সুব্রত রায় বাংলাদেশী শিক্ষক, উইকিপিডিয়ান ও লেখক

অনুপ সাদি ও সুব্রত রায়

সুব্রত রায় একজন বাংলাদেশী শিক্ষক, উইকিপিডিয়ান, লেখক ও অনলাইন সক্রিয় কর্মী। পেশাগত জীবনে শিক্ষাবিদ এবং প্রযুক্তিমনষ্ক ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বাংলা উইকিপিডিয়ায় প্রায় ৫ হাজার নিবন্ধ যুক্ত করেছেন। প্রথম দিকে বইয়ে থাকা বিভিন্ন বিষয়ে নিবন্ধ যুক্ত করতেন। তিনি পরবর্তীতে ধীরে ধীরে ধর্ম, সাহিত্য, ব্যক্তিজীবনী, প্রকৃতি, সমাজ, রাজনীতি, খেলাধূলাসহ বিভিন্ন বিষয়ে নানারকম নিবন্ধ লেখা শুরু করেন। বাংলা … Read more

ভারতে ব্রিটিশ উপনিবেশবিরোধী প্রতিরোধ ও সংগ্রাম

বাংলার ভৌগোলিক উপাদান

ভারতে ব্রিটিশ উপনিবেশবিরোধী সংগ্রাম বিভিন্নভাবে ক্রিয়াশীল ছিলো। ভারতে ব্রিটিশ প্রাধান্য দৃঢবদ্ধ হয়ে উঠেছে এই বিশ্বাসে ঔপনিবেশিক শাসকগণ সারা ভারতে প্রত্যক্ষ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে দেশীয় রাজাগুলি তুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এই লক্ষ্যার্জনের অন্যতম উপায় ছিল ‘রাজ্যগুলির স্বত্বলোপ নীতি’ প্রবর্তন। এতে নিঃসন্তান রাজার দত্তক পুত্রের উপর রাজ্যের মালিকানা অর্সাত না। এভাবে ১৮৪৮-১৮৫৮ খ্রিস্টাব্দের … Read more

অধ্যাপক মাহমুদুল আমীন খাঁন: ময়মনসিংহের এক প্রাজ্ঞ বিপ্লবী ও আদর্শবাদী শিক্ষকের জীবনকথা

২০১৯ সালে ময়মনসিংহের মুসলিম ইন্সটিটিউটে অনুষ্ঠিত কমরেড মাহমুদুল আমীন খাঁনের স্মরণসভা — বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন।

প্রাজ্ঞ শিক্ষাবিদ মাহমুদুল আমীন খাঁন (৯ জানুয়ারি ১৯৪৭—২২ জুন ২০১৯) ছিলেন একাধারে নিবেদিতপ্রাণ শিক্ষক, মননশীল বুদ্ধিজীবী এবং বিশ্ব সাম্যবাদী আন্দোলনের একজন একনিষ্ঠ বিপ্লবী। তিনি আজীবন মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের বৈপ্লবিক আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন এবং আমৃত্যু এই রাজনৈতিক দর্শনের প্রতি অবিচল আস্থাশীল একজন আদর্শবাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি নয়া গণতান্ত্রিক গণমোর্চার জাতীয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং ময়মনসিংহ জেলা … Read more

এনামূল হক পলাশ: সহজিয়া ধারার কবি, লেখক ও বিপ্লবী সংগঠক

লেখক এনামূল হক পলাশ

এনামূল হক পলাশ একজন বাংলা ভাষার সহজিয়া ধারার একজন প্রতিশ্রুতিশীল কবি, লেখক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, গীতিকার এবং সংগঠক। তিনি জন্মগ্রহণ করেন ২৬ জুন ১৯৭৭ সালে নেত্রকোণায়। তিনি বামপন্থী বিপ্লবী রাজনৈতিক ধারার একজন কর্মী। এনামূল হক পলাশ ‘অন্তরাশ্রম’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং একই নামে একটি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করেন। তার স্বপ্ন ‘অন্তরাশ্রম’ একদিন শান্তি … Read more

দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা

দোলন প্রভা বাংলা উইকিপিডিয়ায় একজন সক্রিয় সম্পাদক। উইকিপিডিয়ায় তার সম্পাদনা, ছবি আপলোড, এডিটাথনের আয়োজন ইত্যাদিতে ছোট ছোট আবদান বাংলা ভাষাসহ উইকির অন্যান্য প্রকল্পকে সমৃদ্ধ করে। অন্যান্য উইকিপিডিয়ানগণের ন্যায় তাঁর স্বেচ্ছা শ্রমের মাধ্যমে করা এসব কাজ অনলাইনে জ্ঞানকে সহজলভ্য করে। বাংলা উইকিপিডিয়াতে যে ক’জন সক্রিয় অবদানকারী আছেন দোলন প্রভা তাদের মধ্যে একজন। তিনি প্রধান কাজ বাংলা … Read more

