ধ্রুপদী আমূল পরিবর্তনবাদ বা রাজনৈতিক আমূল পরিবর্তনবাদ বা রাজনৈতিক আমূল সংস্কারবাদ সংক্ষেপে আমূল পরিবর্তনবাদ (ইংরেজি: Classical radicalism বা Radical liberalism) ছিল ১৮ শতকের শেষের দিক থেকে ২০ শতকের গোড়ার দিকে উদারনীতির বামপন্থী অংশের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনের কিছু দিক ছিল আধুনিক যুগের বিভিন্ন আন্দোলনের পূর্বসূরী, যার মধ্যে রয়েছে অবাধ বাণিজ্য (ইংরেজি: Laissez faire) লেইসেজ-ফায়ার থেকে শুরু করে সামাজিক উদারবাদ, সমাজ গণতন্ত্র, নাগরিক স্বাধীনতাবাদ এবং আধুনিক প্রগতিবাদ। এই মতাদর্শকে সাধারণত “আমূল পরিবর্তনবাদ” বলা হয় কিন্তু কখনও কখনও আমূল পরিবর্তনবাদী রাজনীতি থেকে আলাদা করার জন্য এটিকে আমূল পরিবর্তনবাদী উদারতাবাদ বা ধ্রুপদী আমূল পরিবর্তনবাদ বলা হয়। এর প্রথম দিকের সূচনা পাওয়া যায় সমানকারী বা লেভেলার এবং পরে র্যাডিক্যাল হুইগদের সাথে ইংরেজ গৃহযুদ্ধের সময়।[১]
রাজনৈতিক বিশেষণ হিসেবে ব্যবহৃত শব্দটি আমূল পরিবর্তন নির্দেশ করে। রাজনৈতিক বিধিব্যবস্থার মূলে যিনি রূপান্তর ঘটাতে চান তিনি হলেন আমূল পরিবর্তনবাদী। তিনি চান সর্ববিধ সামাজিক ও রাজনৈতিক সমস্যার গভীরে অর্থাৎ মূলে গিয়ে তার মূলােচ্ছেদ ঘটাতে। উদাহরণ হিসেবে বলা যায় যে কোনও অপরাধপ্রবণতা কঠোর পুলিশি ব্যবস্থা অথবা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা সাধান করা যায়। দ্বিতীয় পন্থাটিই হলো আমূল পরিবর্তনবাদী।[২]
ব্যুৎপত্তিগত অর্থ
সাধারণত ফরাসি র্যাডিক্যাল শব্দ থেকে পাওয়া এই পরিভাষাটি দ্বারা সেসব রাজনৈতিক মূলনীতিকে নির্দেশ করা হয় যেগুলো বৈপ্লবিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজ কাঠামো পরিবর্তন এবং মৌলিক পন্থায় মূল্যবোধ কাঠামোকে বদলানোর দিকে নজর দেয়। আমূল পরিবর্তনবাদ কথাটির মূল ইংরেজি শব্দ র্যাডিকেল (ইংরেজি: Radical) উৎপন্ন হয়েছে লাতিন শব্দ র্যাডিক্স ( radix বা মূল) থেকে। শব্দটির বাংলায় অর্থ হলো আমূল বা মূলগত। তবে গোটা রাজনৈতিক ব্যবস্থাকে বোঝার জন্য ১৮শ শতক থেকে রাজনৈতিক ক্ষেত্রে র্যাডিকেল শব্দটি ব্যবহৃত হওয়ায় শব্দটির সংজ্ঞার্থ বদলে গেছে এবং অদ্যাবধি বৈপ্লবিক সমাজ পরিবর্তনের সমার্থক “শিকড়ে/আমূল পরিবর্তন” সংজ্ঞার্থটি বজায় রেখেছে।
রাজনৈতিক আমূল পরিবর্তনবাদ-এর ইতিহাস
উনিশ শতকে যুক্তরাজ্য, মহাদেশীয় ইউরোপ এবং লাতিন আমেরিকায়, “র্যাডিকেল” শব্দটি ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত একটি প্রগতিশীল উদার মতাদর্শকে বোঝাতে শুরু করে। ১৮৩০-এর দশকে যুক্তরাজ্যে গণঅধিকারবাদ বা চার্টিস্টদের সাথে এবং বেলজিয়ামে ১৮৩০-এর বিপ্লবের সাথে, তারপর ১৮৪০-১৮৫০-এর দশকে ১৮৪৮ সালের বিপ্লবের সময় সমগ্র ইউরোপ জুড়ে আমূল পরিবর্তনবাদ লক্ষণীয় হয়ে ওঠে। বিদ্যমান উদার রাজনীতির সামাজিক