অধ্যাপক শফিকুল কাদির: ময়মনসিংহের এক নিভৃতচারী প্রকৃতিপ্রেমী ও জ্ঞানালোকের কারিগর

প্রকৃতিপ্রেমী এক জ্ঞানালোকিত ও আদর্শবাদী শিক্ষকের একটি আলোকচিত্র

অধ্যাপক শফিকুল কাদির (ইংরেজি: Shafiqul Kadir জন্ম: ১৯৬৭) একজন সাংস্কৃতিক কর্মী, অধ্যাপক, প্রকৃতিপ্রেমী এবং রাজনৈতিক অনুসারী। তিনি ২০০৭-২০০৯ সাল পর্যন্ত ‘অর্ঘ্য’ নামে একটি ছোটকাগজ সম্পাদনা করতেন। সেই কাজ করতে আমি তাঁকে খুব কাছ থেকে দেখেছি এবং তখনই তাঁর অদম্য লেগে থাকার শক্তিকে প্রথম টের পাই। একটি মানসম্মত সংখ্যা প্রকাশের প্রতিটি ধাপে তার হাতের ছোঁয়া লেগে … Read more

অনুপ সাদি প্রদত্ত বক্তৃতার তালিকা হচ্ছে ভাষণ ও আলোচনা

অনুপ সাদি

অনুপ সাদি প্রদত্ত বক্তৃতার তালিকা বা বক্তৃতাপঞ্জি বা অনুপ সাদি প্রদত্ত বক্তৃতামালা (ইংরেজি: List of speeches given by Anup Sadi) হচ্ছে তিনি গত দুই দশকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যেসব আলোচনা ও ভাষণ প্রদান করেছেন তার একটি রেকর্ডকৃত তালিকা। এসব রেকর্ডের বেশিরভাগ গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ধরনের সেলুলার বা মোবাইল ফোনের অডিও ও ভিডিও … Read more

অনিল ভট্টাচার্য ছিলেন বিশ শতকের গীতিকার ও সুরকার

অনিল ভট্টাচার্য (৯ আগস্ট ১৯০৮ – ১৪ ডিসেম্বর ১৯৪৪) আধুনিক বাংলা গানের জনপ্রিয় গীতিকার। তিনি জন্মেছিলেন উত্তর কলকাতায়। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করলেও শেষ পর্যন্ত সংগীতচর্চায় মনোযোগ দেন। ৩৬ বছরের জীবনকালে তিনি কয়েকশত গান রচনা করেছিলেন। সুরালো কণ্ঠ হওয়ায় নিজেই গান গেয়ে রেকর্ডও করেছিলেন।[১] তাঁর অন্য দুই ভাই হচ্ছেন সুরকার নির্মল ভট্টাচার্য … Read more

অজয় ভট্টাচার্য ছিলেন আশাবাদী, রোমান্টিক গীতিকার ও কবি

অজয় ভট্টাচার্য (জুলাই, ১৯০৬ – ২৪ ডিসেম্বর, ১৯৪৩) একজন বিখ্যাত বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও চিত্রপরিচালক। হিমাংশু দত্ত ও শচীন দেব বর্মন সহ বহু সুরকারের সুরে ও বিভিন্ন শিল্পীর কণ্ঠে তাঁর লেখা বেশ কিছু গান চিরস্মরণীয় হয়ে আছে। তাঁর অনেক গান জনপ্রিয়তা অর্জন করেছে। মধ্যবিত্তের জীবনে প্রেমের দোলা দিয়েছে তাঁর গান।[১] জন্ম ও শিক্ষাজীবন: অজয় ভট্টাচার্য কুমিল্লার শ্যামগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা … Read more

