সমাজতান্ত্রিক মানুষের স্বরূপ হচ্ছে সাম্যবাদ আকাঙ্ক্ষী বিপ্লবী চেতনার লড়াকু মানুষ

সমাজতান্ত্রিক মানুষের স্বরূপ

সমাজতান্ত্রিক মানুষের স্বরূপ (ইংরেজি: The nature of the socialist) হচ্ছে সাম্যবাদ আকাঙ্ক্ষী বিপ্লবী চেতনার লড়াকু মানুষ। এই সমাজতান্ত্রিক মানুষ সম্পর্কে অনেক দার্শনিক, লেখক ও নেতা যথার্থ আলোচনা করেছেন। এরিখ ফ্রম সমাজতান্ত্রিক ধারার দার্শনিক ও লেখক। ১৯৮০ সালে তিনি যখন মারা যান তখন সমস্ত প্রচারমাধ্যম তাকে মনঃসমীক্ষক হিসেবে গুণগান করেছিলো। তবে তিনি তার চেয়েও অনেক বেশি … Read more

বিশ্বকোষকার বা বিশ্বকোষীয় দার্শনিক জনগণের লড়াকু রাজনৈতিক দার্শনিক

বিশ্বকোষকার

বিশ্বকোষকার বা মহাকোষকার (ইংরেজি: Encyclopaedists) ছিলেন ফ্রান্সের বিদ্বান লোকদের সমাজ,  যারা ১৭৫১ সালের জুন থেকে ১৭৬৫ সালের ডিসেম্বর পর্যন্ত সম্পাদক ডেনিস দিদেরো এবং জ্যাঁ লে রন্ড ডি’আলেমবার্টের অধীনে বিশ্বকোষ বা জ্ঞানকোষ রচনা ও বিকাশে অবদান রেখেছিলেন। বিশ্বকোষীয় দার্শনিক মানুষ হচ্ছেন জনগণের মুক্তি, গণতান্ত্রিক অনুশীলন ও বিপ্লবী ধারার লেখক যারা উক্ত সমাজে অবস্থান হেতু সামন্তবাদ কিংবা … Read more

উল্লাসকর দত্ত ছিলেন অগ্নিযুগের ব্রিটিশবিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী

উল্লাসকর দত্ত

উল্লাসকর দত্ত (ইংরেজি: Ullaskar Dutta; ১৬ এপ্রিল ১৮৮৫ — মৃত্যু: ১৭ মে ১৯৬৫) ছিলেন অগ্নিযুগের ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। আধুনিক বর্বর ব্রিটিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে উল্লাসকর দত্তের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। উল্লাসকর দত্ত ১৮৮৫ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার কালীকচ্ছ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা পণ্ডিত প্রবর দ্বিজদাস দত্ত ব্রাহ্মসমাজের সভ্য ছিলেন। তিনি … Read more

ফুলবাড়ি উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলন হচ্ছে এক মহান কৃষক সংগ্রাম

ফুলবাড়ি উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলন

ফুলবাড়ি উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলন (ইংরেজি: Phulbari anti-open pit-mining movement) হচ্ছে ২০০৫ সাল থেকে দিনাজপুর জেলায় শুরু হওয়া এক মহান কৃষক আন্দোলন। এই আন্দোলন ২০০৬ সালের ২৬শে আগস্ট বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়িতে স্থানীয় অভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনে প্রধান অংশগ্রহণকারী হিসেবে ছিলেন স্থানীয় গরিব ও মাঝারি কৃষক। আন্দোলনে প্রধান ভূমিকা রাখেন সাঁওতাল ও মুসলমান কৃষক … Read more

নববর্ষ হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সূর্যকেন্দ্রীক নতুন বছর বরণের উৎসব

পহেলা বৈশাখ বর্ষ বরণ

নববর্ষ বা বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সৌর নববর্ষ (ইংরেজি: Pohela Boishakh) হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সূর্যকেন্দ্রীক নতুন বছর উদযাপনের উৎসব। এই উৎসবটি অঞ্চলভেদে ১৩ এপ্রিলে শুরু হয়ে পুরো এশিয়াজুড়ে চলতে থাকে এবং শেষ হয় ১৭ এপ্রিলে। সাতদিন ব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে কৃষিনির্ভর ও সূর্যনির্ভর মানবজাতির একটি গুরুত্বপূর্ণ … Read more

ভ্যান গখ-এর চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে শ্রমিকের সংগ্রামের গল্প

