পুঁজিবাদ হচ্ছে মানবেতিহাসে পণ্য সম্পর্কের সামাজিক স্তর

পুঁজিবাদ

উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা ও পুঁজি কর্তৃক ভাড়াটে শ্রমের শোষণের ভিত্তিতে প্রতিষ্ঠিত সামাজিক-অর্থনৈতিক গঠনরূপ হচ্ছে পুঁজিবাদ (ইংরেজি: Capitalism)। এটি ইতিহাসের একটি সামাজিক স্তর। এই ব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য থাকে বিক্রয়, দ্রব্যের ব্যবহার করা নয়। বাজার এখানে শ্রমশক্তিকে পণ্য হিসেবে কেনা বেচার ব্যবস্থা করে এবং এই কেনাবেচায় অর্থ, মজুরি ও বেতন থাকে মাধ্যম। সামাজিক প্রয়োজন বা সম্পত্তি-নিরপেক্ষ … Read more

পুঁজি কী? সংজ্ঞা, প্রকারভেদ ও সাধারণ অর্থনীতি থেকে মার্কসবাদী দৃষ্টিভঙ্গি পর্যন্ত বিস্তারিত আলোচনা

কার্ল মার্কসের প্রতিকৃতি এবং তার বিখ্যাত উক্তি—সঞ্চয় মানে সামাজিক ধনের জগতকে জয় করা এবং শোষিত মানুষের ওপর পুঁজিবাদের প্রভুত্ব প্রসার করা।

পুঁজি (ইংরেজি: Capital) হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদানসমূহের একটি উপাদান। সম্পদ বৃদ্ধির জন্য উৎপাদনের ক্ষেত্রে জমি, যন্ত্র, শ্রম এবং পুঁজি — এই চারটি উপাদান প্রধান। ব্যবসায়ের ক্ষেত্রে ‘পুঁজি’ শব্দ দ্বারা নতুন পণ্য ক্রয়ের আর্থিক সামর্থ্য বোঝায়। এরূপ অর্থে পুঁজি বলতে কেবল টাকা নয়, মালিকের মালিকানাধীন দালানকোঠা, জমি, যন্ত্রপাতি এবং অন্যান্য দ্রব্যসামগ্রী বোঝাতে পারে।[১] মার্কসবাদী অর্থনৈতিক … Read more

মুক্তি প্রসঙ্গে মার্কসবাদ

মুক্তি প্রসঙ্গে

মুক্তি বা স্বাধীনতা (ইংরেজি Freedom বা Liberty) হচ্ছে একটি সমাজে মানুষের সম্ভাবনার পূর্ণ উন্নতির সংস্থান করে মানুষের নিজ কর্মসমূহ নির্ধারণ করার সামর্থ্য ও অধিকার। মুক্তি ব্যক্তিগতভাবে একজনও উপভোগ করতে পারেন কিন্তু তা সমাজের ভেতরেই করতে হয়। ব্যক্তিগত গুণগুলো সমাজের ভেতরেই বিভিন্ন দিকে কর্ষণ করা যায়, তাই শুধু সমাজের ভেতরেই ব্যক্তিগত মুক্তি সম্ভব। মানুষের উন্নতির জন্য, … Read more

মাও সে-তুঙের লাল বই — দ্বিতীয় সংস্করণের মুখবন্ধ

মাও সে-তুঙের চিন্তাধারা

কমরেড মাও সে-তুঙ বতর্মান যুগের সবচেয়ে মহান মার্কসবাদী-লেনিনবাদী। কমরেড মাও সে-তুঙ প্রতিভার সঙ্গে, সৃজনশীলভাবে ও সামগ্রিকভাবে মার্কসবাদ-লেনিনবাদকে উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন, রক্ষা করেছেন ও বিকাশ করেছেন, মার্কসবাদ-লেনিনবাদকে এক সম্পূর্ণ নতুন পর্যায়ে উন্নত করেছেন। মাও সে-তুঙের চিন্তাধারা এমন একটা যুগের মার্কসবাদ-লেনিনবাদ, যে যুগে সাম্রাজ্যবাদ সামগ্রিক ধ্বংসের মুখে চলছে আর সমাজতন্ত্র এগিয়ে চলছে বিশ্বব্যাপী বিজয়ের পথে। মাও … Read more

স্মৃতি জুড়ে সীমান্তের বেদনা, স্বরূপে মোড়ানো নিজস্ব ঐতিহ্য

শাহেরা খাতুনের জীবনপঞ্জি

বিশ শতকে রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক ধারায় নানা পরিবর্তন এসেছে। রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর হয়েছে।  জ্ঞানী, গুণী, বিজ্ঞ, সমাজসেবী, রাজনীতি ও অর্থনীতে অবদানকারী গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিত্বের জন্ম হয়েছে। সেই অবস্থান থেকে শাহেরা খাতুন একজন সাধারণ নারী। তবে তিনি যে সময়ে জন্মগ্রহণ করেছেন সেই সময়টি ছিলো গুরুত্বপূর্ণ। ইতিহাসের পাতায় বিশেষ স্থান দখল করে আছে তখনকার ঘটে যাওয়া … Read more

