সংক্ষিপ্ত মন্তব্য
আমার মনে হয়, “অবকাশ যাপনে কমরেড লেনিন” নিয়ে এখন লিখতে যাওয়াটা যথাযোগ্য হবে না, যখন অবকাশ-কাল শেষ হয়ে আসছে এবং শীঘ্রই কমরেড লেনিন কাজে ফিরে আসবেন। তাছাড়া, আমার অনুভূতিগুলো এত বেশি আর এত ভারি যে, ‘প্রাভদা’র সম্পাদকমণ্ডলী যেভাবে অনুরোধ করেছেন তেমনি একটি সংক্ষিপ্ত মন্তব্যে সেগুলো সম্পর্কে লেখাটা নিতান্ত সুবিধাজনক নয়। যাই হোক, আমাকে লিখতেই হচ্ছে, কারণ সম্পাদকমণ্ডলী এ ব্যাপারে নাছোড়বান্দার মতো লেগে আছেন।
রণাঙ্গণে এমন সমস্ত ঝানু যোদ্ধাদের সাথে সাক্ষাতের সুযোগ আমার হয়েছিল যারা একটানা কয়েকদিন অব্যাহতভাবে লড়াই করার পর, নিদ্রা ও বিশ্রামবিহীন অবস্থায়, যুদ্ধের সম্মুখ সারি থেকে ফিরে আসতেন, দেখতে যাঁদেরকে অশরীরা আত্মার মতো মনে হতো এবং যাঁরা অসাড় হয়ে নিদ্রায় ঢলে পড়তেন, কিন্তু “এক আধ দিন নিদ্রিত থাকার” পর, তারা নতুন তেজ নিয়ে জেগে উঠতেন এবং নতুন লড়াইয়ের জন্যে ব্যাকুল হয়ে পড়তেন, যা ছাড়া তারা “বাঁচতেই পারতেন না”। ছয় সপ্তাহ ধরে তাঁকে দেখতে না পেয়ে, জুলাই মাসে যখন আমি কমরেড লেনিনের সাথে সাক্ষাৎ করতে গেলাম, তখন ঠিক এই অনুভূতির ছাপই তিনি আমার উপর ফেললেন — অর্থাৎ, একজন ঝানু যোদ্ধা যিনি একটানা ও কষ্টকর লড়াইয়ের পর কিছুটা বিশ্রাম নেয়ার সুযোগ পেয়েছেন, এবং যিনি বিশ্রামের বদৌলতে নতুন তেজশক্তি অর্জন করেছেন। তাঁকে সজীব ও রোগমুক্ত দেখাচ্ছিল ঠিকই, কিন্তু অতি-পরিশ্রম ও অবসান্নতার চিহ্ন তখনও তাঁর মধ্যে বিদ্যমান।
বিদ্রুপ ছলে কমরেড লেনিন মন্তব্য করলেন, “সংবাদপত্র পাঠের অনুমতি আমার নেই, আর রাজনীতি নিয়ে কথাবার্তা বলতেও পারবো না । টেবিলের উপর পড়ে থাকা প্রতিটি কাগজের টুকরাই আমি সযত্নে এড়িয়ে চলি, পাছে-না তা আবার সংবাদপত্র হয়ে পড়ে এবং শৃঙ্খলা ভঙ্গের দিকে তড়িত করে”।
আমি প্রাণ খুলে হাসলাম আর শৃঙ্খলার প্রতি তাঁর আনুগত্যের জন্যে আকাশচুম্বী প্রশংসা করলাম। আমরা হাসিঠাট্টা করে ডাক্তারদের অপদস্থ করতে গেলাম, যারা একথা বুঝতে পারে না যে, পেশাদার রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন একত্রে মিলিত হন তখন তারা রাজনীতি নিয়ে আলাপ না করে পারেন না।
কমরেড লেনিনের মধ্যে যা একজনকে বিমুগ্ধ করে দেয় তা হলো সংবাদাদি জানার জন্যে তাঁর আকুল আকাংখা এবং কাজের জন্যে তাঁর ব্যাকুলতা, অদম্য ব্যাকুলতা। একথা পরিষ্কার যে তিনি মৃতপ্রায় হয়ে পড়েছিলেন। সোশ্যালিস্ট-রেভলিউশনারীদের বিচার অনুষ্ঠান, জেনোয়া ও হ্যাগের খবর, ফসলের সম্ভাবনা, শিল্প ও আর্থিক পরিস্থিতি — এই সমস্ত প্রশ্নই একের পর এক দ্রুত আসতে লাগলো। নিজের মতামত ব্যক্ত করার জন্যে তিনি অস্থিরতা প্রকাশ করলেন না, অভিযোগ করলেন যে তিনি ঘটনাবলীর পেছনে পড়ে থাকছেন; অধিকাংশ সময়ই তিনি প্রশ্নের পর প্রশ্নই করে গেলেন এবং নীরবে নোট নিলেন। ফসলের সম্ভাবনা ভালো — একথা জেনে তিনি খুবই আনন্দিত হয়ে ওঠলেন।