চিত্রশিল্পী ভ্যান গখ একটি শক্তির নাম। যা মানুষের মাঝে হতাশা ঝেড়ে প্রেরণা যোগায়। মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়। এই কিংবদন্তী শিল্পী জীবনদশায় স্বীকৃতি পাননি। নিজের খ্যাতির কিছুই দেখে যেতে পারেননি। অসুস্থতা, হতাশা, অভাব ইত্যাদি কারণে আত্মহত্যা করেন। তার আঁকা ছবিগুলোর জন্য যেমন তিনি বিখ্যাত তেমনি নিজের জীবনের সংগ্রামের জন্যও অনেকের কাছে আদর্শ। দুঃখ, বেদনা, বিষাদ, বিষণ্ণতা, … Read more

ভূপেশ গুপ্ত ছিলেন বাংলা ও ভারতের সুবিধাবাদী সংশোধনবাদী নেতা

ভূপেশ গুপ্ত

ভূপেশ গুপ্ত (ইংরেজি: Bhupesh Gupta, ২০ অক্টোবর, ১৯১৪ – ৬ আগস্ট, ১৯৮১) ছিলেন বাংলাদেশ ও ভারতের বামপন্থী সুবিধাবাদী সংশোধনবাদী অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ। তিনি— কি রাজনৈতিক ক্ষেত্রে, কি সংসদীয় ক্ষেত্রে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির শীর্ষতম নেতৃত্বের অন্যতম একজন সুবিধাবাদী কমরেড। ভূপেশ গুপ্ত অনুশীলন সমিতির বিপ্লবী নেতা সুরেন্দ্রমোহন ঘোষের সান্নিধ্যে এসে জাতীয়তাবাদী ধারার রাজনীতিতে প্রবেশ … Read more

একবার বিদায় দে মা ঘুরে আসি — পীতাম্বর দাসের রচিত বাংলা দেশপ্রেমের গান

একবার বিদায় দে মা

একবার বিদায় দে মা ঘুরে আসি বা ক্ষুদিরামের ফাঁসি হচ্ছে বাংলা দেশাত্মবোধক গানের মধ্যে একটি খুবই উল্লেখযোগ্য গান। গানটির গীতিকার ও সুরকার বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস সরল লৌকিক ঝুমুর বাউল সুরে গানটি রচনা ও সুরারোপ করেন। গানটি ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর (৩ ডিসেম্বর, ১৮৮৯ – ১১ আগস্ট, ১৯০৮) আত্মদানকে সম্মান জানিয়ে রচিত হয়। … Read more

ক্ষুদিরাম বসু বিশ শতকের বাঙলার অগ্নিযুগের মহান সশস্ত্র বিপ্লবী

একবার বিদায় দে মা

ক্ষুদিরাম বসু (ইংরেজি: Khudiram Bosu; ৩ ডিসেম্বর, ১৮৮৯ – ১১ আগস্ট, ১৯০৮) ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের অগ্নিযুগের সর্বকনিষ্ঠ এক সশস্ত্র বিপ্লবী। তিনি দ্বিতীয় বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করতে গিয়ে ফাঁসিতে মৃত্যুবরণ করেন। ফাঁসির সময় তাঁর বয়স ছিল ১৮ বছর, ০৮ মাস ০৮ দিন। প্রারম্ভিক জীবনে ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু ডিসেম্বর … Read more

হেমচন্দ্র দাস কানুনগো ছিলেন ব্রিটিশবিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত

হেমচন্দ্র দাস কানুনগো

হেমচন্দ্র দাস কানুনগো বা অভিরাম (ইংরেজি: Hemchandra Kanungo; ১২ জুন, ১৮৭১ – ৮ এপ্রিল, ১৯৫১) ছিলেন একজন ব্রিটিশবিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের গোপন রাজনৈতিক সংগঠনের অগ্রদূত। তিনি আলিপুর বোমা মামলায় (১৯০৮-৯) অরবিন্দ ঘোষের সঙ্গে অভিযুক্ত হয়েছিলেন। তাকে আন্দামানে যাবজ্জীবন দ্বীপান্তর দেয়া হয়, কিন্তু ১৯২১ সালে মুক্তি পান। সম্ভবত তিনি প্রথম সশস্ত্র বিপ্লবী ছিলেন যিনি ভারত থেকে … Read more

