তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়  (২৩ জুলাই, ১৮৯৮- সেপ্টেম্বর ১৪, ১৯৭১) ছিলেন বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক। তার মোট রচিত সাহিত্যকর্মের মধ্যে ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী রয়েছে। ছোটবেলা থেকে বিভিন্ন শ্রেণির লোকজনের সাথে মিশে ছিলেন। জীবনের বিচিত্র অভিজ্ঞতাকে প্রয়োগ করেছিলেন নিজের সাহিত্যকর্মে।[১] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর শৈশব: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৮৯৮ … Read more

কালীপ্রসন্ন সিংহ বাংলার নবজাগরণের পথিকৃৎ লেখক, নাট্যকার ও সমাজসেবী

কালীপ্রসন্ন সিংহ

কালীপ্রসন্ন সিংহ (ইংরেজি: Kaliprasanna Sinha; ২৩ ফেব্রুয়ারি ১৮৪০ – ২৪ জুলাই ১৮৭০) ছিলেন উনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ একজন লেখক ও নাট্যকার যিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি ১৮৪০ খ্রিস্টাব্দের ২৩ ফেব্রুয়ারি কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের বিখ্যাত জমিদার বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নন্দলাল সিংহ। বাল্য বয়স থেকেই কালীপ্রসন্ন অসাধারণ মেধাবী ছিলেন। বালকের মাথায় … Read more

নবীনচন্দ্র সেন ছিলেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি ও লেখক

নবীনচন্দ্র সেন

নবীনচন্দ্র সেন (ইংরেজি: Nabinchandra Sen; ১০ ফেব্রুয়ারি, ১৮৪৭ – মৃত্যু: ২৩ জানুয়ারি, ১৯০৯) ছিলেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি ও লেখক, যাকে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের পূর্বে প্রায়শই একজন সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করা হয়। তিনি পলাশীর যুদ্ধ এবং ভারতে ব্রিটিশ শাসনের আগমনের বিষয়ে মন্তব্য করেছিলেন যে সেটা হচ্ছে “এক অনন্ত বিষাদের রাত”। কবি নবীনচন্দ্রের জন্ম … Read more

দ্বিজেন্দ্রলাল রায় উনবিংশ শতকের কবি, সাহিত্যিক, সংগীতস্রষ্টা

দ্বিজেন্দ্রলাল রায়

দ্বিজেন্দ্রলাল রায় বা ডি এল রায় (ইংরেজি: Dwijendralal Ray; ১৯ জুলাই ১৮৬৩ – ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি প্রায় ৫০০ গান রচনা করেছেন। এছাড়াও সাহিত্য জগতে তাঁর অনেক অবদান আছে। কাব্য, নাটক, গল্প, উপন্যাস রচনা করেছে। ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি বিশেষ আকর্ষন ছিলো। বিলেতে লেখাপড়া শেষে স্বদেশে এসে … Read more

গিরিশচন্দ্র ঘোষ ছিলেন নাট্যকার, কবি, অভিনেতা সাধারণ রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাতা

গিরিশচন্দ্র ঘোষ

গিরিশচন্দ্র ঘোষ (ইংরেজি: Girish Chandra Ghosh;২৮ ফেব্রুয়ারি, ১৮৪৪ – ৮ ফেব্রুয়ারি, ১৯১২) ছিলেন প্রখ্যাত নাট্যকার, সংগীতস্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্যপরিচালক, অভিনেতা এবং সাধারণ রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাতা। বাংলা নাটকের স্বর্ণযুগ তাঁরই অবদান। তিনি ১৮৭২ সালে প্রথম বাঙালি পেশাদার নাট্য সংস্থা গ্রেট ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা করেছিলেন, প্রায় ৪০টি নাটক রচনা করেছিলেন এবং অভিনয় ও আরও অনেক নাটকে নির্দেশনা … Read more

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম (ইংরেজি: Kazi Nazrul Islam; ২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিশ শতকের অন্যতম জনপ্রিয় আধুনিক বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। নজরুল বাংলা কবিতায় অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ … Read more

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক কাব্য আন্দোলনের ইংরেজি সাহিত্যের কবি