রক্ষণশীলতার বিপরীতে, আমূল পরিবর্তনবাদ ভোটাধিকার প্রশস্ত করার জন্য নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের জন্য রাজনৈতিক সমর্থন চেয়েছিল। এটি বিভিন্ন মতাদর্শ এবং নীতির সাথেও যুক্ত ছিল, যেমন উদারনীতি, বামপন্থী রাজনীতি, প্রত্যক্ষ গণতন্ত্র, লোকতন্ত্রবাদ, আধুনিকতাবাদ, নাস্তিকতাবাদ, ধর্মনিরপেক্ষতা, সামরিক বিরোধীতাবাদ, নাগরিক জাতীয়তাবাদ, পদবি বিলোপ, যুক্তিবাদ, নৈমিত্তিক পোশাক, সম্পদ ও সম্পত্তির পুনর্বণ্টন এবং সংবাদপত্রের স্বাধীনতা।
ইংরেজি ‘র্যাডিক্যাল’ শব্দটির দ্বারা অতি বাম ও উগ্র চিন্তাভাবনাও বোঝায়। সে ক্ষেত্রে ওই মনোভাবাপন্ন যাঁরা তাঁরা সাধারণত স্থিতাবস্থার বিরোধী। কারণ স্থিতাবস্থায় পরস্পর বিরোধীদের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়। সেদিক থেকে দক্ষিণপন্থীদের মধ্যেও ‘র্যাডিক্যাল’ থাকাটা অস্বাভাবিক নয়।
সমাজতন্ত্র মূলধারার রাজনৈতিক মতাদর্শ হিসেবে আবির্ভূত হওয়ার আগে, আমূল পরিবর্তনবাদ উদারনীতিবাদের বামপন্থী অংশের প্রতিনিধিত্ব করত এবং একইভাবে রাজনৈতিক বর্ণালীরও প্রতিনিধিত্ব করত। ধ্রুপদী আমূল পরিবর্তনবাদের পরিবর্তে সমাজ গণতন্ত্রীরা মধ্য-বামপন্থীদের উপর আধিপত্য বিস্তার করার সাথে সাথে, তারা হয় রক্ষণশীল আমূল পরিবর্তনবাদী হিসেবে পুনরায় অবস্থান নেয় অথবা সমাজ গণতন্ত্রীদের সাথে যোগ দেয়। এভাবেই আমূল পরিবর্তনবাদীরা বিশ শতকে বিলুপ্ত হয়ে রক্ষণশীল বা উদারতাবাদীদের মাঝে বিলুপ্ত হয়ে যায়।
আরো পড়ুন
- আমূল পরিবর্তনবাদ ছিল ১৮ থেকে ২০ শতকের উদারনীতির বামপন্থী আন্দোলন
- উদারতাবাদের ইতিহাস চার শতক মানুষের দাসত্বের ইতিহাস
- সাম্যের নয়া উদারবাদী ভাবনা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মুক্ত বাজারী প্রতিযোগিতা
- সাম্যের উদারবাদী ভাবনা হচ্ছে আইন ও সাংবিধানিক সাম্য যা পুঁজিবাদ রক্ষাকারী
- উদারতাবাদ বা উদারনীতিবাদ জনগণ গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী জান্তব মতবাদ
- স্বৈরতন্ত্র এমন সরকার যেখানে একটি একক সত্তা নিরঙ্কুশ ক্ষমতার সাথে শাসন করে
- আমূল পরিবর্তনবাদ ছিল ১৮ থেকে ২০ শতকের উদারনীতির বামপন্থী আন্দোলন
- আমলাতন্ত্র হচ্ছে এমন ব্যবস্থা যা বেসামরিক কর্মচারীদের দ্বারা বাস্তবায়িত হয়
- একাধিপত্য হচ্ছে আঞ্চলিক বা বৈশ্বিক, অন্য রাষ্ট্রের উপর একটি রাষ্ট্রের প্রাধান্য
- আত্ম-নিয়ন্ত্রণ হচ্ছে জনগণের নিজস্ব রাজনৈতিক সত্তা গঠনের অধিকার
- অভিজাততন্ত্র মুষ্টিমেয় সংখ্যক ব্যক্তিদের দ্বারা চালিত গণবিরোধী শাসন
- অন্তর্দলীয় গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদের নীতি
- বিজয়ী ফ্যাসিবাদ জনগণের জন্য কী বহন করে আনে?
- ফ্যাসিবাদের শ্রেণি চরিত্র
- উদারতাবাদের ইতিহাস চার শতক মানুষের দাসত্বের ইতিহাস
- বর্ণবাদ কাকে বলে
- জাতি কাকে বলে?