রেবতী মোহন বর্মণ ছিলেন বিশ শতকের সাম্যবাদী ধারার লেখক ও বিপ্লবী

রেবতী মোহন বর্মণ

রেবতী মোহন বর্মণ বা রেবতী বর্মণ (ইংরেজি: Reboti Barman, ১৯০৩ – ৬ মে, ১৯৫২) ছিলেন বিশ শতকের একজন সাম্যবাদী ধারার লেখক ও ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী বিপ্লবী। তিনি অনেকগুলো পুস্তক রচনা করে বাংলাদেশ অঞ্চলে মার্কসবাদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রেবতী বর্মণের জন্ম ১৯০৩ সালে তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) বর্তমান ভৈরব উপজেলাধীন … Read more

যতীন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় বা নিরালম্ব স্বামী ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী

যতীন্দ্রনাথ বন্দ্যোপধ্যায়

যতীন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় বা নিরালম্ব স্বামী (ইংরেজি: Jatindra Nath Banerjee, ১৯ নভেম্বর, ১৮৭৭ – ৫ সেপ্টেম্বর, ১৯৩০) ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামের একজন ব্যক্তিত্ব। তাঁকে ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের দীক্ষাগুরু বলা হয়। বিপ্লবী যদু গোপাল মুখোপাধ্যায় তাঁকে “অগ্নিযুগের ব্রহ্মা” নামে আখ্যায়িত করেন। ১৮৭৭ সালের ১৯ নভেম্বর বর্ধমান জেলার চান্না গ্রামে জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর পিতা … Read more

বিশ্বকোষ বা জ্ঞানকোষ বুর্জোয়া বিপ্লবের উদ্দেশ্যে রচিত মানব জ্ঞানের সারাৎসার

বিশ্বকোষ

বিশ্বকোষ বা জ্ঞানকোষ (ইংরেজি: Encyclopedia) হচ্ছে একটি উল্লেখ বিশিষ্ট কাজ বা সংকলন যা একটি নির্দিষ্ট ক্ষেত্র বা শৃঙ্খলার জন্য সাধারণ বা বিশেষ জ্ঞানের সারাংশ প্রদান করে। বিশ্বকোষ হচ্ছে পুঁজিবাদী বা বুর্জোয়া বিপ্লব ঘটানোর জন্য কয়েকটি খণ্ডে রচিত মানব জ্ঞানের সারাৎসার। পরবর্তীকালে সমাজতান্ত্রিক বিপ্লব ও সাম্যবাদী বিশ্বব্যবস্থা সৃজন করবার দার্শনিকবৃন্দও বিশ্বকোষ রচনায় গুরুত্ব আরোপ করেন। ফরাসি … Read more

ডেনিস দিদেরো ফরাসি বিপ্লবের প্রস্তুতকারী মহান দার্শনিক ও লেখক

ডেনিস দিদেরো

ডেনিস দিদেরো বা দিদেরত (ইংরেজি: Denis Diderot; ৫ অক্টোবর ১৭১৩ – ৩১ জুলাই ১৭৮৪ খ্রি.) ছিলেন অষ্টাদশ শতকের ফরাসি বিপ্লবী, দার্শনিক ও চিন্তাবিদ। একাধারে দার্শনিক, লেখক, সমালোচক ও শিল্পী দিদেরোকে সে যুগের সর্বশ্রেষ্ঠ মনীষী বললে হয়তো অত্যুক্তি হবে না। দিদেরোর স্থান বুদ্ধির মুক্তি আন্দোলনের পুরোভাগে।[১] দিদেরো ফ্রান্সে জ্ঞান-বিজ্ঞানের বিস্তারের জন্য ‘বিশ্বকোষ’ রচনার পরিকল্পনা করেছিলেন মুক্তবুদ্ধির … Read more

সতীশচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বিশ শতকের ব্রিটিশবিরোধী বিপ্লবী

নগেন সরকার, কৃষক বিদ্রোহের নেতা।

সতীশচন্দ্র চট্টোপাধ্যায় (ইংরেজি: Satish Chandra Chattopadhyay; ১৬ মার্চ ১৮৭৩- ২২ জুন ১৯৩৮) ছিলেন বিশ শতকের একজন শিক্ষাবিদ, অধ্যাপক এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী।   ১৮৭৩ সালের ১৬ মার্চ ঢাকা জেলার বাহেরক গ্রামে জন্মগ্রহণ করেন সতীশচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর পিতার নাম নবীনচন্দ্র চট্টোপাধ্যায়, মাতার নাম স্বর্ণময়ী দেবী। বাহেরক বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সতীশচন্দ্র কলকাতায় … Read more