সুনীতি চৌধুরী ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী

সুনীতি চৌধুরী (ঘোষ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। তিনি ছিলেন কুমিল্লায় জন্মগ্রহণ করা বিপ্লবী। নিরীহ-দুঃস্থদের জন্য নানা সেবামূলক কাজ করেছেন।  তিনি ডাক্তার ছিলেন ও মেয়েদের রাজনীতি, অর্থনীতি, সম্পর্কে জ্ঞানী করে তোলার জন্য সাংগঠনিক কাজ করেছেন। তিনি যুগান্তর দলের সাথে যুক্ত ছিলেন। ১৯৩২ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত … Read more

শান্তি ঘোষ ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী, সমাজসেবক

শান্তি

শান্তি ঘোষ (দাস) (২২ নভেম্বর, ১৯১৬-২৭ মার্চ, ১৯৮৯) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। তিনি ছিলেন কুমিল্লার নারী বিপ্লবী। নির্যাতিত মানুষের জন্য নানা সেবামূলক কাজ করেছেন।  তিনি লেখক ছিলেন ও মেয়েদের রাজনীতি, অর্থনীতি, সম্পর্কে জ্ঞানী করে তোলার জন্য সাংগঠনিক কাজ করেছেন। তিনি যুগান্তর দলের সাথে যুক্ত ছিলেন। ১৯৩২ থেকে … Read more

লীলা নাগ ছিলেন স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী, লেখিকা

লীলা নাগ (জন্ম: অক্টোবর ২, ১৯০০ – মৃত্যু:জুন ১১ ১৯৭০) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। নারীশিক্ষার জন্য নানা সেবামূলক কাজ করেছেন।  তিনি ‘দীপালী সংঘ’ গঠন করেন মেয়েদের রাজনীতি, অর্থনীতি, সাহিত্য সম্পর্কে জ্ঞানী করে তোলার জন্য। তিনি প্রথমে কংগ্রেসে যুক্ত থাকেন এরপরে … Read more

বীণা দাস ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী ও লেখিকা

বীণা দাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। বীণা দাস ছিলেন কটকের নারী বিপ্লবী। তিনি লেখক ছিলেন ও মেয়েদের রাজনীতিতে উৎসাহিত করে তোলার জন্য সাংগঠনিক কাজ করেছেন। তিনি যুগান্তর দলের সাথে যুক্ত ছিলেন। গভর্নর স্ট্যালি জ্যাকসনকে হত্যার বৃথা চেষ্টা করে ১৯৩২ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত সাত বছর কারাবন্দী … Read more

ননীবালা দেবী ছিলেন স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ও প্রথম মহিলা রাজবন্দি

ননীবালা দেবী ছিলেন উপনিবেশবিরোধী বিপ্লবী নারী নেত্রী। যুগান্তর দলের বিপ্লবীদের সাথে কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। সাহসী, ধৈর্য্যশীল, বুদ্ধিমতী ননীবালা দেবী ছিলেন প্রথম রাজবন্দি। জেল জীবনে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছিলেন; কিন্তু নিজের ব্যক্তিত্বে ছিলেন অটল।[১] ননীবালা দেবী-র জন্ম ও পরিবার: ননীবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন ১৮৮৮ সালে হাওড়া জেলার বালিতে। পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জী, … Read more

দুকড়িবালা দেবী ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নারী বিপ্লবী

দুকড়িবালা দেবী ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিকন্যা। রাজনীতিতে হাতেখড়ি হয় নিজের বোনপোর মাধ্যমে। তিনি রাজনৈতিক বই, অস্ত্র ইত্যাদি লুকিয়ে রাখতেন। এছাড়াও বিপ্লবীদের আশ্রয়ও দিতেন। ১৯১৭ সালে বিপ্লবীদের পিস্তল লুকিয়ে রাখার জন্য কারাবরণ করেন। তিনি অস্ত্র আইনে দন্ডিতা প্রথম সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নারী বিপ্লবী।[১] দুকড়িবালা দেবী-র জন্ম ও পরিচয়: ১৮৮৭ সালে ((জন্ম: বাংলা ১২৯৪, ৬ শ্রাবণ, ২১ জুলাই) ) … Read more

