বাঁচবার প্রয়োজন

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

আমি সময়কে গড়াতে গড়াতে নিয়ে চলি—তেলের গোলাকার খালি ড্রামের মতো!সকালের অভুক্ত পথে ভবিষ্যৎ খুঁজতে গিয়েটের পাই সনদপত্র আছে বেশ কটি তিক্ত অভিজ্ঞতার;স্নাতকোত্তর শেষ হয়েছে বছরখানেক আগে। তোমার সাথে দেখা হয় মাঝে মধ্যে—হল গেটে, ক্যাম্পাসে, টিউশনি ফিরতি পথে;প্রথম আলাপের দিনস্মৃতিপাথরেখোদাই করেরেখেছি অমলিন!মনে আছে, তোমার চোখের পাতায় ছিল অবিরাম উচ্ছলতার ঢেউ,আর আজ মুখখানা হয়ে গেছে যেন বাংলার … Read more

সহকর্মীদের প্রতি

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

উৎকণ্ঠিত আপনারা জানিয়েছিলেন—আমাদের শক্তি স্বাদু পানির মতো দিন দিন কমে যাচ্ছে,আমাদের মনোবলে মরচে ধরেছে;নিজেদের মধ্যে বেড়েছে সন্দেহ আর অবিশ্বাস,আমরা এখন বহুবিভক্ত, যেন বটবৃক্ষের শিকড়হীন ডাল! সময় চলে যাওয়ার পর বুঝতে পেরেছি—কথা শোনার মতো কেউ আর আমাদের কাছে আসছে না। কবি, সাহিত্যিক, দার্শনিক, লেখকগণ—চলে গেছে আমাদের ছেড়ে সুড়ঙ্গ পথ দিয়ে।ভুল পথে চলার সতর্কবাণী অন্যান্য প্রাত্যহিক কথার … Read more

একদিন মার্কেটে কিছুক্ষণ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

মার্সিডিজ দ্রুত এসে থামে মার্কেটে ঢোকার পথে,নেমে আসে নরম নদীর নারী আমাদের পৃথিবীতে;ব্যাগ হাতে ঘোরে আর বাড়ায় পণ্য-শোভা, ছড়ায় ঝিলিক! পেটমোটা বস্তার মতো রুগ্ন শরীরে গড়িয়ে গড়িয়ে চলে দুই ভিখারি—মাথাহীন একজন, অন্যজনের আছে শুধু মাথা,কপিকলের জোরে নড়েচড়ে, এদিক-ওদিক ঘোরে;শোনে মাইকের চিৎকার ও সমকালীন রাজ-নীতিকথা।সবুজের দেশ আজ এ দুটো আধা-মানুষের কাছে—ছোটখাট ভাগাড়ের লাশ!তদুপরি তারা দুজন মধুর … Read more

নীল শঙ্খচূড়ের চুমু

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

হুইস্কি, গোলাপগুচ্ছ ও পরমাণুবোমা পরপরসাজানো আছে অন্ধকার ছাদের শয্যায়;এখানে সাঁতার হবে তীব্র অহংকারপূর্ণ প্রাণহীন রক্ত-পেয়ালায়!শতাব্দী পুরোনো সব বট ও বুড়োরা এসেছে,নেঙটি মাজা মেরে সব খেলতে নেমেছে;বুড়িদের মৌলিক পরিসংখ্যান সব হৃদয়-চমকানো! লাইসিয়াম থেকে শান্তিনিকেতনে পড়ে গেছে সাড়া—তোমাদের বুকের উপরে আজ নৃত্য হবে, গাওয়া হবে গান;তোমাদের বিবেক ও ইন্দ্রিয় আজ পোড়ানো হবে পাথুরে বারুদে ঘষে!মোরগ লড়াই হবে … Read more

অমেরুদণ্ডী তাত্ত্বিক

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

জন্মকালে ছিলি তুই গর্তের কুনো ব্যাঙ,কোনো ব্যথিত বিকেলে ঢুকে পড়েছিলি কুয়োয়;সাঁতরিয়ে দিয়েছিলি পাড়ি হাঁটুজল কাদার সাগর!থপথপ শব্দ তুলে তোর চোখের সামনে দিয়ে চলে গেছে—সৌখিন বাঁকা চোখের নেশা, দুলদুলে অমৃত ইথারেইলিশের ঝকমকে আঁশের মতো ছড়িয়েছে হৃদয়ের বৈদ্যুতিক আলো;তোর বিষণ্ণ মুখের দিকে তাকানোর ফুরসত হয়নি তার কোনোকালেই,তোর ঘোঁত ঘোঁত আওয়াজ তাকে ত্যক্ত-বিরক্ত করেছে। মাতৃজঠরে মনোযোগ দিয়ে তুই … Read more

