কমলা চট্টোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী

কমলা চট্টোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। ছাত্রজীবনে যুগান্তর দলের সাথে কাজ করেছিলেন। দুইবার জেল খেটেছিলেন। দলের ছোটখাটো কাজে নিযুক্ত ছিলেন। ধীরে ধীরে নিজেকে যোগ্য করে তোলেন নানা সাংগঠনিক কাজে। প্রথমবার কারামুক্তির পরেই জীবনের মোড় পাল্টে ফেলেন। নারীদের নিয়ে নানা সংগঠন করেন। লেখালেখিসহ প্রচার ও দাপ্তরিক কাজে দক্ষ ছিলেন। কমলা চট্টোপাধ্যায়-এর জন্ম ও পরিবার কমলা চট্টোপাধ্যায় … Read more

ঊষা মুখার্জী ছিলেন অনুশীলন দলের বিপ্লবী

ঊষা মুখার্জী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। অল্প বয়স থেকে পরিবারের মাধ্যমেই রাজনৈতিক বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। ছোটবেলা থেকে সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। ঊষা মুখার্জী-এর জন্ম ও পরিবার ঊষা মুখার্জী জন্মগ্রহণ করেন ১৯১৮ সালে। বিপ্লবী পারুল মুখার্জী ছিলেন তাঁর বড় দিদি। তিনি  জন্মগ্রহণ করেছিলেন ১৯১৫ সালের নভেম্বর মাসে। দুই বোনের … Read more

পারুল মুখার্জী ছিলেন অনুশীলন দলের বিপ্লবী

পারুল মুখার্জী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। অল্প বয়স থেকে পরিবারের মাধ্যমেই রাজনৈতিক বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। রাজনৈতিক কাজের জন্যই বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। ছোটবেলা থেকে সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। পারুল মুখার্জী-এর জন্ম ও পরিবার: পারুল মুখার্জী জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় ১৯১৫ সালের নভেম্বর মাসে। তার ছোট বোন ঊষা মুখার্জী। তিনি … Read more

উমা সেন ছিলেন ব্রিটিশ বিরোধী নারী বিপ্লবী

উমা সেন ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী। কিশোরী বয়স থেকে পরিবারের মাঝে থেকেই রাজনৈতিক বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। পরিবার ও শিক্ষা উমা সেন (দাশগুপ্ত) ১৯১৬ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুর জেলায়। তার পিতা সত্যেন্দ্রনাথ সেন ও মাতা বিনয়লতা সেন। তার দাদা ছিলেন বিপ্লবী অমরেন্দ্রনাথ সেন। বাবা সরকারী চাকরি করতেন। ১৯৪৪ … Read more

উজ্জ্বলা মজুমদার সশস্ত্র বিপ্লবী নারী ও সমাজসেবী

উজ্জ্বলা মজুমদার ছিলেন একজন বাঙালি সশস্ত্র বিপ্লবী নারী ও সমাজকর্মী। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে রাজনৈতিক জ্ঞান পেয়েছিলেন। জমিদার বাড়ির মেয়ে হওয়ার পরেও অন্যের দুঃখে দুঃখী হয়েছেন। ভারতকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখেছিলেন।   উজ্জ্বলা মজুমদার-এর শৈশবজীবন ১৯১৪ সালের ২১ নভেম্বর ঢাকা শহরে উজ্জ্বলা মজুমদার জন্মগ্রহণ করেন। তার পিতা সুরেশচন্দ্র মজুমদার। ঢাকা … Read more

ইলা সেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী

ইলা সেন ছোটবেলা থেকে বাবার চাকরিসূত্রে দেশের বাইরে ছিলো। তারপরও পরাধীনর শেকলে বাঁধা শাসনব্যবস্থা ভাঙতে ঝাপিয়ে পড়েছিলেন তিনি। তিনি কলেজে পড়তে এসে দেখেন ভারতে জাতীয় আন্দোলনের খরস্রোত তীরবেগে বয়ে চলেছে। তীরে দাঁড়িয়ে নিজেকে দূরে রেখে শুধু লক্ষ্য করে যাবেন সে-মেয়ে ইলা ছিলেন না। আন্দোলনের স্রোতের মধ্যে নিজেকে বিপন্ন করেও, লাফিয়ে পড়ে তবে তিনি সার্থক বোধ … Read more

