে বেড়ে উঠেছে কিছু প্রাণী,যারা বেওয়ারিশ পুকুরের কচুরিপানার মতো কাটায় জীবন;মুখ রক্তহীন, নীলাভ জন্ডিসাক্রান্ত রোগীর বাংলা পাঁচের মতো।এড়িয়ে চলে তারা সবাই আমাকে—আমি যে পোড়ারমুখী,মা-বাবার গলার ঘ্যাগ—অবিক্রীতদাসী! অন্তরঙ্গ … Read more

প্রকৃতির গান, হেমন্তের দুপুরে

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

ঘুম হাতে নিমে বসে আছি,      শুনি দুপুরের বাতাসের ঘ্রাণ;এখানে কালের ক্লান্তির জলছাপ      আঁকা আছে উল্কি হয়ে পথের উপর!              মাইক্রোফোনের সুরে টাকাপ্রেমীর নির্বাচনী রঙ,                   সম্পদের কোকিলারা কবে ছিল                         কোকিলের সহগামী? ঘুঘুর নরম বুকে পাহাড়ি নদীর ঢেউ তুলে      খুলে যায় মনের দরজা, কামনা কপাট;কার্তিকের বাঁশঝাড়ে সারমেয় সারির ফোনালাপ,            সহযোগী প্রকৃতির সুর আর                        স্পন্দমান নীল ভোমরার পাখা। দূরগামী মেঘের পাহাড়ে আঁকা            কালো কালো … Read more

বাঁচবার প্রয়োজন

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

আমি সময়কে গড়াতে গড়াতে নিয়ে চলি—তেলের গোলাকার খালি ড্রামের মতো!সকালের অভুক্ত পথে ভবিষ্যৎ খুঁজতে গিয়েটের পাই সনদপত্র আছে বেশ কটি তিক্ত অভিজ্ঞতার;স্নাতকোত্তর শেষ হয়েছে বছরখানেক আগে। তোমার সাথে দেখা হয় মাঝে মধ্যে—হল গেটে, ক্যাম্পাসে, টিউশনি ফিরতি পথে;প্রথম আলাপের দিনস্মৃতিপাথরেখোদাই করেরেখেছি অমলিন!মনে আছে, তোমার চোখের পাতায় ছিল অবিরাম উচ্ছলতার ঢেউ,আর আজ মুখখানা হয়ে গেছে যেন বাংলার … Read more

সহকর্মীদের প্রতি

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

উৎকণ্ঠিত আপনারা জানিয়েছিলেন—আমাদের শক্তি স্বাদু পানির মতো দিন দিন কমে যাচ্ছে,আমাদের মনোবলে মরচে ধরেছে;নিজেদের মধ্যে বেড়েছে সন্দেহ আর অবিশ্বাস,আমরা এখন বহুবিভক্ত, যেন বটবৃক্ষের শিকড়হীন ডাল! সময় চলে যাওয়ার পর বুঝতে পেরেছি—কথা শোনার মতো কেউ আর আমাদের কাছে আসছে না। কবি, সাহিত্যিক, দার্শনিক, লেখকগণ—চলে গেছে আমাদের ছেড়ে সুড়ঙ্গ পথ দিয়ে।ভুল পথে চলার সতর্কবাণী অন্যান্য প্রাত্যহিক কথার … Read more

রক্তস্রোত রক্তজবা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

কাশফুল দিয়েছিলে বুঝি?উপহার পেয়েছিলে বুঝি স্মৃতির পাহাড়ে ফোটা কাঁচা রক্তজবা?নাকি ক্ষণটুকুও মনে পড়ে না?ভুলে গেছ কি আলতারঙ ঘনজল,টিয়েপাখির ঠোঁটের আঁচড় তোমার ঠোঁটে—সকাল, বিকেল, রাত্রিবেলা? কতদিন হয়নি দেখা কালো জোছনার সুশব্দ ঝড়;ঘন ঘন ঝিলিক দেওয়া জিউসের বজ্রদণ্ডের কোমল অভিশাপ!চড়ুইপাখির পাখনা-কোমল বুকের মতো সহজভাবেশোনা হয়নি শিল্পতরুর বাজনা-বাগান;কেবলই অন্ধকার ভালোবাসার জন্যেঅনন্ত অপেক্ষা আর গুনগুনানো! মনে আছে, তানপুরার মাতাল … Read more

