মন্টেস্কুর আইনতত্ত্ব (ইংরেজি: Theory of Law of Montesquieu) হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী চার্লস লুই দ্য মন্টেস্কুর রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রদর্শনে আইন ও আইনতত্ত্ব সম্পর্কে যে সকল মতবাদ প্রদান করেন সেসবের আলোচনা। তিনি তাঁর বিখ্যাত দ্য স্পিরিট অব লজ গ্রন্থের প্রথমেই আইনের ব্যাখা প্রদান করেছেন। মন্টেস্কু তাঁর বিখ্যাত গ্রন্থ “The spirit of laws” গ্রন্থে আইনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন, “Laws are the necessary relations arising from the nature of things.”[১]
মন্টেস্কু আইনের সংজ্ঞাদানের পর আইনের সমাজতাত্ত্বিক ব্যাখা দিয়েছেন। সমাজের সর্বত্র আইন এক নয়। এই বিভিন্নতাই আইনের বৈচিত্র্যের অন্যতম কারণ। জলবায়ু, ভূ-প্রকৃতি, জনগণের পেশা, সরকারের প্রকারভেদ ইত্যাদি আইনের চরিত্র নির্ধারণে সাহায্য করে। মন্টেস্কুর মতে, এ সকল বস্তুবাদী পরিবেশ আইনের মূলনীতি (ইংরেজি: Spirit of Law) স্থির করে। একেই আইনের সমাজতাত্ত্বিক ব্যাখা নামে অভিহিত করা হয়।
মন্টেস্কুর আইনের শ্রেণিবিভাগ
আইনের চরিত্র নির্ধারণ এবং মূলনীতি আলোচনার পর মন্টেস্কু আইনের শ্রেণিবিভাগ করেন। তিনি আইনকে তিন ভাগে ভাগ করেন। এগুলো হলো :
ক. আন্তর্জাতিক আইন,
খ. রাজনৈতিক আইন ও
গ. সামাজিক আইন।
(ক) আন্তর্জাতিক আইন:
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিত্তিতে আন্তর্জাতিক আইনের সৃষ্টি হয়। মন্টেস্কুর মতে, “আন্তর্জাতিক আইন সকল সমাজের জন্য এক ও অভিন্ন, এই আইনের মূল ভিত্তি হলো নিজের স্বার্থকে ব্যহত না করে প্রত্যেকটি জাতি শান্তির সময় সর্বাধিক কল্যাণ সাধন করবে এবং যুদ্ধের সময় যত কম সম্ভব ক্ষতি সাধনের চেষ্টা করবে।”
(খ) রাজনৈতিক আইন:
শাসক ও শাসিতের সম্পর্কের ফলে রাজনৈতিক আইনের উৎপত্তি হয়। মন্টেস্কুর মতে,“রাষ্ট্রের মধ্যে শাসক ও শাসিতের কার্যকলাপ ও সম্পর্কই হলো রাজনৈতিক আইনের বিষয়বস্তু।”
(গ) সামাজিক আইন:
মন্টেস্কুর মতে, “দেশের জনগণের মধ্যে বিরাজমান সম্পর্কের ফলে সামাজিক আইনের জন্ম হয়। তাঁর মতে, “নাগরিকগণ যে আইন দ্বারা পরিচালিত হয় তাকে সামাজিক আইন বলে।”[২]
মন্টেস্কুর আইনতত্ত্বের সমালোচনা
মন্টেস্কুর আইন সম্পর্কীয় ধারণাকে অনেকেই সমালোচনা করেছেন। নিম্নে তা আলোচনা করা হলো :
i. অধ্যাপক সেবাইন বলেন, “মন্টেস্কু আইনের যে সংজ্ঞা দিয়েছেন তা অস্পষ্ট।” তিনি আরও বলেন, “The Vague formula covers …an ambiguity which he does nothing to clear up.”[৩]
ii. মন্টেস্কুর আইনের যে শ্রেণিবিভাগ করেছেন তা পরিপূর্ণ নয়। কারণ তার শ্রেণিবিভাগকৃত আইন ছাড়া আরও অন্যান্য আইনও রয়েছে।
iii. মন্টেস্কুর আইনের ব্যাখ্যায় মানব জীবনের সবদিকগুলো আলোচিত হয়নি।
