আধুনিকতাবাদী সাহিত্য হচ্ছে নিরীক্ষাধর্মী সাহিত্যিক আন্দোলন

আধুনিকবাদী

আধুনিকতাবাদী সাহিত্য বা আধুনিকবাদী সাহিত্য বা সাহিত্যে আধুনিকতাবাদ বা সাহিত্য আধুনিকবাদ (ইংরেজি: Literary modernism, বা Modernist literature) হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ও বিংশ শতাব্দীর গোড়ার দিকে কবিতা ও গদ্য উভয় ক্ষেত্রেই তৎকালীন ঐতিহ্যবাহী লেখার পদ্ধতি থেকে আত্মসচেতনভাবে ফারাক করবার সাহিত্যিক রীতি। আধুনিকতাবাদ সাহিত্যিক রূপ ও অভিব্যক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে, যেমনটি এজরা পাউন্ডের “এটিকে নতুন … Read more

ভবিষ্যবাদ বা ফিউচারিজম ছিল একটি শৈল্পিক ও সামাজিক আন্দোলন

ভবিষ্যৎবাদ

ভবিষ্যবাদ বা ভবিষ্যৎবাদ বা ফিউচারিজম (ইতালীয়: Futurismo) ছিল একটি শৈল্পিক ও সামাজিক আন্দোলন যা বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইতালিতে বৃহদাকারে এবং অন্যান্য দেশে কিছুটা কম পরিমাণে উদ্ভূত হয়েছিল। এটি গতিশীলতা, গতি, প্রযুক্তি, যৌবন, সহিংসতা এবং গাড়ি, বিমান এবং শিল্প নগরীর মতো বস্তুর উপর জোর দিয়েছিল।[১] এর প্রধান ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ইতালীয় শিল্পী ফিলিপ্পো টমাসো মেরিনেত্তি, … Read more

আধুনিকতা হচ্ছে একটি ঐতিহাসিক সময়কাল ও নবজাগরণের পরে উদ্ভূত সংস্কৃতি

অঁরি মাতিসের নাচ, আধুনিকতা

মানবিক ও সামাজিক বিজ্ঞানের একটি বিষয় হিসেবে আধুনিকতা (ইংরেজি: Modernity) হচ্ছে একটি ঐতিহাসিক সময়কাল (আধুনিক যুগ) এবং নবজাগরণের পরে — সপ্তদশ শতকের চিন্তাপদ্ধতির যুক্তির যুগ এবং অষ্টাদশ শতকের আলোকায়নের যুগে — উদ্ভূত বিশেষ সামাজিক-সাংস্কৃতিক রীতিনীতি, মনোভাব ও অনুশীলনের সমষ্টি। অভিধা হিসেবে ‘আধুনিকতা’র বহুবিধ অর্থ হয়ে থাকে। এর প্রয়োগক্ষেত্রও হতে পারে নানা রকম। ধর্মীয় আন্দোলন ও … Read more

আমাদের দৃষ্টিতে বাস্তববাদী ধারা

বাস্তববাদী ধারা

সর্বজনগ্রাহ্য কতকগুলো কথা প্রচলিত আছে আমাদের মধ্যে—যেমন চিত্রই হচ্ছে সবচেয়ে বেশি বাস্তবমুখী শিল্প; সবচেয়ে শক্তিশালী বাস্তবতার মাধ্যম; বস্তুমুখী জীবনকে তার সর্ববৈচিত্র্য সমেত ধরতে পারে একমাত্র চলচ্চিত্রই,— ইত্যাদি ইত্যাদি। কথাগুলো তলিয়ে দেখা বিশেষ হয় নি এতদিন, অবকাশও তার বিশেষ ছিল না। গণনাট্যের নতুন জোয়ারের মধ্যে ছবিটা কোনো সময়ই এসে পড়ে নি। আজ অবস্থার বদল হচ্ছে। এবং … Read more

সাহিত্য প্রসঙ্গে গ্রন্থ সম্পর্কে একটি আলোচনা

সাহিত্য প্রসঙ্গে

বইয়ের নাম: সাহিত্য প্রসঙ্গে, লেখক: ভি. আই. লেনিন; ভূমিকা সম্পাদনা ও টিকা: অনুপ সাদি; ধরণ- সম্পাদিত প্রবন্ধ; প্রকাশনা প্রতিষ্ঠানের নাম: টাঙ্গন। প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২০; পৃষ্ঠা সংখ্যা: ১০৪; মূল্য: ২৮০ টাকা মাত্র। ভি. আই. লেনিন রচিত সাহিত্য প্রসঙ্গে গ্রন্থটি লেখক অনুপ সাদি নতুন করে সম্পাদনা করে প্রকাশ করেছেন। প্রবন্ধের এই বইটিতে সংকলিত হয়েছে লেনিনের মোট … Read more