সে ছিল আমার সন্ধ্যাচারিনী

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

গাঢ় সন্ধ্যার পূর্বে তুমি পরিব্যাপ্ত দাবানলের মতোমোহনীয় সামগ্রিক রূপ ছড়িয়ে—বৈকালিক ভ্রমণে বের হও;তোমার ওই মৃদু স্রোতেরবুকে ভেসে যাওয়া শান্ত, ধীর গতি আমি খুব চিনি!তুমি পার্শ্ববর্তী কোনো কিশোরের সাথেপাখির গান আর পাহাড়ি ঝরনারকলধ্বনির মতো উচ্ছ্বসিত হাসিতে কুটিকুটি হও;আর সঙ্গী সহচরীর খুব কাছে বকুলের গন্ধে ভরা যে জাদুবাক্স আছে,আমি তাই খুঁজি কাঙালের মতো;হয়তো দেখার অদম্য ইচ্ছায়,বিকেলে করি … Read more

পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

মনে রাখো, তোমাদের দশদিক এখন বড়ই কুটিল;মনে রাখো, তোমার নিঃশ্বাস-প্রশ্বাস থামতে বসেছে!ধীর ও জটিল তোমার রক্তমাখা সরীসৃপের মতো গতি,তোমার বংশের সাথে গাছপালা পাঠ চুকায় ক্রান্তিকালের মোড়ে।তবুও কোথায় কোনো এক সুতোর টান অনুভূত হতে পারে—প্রাণ আছে বলে আবিষ্কৃত জগদীশের আবিষ্কারে! গাছ হতে শিশু জন্ম নেয়, তুমি শিশুর কান্না থামাওরুমঝুমির ঝুনঝুন শব্দে, আর পল্লবের প্রশাখায় ফোটাও ফুল;যদিও … Read more

সভ্যতায় বাংলাদেশ, ২০০১

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

দিনের পর দিন, প্রতিদিন তরুণটি দেখে—পার্কে বাগানে সেই একই গাছ, ফুল-ফল-ডাল-পাতা ভরা;একই পাখি বন্দি বিজাতীয় চিড়িয়াখানায়,মাংসের লোভে অতিথি পাখি বিক্রেতা অর্থের ঢিবি,কিনে নেয় পথের ধারেই জীবন্ত ছুটন্ত সব তাজা প্রাণ! খুব ভোরে রাস্তার মোড়ে একটি মাইক্রোবাসনামিয়ে দিয়ে যায় তিনজন বিধ্বস্ত তরুণীকে;সকালের পথ ঝাড়ু দেয় আর দূরবর্তী মোহের পরশেপান খায় এক মহাভারতীয় নাগরিক শিল্পী।মালবাহী চলন্ত ট্রাকের … Read more

পরাজিত জীবনের চিহ্ন-বলিরেখা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

একশত পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেহের ভেতরে ফোটে লাল-নীল পাথরের পানি;কঙ্কালের কিছু হয় না, তা আমি ভালো করে জানি!শুধু বুদবুদে, রক্তে-বাষ্পে ছেয়ে যায় এদেশের মেঘ,হারিয়ে যায় তোমাদের কাব্যে অতি পুরাতন ভাবাবেগ। জড়পিণ্ড সবাই আমরা, পরের ঘাড়ে চড়ে দেখতে থাকিপথের ধারের গাছগুলোর হলদে পাতার কোমল নড়াচড়া;গলে গলে সত্তাবিহীন ক্ষয়ে যায় কড়া রোদে পোড়াপুরনো সব কবিতার ব্যর্থ … Read more

আসছে আসছে অপরিচিতার ঝড়

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

বৃষ্টি ঝরে তোমার আলোকোজ্জ্বল চোখে,আকাশের চারপাশে নতুন প্রজন্মের ঘুমের গন্ধ।বৃষ্টির ওপারের আকাঙ্ক্ষিত সুখ, চোখের কাজলের মতোলেপ্টে গেছে তোমার শব্দময় শরীরে। সম্ভবত এরকম বৃষ্টিবহুল কোনো কোনো অনির্দিষ্টবোধ জাগ্রত ঘটনাবহুল দিনে—সে তোমাকে বলতো সব স্মৃতি;বলতো সব ইতিহাস ও আনন্দকে ভুলে যেতে!ওই সব পার্থিবতা, যা তোমাকে জাগাতেপারেনি জাগতিক বা কাল্পনিক আকাঙ্ক্ষার চূড়ায়—গাছেরা যেমন ভুলে যায় তার শাখার পাখিকে,তেমনি … Read more

