বাংলাদেশে মার্কসবাদ চর্চা: ঐতিহাসিক পটভূমি, বিবর্তন ও সমকালীন পর্যালোচনা

বাংলাদেশের মানচিত্র এবং কমিউনিজম বা মার্কসবাদের প্রতীক কাস্তে-হাতুড়ির গ্রাফিক চিত্র

বাংলাদেশে মার্কসবাদ প্রভাব বিস্তার করতে আরম্ভ করে বিশ শতকের দ্বিতীয় দশক থেকে। বিশ শতকের শুরু থেকেই বিপ্লবী অনুশীলন ও যুগান্তর দলের সদস্যবৃন্দের ভেতরে মার্কসবাদী চিন্তা খুব ক্ষুদ্র আকারে কাজ করতে থাকে। ১৯২০ সালের ১৭ অক্টোবর কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয় কংগ্রেসের পর তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলে বাঙলায় তার ঢেউ লাগে। ১৯২৫ সালের ভেতরেই দৈনিক সংবাদপত্রগুলির … Read more

বিশ্বজুড়ে মার্কসবাদ, মুক্তি কোন পথে: তাত্ত্বিক পর্যালোচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

বিশ্বে সাম্যবাদ ও সমাজতন্ত্রের বর্তমান অবস্থান প্রদর্শনকারী বিশ্ব মানচিত্র (State of Communism and Socialism in the World)

মার্কসবাদের উদ্ভব উনিশ শতকে হলেও বিশ শতকে এই মতবাদের প্রায়োগিক দিক জাজ্বল্যমানরূপে দেখা দেয়। ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর একে একে ষোলটি রাষ্ট্র, পৃথিবীর জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মার্কসবাদী বিশ্বের বাস্তব উদাহরণ হয়ে ওঠে। সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকশ্লোভাকিয়া, রুমানিয়া, যুগোশ্লাভিয়া, আলবেনিয়া, চীন, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, কিউবা সমাজতন্ত্র অভিমুখী … Read more

হেগেলীয় দ্বান্দ্বিকতা বা দ্বন্দ্ববাদ: (Hegelian Dialectics): তত্ত্ব, ক্রমবিকাশ ও সমালোচনার বিশ্লেষণ

Dialectics

জার্মান দার্শনিক জর্জ উইলহেল্ম ফ্রিডরিখ হেগেলের (Georg Wilhelm Friedrich Hegel) দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর প্রবর্তিত ‘দ্বান্দ্বিক পদ্ধতি’ বা দ্বন্দ্ববাদ (Dialectical Method), যা বস্তুগত, মানসিক ও সামাজিক জগতের বিবর্তনমূলক পরিক্রমা বিশ্লেষণের এক অভিনব ও শক্তিশালী হাতিয়ার। হেগেলের মতে, পরম সত্য কোনো স্থির বা অনড় গন্তব্য নয়, বরং এটি সদর্থক (Positive) ও নঞর্থক (Negative) চিন্তার নিরন্তর সংঘাত … Read more

সাহিত্যের শৈলী কী? শৈলীর উপাদান, প্রকারভেদ ও তাত্ত্বিক বিশ্লেষণ

সাহিত্যে শৈলীর উপাদানসমূহের তালিকা: শব্দবিন্যাস, শব্দ-নির্বাচন, স্বর, আলংকারিক ভাষা, চিত্রকল্পসমূহ, দৃষ্টিকোণ, গঠন প্রক্রিয়া, গীতময়তা, ছন্দ, সময়ের ব্যবহার ও পুনরাবৃত্তি।

শৈলি বা শৈলী বা সাহিত্যের শৈলী (ইংরেজি: Styles of Literature) হচ্ছে যখন সাহিত্যে কোনো লেখকের দ্বারা কোনো গল্প লেখা অথবা বলা হয় তার উপায়। এটিই একজন লেখককে অন্যের থেকে আলাদা করে তোলে এবং লেখকের এমন একটি নিজস্ব “কণ্ঠস্বর” তৈরি করে, যা পাঠক বা শ্রোতারা যখন পড়েন তখন অনুভব করতে পারেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেগুলো … Read more

