সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসের ভাববাদী দার্শনিক

সক্রেটিস

সক্রেটিস বা সক্রেতিস (ইংরেজি: Socrates) ছিলেন প্রাচীন গ্রিসের ভাববাদী দার্শনিক। তিনি ছিলেন এথেন্স নগর রাষ্ট্রের নাগরিক। তিনি নিজে কিছু রচনা করেন নি। তাঁর দর্শন এবং জীবনকাহিনী জানা যায় তাঁর বিখ্যাত শিষ্য প্লেটোর রচনাবলী থেকে। প্লেটো সংলাপের আকারে তাঁর সমস্ত দার্শনিক পুস্তক রচনা করেন। প্লেটোর সকল গ্রন্থেরই নায়ক হচ্ছেন সক্রেটিস। সক্রেটিস পথে ঘাটে বাজারে সর্বদা তত্ত্বকথার … Read more

এরিস্টটলের মতে সরকারের শ্রেণিবিভাগ হচ্ছে ছয় রকমের শাসনব্যবস্থা

এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ

এরিস্টটলের মতে সরকারের শ্রেণিবিভাগ (ইংরেজি: Classification of Government) হচ্ছে সংখ্যানীতি ও উদ্দেশ্যনীতিতে বিভক্ত ছয় রকমের শাসনব্যবস্থা। এই ছয় রকমের শাসনব্যবস্থা হচ্ছে রাজতন্ত্র (Monarchy) ও স্বৈরতন্ত্র (Tyranny), অভিজাততন্ত্র (Aristocracy) ও ধনিকতন্ত্র (Oligarchy) এবং মধ্যমতন্ত্র (Polity) ও জনতাতন্ত্র (Democracy)। আদর্শ রাষ্ট্র সম্বন্ধে এরিস্টটলের মত প্লেটোর মত হতে আলাদা। একটি রাষ্ট্রের গঠন বা সংবিধান (Constitution)-ই তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ। … Read more

এরিস্টটলের দর্শনচিন্তা যুক্তিবিদ্যা, বৈজ্ঞানিক চিন্তাধারা এবং প্রাকৃতিক দর্শনে ব্যাপ্ত

এরিস্টটলের দর্শনচিন্তা

এরিস্টটলের দর্শনচিন্তা (ইংরেজি: Philosophical ideas of Aristotle) যুক্তিবিদ্যা, বৈজ্ঞানিক চিন্তাধারা এবং প্রাকৃতিক দর্শনে ব্যাপ্তিলাভ করেছিল। এরিস্টটল ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক যিনি দার্শনিক ও রাষ্ট্র চিন্তাধারার ভিত্তিতে অবদান রেখেছিলেন। তিনি দর্শনের অধিবিদ্যা নামে পরিচিতি শাখায় উন্নতি ঘটান। তিনি তাঁর শিক্ষক ও পরামর্শদাতা প্লেটোর ভাববাদ থেকে দূরে সরে গিয়ে বাস্তবতার প্রকৃতি সম্পর্কে আরও অভিজ্ঞতাবাদী এবং কম … Read more

লোকায়ত সাময়িকপত্রের চার্লস ডারউইন সংখ্যা বিবর্তন বিশ্লেষণ করেছে

লোকায়ত

লোকায়ত সাময়িকপত্রের চার্লস ডারউইন সংখ্যা (বর্ষ ২৬, সংখ্যা ৩, সেপ্টেম্বর ২০০৯) মানুষের চোখের উপরে বিরাজিত মিথ্যার ছানিকে সরিয়ে দেয়। ডারউইনের জীবন সত্যের বেদিতে সমর্পিত সেই জীবন যা কোটি কোটি মানুষকে দেখায় সত্যের স্বরূপ। হাজার বছরের সৃষ্টিবাদকে ভুল প্রমাণিত করে ডারউইন যে জগত আমাদের সামনে মেলে ধরেন তা পুরোনো জগত ভেঙেচুরে গড়ে দেয় নতুন পৃথিবী, যে … Read more

এরিস্টটলের রাষ্ট্রচিন্তা হচ্ছে প্রাচীন গ্রিসের এই দার্শনিকের রাজনৈতিক চিন্তাধারা

এরিস্টটলের রাষ্ট্রচিন্তা

এরিস্টটলের রাষ্ট্রচিন্তা বা এরিস্টটলের রাজনৈতিক চিন্তা বা এ্যারিস্টটলের রাষ্ট্রদার্শনিক চিন্তাধারা (ইংরেজি: Political Thoughts of Aristotle) হচ্ছে প্রাচীন গ্রিসের দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটলের রাজনৈতিক চিন্তাধারা। এরিস্টটল রাষ্ট্রদর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও প্রকৃতিবিজ্ঞানে অসামান্য অবদান রেখেছেন। আমরা এখানে তাঁর রাজনীতি ও দর্শন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব।[১] এরিস্টটলের বিজ্ঞান সম্বন্ধীয় অধিকাংশ লেখাই ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে, তবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে … Read more