সমীরণ মজুমদার পশ্চিমবঙ্গের বিপ্লবীধারার লেখক, গবেষক, প্রাবন্ধিক

লেখক সমীরণ মজুমদার

সমীরণ মজুমদার পশ্চিমবঙ্গের বিপ্লবীধারার লেখক, সমাজ বিশ্লেষক, মুক্তচিন্তা চর্চা আন্দোলনের খ্যাতিমান সংগঠক। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, কল্পবিজ্ঞান, ব্যঙ্গ রচনায়ও তিনি সিদ্ধহস্ত ছিলেন। বাংলাদেশের লেখিকা হেনা সুলতানার সঙ্গে তাঁর কবিতা গ্রন্থ দুই পাড় এক নদী এবং গল্পগ্রন্থ হেনা-সমীরণের গল্প যুগপৎ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। সমীরণ মজুমদারের জন্ম কলকাতায় ১৯৪৩ সালে। বাল্যকাল কেটেছে বাংলাদেশের সিরাজগঞ্জ … Read more

লেখক সমীরণ মজুমদার মারা গেছেন

লেখক সমীরণ মজুমদার

লেখক ও প্রাবন্ধিক সমীরণ মজুমদার গত ২৬ মে, ২০২২ তারিখে মারা গেছেন। শুভচিন্তা ও মুক্তবুদ্ধি আন্দোলনের খ্যাতিমান সংগঠক, চীনের সাংস্কৃতিক বিপ্লব, মার্ক্সবাদসহ অসংখ্য মূল্যবান গ্রন্থের প্রণেতা ভারতের পশ্চিম বঙ্গের অনীশ সংস্কৃতি পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাম্যবাদী কবি, লেখক, গবেষক, বুদ্ধিজীবী সমীরণ মজুমদার গত বৃহস্পতিবার ২৬ মে বিকাল ৩ ঘটিকায় কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর … Read more

লোকশিল্পী ও ভূমিকন্যা শাহেরা খাতুন

লোকশিল্পী ও ভূমিকন্যা শাহেরা খাতুন ফসলের খেতের মাঝখানে হাঁটছেন

সাধারণের গন্ডি পেরোনো এক রত্নগর্ভা। প্রয়োজন নেই রাষ্ট্রীয় সীমাবদ্ধ পদকতালিকায় নাম লেখানোর, তাবত পৃথিবীকে উর্বর করার মিছিলে তাঁরা হেঁটে যায়, মিছিলি মিছিলি জীবনে যাঁরা রেখে যায় পদচিহ্ন, অমোচনীয় কালিতে তাঁদের নাম লিখা থাকে পৃথিবীর পথে পথে, তিনি শাহেরা খাতুন। সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করা কর্মদ্দোমী, প্রকৃতি থেকে পাঠ নিয়ে সদা নিজেকে করেছেন সমৃদ্ধ। জগতের কল্যাণের নিমিত্তে … Read more

শাহেরা খাতুন: প্রকৃতি ও মাটির মানুষের এক অবিস্মরণীয় আখ্যান

লোকশিল্পী ও ভূমিকন্যা শাহেরা খাতুন ফসলের খেতের মাঝখানে হাঁটছেন

শাহেরা খাতুন ছিলেন বাংলা অঞ্চলের এমন এক ভূমিকন্যা যিনি প্রকৃতির জীবনের সঙ্গে মিশে ছিলেন একাকার হয়ে। তিনি প্রকৃতির মাঝে থেকে কৃষি কাজ করতে, ফসল ফলাতে ভালোবাসতেন। গ্রামীণ জীবনে নাড়ীর সাথে ভূমির যোগ থাকে, তাঁর ক্ষেত্রে এই যোগ যেন একটু বেশিই ছিল। বাড়ির পাশে ছোট ছোট স্থানে শাক সবজির বাগান করাতে যেমন আগ্রহ ছিল তেমনি ফলের … Read more

শাহেরা খাতুন সময়কে ধারণ করেছিলেন সময়কে সামনে এগিয়ে নিতে

আমার বড় ননদ

শাহেরা খাতুন সময়কে ধারণ করেছিলেন নিজের চতুর্দিকে বিরাজিত সময়কে সামনে এগিয়ে নিতে। তিনি যে সময়ে জন্মেছিলেন তখন শহুরে মধ্যবিত্তের বিকাশ যদিও মধ্যগগনে, কিন্তু গ্রামীণ জীবনে তেমন টানাপোড়েন দেখা যায়নি। জমিদারি নৃশংসতার বিরুদ্ধে কৃষকগণের আন্দোলনের চল পুরোমাত্রায় চালু হয়ে গেছে। কৃষক সংগঠনগুলো সারা বাংলায় নিজেদের সংগঠনকে শক্তিশালী করে তুলেছে। কিছুদিন পরেই গোটা বাঙাল মুলুকে শুরু হবে … Read more