সাহিত্যে রস কী? রসের প্রকারভেদ, উপাদান ও নবরসের বিস্তারিত আলোচনা

ভাব থেকে সাহিত্য রস তৈরির তালিকা: রতি, হাস্য, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময় ও শমভাব থেকে সৃষ্ট নবরসের চার্ট।

সাহিত্য বা কাব্যবিচারে ‘রস’ বা ‘কাব্যরসের’ (সংস্কৃত: रस) মূল্য অপরিসীম, যা মূলত প্রাচীন সংস্কৃত সাহিত্যতত্ত্বের এক অনন্য ধারণা। এই রসবাদের মূলকথা হলো, কাব্যের বাহ্যিক শরীর বা আঙ্গিকের চেয়ে এর অন্তর্নিহিত বিষয়বস্তু ও ভাবই প্রধান; অর্থাৎ রসকেই কাব্যের প্রকৃত ‘আত্মা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ব্যুৎপত্তিগত দিক থেকে ‘রস’ শব্দের অর্থ হলো আস্বাদন। তবে দৈনন্দিন জীবনে বস্তুজগৎ … Read more

বাংলা উইকিসম্মেলন ২০২৬-এ এডুউইকি মিটআপ: দক্ষিণ এশিয়ার শিক্ষাবিদদের এক অনন্য মিলনমেলা

রাজশাহীতে অনুষ্ঠিত বাংলা উইকিসম্মেলন ২০২৬-এর এডুউইকি মিটআপ শেষে ১৬ জন অংশগ্রহণকারীর গ্রুপ ছবি, পেছনে সম্মেলনের ব্যানার দেখা যাচ্ছে।

রাজশাহীতে অনুষ্ঠিত বাংলা উইকিসম্মেলন ২০২৬ উপলক্ষে এক প্রাণবন্ত এডুউইকি মিটআপ (EduWiki Meetup)-এর আয়োজন করা হয়। এই মিটআপে বাংলাদেশ ও ভারতের উইকিমিডিয়ান, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক পেশাজীবীরা একত্রিত হয়েছিলেন। এটি বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবকদের জন্য নিজেদের অভিজ্ঞতা বিনিময়, গঠনমূলক মতামত সংগ্রহ এবং প্রথাগত শ্রেণিকক্ষের শিক্ষার সাথে মুক্ত জ্ঞানকে যুক্ত করার বাস্তবসম্মত উপায় খোঁজার এক চমৎকার সুযোগ তৈরি করে … Read more

মধ্যবিত্ত কেন রাজনীতিবিমুখ?

মধ্যবিত্ত

যারা বাংলাদেশের উন্নতি চান, সার্বিক ও সার্বজনীন উন্নতি চান, তাদের কাছে ‘মধ্যবিত্ত কেন রাজনীতিবিমুখ?’ এটা এখন এক গুরুতর প্রশ্ন। এ প্রশ্নের গুরুত্ব যাদের উপলব্ধিতে ধরা দেয়নি, প্রশ্নটি নিয়ে ভাবলে তাদের কাছেও এর গুরুত্ব প্রতিভাত হবে। মধ্যবিত্ত রাজনীতিবিমুখ, এ কথা সত্য। শ্রমিক-কৃষকও রাজনীতিবিমুখ। পোশাক শিল্পের শ্রমিকরা এক দশকের বেশি সময় ধরে কঠোর আন্দোলন করছেন। এ আন্দোলন … Read more

গণতন্ত্রবিরোধী বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস: ১৯৭০ থেকে ২০২৪-এর গণঅভ্যুত্থান

বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামল ও ২০২৪ গণঅভ্যুত্থানের হতাহতের চিত্র সংবলিত ইনফোগ্রাফিক

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন দল হলেও, এর শাসনামল এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড নিয়ে দেশি-বিদেশি রাজনৈতিক বিশ্লেষক, ইতিহাসবিদ এবং বামপন্থী ও ভিন্নমতাবলম্বী দলগুলোর মধ্যে তীব্র আলোচনা রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির ভেতরে এককেন্দ্রিক নেতৃত্ব এবং ভিন্নমত দমনের প্রবণতা লক্ষ করা যায়। ১৯৭০-এর দশকের শুরু থেকে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পর্যন্ত দলটির শাসনামলে বারবার গণতান্ত্রিক … Read more