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (ইংরেজি: William Wordsworth; ৭ এপ্রিল ১৭৭০ – ২৩ এপ্রিল ১৮৫০) ছিলেন ইউরোপের ইংরেজি সাহিত্যের রোমান্টিক কাব্য আন্দোলনের যুগপুরুষ কবি, যিনি, স্যামুয়েল টেইলর কোলরিজের সাথে, তাদের যৌথ প্রকাশনা লিরিকাল ব্যালাডস (১৭৯৮) দিয়ে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ চালু করতে সহায়তা করেছিলেন। ওয়ার্ডসওয়ার্থ ১৭৭০ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল ইংল্যান্ডের ক্যাম্বারল্যান্ডের একটি ছোট শহর ককারমাউথে জন্মগ্রহণ করেন। তিনি … Read more

পার্সি বিশি শেলি হচ্ছেন ইউরোপের রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি

পার্সি বিশি শেলি

পার্সি বিশি শেলি বা পার্সি বিশি শেলী (ইংরেজি: Percy Bysshe Shelley, ৪ আগস্ট, ১৭৯২ – ৮ জুলাই, ১৮২২) হচ্ছেন ইউরোপের ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি, এক দুর্দান্ত কথা কারিগর, একজন প্রতিদ্বন্দ্বীহীন গীতিকবি এবং সম্ভবত কবিতা লেখার জন্য সবচেয়ে উন্নত সংশয়বাদী বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব। তিনি দক্ষিণ ইংল্যান্ডের সাসেক্স-এর হরসহোম-এ এক অত্যন্ত সম্ভ্রান্ত, বনেদি ও ধনী … Read more

জন কিটস ছিলেন ইউরোপের রোমান্টিক যুগের সর্বকনিষ্ঠ অন্যতম কবি

জন কিটস

জন কিটস বা জন কীটস (ইংরেজি: John Keats, ৩১ অক্টোবর, ১৭৯৫- ২৩ ফেব্রুয়ারি, ১৮২১) হলেন ইউরোপের রোমান্টিক যুগের সর্বকনিষ্ঠ অন্যতম কবি। কবি কিটস মাত্র ২৬ বছর জীবিত ছিলেন এবং মাত্র ৫-৬ বছর কাব্য চর্চা করেছিলেন, কিন্তু এই ৫-৬ বছরেই তিনি কবিতার ক্ষেত্রে যে পারদর্শিতা দেখিয়েছেন তাতে আজও সাহিত্য পিপাসু মানুষ তাঁর কবিতা পড়ে আপ্লুত হন। … Read more

ডি এইচ লরেন্স ইংরেজ কবি, উপন্যাসিক, নাট্যকার, সমালোচক ও প্রাবন্ধিক

ডি এইচ লরেন্স

ডেভিড হারবার্ট লরেন্স বা ডি এইচ লরেন্স (ইংরেজি: David Herbert Lawrence, ১১ সেপ্টেম্বর, ১৮৮৫ – ২ মার্চ, ১৯৩০) ছিলেন ইংরেজি সাহিত্যের একজন কবি, উপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং প্রাবন্ধিক। তাঁর সংগৃহীত রচনাগুলি অন্যান্য বহুবিধ বিষয়ের মধ্যে আধুনিকতা এবং শিল্পায়নের অমানবিক ফলাফলগুলির প্রতি বিস্তৃত প্রতিচ্ছবি উপস্থাপন করেছিল।[১] বেশিরভাগ লেখায় লরেন্স অন্যদের মধ্যে যৌনতা, প্রবৃত্তি, জীবনীশক্তি, স্বতঃস্ফূর্ততার … Read more

আর্নেস্ট হেমিংওয়ে মার্কিন সাংবাদিক, উপন্যাসিক, ছোটগল্পকার ও ক্রীড়াবিদ

লেখক হেমিংওয়ে

হেমিংওয়ে বা আর্নেস্ট মিলার হেমিংওয়ে (ইংরেজি: Ernest Miller Hemingway, ২১ জুলাই, ১৮৯৯ – ২ জুলাই, ১৯৬১) একজন মার্কিন সাংবাদিক, উপন্যাসিক, ছোট গল্পের লেখক এবং ক্রীড়াবিদ ছিলেন। তাঁর নির্মেদ আর স্বল্পবাক শৈলীকে তিনি আইসবার্গ তত্ত্ব বলে অভিহিত করেছিলেন। হেমিংওয়ে তার বেশিরভাগ রচনা ১৯২০-এর দশকের বছরগুলোর মাঝামাঝি থেকে ১৯৫০-এর দশকের বছরগুলোর মাঝামাঝি সময়ে রচনা করেছিলেন। তিনি জীবিতকালে … Read more