কর্তৃত্ববাদ হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা যার বৈশিষ্ট্য হলো রাজনৈতিক বহুত্ববাদ প্রত্যাখ্যান

কর্তৃত্ববাদ কি

কর্তৃত্ববাদ (ইংরেজি: Authoritarianism) হচ্ছে একটি রাজনৈতিক ব্যবস্থা যার বৈশিষ্ট্য হলো রাজনৈতিক বহুত্ববাদ প্রত্যাখ্যান, রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য শক্তিশালী কেন্দ্রীয় ক্ষমতার ব্যবহার, এবং গণতন্ত্র, ক্ষমতা পৃথকীকরণ, নাগরিক স্বাধীনতা এবং আইনের শাসনের হ্রাসকরণ। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা হয় স্বৈরাচারী নতুবা অভিজাততান্ত্রিক হতে পারে এবং একদলীয় শাসন, সামরিক বাহিনী, অথবা একক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রীকরণের উপর ভিত্তি করে তৈরি হতে … Read more

কর্তৃত্ব প্রসঙ্গে

কর্তৃত্ব প্রসঙ্গে

কিছু কিছু সমাজতন্ত্রী, যাকে তাঁরা বলেন কর্তৃত্বের নীতি, তার বিরুদ্ধে সম্প্রতি রীতিমত জেহাদ শুরু করে দিয়েছেন। কোনো একটা কাজ কর্তৃত্বমূলক, এটুকু বললেই তাঁরা সে কাজের নিন্দা করবেন। চটপট রায়-দানের এই পদ্ধতির এতদূর অপপ্রয়োগ হয় যে, ব্যাপারটা সম্পর্কে একটু খুঁটিয়ে অনুসন্ধান করা দরকার হয়ে পড়েছে। যে অর্থে কর্তৃত্ব কথাটি এখানে ব্যবহার করা হচ্ছে, তাতে তার মানে … Read more

এশীয় উৎপাদন পদ্ধতি হচ্ছে কার্ল মার্কস কর্তৃক তৈরিকৃত একটি তত্ত্ব

এশীয় উৎপাদন ব্যবস্থা কি

এশীয় উৎপাদন পদ্ধতি বা এশীয় উৎপাদন ব্যবস্থা (ইংরেজি: Asiatic mode of production) হচ্ছে কার্ল মার্কস কর্তৃক ১৮৫০-এর দশকের গোড়ার দিকে তৈরিকৃত একটি তত্ত্ব। এই তত্ত্বের সারমর্মটি মার্কস কর্তৃক বর্ণিত হয়েছে এইভাবে: “[এই] পরামর্শ … যে এশীয় সমাজগুলিকে একটি স্বৈরতন্ত্রী শাসকচক্র দ্বারা বন্দী করা হয়েছিল, যারা কেন্দ্রীয় শহরগুলিতে বাস করত এবং মূলত স্বয়ম্ভর ও সাধারণত অবিভাজিত … Read more

বাংলাদেশে স্বৈরতন্ত্রের ভিত্তি প্রসঙ্গে

বাংলাদেশে স্বৈরাচার

বাংলাদেশে স্বৈরতন্ত্রের ভিত্তি (ইংরেজি:The base of oriental despotism in Bangladesh) হচ্ছে সামন্তবাদী পশ্চাৎপদ অর্থনীতি, উপরিকাঠামোতে মুৎসুদ্দি পুঁজিবাদ, সাম্রাজ্যবাদের সঙ্গে মুৎসুদ্দি অর্থনীতির নির্ভরতা এবং সাম্রাজ্যবাদের নির্দেশনা মোতাবেক সকল রকমের শিল্পায়ন বিরোধী পদক্ষেপ গ্রহণ। ১৯৭১ পরবর্তী সময়ের সবগুলো সরকার বাংলাদেশের জনগণকে শত শত বছর ধরে দাস করে রাখবার জন্য বাংলাদেশের অর্থনীতিকে বন্দি করে রেখেছে কৃষির বেড়াজালে। স্নায়ু … Read more

প্রাচ্য স্বৈরতন্ত্র বলতে এশীয় সমাজগুলির রাজনৈতিক বা নৈতিকভাবে স্বৈরশাসনকে বোঝায়

প্রাচ্য স্বৈরতন্ত্র

প্রাচ্য স্বৈরতন্ত্র (ইংরেজি: Oriental despotism) বলতে এশীয় সমাজগুলির রাজনৈতিক বা নৈতিকভাবে স্বৈরশাসনের প্রতি অধিক সংবেদনশীল শাসন ব্যবস্থাকে বোঝায়। বিভিন্ন মনীষীদের লেখায় দেখানো হয়েছে, প্রাচ্য স্বৈরতন্ত্র হচ্ছে “প্রাচ্য” সমাজের স্বৈরতন্ত্রী সরকারসমূহ যেখানে সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ করা অপরিহার্য ছিল, এবং সেচ ও পানি প্রবাহের এই প্রকল্পগুলি পরিচালনার জন্য প্রয়োজন ছিল বৃহৎ আকারের আমলাতন্ত্রের। ফলশ্রুতিতে প্রাচ্যের এই … Read more