পরিশেষে আমরা বলতে পারি যে, যদিও মন্টেস্কুর আইনতত্ত্বের সমালোচনা করা হয়েছে তবুও এ কথা ঠিক যে, তিনিই প্রথম বলেছেন যে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা খুবই প্রয়োজন।
আরো পড়ুন
- আধুনিক রাষ্ট্রচিন্তা: একটি তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ
- অধিকার হচ্ছে স্বাধীনতা বা অধিকারের আইনি, সামাজিক, অথবা নৈতিক নীতি
- অগাস্ট কোঁত দৃষ্টবাদী ও অভিজ্ঞতাবাদী সমাজতত্ত্বের প্রবর্তক
- ফেবিয়ানবাদ বা ফেবিয়ান সমিতি হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্রী সমিতি
- জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের আধুনিক রাষ্ট্রচিন্তার ২০২০ সালের প্রশ্নপত্র
- প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্রের বিরোধী হিসাবে নির্বাচিত ব্যক্তি চালিত
- স্বাধীনতা প্রসঙ্গে মিলের ধারণা হচ্ছে কর্তৃত্ব ও স্বাধীনতা সমস্যার সমাধান
- উপযোগবাদ হচ্ছে আদর্শগত নীতিশাস্ত্রের তত্ত্বের একটি গুচ্ছ
- জন স্টুয়ার্ট মিলের রাষ্ট্রচিন্তা হচ্ছে উপযোগবাদ, উদারনীতিবাদ, স্বাধীনতা, গণতন্ত্র
- জন স্টুয়ার্ট মিল উনিশ শতকের ইংল্যান্ডের দার্শনিক, যুক্তিবিদ এবং অর্থনীতিবিদ
- সুখবাদ মানুষের সর্বোচ্চ মঙ্গলার্থক শব্দ হিসাবে নীতিশাস্ত্রের একটি মতবাদ
- আনন্দবাদ এমন এক চিন্তাধারা যাতে সকল আনন্দ কেন্দ্রীয় ভূমিকা পালন করে
- জেরেমি বেনথাম ছিলেন ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ, সংস্কারক ও আইনবিদ
- স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা দ্য স্পিরিট অফ ল গ্রন্থের স্বাধীনতার আলোচনা
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে মন্টেস্কুর আইন, শাসন ও বিচার ক্ষমতার পৃথকীকরণ
- মন্টেস্কুর আইনতত্ত্ব হচ্ছে দ্য স্পিরিট অব লজ গ্রন্থে প্রদত্ত আইনের ব্যাখা
- মন্টেস্কুর রাষ্ট্রচিন্তা যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদের সংমিশ্রণে গড়া সমাজতাত্ত্বিক পদ্ধতি
- চার্লস লুই দ্য মন্টেস্কু স্বৈরতন্ত্র ও রাজতন্ত্রবিরোধী একজন পুঁজিবাদী দার্শনিক
- মেকিয়াভেলিবাদ ভীতি সঞ্চার ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার নীতি
- মেকিয়াভেলি রচনাবলী হচ্ছে তাঁর রচিত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ
- মেকিয়াভেলি ইতালীয় রেনেসাঁর কূটনীতিক, দার্শনিক এবং জাতীয়তাবাদী লেখক
- জাঁ জ্যাক রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব হচ্ছে সামাজিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়
- জাঁ জ্যাক রুশো ফরাসি বিপ্লবের তাত্ত্বিক এক পুঁজিবাদী দার্শনিক, লেখক ও সুরকার
- জন লক ছিলেন সপ্তদশ শতকের ইংরেজ বস্তুবাদী দার্শনিক ও রাজনৈতিক লেখক
- কার্ল মার্কস বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান বিপ্লবী ও দার্শনিক
- ফ্রিডরিখ এঙ্গেলস বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান বিপ্লবী ও দার্শনিক