চারুশীলা দেবী ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী

চারুশীলা দেবী ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। তিনি ক্ষুদিরামের সাথে রাজনৈতিক কাজ করেছিলেন। এছাড়াও তিনি লবণ আইন অমান্য, সত্যাগ্রহ আন্দোলন সহ বিপ্লবীদের জন্য কাজ করেছিলেন। এজন্য জেল খাটতে হয়েছিল কয়েকবার।[১] জন্ম ও বৈবাহিক জীবন: চারুশীলা দেবী ১৮৮৩ সালে মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন।  তিনি মেদিনীপুর স্থানীয় ছিলেন। পিতার নাম রাখালচন্দ্র অধিকারী, … Read more

ক্ষীরোদাসুন্দরী চৌধুরী ছিলেন যুগান্তর দলের বিপ্লবী

ক্ষীরোদাসুন্দরী চৌধুরী বর্তামান বাংলাদেশর ময়মনসিংহ জেলার একটি গ্রামে জন্মেছেন। বিয়ের পরেই রাজনীতিতে যুক্ত হন তিনি। তৎকালীন ব্রিটিশ সরকারের পেটোয়া বাহীনির চোখকে ফাকি দিয়ে বিপ্লবীদের বাঁচিয়েছিলেন। পুলিশ যাতে বিপ্লবীদের অবস্থান চিহ্নিত না করতে পারে সেজন্য কয়েক মাস পরে পরে বাসা পরিবর্তন করেছিলেন। সেসময়ের বিপ্লবীদের কাছে তিনি মা নামে পরিচিত ছিলেন।[১] জন্ম: ক্ষীরোদাসুন্দরী চৌধুরী ১৮৮৩ সালে ময়মনসিংহ … Read more

প্রতাপ উদ্দিন আহমেদ ছিলেন সাম্যবাদী শ্রমিক ও কৃষক আন্দোলনের নেতা

প্রতাপ উদ্দিন আহমেদ

প্রতাপ উদ্দিন আহমেদ (ইংরেজি: Pratap Uddin Ahmed, ২৫ জুন ১৯৩০ – ১৪ মার্চ ১৯৯৮) ছিলেন সাম্যবাদী শ্রমিক ও কৃষক আন্দোলনের নেতা, সাম্যবাদী বিপ্লবী, স্বৈরতন্ত্র ও সামরিক শাসন বিরোধী লড়াকু যোদ্ধা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলন ও শ্রমিক আন্দোলনে একজন অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা নেওয়ার … Read more

কল্যাণী দাস ছিলেন যুগান্তর দলের বিপ্লবী নেত্রী ও লেখক

কল্যাণী দাস (ভট্টাচার্য) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। তিনি পারিবারিকভাবেই রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন। কলেজে পড়ার সময় থেকেই রাজনৈতিক নানা কাজের সাথে যুক্ত থাকতেন। তিনি মুলত যুগান্তর দলের সাথে যুক্ত  ছিলেন। লেখালেখি করার কারনে বিভিন্ন সময় নানা মুখপত্রের দায়িত্ব পালন করতেন।[১] জন্ম ও পরিবার: ১৯০৭ সালের ২৮শে মে … Read more

ইন্দুসুধা ঘোষ ছিলেন যুগান্তর দলের নারী বিপ্লবী

ইন্দুসুধা ঘোষ

ইন্দুসুধা ঘোষ (১৯০৫ – ২৪ সেপ্টেম্বর ১৯৯৫) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। তিনি বৈচিত্রময় জীবন গড়ে তুলেছিলেন। রাজনীতি, ছবি আঁকা, সাহিত্যচর্চাসহ নানা সংগঠনের সাথে যুক্ত ছিলেন। রাজনীতি জীবনে প্রায় ছয় বছর জেল খেটেছিলেন।[১] জন্ম ও শিক্ষা জীবন: ইন্দুসুধা ঘোষ জন্মগ্রহণ করেছিলেন ১৯০৫ সালে ময়মনসিংহে। বাবার বাড়ি ঢাকা জেলার বজ্রযোগিনীতে। তার … Read more