বিনোদিনী দাসী একজন জনপ্রিয়, দক্ষ, লড়াকু অভিনেত্রী

বিনোদিনী দাসী উনিশ শতকের জনপ্রিয়, দক্ষ, শক্তিশালী ও পুরুষতান্ত্রিক সমাজে লড়ায় করে গড়ে ওঠা অভিনেত্রী। তিনি যখন থিয়েটারে আসেন সেই সময় পুরুষেরা নারীর ভূমিকায় অভিনয় করতো। বিনোদিনী নিজের অবস্থান তৈরির জন্য সামন্তীয় সমাজের নানা প্রতিবন্ধকাতাকে তুচ্ছ করে এগিয়ে চলেছেন। নিজের অধিকারের জন্য পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা বারবার ক্রুশবিদ্ধ হয়েছেন কিন্তু হার মানেন নি। শৈশব থেকেই তিনি … Read more

স্মৃতি জুড়ে সীমান্তের বেদনা, স্বরূপে মোড়ানো নিজস্ব ঐতিহ্য

শাহেরা খাতুনের জীবনপঞ্জি

বিশ শতকে রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক ধারায় নানা পরিবর্তন এসেছে। রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর হয়েছে।  জ্ঞানী, গুণী, বিজ্ঞ, সমাজসেবী, রাজনীতি ও অর্থনীতে অবদানকারী গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিত্বের জন্ম হয়েছে। সেই অবস্থান থেকে শাহেরা খাতুন একজন সাধারণ নারী। তবে তিনি যে সময়ে জন্মগ্রহণ করেছেন সেই সময়টি ছিলো গুরুত্বপূর্ণ। ইতিহাসের পাতায় বিশেষ স্থান দখল করে আছে তখনকার ঘটে যাওয়া … Read more

সমীরণ মজুমদার পশ্চিমবঙ্গের বিপ্লবীধারার লেখক, গবেষক, প্রাবন্ধিক

লেখক সমীরণ মজুমদার

সমীরণ মজুমদার পশ্চিমবঙ্গের বিপ্লবীধারার লেখক, সমাজ বিশ্লেষক, মুক্তচিন্তা চর্চা আন্দোলনের খ্যাতিমান সংগঠক। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, কল্পবিজ্ঞান, ব্যঙ্গ রচনায়ও তিনি সিদ্ধহস্ত ছিলেন। বাংলাদেশের লেখিকা হেনা সুলতানার সঙ্গে তাঁর কবিতা গ্রন্থ দুই পাড় এক নদী এবং গল্পগ্রন্থ হেনা-সমীরণের গল্প যুগপৎ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। সমীরণ মজুমদারের জন্ম কলকাতায় ১৯৪৩ সালে। বাল্যকাল কেটেছে বাংলাদেশের সিরাজগঞ্জ … Read more

শাহেরা খাতুন পুরুষতান্ত্রিকতাকে পদাঘাত করে এগিয়ে চলা স্বাধীনচেতা নারী

লোকশিল্পী ও ভূমিকন্যা শাহেরা খাতুন ফসলের খেতের মাঝখানে হাঁটছেন

আজ যার সম্পর্কে লিখবো তিনি আমার কাছে নানা নামে পরিচিত। সময় ও পরিবেশের সাথে সাথে বিভিন্ন নাম, রূপে, রঙে উঠে এসেছেন আমার দৃষ্টিপটে। তিনি অতি সাধারণ একজন; এরমাঝেও আমার কাছে বিশেষ। ব্যক্তি তাঁর নিজের দক্ষতা, যোগ্যতার কারণে অন্যের কাছে পরিচিত হন। আবার নিজের রেখে যাওয়া কাজের কারণে অনেক দিন অন্যের কাছে স্মরণীয় হয়ে থাকেন। এছাড়াও … Read more

