দর্শনের ইতিহাস হচ্ছে দর্শনশাস্ত্রের বিকাশের ইতিহাস ও ধারাবাহিকতার বিবরণ

দর্শনের ইতিহাস

দর্শনের ইতিহাস (ইংরেজি: History of Philosophy) হচ্ছে ইতিহাসের সেইসব পাঠ্যগুলির পরিসর, বিভিন্নতা এবং গুণাগুণের  প্রসারণ যাতে দর্শনশাস্ত্রের বিকাশের ইতিহাস ও ধারাবাহিকতা পাওয়া যায়। অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপের দর্শনের ইতিহাস আরবের সামন্ত যুগের আরব দার্শনিক ও ঐতিহাসিকের ধারা অনুসরণ করে এসেছে। দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দর্শনের বিকাশ বিচারের বদলে তারা বিভিন্ন দার্শনিক ও তাদের সাঙ্গোপাঙ্গের বিবরণ দিয়েই … Read more

বিভিন্ন দার্শনিকের দৃষ্টিতে দর্শনের সংজ্ঞা: প্লেটো থেকে ভিটগেনস্টাইন

বিভিন্ন দার্শনিকদের দেয়া দর্শনের সংজ্ঞা

দর্শনের সঠিক স্বরূপ বুঝতে হলে বিভিন্ন মনীষীদের দৃষ্টিভঙ্গি জানা অপরিহার্য। তবে দর্শন সংক্রান্ত আলোচনায় দার্শনিকগণ কখনোই একটি সুনির্দিষ্ট সংজ্ঞায় সম্পূর্ণভাবে একমত হতে পারেননি। যুগভেদে এবং চিন্তাধারার ভিন্নতার কারণে একেকজন দার্শনিক দর্শনকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে সংজ্ঞায়িত (Definitions of Philosophy) করেছেন। যদিও এই সংজ্ঞাগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে, তবুও এগুলোর সমন্বিত বিশ্লেষণের মাধ্যমেই আমরা দর্শনের একটি সামগ্রিক ও … Read more

দর্শন কী? দর্শন হচ্ছে মানুষের বিশ্ববীক্ষা ও দৃষ্টিভঙ্গির মৌল বিধানের আলোচনা

দর্শন কী এবং দর্শন কাকে বলে

দর্শন কী? সহজ ভাষায়, দর্শন (Philosophy) হলো বিশ্বজগৎ এবং এতে মানুষের অবস্থান সম্পর্কে এক গভীর ও সুসংবদ্ধ চিন্তা-পদ্ধতি। এটি মূলত প্রকৃতি ও সমাজবিজ্ঞানের একটি যৌক্তিক সমন্বয়, যা জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজে। সৃষ্টির শুরু থেকেই অ-ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বকে বিশ্লেষণের মাধ্যম হিসেবে ‘দর্শন’ শব্দটি ব্যবহৃত হয়ে আসছে।[১] এটি কেবল ভাবনার জগত নয়, বরং শ্রেণিস্বার্থ, রাজনীতি … Read more

দর্শনের ব্যবহার হচ্ছে বিশ্ব ও জগতের মূর্ত বা বিমূর্ত উপলব্ধিসমূহের ব্যবহার

দর্শনের ব্যবহার

দর্শনের ব্যবহার (ইংরেজি: The uses of Philosophy) বলতে বোঝানো হয় বিশ্ব ও জগতের মূর্ত বা বিমূর্ত উপলব্ধিসমূহের ব্যবহার। যারা মনে করেন দর্শন উদ্ভট কল্পনা বা স্বপ্নবিলাস তারা ভুল চিন্তা ধারণ করেন। দর্শনের সাথে জীবনের সম্পর্ক নিবিড়ই। দর্শন চর্চা করেন এই দুনিয়ার সবচেয়ে চিন্তাশীল ব্যক্তিগণ। এটা জীবন ও জগতের বহু সমস্যা সমাধানের তত্ত্ব দেয়। দর্শনচর্চা অর্থ … Read more

দর্শনের তিন ধরনের কাজ হচ্ছে অনুধ্যানমূলক, সমালোচনামূলক এবং গঠনমূলক

দর্শনের কাজ

দর্শনের কাজ বা দর্শন যেসব কাজ করে বা যেসব এলাকা ধরে কাজ করে (ইংরেজি: Working area of Philosophy) সেগুলোকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। এই বিষয় তিনটি আলোচনার পূর্বে কিছু প্রশ্ন তৈরি হয়। যদি বলা হয় দর্শন কী তাহলে আমরা সাধারণত বলি, দর্শন হলো এমন একটি বিদ্যা যা জগৎ ও জীবনের সকল মৌলিক বিষয় … Read more

দর্শনের বিষয়বস্তু হচ্ছে অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব ও মূল্যবিদ্যার বিভিন্ন শাখা