পরিত্যাগ সম্পর্কে

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

‘বন্ধুগণ……………………’ক্ষণিক উচ্চারণ লোকনাট্য ও নীতির!তারপর,কুয়াশার মতো সাদা কাচে আবৃতরেস্তোরাঁর খাবারেরা দীর্ঘশ্বাস ছাড়ে;অমাবস্যার শিলনোড়া গড়ায়পথের উপর—‘বাঁ…..চা…..ও…’ ‘………..আজ আমাদের ছুটি,আজ আমরা তোমাদের সাথে ঘুরবো,তোমাদেরকে সার্কাসের সঙ সাজাবোএবং ক্রমান্বয়ে গিলে ফেলবো—ড্রয়িংরুমে, উদ্যানে ও আকাশের নক্ষত্রের গৃহে।’ সুখের পায়রারা উড়ে যায়নীলিমায়;অথবা আঙুরের গাছে ঝুলছে মুলো আর কাঁচকলা!সাদা শালুকের মতো ফুটন্ত জীবনেরমোড়ে মোড়ে—তুষারঢাকা পাহাড়, অন্ধকার উপত্যকা, সব পথ রুদ্ধ;তবুও তো … Read more

স্বাপ্নিকের অভিনয়

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

নানা রঙের মেলায়       নানা স্বপ্নের গান               শুনিয়েছিল সে —‘গহীন গাঙের নায়ে       চলনা আমার বাড়ি               তোকে গাঙে নামাবো’। টকঝাল মচমচ জীবনের দাঁড় টানাদরিয়ায়জন্ম মাঝেই লাশের ভেলা ভেসে যায়তিস্তায়,ধুয়ে-মুছে সবকিছু জ্বালিয়ে জলে —নাইওরির সিঁথির সিঁদুর হারায় সন্ধ্যার সিঁদুরে মেঘে;তিস্তা করতোয়া অবাক চোখে দেখে সাদা থান! আরো কয়েক জোড়া কান থাকলে তোমরাও শুনতে পেতে‘এবছর গাঁয়ে খুব মড়ক গো … Read more

ব্যর্থ স্বদেশ: রক্তের মতো স্বপ্নের মৃত্যু

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

মৃত্যুর দেশে স্বপ্নের রঙ মৃত্যুর মতো,নীল-সবুজের দেশে স্বপ্নকে দেখায় সবুজাভ নীলিমায় অপরূপা!তোমরা কি জানো—বাংলার বুকেস্বপ্ন কেন জমাট রক্তের মতো ঘন অন্ধকার? এইখানে বহমানপদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্রেরহাজারো সন্তানের রক্ত ও ঘাম;এইখানে চোখের কাজলে কামনাবিন্দুর বদলেবীভৎস শ্বাপদের পাখা,ক্ষুধার্ত শকুনের মতো ক্ষুধার্ত! চুপ কর।টোডের জন্য রয়েছে বিদেশি নেশা। বাংলার সন্তানেরালাফায়-ঝাঁপায়, সূর্য বারবার নিভে যায়,ফাঁসি হয় চাঁদের আলোর!ধ্বংসস্তূপের নিচে জাতির হাড়গোড়,ঘনীভূত আগ্রাসী … Read more

সমসাময়িক নিষ্ঠার হাতবদল

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

শুভ নববর্ষের আতশবাজির আলো,উচ্ছলিত জীবনের প্রথম রাতেছড়িয়ে পড়লো তোমাতে—যেন বিচ্ছুরিত অগ্নিস্রোতের নব অভ্যুদয়!সঙ্গী ছিল আকাঙ্ক্ষিত সুপেয় হৃদয়,তাই ছিল না কোনো সাদা-কালো ভয়;তিনকালের অহিংসাবাদী প্রেমবাদী এ-পৃথিবীরতোমার-আমার মতো নর ও নারীর। তবুও তো জাগতিক সংসারের গর্তে পড়েহুড়মুড় ভেঙে পড়ে কোনোটা, বা খুব নড়েএ পাড়ার ও পাড়ার সুপ্রীতিদের ঘরে ঘরে।পরস্পর ভালোলাগা হৃদয়গুলোর—এককালের জমে থাকা নিষ্ঠার দৌড়;সে যায় তারা … Read more