এক চিলতে চিহ্নের মাঝে উজ্জ্বল বিন্দু

লোকশিল্পী ও ভূমিকন্যা শাহেরা খাতুন ফসলের খেতের মাঝখানে হাঁটছেন

অতি সাধারণেরা যেভাবে থাকতো তিনিও তেমনটি,সাজগোছের বাহার নেই, অতিরঞ্জিত গল্প নেই তাঁর,সকাল থেকে রাত পর্যন্ত মেতে থাকতেন কাজে,কর্মঠ থাকেন পাষাণের মঞ্চে প্রমাণ দিতে আপন কর্মের। তাঁর সাধারণ বাড়িটির একটি পাকশালা ছিলোযেটা এখন উৎসবে রেখে যাওয়া হাসি কান্নার সাক্ষী মাত্র,সেখানে ফুটন্ত তেলে ফুলে ওঠা মালপোয়ার মতোদুঃখগুলো পুড়তে পুড়তে পরিপুর্ণ হতো। তবে তিনি জানতেন সরল সহজ ছড়া … Read more

উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯-এ অংশগ্রহণকারী দোলনপ্রভার অভিজ্ঞতা

২৭ মে ২০১৯ সালে ই-মেইলের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম ‘উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন’-এর জন্য বৃত্তি পেয়েছি। আমি খুব আনন্দিত হয়েছিলাম। এটা ছিলো আমার জন্য উইকিমিডিয়া থেকে প্রাপ্ত প্রথম বৃত্তি। আমি ২০১৬ সালের ২৩ আগস্ট মাসে বাংলা উইকিপিডিয়াতে প্রথম সম্পদনা করি। আমি সাধারণত বাংলা নিবন্ধ তৈরি, পাতা স্থানান্তর, বানান সংশোধন, বিষয়শ্রেণী তৈরি করে থাকি। বাংলা উইকিপিডিয়াকে … Read more

উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম হচ্ছে উইকিমিডিয়ার একটি প্রকল্প

শিক্ষক এবং শিক্ষার্থীরা উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পগুলিতে প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে কেন্দ্র করে অবদান রাখতে পারেন। প্রত্যকে উইকিপিডিয়ার তথ্যকে মুক্ত জ্ঞানকোষ হিসেবে ব্যবহার করতে পারে; এবং এই তথ্যকে একসাথে অনেকের সাথে ভাগ করে নিতে পারেন। উইকিপিডিয়া শিক্ষা প্রোগ্রাম করার কারন হলও যাতে উইকিমিডিয়া প্রকল্পগুলো সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলা যায়। এই জন্য আমরা উৎসাহিত করি অন্যদের বিশ্বব্যাপী … Read more

উইকিসম্মেলন ভারত ২০১৬-এ অংশগ্রহণ নিয়ে দোলন প্রভার অভিজ্ঞতা

Wiki-Conference-India-2016

WikiConference India 2016 তে যোগ দেয়ার কিছুদিন আগে আমি উইকিপিডিয়াতে একাউন্ট খুলি। যদিও উকিপিডিয়া সম্পর্কে আমার ধারণা ২০১২ সাল থেকেই; কিন্তু প্রাতিষ্ঠানিক লেখাপড়ার কারণে উকিপিডিয়ার প্রতি বিশেষ আগ্রহ জাগেনি। ২০১৬ সালের জুন মাসে আমার প্রাতিষ্ঠানিক পরীক্ষা শেষ হয়। এর কিছুদিন পড়ে আমি উইকিতে সক্রিয় অবদানকারী হিসাবে যুক্ত হয়। এরমাঝেই আমি জানতে পারি ভারতে চণ্ডীগড়ে একটি … Read more

ভ্যান গখ-এর চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে শ্রমিকের সংগ্রামের গল্প

চিত্রশিল্পী ভ্যান গখ একটি শক্তির নাম। যা মানুষের মাঝে হতাশা ঝেড়ে প্রেরণা যোগায়। মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়। এই কিংবদন্তী শিল্পী জীবনদশায় স্বীকৃতি পাননি। নিজের খ্যাতির কিছুই দেখে যেতে পারেননি। অসুস্থতা, হতাশা, অভাব ইত্যাদি কারণে আত্মহত্যা করেন। তার আঁকা ছবিগুলোর জন্য যেমন তিনি বিখ্যাত তেমনি নিজের জীবনের সংগ্রামের জন্যও অনেকের কাছে আদর্শ। দুঃখ, বেদনা, বিষাদ, বিষণ্ণতা, … Read more