রক্তস্রোত রক্তজবা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

কাশফুল দিয়েছিলে বুঝি?উপহার পেয়েছিলে বুঝি স্মৃতির পাহাড়ে ফোটা কাঁচা রক্তজবা?নাকি ক্ষণটুকুও মনে পড়ে না?ভুলে গেছ কি আলতারঙ ঘনজল,টিয়েপাখির ঠোঁটের আঁচড় তোমার ঠোঁটে—সকাল, বিকেল, রাত্রিবেলা? কতদিন হয়নি দেখা কালো জোছনার সুশব্দ ঝড়;ঘন ঘন ঝিলিক দেওয়া জিউসের বজ্রদণ্ডের কোমল অভিশাপ!চড়ুইপাখির পাখনা-কোমল বুকের মতো সহজভাবেশোনা হয়নি শিল্পতরুর বাজনা-বাগান;কেবলই অন্ধকার ভালোবাসার জন্যেঅনন্ত অপেক্ষা আর গুনগুনানো! মনে আছে, তানপুরার মাতাল … Read more

প্রেমের পরাজয়, ক্ষমতা ও দম্ভের কাছে

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

যদি দেখতে পাও সম্মুখে—এক লাল-নীল গ্রহে হামাগুড়ি দেওয়া শিশুদের বুকে-পিঠে আগুনের জলছাপ,তুমি ইতিহাস লিখতে পারো স্বদেশি নেতাবিহীন প্রজাদের;যদি দেখ বুকের উপর ঘুরন্ত টায়ারের হিসহিস শব্দের মতো চলমান ট্রেন,সেই ট্রেনে উঠে তুমি পড়শিদের ঘুম নির্ঘুম করে বাজাতে বাজাতে বাঁশি—ঘুমিয়ে পড়তে পারো একাকী অপরিচিত কোনো জঙ্গলে! যদি একবার স্যান্ডেলে পা গুঁজে হাঁটতে পারো,এক যুগের জন্মভিক্ষা পাবে;যদি ভিনদেশি … Read more

সে ছিল আমার সন্ধ্যাচারিনী

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

গাঢ় সন্ধ্যার পূর্বে তুমি পরিব্যাপ্ত দাবানলের মতোমোহনীয় সামগ্রিক রূপ ছড়িয়ে—বৈকালিক ভ্রমণে বের হও;তোমার ওই মৃদু স্রোতেরবুকে ভেসে যাওয়া শান্ত, ধীর গতি আমি খুব চিনি!তুমি পার্শ্ববর্তী কোনো কিশোরের সাথেপাখির গান আর পাহাড়ি ঝরনারকলধ্বনির মতো উচ্ছ্বসিত হাসিতে কুটিকুটি হও;আর সঙ্গী সহচরীর খুব কাছে বকুলের গন্ধে ভরা যে জাদুবাক্স আছে,আমি তাই খুঁজি কাঙালের মতো;হয়তো দেখার অদম্য ইচ্ছায়,বিকেলে করি … Read more

আহ কী চমৎকার!

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

মা হেঁশেলে নিজেকে রাঁধেন,উনুনের খড়ি প্রজ্বলিত বাবা—জ্বলে জ্বলে ছাই হন;সেই ছাই নেওয়া হয় ল্যাবরেটরিতে,পরীক্ষার পর প্রাপ্ত প্রতিবেদন দেখিয়ে—নির্বাচিত প্রতিনিধি অতি উৎসাহে গ্রহণ করে চমৎকারবিদেশি ডলার!সুন্দর সব পদ্ধতি! ছেলে বিক্রি করে রক্ত,কেনে মোহন লটারির টিকিট;মেয়ে চলে পথে পথে খদ্দেরের খোঁজে।সব খুব স্বাভাবিক ও সুন্দর! শিশুরা বহন করে বেজন্মার পাপ,সবকিছু সুন্দর চলছে—প্রতিদিনের প্রেস রিলিজ;রেডিওর রঙিন পর্দায়—তথ্য, উপাত্ত, … Read more

পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

মনে রাখো, তোমাদের দশদিক এখন বড়ই কুটিল;মনে রাখো, তোমার নিঃশ্বাস-প্রশ্বাস থামতে বসেছে!ধীর ও জটিল তোমার রক্তমাখা সরীসৃপের মতো গতি,তোমার বংশের সাথে গাছপালা পাঠ চুকায় ক্রান্তিকালের মোড়ে।তবুও কোথায় কোনো এক সুতোর টান অনুভূত হতে পারে—প্রাণ আছে বলে আবিষ্কৃত জগদীশের আবিষ্কারে! গাছ হতে শিশু জন্ম নেয়, তুমি শিশুর কান্না থামাওরুমঝুমির ঝুনঝুন শব্দে, আর পল্লবের প্রশাখায় ফোটাও ফুল;যদিও … Read more

