গোথা কর্মসূচির সমালোচনা হচ্ছে কার্ল মার্কসের প্রস্তুত করা একটি দলিল

গোথা কর্মসূচি

গোথা কর্মসূচির সমালোচনা (ইংরেজি: Critique of the Gotha Programme) দলিলটি কার্ল মার্কস ১৮৭৫ সালের মে মাসে জার্মান সোশ্যাল ডেমোক্রাটিক ওয়ার্কার্স পার্টির খসড়া কর্মসূচির উপরে লেখেন দলটির একত্রিশ কংগ্রেস অনুষ্ঠিত হবার কিছুদিন পূর্বে। এই দলিলে পার্টির আসন্ন কংগ্রেসে প্রস্তাবিত কর্মসূচির বিভিন্ন ক্ষেত্রে মার্কস আপত্তি করেন, যেসব কর্মসূচিতে জার্মান শ্রমিকদের সাধারণ সংগঠনের তাত্ত্বিক অর্থে পিচ্ছিল ও সংস্কারবাদী … Read more

শিবদাস ঘোষ, জাসদ বাসদ রাজনীতি ও ভাঙন প্রসঙ্গ গ্রন্থের মূল্যায়ন

জাসদ বাসদ রাজনীতি

শিবদাস ঘোষ, জাসদ বাসদ রাজনীতি ও ভাঙন প্রসঙ্গ হচ্ছে জয়নাল আবেদীন রচিত একটি প্রবন্ধ গ্রন্থের নাম। বইটি মে ২০১৪ সালে চট্টগ্রামের খড়িমাটি প্রকাশন থেকে প্রকাশিত হয়। বইটির পৃষ্ঠা সংখ্যা ২৬৪ টি এবং সাতটি অধ্যায়ে বিভক্ত বইটিতে আছে নানা বিষয়ের সমাহার; যদিও বলা যায় প্রধান বিষয় হচ্ছে বাংলাদেশের দুটি সংগঠন জাসদ ও বাসদের রাজনীতি। বইটির মূল … Read more

লেনিনের বই রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা

রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ বই

রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ (রুশ: Развитие капитализма в России) হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন লিখিত ১৮৯৯ সালে প্রকাশিত একটি বই। বইটি লেনিনের নির্বাসনকালে লেখা হয় এবং লেনিন এই কাজ তিন বছরের অধিককাল ধরে চালান।[১] বিপ্লবী ভ্লাদিমির ইলিচ লেনিনকে ১৮৯৭ সালের ১৩ ফেব্রুয়ারি সাইবেরিয়ায় তিন বছরের জন্য নির্বাসনের দণ্ডাজ্ঞা দেয়া হয়। ১৮৯৭ সালের মে মাসে তিনি মিনুসিনস্ক গ্রামে … Read more

মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের প্রথম সংস্করণে প্রকাশকের ভূমিকা

শেষ জীবনের উদ্ধৃতি

কমরেড মাও সেতুং-এর জীবিতাবস্থায় চীন থেকে প্রকাশিত ‘সভাপতি মাও সেতুঙের উদ্ধৃতি’-তে মাও-এর শেষ জীবনের, অর্থাৎ মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের সময়কালের ও তার প্রস্তুতিকালের উদ্ধৃতিসমূহ অন্তর্ভুক্ত ছিল না। এছাড়া ঐ উদ্ধৃতি প্রকাশের পরও মাও অনেক অতি মূল্যবান বক্তব্য ও নির্দেশাদি রাখেন যা স্বভাবতই ওখানে থাকার কথা নয়। মাও সেতুং-এর মৃত্যুর পর আশা করা গিয়েছিল চীন থেকে … Read more

মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের একটি পর্যালোচনা বা ভূমিকা