শাহেরা খাতুন কঠিন বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে হয়ে উঠেছিলেন বাস্তববাদী

ভারতীয় উপমহাদেশ সংক্রান্ত আলোচনার সাথে পৃথিবীর অন্যান্য অংশের সামাজিক অর্থনৈতিক ধারাবাহিকতার সম্পর্ক আছে, এমনকি ১৭৫৭ থেকে ১৯৪৭ এই ১৯০ বছর এই অঞ্চলের বৃটিশ বিরোধী লড়াই-সংগ্রামগুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা ও অনুধাবন করলে দেখা যাবে ভারতীয় উপমহাদেশের রাজনীতি ঐক্যবদ্ধভাবে একমুখী ছিল! ফ্রান্সের শিল্প বিপ্লব যন্ত্রের ব্যবহারকে ব্যাপক মাত্রায় বিকশিত করায় সারা বিশ্বেই এর কম বেশি প্রভাব পড়ে। ১৯৪৭ … Read more

আমাদের জীবনে আলোকদীপ্ত শাহেরা খাতুনের অবদান

আমাদের জীবনে আমাদের মা আলোকদীপ্ত শাহেরা খাতুনের অবদান আলোচনা করবার উদ্দেশ্যে এই এই লেখা লিখতে বসেছি। তাঁর অবদান বিভিন্নভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেছে। আমাদের মা শাহেরা খাতুনের জীবন কঠোর অবরোধ প্রথা এবং পুরুষাধিপত্যের পরিবেশে অতিবাহিত হয়েছে। তাঁর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিরাজিত বহুমুখী কাজের বৈশিষ্ট্য ছিল পুরুষতন্ত্রের কঠোর অবরোধ প্রথার উচ্ছেদ করে নারীর অর্থনৈতিক স্বাধীনতা … Read more

শাহেরা খাতুনের চিন্তাধারা হচ্ছে উদারতা, স্বনির্ভরতা আর পরোপকারিতা

আমার নানী শাহেরা খাতুনের চিন্তাধারা বহু দিকে বিস্তৃত হয়েছে। তাঁকে দেখেছি একজন উদার পরোপকারী স্বনির্ভর মানুষ হিসেবে। তিনি প্রচণ্ড পরিশ্রমী একজন ব্যাক্তি ছিলেন। ভোর থেকে শুরু করে রাত্রে বিছানায় শোয়ার আগ পর্যন্ত ঘরের কাজ, বাইরের কাজ, বসতভিটা এবং কান্টায় গাছপালার সার্বিক যত্ন নেওয়া, হাস, মুরগি, গরু, ছাগলের যত্ন নেওয়া থেকে শুরু করে সকল কাজ কর্ম … Read more

আমার বড় বোন শাহেরা খাতুন নিজ জ্ঞানে সারা জীবন চলেছেন

লোকশিল্পী ও সাঁতারু শাহেরা খাতুন

আমার বড় বোন শাহেরা খাতুনের সাথে আমার বয়সের পার্থক্য অন্তত দশ বছরের। ওর বিয়ের কথা আমার মনে পড়ে না। ওদেশে [পশ্চিমবঙ্গে] আমার সাথে শাহেরা খাতুনের কোনো কথাই মনে পড়ে না, কারণ আমি খুব ছোট ছিলাম। শাহেরা অনেক আগেই এদেশে চলে আসে। ও দামোলে চলে আসলে আমার বাবা মন খারাপ করে থাকত। ফলে বাবা সবাইকে নিয়ে … Read more

বড় ফুপু শাহেরা খাতুন ছিলেন পুরো পরিবারের তথ্য ভাণ্ডার

বড় ফুপু শাহেরা খাতুন আমার বাবা-চাচাদের মধ্যে সবার চেয়ে বড়। আমাদের রণহাট্টা গ্রামের বাড়ি থেকে ফুপুদের বাড়ি দেড় কিলোমিটার দূরে। অনেক রকম ফলের গাছ ছিল ফুপুর বাসায়। ছোট বেলায় সাইকেল নিয়ে অনেক গিয়েছি আম-কাঁঠাল খাওয়ার জন্য। নানা রকম গাছের ছায়ায় বসলেই প্রাণটা জুড়িয়ে যেত। বড় ফুপুর বাসায় গেলেই কোনো না কোনো খাবারের আয়োজন করতে ব্যস্ত … Read more