স্বৈরতন্ত্র এমন সরকার যেখানে একটি একক সত্তা নিরঙ্কুশ ক্ষমতার সাথে শাসন করে

স্বৈরতন্ত্র

স্বৈরতন্ত্র (ইংরেজি: Despotism) হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, এমন এক ধরণের সরকার যেখানে একটি একক সত্তা নিরঙ্কুশ ক্ষমতার সাথে শাসন করে। সাধারণত, সেই সত্তা হচ্ছে একজন ব্যক্তি, স্বৈরাচারী শাসন ব্যবস্থায় যে স্বৈরাচারী। আবার যেসব সমাজে সম্মান এবং ক্ষমতা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, সেসব সমাজকেও স্বৈরতন্ত্রী বলা হয়।[১] কথোপকথনে, স্বৈরতন্ত্রী শব্দটি তাদের জন্য নিন্দনীয় অর্থে প্রযোজ্য যারা … Read more

আরব অঞ্চলের ধারাবাহিক স্থবিরতা প্রসঙ্গে একটি মূল্যায়ন

আরব অঞ্চলের ধারাবাহিক স্থবিরতা

আরব অঞ্চলের ধারাবাহিক স্থবিরতা (ইংরেজি: Continuous stagnation of Arab society) সম্পর্কে উনিশ, বিশ ও একুশ শতকে অনেক লেখক আলোচনা করেছেন। লেখক ও বুদ্ধিজীবীদের বিশাল অংশটি মনে করেন, মুসলিম ধর্মজীবীদের গোষ্ঠীগত ও আচারসর্বস্ব দৃষ্টিভঙ্গি ইসলামের আবেদনকে শেষ করেছে। আধুনিক জীবনের পরিবর্তিত অবস্থার কারণে উদ্ভূত সমস্যাগুলির মোকাবিলা করার পরিবর্তে আরবী শিক্ষিত ধর্মজীবীদের কাল্পনিক এবং অগ্রাধিকারমূলক বিষয়গুলিতে মনোনিবেশ … Read more

ভোট হচ্ছে মৌখিক বা ব্যালটের মাধ্যমে কর্মকর্তা বা প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া

ভোট

ভোট বা ভোটদান (ইংরেজি: Voting) হচ্ছে সাম্রাজ্যবাদী দেশসমূহে মৌখিক ভোট বা ব্যালটের মাধ্যমে এক বা একাধিক কর্মকর্তা বা প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া। ভোট আনুষ্ঠানিকভাবে ভোটারদের বেছে নেয়া বা পছন্দ প্রকাশ করে যে কাকে নির্বাচিত করা উচিত বা কাকে ভোটাররা পছন্দ করেন এবং মনে করেন যে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কার সবচেয়ে বেশি। ভোটদান সাধারণত সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নীতি … Read more

স্বৈরতন্ত্র জনগণের মধ্যে অনৈক্য করেই টিকে থাকে

প্রাচ্য স্বৈরতন্ত্র এবং তার অনুসারীরা সাধারণভাবে জনগণের সংগেই কেবল অনৈক্য করে তাই নয়, তারা জনগণের বিভিন্ন অংশের সংগেও অনৈক্য জিইয়ে রাখে। স্বৈরতন্ত্র শক্তি অর্জন করে অনৈক্য করে, আর সাম্যবাদীরা শক্তি অর্জন করে ঐক্য করে। একটি উদাহরণ দেয়া যাক, যেমন ১৯৭২ সালে মওলানা ভাসানী মুজিবকে জাতীয় সরকারের কথা বললে মুজিব খুব নোংরাভাবে প্রতিক্রিয়া দেখাত। একবার মুজিব … Read more

মৌলিক গণতন্ত্র হচ্ছে স্বৈরতন্ত্রী শাসনব্যবস্থা পাকা করবার পদ্ধতি

মৌলিক গণতন্ত্র

মৌলিক গণতন্ত্র (ইংরেজি: Basic Democracy) হচ্ছে স্থানীয়, প্রাদেশিক এমনকি পুরো রাষ্ট্রে স্বৈরতন্ত্রী শাসনব্যবস্থা পাকা করবার পদ্ধতি। ১৯৫৮ সালের অক্টোবর মাসে পাকিস্থানের সামরিক বাহিনীর অধিনায়ক বর্বর নরপিশাচ ফিল্ড মার্শাল মুহম্মদ আইয়ুব খান সামরিক আইন জারি করে দেশের পার্লামেণ্টারী শাসন-ব্যবস্থা বাতিল করেন।[১] স্থানীয় স্বায়ত্ত্বশাসনের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে ছড়িয়ে দেয়ার জন্য আধুনিক বর্বর আইয়ুব খান মৌলিক গণতন্ত্র … Read more