লেখক ও প্রাবন্ধিক সমীরণ মজুমদার গত ২৬ মে, ২০২২ তারিখে মারা গেছেন। শুভচিন্তা ও মুক্তবুদ্ধি আন্দোলনের খ্যাতিমান সংগঠক, চীনের সাংস্কৃতিক বিপ্লব, মার্ক্সবাদসহ অসংখ্য মূল্যবান গ্রন্থের প্রণেতা ভারতের পশ্চিম বঙ্গের অনীশ সংস্কৃতি পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাম্যবাদী কবি, লেখক, গবেষক, বুদ্ধিজীবী সমীরণ মজুমদার গত বৃহস্পতিবার ২৬ মে বিকাল ৩ ঘটিকায় কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সমীরণ মজুমদার তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাল্যকাল কেটেছিল বাংলাদেশের সিরাজগঞ্জে; পরে পশ্চিমবঙ্গের নদীয়ার কৃষ্ণনগরে। সাহিত্য, রাজনীতি, সাংস্কৃতিক বিষয়ে বিশেষ আগ্রহ থাকায় ছাত্রজীবন থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ছাত্রাবস্থায় ‘স্পন্দন’ পত্রিকা প্রকাশ করেন।
ছাত্রজীবনে তিনি রাজনৈতিক আলোচনার জন্য ‘যুব ইউনিট’ গড়ে তোলেন। পরে সি.পি.এম দলে যোগ দেন। একসময় তিনি নকশাল বাড়ি আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন, পরবর্তীতে এ আন্দোলনে বিপর্যয় নেমে আসলে তখন তিনি রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে পড়েন। কিন্তু পরবর্তীতে ‘অনীষ সংস্কৃতি পরিষদ’ গঠন করে ‘মুক্তচিন্তা আন্দোলন’ শুরু করেন। পরিশেষে ‘গণফ্রন্ট’ গঠনে অংশগ্রহণ করেন।
তিনি কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, অনুবাদ, গবেষণামূলক গ্রন্থ লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে চীনের সাংস্কৃতিক বিপ্লব, মার্কসবাদ বাস্তবে ও মননে, সামাজিক বিভাজনের রূপরেখা, দানিকেনের বিভ্রান্তি, মার্কসবাদ ও পেরেস্ত্রৈকা, মানব সমাজে ধর্ম, দিশা: মুক্তজীবনের সন্ধানে, জৈবনিক: চার্বাক নচিকেতার সংলাপ, ধর্ম জিজ্ঞাসুর প্রশ্ন শতক, উপপত্তি প্রভৃতি। তাঁর অনুদিত ও সম্পাদিত গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে আরজ আলী মাতুব্বর ও আহমদ শরীফের রচনাংশ সংকলন, আইনস্টাইন ও রবীন্দ্রনাথের ধর্মভাবনা, রবীন্দ্র কাব্য উদ্ধৃতি, ইউনেস্কো বক্তৃতা: তসলিমা নাসরিন, ধর্ম: মানবতাবাদীর চোখে সাম্যবাদীর চোখে, মানবতাবাদী ইস্তেহার ইত্যাদি। এছাড়াও মুক্তচিন্তা বিষয়ক কথা সাময়িকীর সম্পাদক করতেন। দৈনিক স্টেটসম্যান পত্রিকার সাম্মানিক কলাম লেখক ছিলেন।
কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। পরবর্তিতে টেলিফোনে জুনিয়র টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করেছিলেন। জীবনে এ্যাডভেঞ্চার প্রিয় হবার কারণে নানা দেশ ভ্রমণ করেছিলেন। বাংলাদেশ, নেপাল, চীন, মিশরসহ ইউরোপের কয়েকটি দেশে ঘুরেছেন।
লেখক সমীরণ মজুমদারের সাক্ষাতকার
বাংলাদেশের সংগঠন স্বদেশ চিন্তা সংঘ তাঁকে ২০১৫ সালে ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা প্রদান করার জন্য আমন্ত্রণ করে এবং তিনি সেই বছর ২৪ ফেব্রুয়ারি বক্তৃতা প্রদান করেন।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাঁর বিশাল কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
আরো পড়ুন
- কামিনী রায় কবিতায় ব্যর্থতা ও হতাশার গ্লানি ছাপিয়ে জীবনের জয়গান গেয়েছেন
- প্রেমেন্দ্র মিত্র আধুনিক বাঙালি কবি ছোটগল্পকার, উপন্যাসিক ও সিনেমা পরিচালক
- তিনি মানুষের মতো মাথা উঁচু করে হাঁটেন
- কঙ্ক ছিলেন মধ্যযুগের বিখ্যাত কবি
- উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দোলন প্রভার কাজের তালিকা
- ঋত্বিক ঘটক-এর চলচ্চিত্রে উঠে এসেছে বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপট
- ‘অখণ্ড জীবনের পাঠ’ কবিতাগ্রন্থের আলোচনা
- দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা
- অনুপ সাদি অবিরাম চলেন সমাজবিজ্ঞান ও প্রকৃতিবিজ্ঞানের অঙ্গনে
- কমলা দাশগুপ্ত ভারতের স্বাধীনতা আন্দোলের বিপ্লবী নেতৃত্ব
- বিনোদিনী দাসী একজন জনপ্রিয়, দক্ষ, লড়াকু অভিনেত্রী
- সমীরণ মজুমদার পশ্চিমবঙ্গের বিপ্লবীধারার লেখক, গবেষক, প্রাবন্ধিক
- লেখক সমীরণ মজুমদার মারা গেছেন
- শামসুল ফয়েজ বাংলাদেশের একজন কবি, লেখক, অনুবাদক ও প্রাবন্ধিক
- দোলন প্রভা সম্মেলনপঞ্জি হচ্ছে বিভিন্ন কর্মশালা বা সম্মেলনে অংশগ্রহণ