দর্শনের বিষয়বস্তু

দর্শনের বিষয়বস্তু (ইংরেজি: Subject-matter of Philosophy) হচ্ছে অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব ও মূল্যবিদ্যার বিভিন্ন শাখা। অর্থাৎ দর্শনের বিষয়বস্তুর পরিসর খুবই ব্যাপক। সমস্ত বিশ্বই দার্শনিক আলোচনার বিষয়বস্তু। জগৎ, জীবন ও জ্ঞানের বিষয়ে সাধারণত আমরা যেসব ধারণা বা বিশ্বাস করি তার যৌক্তিকতা ও মূল্যাবধারণই দর্শনের কাজ। জীবনের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানের সম্ভাবনা, জড়, প্রাণ, মন ও স্রষ্টার অস্তিত্ব আমরা মেনে … Read more

দর্শনের স্বরূপ বা দর্শনের প্রকৃতি হচ্ছে প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সংশ্লেষণ

দর্শনের স্বরূপ

দর্শনের প্রকৃতি বা দর্শনের স্বরূপ (ইংরেজি: Nature of Philosophy) হচ্ছে প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সংশ্লেষণ। অন্য অর্থে দর্শন জগৎ, জীবন, মানুষের সমাজ, তার চেতনা ও জ্ঞানের প্রক্রিয়া প্রভৃতির মৌলিক বিধানসমূহের আলোচনা।[১] মানুষের সামাজিক চেতনার বিকাশের একটা পর্যায়েই মাত্র মানুষের পক্ষে বিশ্লেষণী দৃষ্টি নিয়ে জগত এবং জীবন সম্পর্কে চিন্তা করা সম্ভব হয়েছে। মানুষ তার নিজের উদ্ভব মুহূর্ত … Read more

দর্শনের উৎপত্তি বা দার্শনিক চিন্তার উৎপত্তি জ্ঞানের উৎপত্তির সাথে জড়িত

দর্শনের উৎপত্তি

দর্শনের উৎপত্তি বা দার্শনিক চিন্তার উৎপত্তি (ইংরেজি: Origin of Philosophy) জ্ঞানের উৎপত্তির সাথে জড়িত। এই অর্থে, দর্শন বা দার্শনিক চিন্তার উৎপত্তি নিবিড়ভাবে জড়িত ধর্ম, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, শিক্ষা এবং রাজনীতির সাথে। যদিও পরবর্তীকালে নিউটনের “প্রাকৃতিক দর্শনের গাণিতিক নীতিসমূহ” (১৬৮৭) বইটিকে পদার্থবিদ্যার বই হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যদিও বইটি জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা এবং পদার্থবিজ্ঞানের বিষয় আলোচনা করেছিল, … Read more

বস্তুবাদ হচ্ছে দর্শনের ধারণা, যাতে বোঝায় জাগতিক যাবতীয় অস্তিত্বের আধার বস্তু

বস্তুবাদ

বস্তুবাদ বা জড়বাদ (ইংরেজি: Materialism) হচ্ছে দর্শন শাস্ত্রের অন্তর্গত একটি ধারণা, যা বলতে বোঝায় জাগতিক যাবতীয় অস্তিত্বের আধার হলো বস্তু (matter)। বস্তুময় জগৎ হলো চিরন্তন এবং স্থান ও কালের নিরিখে অসীম। বিবর্তনের ধারায় উদ্ভূত মানুষের ভাব ও চেতনা বস্তুভিত্তিক ও বস্তুরই প্রতিফলন। বস্তুর সমন্বয়ে গঠিত মস্তিষ্কের ক্রিয়া হলো চিন্তন ও চেতনা। বস্তুবাদের মূলকথা হলো বস্তুসত্তা, … Read more

হেগেলীয় দর্শনের গুরুত্ব ও তাৎপর্য: রাষ্ট্রদর্শন, প্রগতি এবং নৈতিক সংহতির নবদিগন্ত

হেগেলবাদের গুরুত্ব

জর্জ উইলহেল্ম ফ্রিডরিখ হেগেলের দর্শনের গুরুত্ব (ইংরেজি: The significance and importance of Hegelian Philosophy) কেবল উনবিংশ শতাব্দীর জার্মানিতে সীমাবদ্ধ নয়, বরং এটি আধুনিক রাষ্ট্রদর্শন, ন্যায়বিচার এবং প্রগতির ধারণায় এক বৈপ্লবিক মোড় পরিবর্তনকারী শক্তি। রাষ্ট্রচিন্তাবিদ ভন (Vaughan) এর মতে, হেগেলীয় মতবাদকে বিচার করার আগে তাঁর দর্শনের ‘ফলপ্রসূ উপাদান’ (Fruitful elements) গুলোর দিকে নজর দেওয়া আবশ্যক। হেগেলই … Read more