- জোসেফ স্তালিন সোভিয়েত রাষ্ট্রনায়ক এবং মানবেতিহাসের মহত্তম নেতা
- মাও সেতুং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং সাম্যবাদী বিপ্লবী
- হার্বার্ট স্পেন্সার ছিলেন ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক ও সমাজবিজ্ঞানী
- টমাস হিল গ্রীন ছিলেন উনিশ শতকের ইংল্যাণ্ডের শিক্ষাবিদ এবং দার্শনিক
- অগাস্ট কোঁৎ-এর পরিচয়, বৈজ্ঞানিক তত্ত্ব এবং সমাজবিজ্ঞান ও দর্শনে অবদান
- টমাস হিল গ্রীনের রাষ্ট্রদর্শনে অবদান রয়েছে ভাববাদ, ব্যক্তি স্বাধীনতা ও অধিকারে
- রাষ্ট্রচিন্তায় রুশোর অবদান প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি, সার্বভৌমত্ব ও ইচ্ছাতত্ত্বে
- লকের রাষ্ট্রদর্শন বা রাষ্ট্রচিন্তায় অবদান প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি ও সম্পত্তি
- টমাস হবসের রাষ্ট্রচিন্তা হচ্ছে রাষ্ট্র, মানব প্রকৃতি, প্রকৃতির রাজ্যের ধারণা
- প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন: আধুনিক ইউরোপীয় জাতিরাষ্ট্র ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের তাত্ত্বিক ভিত্তি
- রাষ্ট্রচিন্তায় মেকিয়াভেলির অবদান মানব প্রকৃতি, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদে
- ইউরোপীয় রাষ্ট্রচিন্তায় রেনেসাঁ বা নবজাগরণ বা পুনর্জাগরণ আন্দোলনের প্রভাব
- হবসের সার্বভৌম তত্ত্ব হচ্ছে শাসক চরম, অবিভাজ্য ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী
- প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা হচ্ছে সমাজবিহীন অসভ্য নোংরা
- মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা হচ্ছে স্বার্থপর, লোভী, আত্মকেন্দ্রিক
- টমাস হবস আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক
- হেগেলীয় রাষ্ট্রতত্ত্বের স্বরূপ: সার্বভৌম নৈতিক সত্তা, বিশ্ব-আত্মার মূর্তায়ন ও পরম লক্ষ্য
- হেগেলীয় রাষ্ট্রদর্শন: পরম ইচ্ছার বস্তুনিষ্ঠ প্রকাশ এবং আইন ও নৈতিকতার সংশ্লেষণ
- হেগেলীয় রাষ্ট্রচিন্তা: জাতীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব, ঐতিহাসিক নিয়তি এবং বিশ্ব-আত্মার মূর্ত প্রকাশ
তথ্যসূত্র
১. অনুপ সাদি, ২৫ ফেব্রুয়ারি ২০১৯, “মন্টেস্কুর আইনতত্ত্ব আলোচনা প্রসঙ্গে”, রোদ্দুরে ডট কম, ঢাকা, ইউআরএল: https://www.roddure.com/philosophy/theory-of-law-of-montesquieu/
২. মো. আবদুল ওদুদ, “চার্লস দ্য মন্টেস্কু”, রাষ্ট্রদর্শন, মনন পাবলিকেশন, ঢাকা, দ্বিতীয় প্রকাশ; ১৪ এপ্রিল ২০১৪; পৃষ্ঠা ৩২৭-৩২৮।
৩. Professor Sabine, A History of political theory, p 553.
আলোকচিত্রের ইতিহাস: মন্টেস্কু এবং তাঁর স্পিরিট অব লজ বইয়ের প্রথম পাতা। রচনাকাল: ১২ আগস্ট ২০১৯, নেত্রকোনা, বাংলাদেশ।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।