- হার্বার্ট মারকুস মার্কসবাদবিরোধী আবর্জনা সৃষ্টিকারী জার্মান-মার্কিন দার্শনিক
- দ্বন্দ্ববাদের উদাহরণ
- মার্কসীয় তত্ত্বের মূলনীতি হচ্ছে মার্কসের রচনায় অনুসৃত কতিপয় মৌলিক নীতি
- বিপ্লবের মার্কসবাদী তত্ত্ব হচ্ছে আজ পর্যন্ত উঠে আসা সব থেকে স্পষ্ট বৈপ্লবিক চিন্তা
- বিপ্লব সম্পর্কে তত্ত্ব কয়েক ধরনের তত্ত্ব প্রসঙ্গে আলোচনা
- বিপ্লব কেন হয় বা বিপ্লব সংঘটিত হবার কারণ প্রসঙ্গে
- বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ও সংগঠনের মৌলিক ও আকস্মিক পরিবর্তন
- সংশোধনবাদ প্রসঙ্গে লেনিনবাদী মত এবং তা কেন প্রতিরোধ করতে হবে
- লেনিনবাদী সংগ্রামের রূপ হচ্ছে লেনিন কর্তৃক রচিত সংগ্রামের বিভিন্ন সূত্রাবলি
- লেনিনবাদী বলশেভিকবাদী কমিউনিস্ট পার্টি হচ্ছে সাম্যবাদ অভিমুখী সংগঠন
- ভ্যানগার্ডবাদ বা ভ্যানগার্ড পার্টি গঠন সম্পর্কে লেনিনবাদী দৃষ্টিভঙ্গি
- মার্কসবাদী তত্ত্বের বিকাশে লেনিনের সৃজনশীল অবদান
- মার্কসবাদে লেনিনের অবদান সৃজিত হয়েছে ছয়টি প্রধান ক্ষেত্রে
- সাম্যবাদী প্রচারণা হচ্ছে রাজনৈতিক সচেতনতা ও প্রভাব বৃদ্ধির প্রক্রিয়া
- পার্টি শৃঙ্খলা সম্পর্কে লেনিনবাদী কমিউনিস্ট পার্টির নীতি ও সে সম্পর্কিত ধারণা
- গণতান্ত্রিক কেন্দ্রীকতাবাদ কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ প্রণালী
- গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদ লেনিনবাদী রাজনৈতিক দলগুলোর কাঠামোগত নীতি
- উদারতাবাদ বা উদারনীতিবাদ জনগণ গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী জান্তব মতবাদ
- সাম্যের বিভিন্ন রকমের প্রকারভেদ হচ্ছে স্বাভাবিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি
- সামাজিক সাম্য হচ্ছে নির্দিষ্ট সমাজের সমস্ত লোকের সমান অধিকার
- স্বাধীনতা প্রসঙ্গে মিলের ধারণা হচ্ছে কর্তৃত্ব ও স্বাধীনতা সমস্যার সমাধান
- সুখবাদ মানুষের সর্বোচ্চ মঙ্গলার্থক শব্দ হিসাবে নীতিশাস্ত্রের একটি মতবাদ
- আনন্দবাদ এমন এক চিন্তাধারা যাতে সকল আনন্দ কেন্দ্রীয় ভূমিকা পালন করে
- বামপন্থা পরিচয়ধারী ব্যক্তি বা সংগঠন কেন মার্কসবাদী লেনিনবাদী নয়?
- স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা দ্য স্পিরিট অফ ল গ্রন্থের স্বাধীনতার আলোচনা
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে মন্টেস্কুর আইন, শাসন ও বিচার ক্ষমতার পৃথকীকরণ
- মন্টেস্কুর আইনতত্ত্ব হচ্ছে দ্য স্পিরিট অব লজ গ্রন্থে প্রদত্ত আইনের ব্যাখা
- মন্টেস্কুর রাষ্ট্রচিন্তা যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদের সংমিশ্রণে গড়া সমাজতাত্ত্বিক পদ্ধতি
- চার্লস লুই দ্য মন্টেস্কু স্বৈরতন্ত্র ও রাজতন্ত্রবিরোধী একজন পুঁজিবাদী দার্শনিক
- মেকিয়াভেলিবাদ ভীতি সঞ্চার ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার নীতি
- মেকিয়াভেলি রচনাবলী হচ্ছে তাঁর রচিত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ
- মেকিয়াভেলি ইতালীয় রেনেসাঁর কূটনীতিক, দার্শনিক এবং জাতীয়তাবাদী লেখক
- জাঁ জ্যাক রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব হচ্ছে সামাজিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়
- জাঁ জ্যাক রুশো ফরাসি বিপ্লবের তাত্ত্বিক এক পুঁজিবাদী দার্শনিক, লেখক ও সুরকার
- জন লক ছিলেন সপ্তদশ শতকের ইংরেজ বস্তুবাদী দার্শনিক ও রাজনৈতিক লেখক
- রাষ্ট্রদর্শন বা রাজনৈতিক দর্শন রাষ্ট্র ও রাজনীতির প্রকৃতি ও বিকাশের আলোচনা
- মার্কসবাদ-লেনিনবাদ হচ্ছে সর্বহারা শ্রেণির মুক্তির পদ্ধতি সংক্রান্ত মতবাদ
তথ্যসূত্র
১. অনুপ সাদি, ১৪ ডিসেম্বর ২০১৮; রোদ্দুরে.কম, “রাজনৈতিক আমূল পরিবর্তনবাদ বা রাজনৈতিক আমূল সংস্কারবাদ কি”; ইউআরএল: https://www.roddure.com/encyclopedia/marxist-glossary/political-radicalism/
২. সৌরেন্দ্রমোহন গঙ্গোপাধ্যায়, রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ৩৭-৩৮।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।