পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

মনে রাখো, তোমাদের দশদিক এখন বড়ই কুটিল;মনে রাখো, তোমার নিঃশ্বাস-প্রশ্বাস থামতে বসেছে!ধীর ও জটিল তোমার রক্তমাখা সরীসৃপের মতো গতি,তোমার বংশের সাথে গাছপালা পাঠ চুকায় ক্রান্তিকালের মোড়ে।তবুও কোথায় কোনো এক সুতোর টান অনুভূত হতে পারে—প্রাণ আছে বলে আবিষ্কৃত জগদীশের আবিষ্কারে! গাছ হতে শিশু জন্ম নেয়, তুমি শিশুর কান্না থামাওরুমঝুমির ঝুনঝুন শব্দে, আর পল্লবের প্রশাখায় ফোটাও ফুল;যদিও … Read more

প্রজাপতি জ্বালায় পোড়ায়, নিজে পোড়ে না

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

খুলির ভেতরে প্রজাপতি গড়ে বৃত্তাকার সুখের বাসর;তার খয়েরি ডানায় ওড়ে পাহাড়ের গ্রানাইট পাথর।বৃহৎ দানব এক হয় সে তার চৌহদ্দির ভেতর;চার পায়ে চার হাজার নক্ষত্রকে ধরে আনে সে সেথায়। স্যাটেলাইটের মতো শুঁড়ে খোঁজ নেয় পাপীরা কোথায়;মাথার উপরে রাখে সে কয়েক লক্ষ পারমাণবিক খেলা,যাকে মনে চায় তাকে হজম করতে বসায় বহুজাতিক মেলা! বিষাক্ত পতঙ্গ-সর্প, মড়াখুলির উপরে ছোটাছুটি … Read more

চিরন্তন প্রত্যাখ্যানের আগমনী গান

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

বিলুপ্তপ্রায় হিমের মতো দূরের জাদু বাস্তবতাথেকে তুমি আসো,হে চপলা, গতিময়তার কণ্ঠে সোনালি শাড়িরসুর মিশিয়ে!জানু পেতে বসো আবাসস্থলের চারধারে—কেন্দ্রীভূত ধূমায়িত স্বার্থপরতায়। উষ্ণতার পিঠে প্রাত্যহিক মাতালের তত্ত্ব, তথ্যজালিকারমতো ছড়িয়ে পড়েছেপাহাড়ের দূর উপত্যকায়—যেখানে সিংহিনীর মুখছায়া ফেলেশিহরিত শীতের বালিশে। আর বাইনোকুলারের লেন্সে গোলাপি সুতোরমতো বৃষ্টি এঁকে দেয়, জল ও বনানীর মাঝখানেফুটে থাকা এক ইন্দ্রজালিক চিত্রকল্প!গ্যাসচেম্বারে ঢুকে ভাবনার কোলাহল—দ্বান্দ্বিক বস্তুবাদের … Read more

আসছে আসছে অপরিচিতার ঝড়

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

বৃষ্টি ঝরে তোমার আলোকোজ্জ্বল চোখে,আকাশের চারপাশে নতুন প্রজন্মের ঘুমের গন্ধ।বৃষ্টির ওপারের আকাঙ্ক্ষিত সুখ, চোখের কাজলের মতোলেপ্টে গেছে তোমার শব্দময় শরীরে। সম্ভবত এরকম বৃষ্টিবহুল কোনো কোনো অনির্দিষ্টবোধ জাগ্রত ঘটনাবহুল দিনে—সে তোমাকে বলতো সব স্মৃতি;বলতো সব ইতিহাস ও আনন্দকে ভুলে যেতে!ওই সব পার্থিবতা, যা তোমাকে জাগাতেপারেনি জাগতিক বা কাল্পনিক আকাঙ্ক্ষার চূড়ায়—গাছেরা যেমন ভুলে যায় তার শাখার পাখিকে,তেমনি … Read more

স্বাপ্নিকের অভিনয়

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

নানা রঙের মেলায়       নানা স্বপ্নের গান               শুনিয়েছিল সে —‘গহীন গাঙের নায়ে       চলনা আমার বাড়ি               তোকে গাঙে নামাবো’। টকঝাল মচমচ জীবনের দাঁড় টানাদরিয়ায়জন্ম মাঝেই লাশের ভেলা ভেসে যায়তিস্তায়,ধুয়ে-মুছে সবকিছু জ্বালিয়ে জলে —নাইওরির সিঁথির সিঁদুর হারায় সন্ধ্যার সিঁদুরে মেঘে;তিস্তা করতোয়া অবাক চোখে দেখে সাদা থান! আরো কয়েক জোড়া কান থাকলে তোমরাও শুনতে পেতে‘এবছর গাঁয়ে খুব মড়ক গো … Read more

হাঁড়ি চাটা পেটে নড়ে লিমুজিনের পথ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

শহরের চোখ দেখে কাদা মাখা অসুখী সব মুখ,কঙ্কালের মতো দেহে চটা ওঠা বিচ্ছিরি অসুখ।আয়না ও রেটিনায় এবড়ো-থেবড়ো ছায়ামূর্তি,পাথরের নিচে সাজানো আছে পুরোনো সব রীতি—নড়েচড়ে গল্প করে অন্যের উপর ঢলে পড়ে চিত্তহীন ফুর্তি। বর্ণান্ধ কালো-সাদায় অভ্যস্ত সব অর্ধমৃত প্রাণ,ফলবাগানে তারা কখনোই করেনি পূর্ণচন্দ্র স্নান।বিমূর্ত চিত্রের মতো হারিয়েছে বৈশিষ্ট্য ও রূপ,ত্রিকোণাকার, আয়তাকার, বর্গাকার, গোলাকার রূপ;বদলে গেছে তারা … Read more