প্লেটোর আদর্শ রাষ্ট্র হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার একটি কল্পলৌকিক সমাজ কাঠামো

প্লেটোর আদর্শ রাষ্ট্র

প্লেটোর আদর্শ রাষ্ট্র (ইংরেজি: Ideal state of Plato) হচ্ছে একটি কল্পলৌকিক সমাজ কাঠামো যার উদ্দেশ্যই হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তিনি রাষ্ট্রকে সমাজের ক্রিয়াশীল আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। প্লেটোর অনুসিদ্ধান্ত হচ্ছে, “ব্যক্তির জন্য রাষ্ট্র নয় বরং রাষ্ট্রের জন্য ব্যক্তি।” প্লেটো তাঁর ন্যায়তত্ত্ব আলোচনা করতে গিয়ে রাষ্ট্রীয় জনগণকে তিনভাগে ভাগ করেছেন। যথা- দার্শনিক … Read more

সাংস্কৃতিক বিপ্লব ব্যক্তিগত মালিকানা উচ্ছেদের জন্য সংস্কৃতির আমূল পরিবর্তন

সাংস্কৃতিক বিপ্লব

সাংস্কৃতিক বিপ্লব (ইংরেজি: Cultural revolution) হচ্ছে ব্যক্তিগত মালিকানাসহ পুঁজিবাদী সমাজের নানা চিহ্ন, ধারনা ও স্মারক উচ্ছেদের জন্য সংস্কৃতির আমূল পরিবর্তন। পুঁজিবাদী সমাজ হতে বাহিত এসব প্রতিক্রিয়াশীল চিহ্ন, ধারনা ও স্মারক থেকে হুট করে মুক্তি পাওয়া সম্ভব নয়। মানব সমাজ দাস, সামন্ত ও পুঁজিবাদকে অতিক্রম করলেও শোষণের ধারা থেকে বিচ্ছিন্ন হয়নি। এই শোষণের ধারা ও পুরনো … Read more

Because I could not stop for Death কবিতার সারসংক্ষেপ ও বিশ্লেষণ

Because I could not stop for Death

Because I could not stop for Death বা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ বা ‘কারণ আমি মৃত্যুর জন্য থামতে পারিনি’ হচ্ছে এমিলি ডিকিনসনের একটি গীতিকবিতা যা প্রথম মরণোত্তর প্রকাশিত হয়েছিল ১৮৯০ খ্রিস্টাব্দে সিরিজ ১ শিরোনামে। ডিকিনসনের কবিতা প্রকাশ করার জন্য কখনোই অনুমোদিত ছিল না; তাই এটি অজানা “বিকজ আই কুড নট স্টপ ফর … Read more

আফগান গৃহযুদ্ধ হচ্ছে গণতান্ত্রিক ও প্রাচ্য স্বৈরতন্ত্রীদের মধ্যকার সশস্ত্র সংগ্রাম

আফগান গৃহযুদ্ধ

আফগান গৃহযুদ্ধ বা আফগানিস্তান গৃহযুদ্ধ বা আফগানিস্তানের গৃহযুদ্ধ (ইংরেজি: Afghan Civil War) হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে দীর্ঘ চার দশকব্যাপী গণতান্ত্রিক বিপ্লবী ও প্রাচ্য স্বৈরতন্ত্রী প্রতিবিপ্লবীদের মধ্যকার সশস্ত্র সংগ্রাম। এই গৃহযুদ্ধ মোট তিনটি পর্ব অতিক্রম করেছে, এবং বর্তমানে চতুর্থ পর্বে প্রবেশ করেছে। আফগানিস্তানে জমিদারতন্ত্র উৎখাত না হওয়ায়, সরকারি পুলিশ ও সেনাবাহিনীর যেমন অস্ত্র আছে, তেমনি … Read more

ছিন্নপত্রে কবিত্ব হচ্ছে কবি রবীন্দ্রনাথের কাব্যিক গদ্যের চিঠির সংকলন

ছিন্নপত্রে কবিত্ব

ছিন্নপত্রে কবিত্ব বা ছিন্নপত্রের কাব্যিক মূল্যায়ন হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যিক গদ্যের চিঠির সংকলন। এই গ্রন্থটি গদ্যভাষায় লেখা হলেও এর মধ্যে কবিত্ব দুর্লক্ষ্য নয়। ছিন্নপত্র নামের চিঠির এই সংকলন গ্রন্থটি হচ্ছে উনিশ শতকের শেষ দশকের বাঙলাদেশের পরিবেশ ও প্রকৃতিকে তুলে ধরা এক আয়না, যেখান থেকে দেখা যায় বাংলার উনিশ শতকের কাব্যিক রূপ। ছিন্নপত্র হচ্ছে এক … Read more