সভ্যতায় বাংলাদেশ, ২০০১

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

দিনের পর দিন, প্রতিদিন তরুণটি দেখে—পার্কে বাগানে সেই একই গাছ, ফুল-ফল-ডাল-পাতা ভরা;একই পাখি বন্দি বিজাতীয় চিড়িয়াখানায়,মাংসের লোভে অতিথি পাখি বিক্রেতা অর্থের ঢিবি,কিনে নেয় পথের ধারেই জীবন্ত ছুটন্ত সব তাজা প্রাণ! খুব ভোরে রাস্তার মোড়ে একটি মাইক্রোবাসনামিয়ে দিয়ে যায় তিনজন বিধ্বস্ত তরুণীকে;সকালের পথ ঝাড়ু দেয় আর দূরবর্তী মোহের পরশেপান খায় এক মহাভারতীয় নাগরিক শিল্পী।মালবাহী চলন্ত ট্রাকের … Read more

আমাদের সমসাময়িক ঘরোয়া পরিবেশ ও সামাজিক প্রত্যাশা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

দুমড়ে-মুচড়ে যায় অ্যালুমিনিয়ামের হাঁড়ি,ভেঙে যায় সাধের কলস, হারিয়ে যায় সাধের ছানা;পারিপার্শ্বিক বিষণ্নতায় দলছুট নয় যদিও সেসব ঘটনা—এক জীবনের অংশ তারা,তবু থেকে যায় ক্ষত চিহ্নিত শরীর; সাঁঝরাতে, মাঝরাতে, শেষরাতে বিছানাতেটেনে নিয়ে যায় বয়সের পাখি। দুপুরে ঘোরা পথে প্রেমময় রিকশা দেখে তোমাকে—নীল শাড়িপরা সবুজ বারান্দায়,সে কি তবে অভিনয়? সৌন্দর্য খুঁজেছে যারা পারস্পরিক চাওয়া ও পাওয়ায়,কিংবা সার্থকতা দুবাহু … Read more

সত্য ও চিন্তার আলোয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ৮৭তম জন্মদিবস উদযাপিত

দিনাজপুরে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ৮৭তম জন্মদিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা।

আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ সমাজ ও রাষ্ট্রচিন্তক, প্রখ্যাত প্রাবন্ধিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যারের ৮৭তম জন্মদিবস গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্যারের এই জন্মবার্ষিকীটি উদযাপিত হয়। তবে বিগত বছরগুলোর চেয়ে এবারের আয়োজনটি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং আবেগঘন। কারণ, চলতি বছরের ৫ জুলাই স্যারের … Read more

প্রজাপতি জ্বালায় পোড়ায়, নিজে পোড়ে না

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

খুলির ভেতরে প্রজাপতি গড়ে বৃত্তাকার সুখের বাসর;তার খয়েরি ডানায় ওড়ে পাহাড়ের গ্রানাইট পাথর।বৃহৎ দানব এক হয় সে তার চৌহদ্দির ভেতর;চার পায়ে চার হাজার নক্ষত্রকে ধরে আনে সে সেথায়। স্যাটেলাইটের মতো শুঁড়ে খোঁজ নেয় পাপীরা কোথায়;মাথার উপরে রাখে সে কয়েক লক্ষ পারমাণবিক খেলা,যাকে মনে চায় তাকে হজম করতে বসায় বহুজাতিক মেলা! বিষাক্ত পতঙ্গ-সর্প, মড়াখুলির উপরে ছোটাছুটি … Read more

পথভ্রষ্ট হারকিউলিস

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

বাসি বকুলের মালা সুগন্ধি বিলায় না আর,বিস্মরণের আসনে বসে একালের মুখরা নারীরা।ভবের মেলায় ঘুরে ফিরে ঘোরে বীর হারকিউলিস;স্বাধীন গ্যাসের বাতি বেচা হয় পুঁজিবাদের ঘাটে। প্লুটোর শহরে আজ ডলারের বড় দাপাদাপি,মহারাজার ঘানি টানে ব্যালটের রঙিন ইঞ্জিন!রেসের মাঠে খোঁড়া হয় রাণী বারেবার,কালের শকুন সাজে সময়ের সাহসী ডাক্তার। ⬅️ আগের কবিতা 📜 সূচিপত্র পরের কবিতা ➡️ ফুটনোট: কবিতাটি … Read more