শেষ জীবনের উদ্ধৃতি

মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি হচ্ছে সভাপতি মাও সেতুংয়ের উদ্ধৃতির একটি ছোট সংকলন। গ্রন্থটি প্রথম সংকলিত হয় বাংলাদেশ থেকে ১৯৮৩ সনে, এরপর এটির বহুবার পুনর্মুদ্রণ হয়েছে। বইটিতে মাও সেতুংয়ের পরিণত বয়সের দৃষ্টিভঙ্গি ও ব্যবহারিক অভিজ্ঞতার নির্যাস প্রতিফলিত হয়েছে। গ্রন্থটি শুরু থেকেই চারটি অধ্যায়ে বিভক্ত ছিল; অধ্যায়গুলো হচ্ছে সর্বহারা শ্রেণির একনায়কত্ব, উপরিকাঠামো, যুদ্ধ ও বিপ্লব এবং … Read more

পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি গ্রন্থ প্রসঙ্গে আলোচনা

পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি

পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি (ইংরেজি:The Origin of the Family, Private Property, and the State: in the Light of the Researches of Lewis H. Morgan) হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস রচিত মার্কসবাদের অন্যতম মৌলিক একটি গ্রন্থ। গ্রন্থটি প্রথম ১৮৮৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।[১] এই বইটি লিখে এঙ্গেলস মনে করেন যে, তিনি ‘কিয়ৎ পরিমাণে মার্কসের অন্তিম নির্দেশ পালন’ … Read more

চার্বাক সুমনের ব্যঙ্গ উপন্যাস ‘সদর ভাইয়ের অমর কাহিনি’র একটি পর্যালোচনা

সদর ভাইয়ের অমর কাহিনি

চার্বাক সুমনের (জন্ম ১৯৮৩) ব্যঙ্গ উপন্যাস সদর ভাইয়ের অমর কাহিনি বঙ্গদেশের বিপ্লবাকাঙ্ক্ষী কিছু ভাঁড়ামোপূর্ণ নেতার জীবনচরিত। বঙ্গে বিপ্লব শব্দটি জনপ্রিয় হয় বিশ শতকের গোড়ায়। তখন থেকেই এখানে বিপ্লব করার জন্য কিছু নেতার আবির্ভাব হয়। এই নেতাজীরা প্রায় একশো বছর ধরে যা চর্চা করেছেন তার কিছু বাস্তব ও যাদুবাস্তব চিত্র ফুটে উঠেছে চার্বাক সুমনের এই গল্পে। … Read more

কামন্দকীয় নীতিসার একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ যা রাষ্ট্রশাসন ব্যবস্থা বর্ণনা করে

কামন্দকীয় নীতিসার

কামন্দকীয় নীতিসার বা নীতিসার (ইংরেজি: Kamandakiya Nitisar) একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ, যা রাষ্ট্রশাসনব্যবস্থা এবং রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা পদ্ধতিবিদ্যার উপাদানগুলি বর্ণনা করে। এটি কামন্দক দ্বারা রচিত, যিনি কামন্দকী বা কামন্দকীয় নামেও পরিচিত, এবং তিনি কৌটিল্যের শিষ্য ছিলেন।[১] গ্রন্থটির রচনাকাল সম্বন্ধে মতভেদ আছে। আনুমানিক পঞ্চম খ্রিস্টাব্দের শেষদিকে অর্থাৎ ভারতে গুপ্তযুগের শেষ পর্যায়ে কামন্দক পণ্ডিত কর্তৃক এই গ্রন্থ … Read more

মার্কসবাদ নামের বই লেখা হয়েছে বিপ্লবী বৈশিষ্ট্যসমূহ তুলে ধরতে

অনুপ সাদির মার্কসবাদ, সমাজতন্ত্র এবং লেনিনের সাহিত্য প্রসঙ্গে বইয়ের প্রচ্ছদ

মার্কসবাদ নামের একটি বই আমি, অনুপ সাদি, লিখেছিলাম যেটি প্রকাশিত হয় ২০১৬ সালে। বইটি লেখার কারণ ছিলো বেশ কিছু। সেসব আলোচনা এখানে সংক্ষেপে করা হলো। মার্কসবাদ ও তৎসম্পর্কিত বিষয়ে বাংলা ভাষায় বই লেখা ও প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি। সম্ভবত প্রথমটি লিখেছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, বইটির নাম মার্ক্সবাদ। কতসালে প্রকাশিত তা আমি জানতে পারিনি। অনুষ্টুপ সংস্করণ প্রথম … Read more

কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে হিন্দু রাষ্ট্রচিন্তা সম্পর্কে রচিত একটি প্রাচীন গ্রন্থ

অর্থশাস্ত্র

অর্থশাস্ত্র (সংস্কৃত: अर्थशास्त्र) হচ্ছে কৌটিল্য রচিত হিন্দু রাষ্ট্রচিন্তা সম্পর্কে একটি প্রাচীন গ্রন্থ। বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য নামে পরিচিত তক্ষশিলার অধিবাসী জনৈক ব্রাহ্মণকে এই গ্রন্থের রচয়িতা হিসেবে ধরা হয়। তিনি চাণক্য নামেও পরিচিত। বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস থেকে জানা যায় যে তিনি মগধে মৌর্যসম্রাট চন্দ্রগুপ্তের (৩২২-২১৮ খ্রিস্টপূর্বাব্দ) প্রধান মন্ত্রী ছিলেন। গ্রন্থটির রচনাকাল এবং রচয়িতা কৌটিল্য সম্পর্কে মতভেদ আছে।[১] … Read more

মেকিয়াভেলি রচনাবলী হচ্ছে তাঁর রচিত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ

মেকিয়াভেলি রচনাবলী

নিকোলো মেকিয়াভেলি রচনাবলী (ইংরেজি: Books of Machiavelli) হচ্ছে ইতালির জাতীয়তাবাদী লেখক নিকোলো মেকিয়াভেলি রচিত মোট এগারটি পুস্তক ও পুস্তিকা। তাঁর রচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে চারটি। নির্বাসিত জীবনযাপন কালে মেকিয়াভেলি অধপতিত জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য শক্তিশালী শাসকগণ কিভাবে রাজনীতিকে ধর্ম ও নৈতিকতার প্রভাবমুক্ত করে দেশ ও জাতিকে পরিচালিত করবেন সেই সম্পর্কে মত প্রদান করেছেন। জাতিকে … Read more

কমিউনিস্ট পার্টির ইশতেহার মার্কস ও এঙ্গেলস রচিত মুক্তির নির্দেশনা

ইশতেহার

কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলসের যৌথভাবে রচিত কমিউনিস্ট পার্টির ইশতেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো (ইংরেজি: The Communist Manifesto বা Manifesto of the Communist Party) প্রথম প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি, ১৮৪৮ সালে। জার্মান ভাষায় রচিত এই বইটির নাম ছিলো মানিফেস্ট ডেয়ার কোমুনিস্টেন পার্টি (Manifest der Kommunistischen Partei)।[১] ইশতেহারের শীর্ষে তাঁরা ‘দুনিয়ার সকল দেশের শ্রমিক এক হও’ এই … Read more

আইন-ই-আকবরী হচ্ছে আবুল ফজল রচিত একটি বিখ্যাত গ্রন্থ

আইন-ই-আকবরী

‘আইন-ই-আকবরী’ বা ‘আইন-ই-আকবরি’ (ইংরেজি: Ayen-E-Akbari) হচ্ছে আবুল ফজল বা আকবরের নবরত্নের একজন শেখ আবুল ফজল ইবন মুবারকের একটি বিখ্যাত গ্রন্থ। কেউ কেউ আইন ই আকবরীকে বিখ্যাত গ্রন্থ আকবর নামার অংশ বিশেষ হিসেবে উল্লেখ করার প্রয়াস পেলেও আইন-ই-আকবরীর ইংরেজি অনুবাদক এইচ ব্লখম্যান এই গ্রন্থকে ভারতে মুসলমানদের সমগ্র ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রচনা বলে বর্ণনা করেন। আইন-ই-আকবরীতে মুঘল সাম্রাজ্যের … Read more