হাসান ফকরী বাংলাদেশের একজন কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক

হাসান ফকরী

হাসান ফকরী (জন্ম: ৭ অক্টোবর, ১৯৫২) বাংলাদেশের একজন সাম্যবাদী কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলাদেশের প্রগতিশীল সাহিত্যের ধারাকে জনগণের জীবনের বহু দিকে নিয়ে গেছেন। তাঁকে আমাদের মতো অনেকেই শ্রদ্ধা করেন। আমার এখন তাকে মাঝে মাঝে মনে পড়ে। তার কথা মনে হলে কিছু সাম্যবাদীর মুখের ছায়া চোখের দিগন্তে ভেসে ওঠে যারা জনগণের জন্য অবিশ্রাম লড়াই … Read more

যুগান্তর দল বা যুগান্তর সমিতি ছিল বাংলার গোপন বিপ্লববাদী সংস্থা

যুগান্তর দল

যুগান্তর দল বা যুগান্তর সমিতি (ইংরেজি: Jugantar বা Yugantar Samiti) ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রাম, ব্যায়ামচর্চা, চরিত্রগঠন, সমাজসেবা ও দেশাত্মবোধক নানা বিষয়ে আলাপ-আলোচনা পরিচালনার উদ্দেশ্যে ১৯০৬ সালে ভূপেন্দ্রনাথ দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ১৯০৬ সালে কোলকাতা অনুশীলন সমিতি থেকে একটি মুখপত্র প্রকাশিত হয়, যার নাম ছিল “যুগান্তর”; এবং এটার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। উপনিবেশবাদ বিরোধী সশস্ত্র লড়াই এবং … Read more

অনুশীলন সমিতি ছিল বাংলার বিপ্লববাদী রাজনৈতিক সংগঠন

অনুশীলন সমিতি

অনুশীলন সমিতি (ইংরেজি: Anushilan Samiti) ব্যায়ামচর্চা, চরিত্রগঠন, সমাজসেবা ও দেশাত্মবোধক নানা বিষয়ে আলাপ-আলোচনা পরিচালনার উদ্দেশ্যে ১৯০২ খ্রিস্টাব্দের ২৪ মার্চ কলকাতার হেদুয়া অঞ্চলে সতীশচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত হয়। উপনিবেশবাদ বিরোধী সশস্ত্র লড়াই এবং স্বাধীনতার সংগ্রাম করেছে যে চারটি দল তাদের ভেতর অনুশীলন ও যুগান্তর দল ছিলো প্রধান সারিতে। পরে এসেছে কমিউনিস্ট পার্টি এবং ফরোয়ার্ড ব্লক। অনুশীলন … Read more

বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন প্রসঙ্গে

বাংলার বিপ্লবী আন্দোলন

বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন বা বাঙালির সশস্ত্র মুক্তি আন্দোলন বা বাংলার বৈপ্লবিক জাতীয়তাবাদী আন্দোলন (ইংরেজি: Revolutionary movement for the independence of Bengal) হচ্ছে বাঙালি বিপ্লবীদের জাতীয় মুক্তি আন্দোলনের বহুবিধ কার্যকলাপের প্রধান অধ্যায়। এই আন্দোলন গোপন ও প্রকাশ্য বিপ্লবী দলগুলির ক্রিয়াকলাপের একটি অংশ ছিল। ভারতের স্বাধীনতার শত্রু মুৎসুদ্দি প্রতিনিধি সাম্প্রদায়িক সামন্তবাদী মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে পরিচালিত … Read more

ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলন হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলনের অধ্যায়

অসহযোগ আন্দোলন

ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলন বা ভারতীয় সশস্ত্র জাতীয় মুক্তি আন্দোলন বা ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদী আন্দোলন (ইংরেজি: Revolutionary movement for Indian independence) হচ্ছে ভারতীয় বিপ্লবীদের জাতীয় মুক্তি আন্দোলনের বহুবিধ কার্যকলাপের প্রধান অধ্যায়। এই আন্দোলন গোপন ও প্রকাশ্য বিপ্লবী দলগুলির ক্রিয়াকলাপের একটি অংশ ছিল। ভারতের স্বাধীনতার শত্রু মুৎসুদ্দি প্রতিনিধি সাম্প্রদায়িক সামন্তবাদী মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে পরিচালিত সাধারণভাবে … Read more