সাহিত্যিক বাস্তববাদ সত্যদৃষ্টি দিয়ে বিষয়বস্তুকে উপস্থাপন করার চেষ্টা করে

বাস্তববাদ

সাহিত্যিক বাস্তববাদ বা সাহিত্যিক বাস্তবতাবাদ (ইংরেজি: Literary realism) হচ্ছে সাহিত্যের একটি ঘরানা, শিল্পকলার বিস্তৃত বাস্তববাদের অংশ, যা অনুমানমূলক কথাসাহিত্য এবং অতিপ্রাকৃত উপাদানগুলিকে এড়িয়ে সত্যদৃষ্টি দিয়ে বিষয়বস্তুকে উপস্থাপন করার চেষ্টা করে।[১] এটি উনিশ শতকের মাঝামাঝি সময়ে ফরাসি সাহিত্যে স্তাদাঁলের দ্বারা এবং রুশ সাহিত্যে আলেকজান্ডার পুশকিনকে দিয়ে বাস্তববাদী শিল্প আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। সাহিত্যিক বাস্তবতা পরিচিত জিনিসগুলি … Read more

ক্যাথারসিস বা বিমোক্ষণ পুঞ্জিভূত আবেগ প্রকাশের মাধ্যমে স্বাভাবিকে আসা

ক্যাথারসিস বা বিমোক্ষণ

ক্যাথারসিস বা বিমোক্ষণ বা মোক্ষণ (ইংরেজি: Catharsis) হচ্ছে মনের গভীরে পুঞ্জীভূত আবেগ ও মানসিক চাপ প্রকাশের মাধ্যমে অন্তরের প্রশান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার একটি শৈল্পিক প্রক্রিয়া। এই শুদ্ধিকরণের মূল লক্ষ্য হলো আবেগিক নবায়ন এবং মানসিক ভারমুক্তির মাধ্যমে নিজেকে পুনরায় আবিষ্কার করা। এর ফলে মনের জমে থাকা অস্থিরতা দূর হয়, ব্যক্তি তার মানসিক ভারসাম্য ফিরে … Read more

অলংকার সাহিত্য ও ভাষণে বক্তব্য বলিষ্ঠ করার উদ্দেশ্যে বাক্যাড়ম্বরের ব্যবহার

অলংকার

অলংকার বা অলঙ্কার বা অলংকারশাস্ত্র (ইংরেজি: Rhetoric)  হচ্ছে লিখিত সাহিত্য, রচনা বা ভাষণে বক্তব্য বলিষ্ঠ করার উদ্দেশ্যে বাগ্মিতা বা বাক্যাড়ম্বরের ব্যবহার। আধুনিক কালে ইংরেজি প্রতিশব্দ রেটোরিক অনেক সময় নেতিবাচক অর্থে, শূন্য অর্থহীন আড়ম্বর বোঝাতে ব্যবহৃত হয়। কবিতার প্রকরণ বা শিল্পরূপ অনুধাবনের জন্য অলঙ্কার, চিত্রকলা বা Image, ছন্দ এবং ছন্দস্পন্দ সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। অলঙ্কার … Read more

সাহিত্যে রস হচ্ছে সাহিত্য পাঠের ফলে বিষয়ের অনুধাবনসূত্রে বহুবিধ ভাবের সৃষ্ট

সাহিত্য রস

সাহিত্য বা কাব্যবিচারে রস বা কাব্যরস বা রসবাদের (সংস্কৃত ভাষা: रस) মূল্য অপরিসীম এবং এটি মূলত সংস্কৃত সাহিত্যের বিষয়। এটি দ্বারা প্রধানত সাহিত্যের বিষয়বস্তুর প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এই ধারণা কাব্যের শরীর বা রূপ অপেক্ষা রসকেই কাব্যের আত্মা হিসেবে স্বীকৃতি দিয়েছে। বুৎপত্তিগত দিক থেকে রস শব্দের অর্থ হলো আস্বাদন। কাব্যের বিষয়বস্তু অনুসারে পাঠকের মনে … Read more