- দোলন প্রভার সাংস্কৃতিক অনুষ্ঠানপঞ্জির তালিকা
- হীরেন বসু আধুনিক বাংলা ভাষার গীতিকার, কণ্ঠশিল্পী, গল্পকার ও ঔপন্যাসিক
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক পরমত সহিষ্ণু গণতন্ত্রমনা সমাজচিন্তক
- আশাপূর্ণা দেবী ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় উপন্যাসিক এবং বাংলা ভাষায় কবি
- অনুপ সাদির সম্মেলনপঞ্জি হচ্ছে বিভিন্ন সম্মেলনে উপস্থিতি ও প্রবন্ধ উপস্থাপন
- দোলন প্রভা বাংলাদেশের কবি, লেখক, সাংস্কৃতিক কর্মী ও পর্যটক
- জ্যোতিরিন্দ্র মৈত্র ছিলেন বিংশ শতকের কবি, লেখক, গীতিকার
- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা রূপকথার গল্প ও শিশুসাহিত্যের একজন লেখক
- রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক এবং যাদুঘর বিশেষজ্ঞ
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক
- কালীপ্রসন্ন সিংহ বাংলার নবজাগরণের পথিকৃৎ লেখক, নাট্যকার ও সমাজসেবী
- নবীনচন্দ্র সেন ছিলেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি ও লেখক
- দ্বিজেন্দ্রলাল রায় উনবিংশ শতকের কবি, সাহিত্যিক, সংগীতস্রষ্টা
- গিরিশচন্দ্র ঘোষ ছিলেন নাট্যকার, কবি, অভিনেতা সাধারণ রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাতা
- কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একজন বাঙালি লেখক এবং চিত্রশিল্পী
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় উপন্যাসিক, কবি ও সাংবাদিক
- মাইকেল মধুসূদন দত্ত ছিলেন উনিশ শতকের নবজাগরণের যুগের মহাকবি
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের একজন সমাজসংস্কারক, গদ্য লেখক
- অনুপ সাদি প্রদত্ত বক্তৃতার তালিকা হচ্ছে ভাষণ ও আলোচনা
- অনিল ভট্টাচার্য ছিলেন বিশ শতকের গীতিকার ও সুরকার
- খোন্দকার আশরাফ হোসেন ছিলেন বাংলাদেশের উত্তরাধুনিক ধারার কবি
- এম এ মতিন ছিলেন বিপ্লবী নেতা, বুদ্ধিজীবি, কবি, গীতিকার ও প্রাবন্ধিক
- রণজিৎ মল্লিক বাংলা ভাষার সৃজনশীল এবং মননশীল ধারার কবি ও প্রাবন্ধিক
- আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের দার্শনিক ও চিন্তাবিদ এক প্রজ্ঞার প্রতিমূর্তি
- কাজী সালাহ উদ্দিন মুকুল ছিলেন রাজনীতিবিদ, লেখক, কবি, বুদ্ধিজীবী ও সংগঠক
- শিবরাম চক্রবর্তী ছিলেন বিখ্যাত বাঙালি রম্যলেখক ও শিশু সাহিত্যিক
- কবি সমর সেন বাঙালি ভাবালু মধ্যবিত্তের কুণ্ডলায়িত জীবনের চিত্রকর
- মওলানা ভাসানী ছিলেন মজলুম জনগণের সাম্রাজ্যবাদবিরোধি নেতা
- সুনির্মল বসু ছিলেন বাংলা ভাষার শিশু সাহিত্যিক, লেখক ও সম্পাদক
- সুনীতিকুমার চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্যিক, ভাষাতাত্ত্বিক ও উগ্রজাতীয়তাবাদী
- শিবনাথ শাস্ত্রী ছিলেন বিশিষ্ট সাহিত্য সাধক, সমাজসেবীও রাজনৈতিক সংগঠক
- অতুলপ্রসাদ সেন ছিলেন একজন দুর্দান্ত বাঙালি সুরকার, গীতিকার এবং গায়ক
- মুকুন্দ দাস ছিলেন বাংলার চারণ কবি, লেখক, পালাগায়ক ও স্বাধীনতা সংগ্রামী
- সত্যজিৎ রায় ছিলেন সাহিত্যিক, চিত্রশিল্পীও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার
- সুকুমার রায় ছিলেন বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক
- মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে জীবন সংগ্রামের প্রতিচ্ছবি তুলে ধরেছেন
- অরবিন্দ ঘোষ ছিলেন অগ্নিযুগের মহানায়ক ও সিদ্ধযোগী একজন কবি ও গুরু
- রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা ভাষার লেখক, কবি দার্শনিক ও চিন্তাবিদ
- মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, বিপ্লবী ও তাত্ত্বিক
- জীবনানন্দ দাশ চিত্ররূপময় বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি
- সুকান্ত ভট্টাচার্য ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রধান বিপ্লবী কবি
বিশেষ প্রতিবেদক হিসেবে ফুলকিবাজের সঙ্গে রয়েছেন ফুলকিবাজ সংশ্লিষ্ট বিভিন্ন অঞ্চলের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। তারা দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমাদেরকে প্রতিবেদন ও সংবাদ প্রদান করলে আমরা সেগুলোকে প্রকাশ করে থাকি।