ইউরোসাম্যবাদ বা ইউরোকমিউনিজম: পশ্চিম ইউরোপে মার্কসবাদের বিবর্তন ও আদর্শিক বিচ্যুতি

ইউরোসাম্যবাদ বা ইউরোকমিউনিজম: ইউরোপের সংশোধনবাদী রাজনৈতিক ধারার গ্রাফিক চিত্র

ইউরোসাম্যবাদ বা ইউরোকমিউনিজম (ইংরেজি: Eurocommunism) ছিল বিংশ শতাব্দীর ৭০ ও ৮০-এর দশকে পশ্চিম ইউরোপীয় সাম্যবাদী বা কমিউনিস্ট দলগুলোর মধ্যে বিকশিত একটি বিশেষ রাজনৈতিক ও আদর্শিক প্রবণতা। মূলত ১৯৬৮ সালের ঐতিহাসিক প্রাগ বসন্ত এবং চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত ইউনিয়নের সামরিক হস্তক্ষেপের তীব্র প্রতিক্রিয়ায় এই ধারার চূড়ান্ত প্রকাশ ঘটে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর বীজ রোপিত হয়েছিল আরও অনেক … Read more

দুই বিশ্ব ব্যবস্থা তত্ত্ব: পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের আদর্শিক সংগ্রাম

দুই বিশ্ব ব্যবস্থা তত্ত্ব অনুসারে পুঁজিবাদ ও সমাজতন্ত্র এবং সাম্যবাদের প্রতীকী চিত্র

দুই বিশ্ব ব্যবস্থা তত্ত্ব (ইংরেজি: Two world system theory) মূলত স্নায়ুযুদ্ধ-পূর্ব এবং স্নায়ুযুদ্ধকালীন সময়ের দুটি বিপরীতমুখী সমাজ পদ্ধতি—অর্থাৎ পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার ঐতিহাসিক ও আদর্শিক সংগ্রামের তাত্ত্বিক রূপ। সাম্রাজ্যবাদী যুগের সংকটময় সন্ধিক্ষণে এই তত্ত্বের উদ্ভব ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মহান রুশ বিপ্লবের মাধ্যমে যখন সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়, তখন বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো একটি … Read more

সাম্যের নারীবাদী ভাবনা: পুঁজিবাদী রাষ্ট্রতত্ত্ব ও শ্রেণি-দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ

সাদা পটভূমিতে একটি কালো দাঁড়িপাল্লার বামপাশে গোলাপি রঙের নারী প্রতীক এবং ডানপাশে আকাশি রঙের পুরুষ প্রতীক সমান ভারসাম্যে অবস্থান করছে।

সাম্যের নারীবাদী ভাবনা বা সাম্য সম্পর্কে নারীবাদী চিন্তা (ইংরেজি: Feminist ideas on equality বা Equality feminism) হচ্ছে প্রচলিত পুঁজিবাদী সমাজব্যবস্থাকে টিকিয়ে রেখে রাষ্ট্র ও সমাজে পুরুষের সাথে সমানতালে কাজ, ব্যবসা, মুনাফা, ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যক্তিগত মালিকানা অর্জনের সমতার জন্য চেষ্টা করা। মূলত প্রচলিত বুর্জোয়া রাষ্ট্রচিন্তার কাঠামোর ভেতরে থেকেই এটি বুর্জোয়া পুরুষদের পাশাপাশি বুর্জোয়া নারীদের সমানাধিকার … Read more

নৈরাজ্যবাদ না সমাজতন্ত্র? (১৯০৬ সালের আদি সংস্করণ) — জোসেফ স্তালিন

ডানপাশে সাদা সামরিক পোশাকে হাতে নোটবুক ও কলম নিয়ে দাঁড়ানো জোসেফ স্তালিনের প্রতিকৃতি এবং বামপাশে ‘নৈরাজ্যবাদ অথবা সমাজতন্ত্র’ প্রবন্ধ থেকে নেওয়া মার্কসবাদ বিষয়ক একটি ঐতিহাসিক উক্তি সম্বলিত ব্যানার

