অনিল ভট্টাচার্য (৯ আগস্ট ১৯০৮ – ১৪ ডিসেম্বর ১৯৪৪) আধুনিক বাংলা গানের জনপ্রিয় গীতিকার। তিনি জন্মেছিলেন উত্তর কলকাতায়। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করলেও শেষ পর্যন্ত সংগীতচর্চায় মনোযোগ দেন। ৩৬ বছরের জীবনকালে তিনি কয়েকশত গান রচনা করেছিলেন। সুরালো কণ্ঠ হওয়ায় নিজেই গান গেয়ে রেকর্ডও করেছিলেন।[১]
তাঁর অন্য দুই ভাই হচ্ছেন সুরকার নির্মল ভট্টাচার্য এবং ধারাভাষ্যকার কমল ভট্টাচার্য। ওঁরা মোহনলাল স্ট্রিটের বাড়িতেই থাকতেন। তাঁদের বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায় থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ধনঞ্জয়-পান্নালাল, সতীনাথ-উৎপলা, মানবেন্দ্র মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র আসতেন! বাড়িতে হরহামেশাই গানের আসর বসত।[২]
জন্ম ও শিক্ষাজীবন:
অনিল ভট্টাচার্য জন্মেছেন ১৯০৮ সালের ৯ আগস্ট উত্তর কলকাতায়। মেধাবী ছাত্র হিসাবে স্কটিশ চার্চ স্কুল ও কলেজে যশস্বী ছিলেন। ১৯২৯ সালে সেখান থেকে তিনি সসম্মানে বিজ্ঞানে স্নাতক শেষ করেন।
অনিল ভট্টাচার্য-এর সংগীত জীবন:
তিনি সারাজীবন কোনো জীবিকার দাসত্ব করেননি। ছিলেন অকৃতদার ও স্বল্পজীবী। সংগীত ছিল সারাজীবনে তার প্রথম প্রেম। লেখাপড়ার সঙ্গে সঙ্গে গানবাজনার অনুশীলন ছিল তার। এছাড়াও ভালো গাইতে পারতেন। নিজের লেখা ও সুর দেওয়া কয়েকটি গান নিজেই গেয়েছিলেন রেকর্ডে।
বাংলার বহু প্রখ্যাত শিল্পী অনিল ভট্টাচার্যের কথা ও সুরে শতাধিক গান রেকর্ড করেছেন। ছত্রিশ বছর বয়সে তার অকাল প্রয়াণের পর সুধীরলাল চক্রবর্তী, নির্মল ভট্টাচার্য প্রভৃতির সুরে তার অনেক গান রেকর্ড হয়েছে।
একসময়ে শিশিরকুমার ইনষ্টিটিউটের নাট্য সংসর্গে তিনি জড়িয়ে পড়েন। ক্রমে হয়ে ওঠেন নাট্যকার, গীতকার, সুরকার, পরিচালক এমনকি অভিনেতা। ১৯৪৪ সালের ১৪ ডিসেম্বর তিনি প্রয়াত হন।
সংকলনগ্রন্থ:
অনিলের জীবনকাল ছিল স্বপ্ল। এরমাঝে সঙ্গীত জগতে অনেকখানি জায়গা করেনিয়েছিলেন। তাঁর দুখানি গীত-সংকলন আছে। একশো পঞ্চাশটি গান নিয়ে ‘আলো ঝলমল’ এবং তিনশো গান নিয়ে ‘মাধবীরাতে’।[৩]
আরো পড়ুন
- কমরেড ভারতজ্যোতি রায়চৌধুরী: এক অকুতোভয় নকশালবাদী বিপ্লবীর জীবনগাথা
- অমর্ত্য সেন হচ্ছেন ভারতে শৌচাগার উন্নয়নের অর্থনীতিবিদ
- সমীরণ মজুমদার পশ্চিমবঙ্গের বিপ্লবীধারার লেখক, গবেষক, প্রাবন্ধিক
- হেমচন্দ্র দাস কানুনগো ছিলেন ব্রিটিশবিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত
- রেবতী মোহন বর্মণ ছিলেন বিশ শতকের সাম্যবাদী ধারার লেখক ও বিপ্লবী
- রাজা রামমোহন রায় ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক
- আশাপূর্ণা দেবী ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় উপন্যাসিক এবং বাংলা ভাষায় কবি
- জ্যোতিরিন্দ্র মৈত্র ছিলেন বিংশ শতকের কবি, লেখক, গীতিকার
- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা রূপকথার গল্প ও শিশুসাহিত্যের একজন লেখক
- রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক এবং যাদুঘর বিশেষজ্ঞ
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একজন বাঙালি লেখক এবং চিত্রশিল্পী
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক
- অনিল ভট্টাচার্য ছিলেন বিশ শতকের গীতিকার ও সুরকার
- জওহরলাল নেহরু ভারতের জনগণ, গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু সন্ত্রাসবাদী
- নবারুণ ভট্টাচার্য বাঙালি কবি, সাহিত্যিক, লেখক, গল্পকার এবং বিপ্লবী চিন্তাবিদ
- কবি সমর সেন বাঙালি ভাবালু মধ্যবিত্তের কুণ্ডলায়িত জীবনের চিত্রকর
- কৌটিল্য বা চাণক্য প্রাচীন ভারতীয় কূট রাজনৈতিক গুরু ও অর্থশাস্ত্রের রচয়িতা
- মুজফফর আহমদ ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সুবিধাবাদী নেতা
- সুনির্মল বসু ছিলেন বাংলা ভাষার শিশু সাহিত্যিক, লেখক ও সম্পাদক
- সুনীতিকুমার চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্যিক, ভাষাতাত্ত্বিক ও উগ্রজাতীয়তাবাদী
- শিবনাথ শাস্ত্রী ছিলেন বিশিষ্ট সাহিত্য সাধক, সমাজসেবীও রাজনৈতিক সংগঠক
- অতুলপ্রসাদ সেন ছিলেন একজন দুর্দান্ত বাঙালি সুরকার, গীতিকার এবং গায়ক
- মুকুন্দ দাস ছিলেন বাংলার চারণ কবি, লেখক, পালাগায়ক ও স্বাধীনতা সংগ্রামী
- সত্যজিৎ রায় ছিলেন সাহিত্যিক, চিত্রশিল্পীও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার
- সুকুমার রায় ছিলেন বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক
- মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে জীবন সংগ্রামের প্রতিচ্ছবি তুলে ধরেছেন
- অরবিন্দ ঘোষ ছিলেন অগ্নিযুগের মহানায়ক ও সিদ্ধযোগী একজন কবি ও গুরু
- রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা ভাষার লেখক, কবি দার্শনিক ও চিন্তাবিদ
- আবুল ফজল ছিলেন আকবরের এক নবরত্ন, সুপণ্ডিত, ইতিহাসবেত্তা ও রাজনীতিক
- মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের মুৎসুদ্দি বুর্জোয়া শ্রেণির নেতা
- মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, বিপ্লবী ও তাত্ত্বিক
- জীবনানন্দ দাশ চিত্ররূপময় বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি
- সুকান্ত ভট্টাচার্য ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রধান বিপ্লবী কবি
তথ্যসুত্র:
১. দোলন প্রভা, ৪ ডিসেম্বর, ২০১৮ “অনিল ভট্টাচার্য আধুনিক বাংলা গানের জনপ্রিয় গীতিকার”, রোদ্দুরে ডট কম, ঢাকা, ইউআরএলঃ https://www.roddure.com/biography/anil-bhattacharya/
২. সুপ্রিয় মুখোপাধ্যায়, আনন্দবাজার, ৩১ জানুয়ারি ২০১৫, https://www.anandabazar.com/supplementary/patrika/ইড-ন-উদ-য-ন-থ-ক-বলছ-1.109464
৩. সুধীর চক্রবর্তী সম্পাদিত(১ বৈশাখ ১৩৯৪)। আধুনিক বাংলা গান। প্যাপিরাস, কলকাতা। পৃষ্ঠা: ১৬৬-১৬৭।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ফুলকিবাজ এবং রোদ্দুরে ডটকমের সম্পাদক।