আমার প্রথম বড় হরফের পোস্টার
চিনের প্রথম মার্কসবাদী-লেনিনবাদী বড় হরফের পোস্টার এবং ‘পিপলস ডেইলি’-তে এর উপর ভাষ্যকারের নিবন্ধ–এগুলো বাস্তবিকই চমৎকারভাবে লিখিত। কমরেডগণ, এগুলো পুনরায় পড়ুন। কিন্তু বিগত পঞ্চাশ দিন বা অনুরূপ সময়ে কেন্দ্র থেকে শুরু করে নিচে স্থানীয় স্তর পর্যন্ত কিছু নেতৃস্থানীয় কমরেড পুরোপুরি উল্টোভাবে কাজ করেছে। বুর্জোয়াদের প্রতিক্রিয়াশীল অবস্থান গ্রহণ করে তারা এক বুর্জোয়া একনায়কত্ব চাপিয়ে দিয়েছে এবং সর্বহারার মহান সাংস্কৃতিক বিপ্লবের উত্তাল তরঙ্গময় আন্দোলনকে আঘাত করেছে।
তারা তথ্যগুলোকে উল্টে দিয়েছে এবং কালো ও সাদাকে গুলিয়ে ফেলেছে, বিপ্লবীদেরকে ঘেরাও করেছে ও দমন করেছে, তাদের নিজেদের থেকে ভিন্ন এমন মতামতগুলোকে রুদ্ধ করেছে, শ্বেত সন্ত্রাস চাপিয়ে দিয়েছে, এবং নিজেদের নিয়ে খুব সন্তুষ্টিতে ভুগেছে। তারা বুর্জোয়াদের ঔদ্ধত্যকে চাঙ্গা করেছে এবং সর্বহারা শ্রেণির মনোবলকে চুপসে দিয়েছে। কী ভীষণ বিষাক্ত জিনিস!
১৯৬২ সালের ডান বিচ্যুতি এবং ১৯৬৪ সালের ভুল প্রবণতা, যা ছিল আকৃতিতে ‘বাম’ কিন্তু সারবস্তুতে ডান, সেসবের সাথে যুক্তভাবে দেখলে, মানুষকে বিরাটভাবে জাগ্রত করা এর কি উচিত নয়?
৫ আগস্ট, ১৯৬৬
বি. দ্র: “সদর দফতরে কামান দাগো” হলো মাও সেতুঙের লেখা ছোট একটি দলিল, যা লেখা হয়েছিল চিনা কমিউনিস্ট পার্টির ৮ম কেন্দ্রীয় কমিটির ১১তম পুর্ণাঙ্গ অধিবেশন চলাকালে ৫ আগস্ট, ১৯৬৬ সালে। এটি ঐ দিনই কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা ‘পিপলস ডেইলি’তে প্রকাশিত হয়েছিল।
আরো পড়ুন
- শিক্ষা হচ্ছে এমন শৃঙ্খলা যা বিদ্যালয় বা একই পরিবেশে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কিত
- কর্তৃত্ববাদ হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা যার বৈশিষ্ট্য হলো রাজনৈতিক বহুত্ববাদ প্রত্যাখ্যান
- শিল্পকলা হচ্ছে সৃজনশীল অভিব্যক্তি, গল্প বলার এবং সাংস্কৃতিক অংশগ্রহণের পরিসর
- নববর্ষ হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সূর্যকেন্দ্রীক নতুন বছর বরণের উৎসব
- ভ্যান গখ-এর চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে শ্রমিকের সংগ্রামের গল্প
- লোকসংস্কৃতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা ভাগ করা সংস্কৃতির অভিব্যক্তিপূর্ণ অঙ্গ
- সদর দফতরে কামান দাগো
- সাংস্কৃতিক বিপ্লব ব্যক্তিগত মালিকানা উচ্ছেদের জন্য সংস্কৃতির আমূল পরিবর্তন
- সাংস্কৃতিক বিপ্লব প্রসঙ্গে লেনিনবাদ সমাজতন্ত্রে সংস্কৃতির ভূমিকা আলোচনা করে
- গণতান্ত্রিক সংস্কৃতি হচ্ছে ব্যক্তিগত উন্নতি ও সমষ্টিগত স্বপরিচালনার সোপান
- সংস্কৃতি সম্পর্কে লেনিনবাদ হচ্ছে বিপ্লবী প্রলেতারিয়েতের প্রগতিশীল সংস্কৃতি
- প্রলেতারিয় সংস্কৃতি হচ্ছে প্রলেতারিয়েত শ্রেণির বিপ্লবী সংস্কৃতি
- সংস্কৃতি কী? এটা মানুষ ও সমাজের রূপান্তরমূলক ক্রিয়া ও ফলাফলের সমষ্টি
- বাংলার সংস্কৃতি বাংলা ও ভারতের পূর্ব অংশে বাংলাভাষী প্রধান অঞ্চলের সংস্কৃতি
- আধুনিক নৃত্য হচ্ছে পশ্চিমা সংগীতানুষ্ঠান বা নাট্য নৃত্যের একটি বিস্তৃত ঘরানা

মাও সেতুং বা মাও সে তুং বা মাও জেদং (২৬ ডিসেম্বর ১৮৯৩ – ৯ সেপ্টেম্বর ১৯৭৬ খ্রি.) মার্কসবাদী বিপ্লবী তাত্ত্বিক, সাম্যবাদী রাজনৈতিক নেতা, চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং চীন ভূখন্ডের প্রায় শতাব্দীকালের সামাজিক রাজনীতিক মুক্তি ও বিপ্লবের নায়ক। জাপানি দখলদার শক্তি এবং বিদেশী সাম্রাজ্যবাদের তাঁবেদার কুওমিনটাং নেতা চিয়াং কাইশেকের সামরিক বাহিনীর বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা এবং সামাজিক বিপ্লবের জন্য চীনের অগণিত এবং অনুন্নত কৃষকদের সংঘবদ্ধ করার কৌশলী হিসেবে মাও সেতুং এক সময় সমগ্র পৃথিবীতে সংগ্রামী মানুষের অনুপ্রেরণাদায়ক উপকথায় পরিণত হয়েছিলেন। তিনি অনেক জটিল কথাকে জনগণের সামনে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করতেন। জনগণের সেবায় মানবেতিহাসের সমস্ত জ্ঞানকে তিনি কাজে লাগিয়েছিলেন।