আমরা সেই ধরনের লোক নই, যারা নৈরাজ্যবাদ শব্দটার উল্লেখ হলেই অবজ্ঞাভরে মুখ ফিরিয়ে এবং উন্নাসিকভাবে হাত নেড়ে বলে, ‘ও সম্পর্কে সময় নষ্ট করে কি হবে? ওটা তো আলোচনারই যোগ্য নয়!’ আমরা মনে করি এ রকম সস্তা সমালোচনা মর্যাদাহানিকর ও নিরর্থক। আমরা আবার সে ধরনের লোকও নই, যারা এই চিন্তা করে নিজেদের সান্তনা দেই যে নৈরাজ্যবাদীদের … Read more

নারীমুক্তি আন্দোলন: সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও পুরুষতন্ত্রের বিরুদ্ধে ঐতিহাসিক লড়াই

ডানপাশে ভ্লাদিমির ইলিচ লেনিনের সাদাকালো প্রতিকৃতি এবং বামপাশে লাল ব্যাকগ্রাউন্ডে ১৯২০ সালের ৪ঠা মার্চের শ্রমিক নারী আন্দোলন বিষয়ক একটি ঐতিহাসিক উক্তি সম্বলিত ব্যানার

নারীমুক্তি বা নারী মুক্তি আন্দোলন (ইংরেজি: Freedom of Women) হচ্ছে সামন্তবাদ, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের কবল থেকে নারীদের মুক্ত হওয়ার বিভিন্ন রূপের ধারাবাহিক ও আপসহীন আন্দোলন। উনিশ শতকের শেষার্ধে এই আন্দোলন ইউরোপে শুরু হয়ে ক্রমে তা সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির লড়াইয়ের সাথে একাকার হয়ে ছড়িয়ে পড়ে। তবে বিংশ শতাব্দীর শেষার্ধে মূলধারার সমাজতান্ত্রিক নারীমুক্তি আন্দোলনকে বিভ্রান্ত … Read more

পুঁজিবাদী দেশগুলিতে রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে বর্ধমান উত্তেজনা — জে. ভি. স্তালিন

ডানপাশে সাদা সামরিক পোশাকে হাতে নোটবুক ও কলম নিয়ে দাঁড়ানো জোসেফ স্তালিনের প্রতিকৃতি এবং বামপাশে ১৯৩৪ সালের ২৬শে জানুয়ারির ফ্যাসিবাদ বিষয়ক একটি ঐতিহাসিক উক্তি সম্বলিত ব্যানার

জানুয়ারি ২৬, ১৯৩৪[১] দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সঙ্কটের একটি ফল হয়েছে এই যে পুঁজিবাদী দেশগুলির রাজনৈতিক পরিস্থিতিতে— সেই দেশগুলির অভ্যন্তরে ও সেই দেশগুলির পারস্পরিক সম্পর্কক্ষেত্রে, উভয়তঃই এক অভূতপূর্ব উত্তেজনা বৃদ্ধি হয়েছে। বৈদেশিক বাজারের জন্য তীব্র লড়াই, অবাধ বাণিজ্যের শেষ চিহ্নের অবলুপ্তি, নিবারক শুল্ক, বাণিজ্য যুদ্ধ, বৈদেশিক মুদ্রা যুদ্ধ, ডাম্পিং ও অন্যান্য অনেক অনুরূপ ব্যবস্থা যা অর্থনৈতিক কর্মনীতির … Read more

সাহিত্যের রূপ ও রীতি: সাহিত্যিক শ্রেণিবিভাগের মূল ধারণা ও বিবর্তন

সাহিত্যের শ্রেণিবিভাগ, সাহিত্যের বিভিন্ন রূপ ও ধরন

সাহিত্যের শ্রেণিবিভাগ বা সাহিত্যরীতি (Literary Genre) হলো এমন একটি পদ্ধতিগত কাঠামো, যার মাধ্যমে সাহিত্যিক সৃষ্টিগুলোকে তাদের অন্তর্নিহিত সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে সাজানো হয়। রচনার শৈল্পিক কৌশল, বর্ণনার নান্দনিক সুর, মূল উপজীব্য বিষয় কিংবা পরিসরের ওপর ভিত্তি করে সাহিত্যের এই রূপভেদগুলো নির্ধারিত হয়। তাত্ত্বিকভাবে এই ধারাগুলো ব্যাপক ও বিমূর্ত ধারণা থেকে তৈরি হলেও সময়ের সাথে সাথে সূক্ষ্ম … Read more