মাস খানেক পর সম্পূর্ণ এক ভিন্ন চিত্রই আমি দেখতে পেলাম। এবার স্তুপীকৃত বই আর সংবাদপত্রের মধ্যে ডুবে আছেন কমরেড লেনিন (পড়াশোনার এবং প্রাণ ভরে রাজনীতি নিয়ে কথাবার্তা বলার অনুমতি তাঁকে দেয়া হয়েছে)। অবসন্নতা বা অতি পরিশ্রমের কোনো চিহ্নই আর নেই। কাজের জন্যে সেই অসহায় ব্যাকুলতার কোনো লক্ষণও আর নেই – তাঁকে আর দেখতে মৃতপ্রায় লাগছিল না। প্রশান্তি ও আত্মবিশ্বাস পুরোপুরি মাত্রায় ফিরে এসেছে। সেই আমাদের প্রবীণ লেনিন, চোখগুলোতে অনুসন্ধানী দ্যুতি আর যার সাথে কথা বলছেন তাঁর দিকে শ্যান দৃষ্টি নিক্ষেপ করছেন … …।
আর এবারে আমাদের কথাবার্তাও হলো আরো জীবন্ত চরিত্রের।
অভ্যন্তরীণ বিষয়াদি … … ফসল … … শিল্পের হাল-হকিকৎ … … রুবলের বিনিময়-হার … … বাজেট … …
“পরিস্থিতিটা বিপত্তিময়। কিন্তু কঠিন সময়টা কাটিয়ে ওঠা গেছে। ফসল লাভের পর অবস্থাটা মৌলিকভাবে বদলে যাবে। শিল্প ও আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে এর পরে উন্নতি ঘটবেই। এখন যে-জিনিসটি করতে হবে তা হলো আমাদের প্রতিষ্ঠানসমূহ ও শিল্প উদ্যোগগুলোতে খরচ কমিয়ে এবং সেগুলোর উন্নতি বিধান করে অপ্রয়োজনীয় খরচপত্র থেকে রাষ্ট্রকে মুক্ত করা। এ ব্যাপারে আমাদের অবশ্যই বিশেষভাবে দৃঢ় হতে হবে, আর আমরা শক্ত করে পেটি কষে পথ করে নেবই, অত্যন্ত সুনিশ্চিতভাবেই করবো।”
বৈদেশিক বিষয়াবলী … … আঁতাত … … ফ্রান্সের আচরণ … … ব্রিটেন ও জার্মানী … … আমেরিকার ভূমিকা
“তারা হলো অর্থগৃধ্নু, আর তারা একে অপরকে ভীষণ ঘৃণা করে। অধিকন্তু তারা বিবাদমান। আমাদের তাড়াহুড়োর দরকার নেই। আমাদের রয়েছে নিশ্চিত পথ: আপোষের আমরা বিরোধী। আমাদের অবশ্যই শক্ত হাতে হাল ধরতে হবে এবং নিজেদের পথ করে নিতে হবে, আর কোন তোয়াজ-তোষণ বা ভয়-ভীতির সামনে অবশ্যই মাথা নত করা চলবে না।”
সোশ্যালিস্ট রেভলিউশনারি ও মেনশেভিকরা, আর সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে তাদের উন্মত্ত প্রচারণা … … ”।
“হ্যাঁ, সোভিয়েত রাশিয়াকে মর্যাদাহীন করে তোলাটা তারা তাদের লক্ষ্য হিসেবে ঠিক করেছে। সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের সংগ্রামকে তারা সহায়তা প্রদান করছে। তাঁরা পুঁজিবাদের পাকে আটকা পড়ে গেছে এবং গভীর খাদে তলিয়ে যাচ্ছে। পাঁক থেকে উঠার জন্যে হাস্যকর প্রাণান্ত প্রচেষ্টা তারা করুক। শ্রমিকশ্রেণীৱ দিক থেকে বলতে গেলে বহু আগেই তাদের মৃত্যু ঘটেছে।”
শ্বেতরক্ষীদের সংবাদপত্র … … দেশান্তরী লোকজন … … লেনিনের মৃত্যু সম্পর্কে অবিশ্বাস্য গাঁজাখুরি গল্প, পূর্ণ বয়ান সহকারে … …
কমরেড লেনিন মুচকি হাসলেন এবং বললেন, : “মিথ্যা বলে কোনো সান্ত্বনা যদি তারা পেয়ে থাকে তাহলে সেটা তাদের পেতে দিন; মৃত্যুপথযাত্রীকে তার শেষ সান্ত্বনা থেকে বঞ্চিত করা উচিত নয়!”
২৪ সেপ্টেম্বর, ১৯২২
আরো পড়ুন
- অবকাশ যাপনে কমরেড লেনিন: ১৯২২ সালে লেখা স্তালিনের ঐতিহাসিক নিবন্ধ
- লেনিনবাদের ভিত্তি: লেনিন স্মরণে প্রবিষ্ট ছাত্রদের প্রতি জে. ভি. স্তালিনের ঐতিহাসিক উৎসর্গপত্র
- ক্যাডাররাই সবকিছু নির্ধারণ করে: ১৯৩৫ সালে জোসেফ স্তালিনের ঐতিহাসিক ক্রেমলিন ভাষণ
- শ্রেণিসংগ্রাম: ১৯০৬ সালের জে. ভি. স্তালিনের ঐতিহাসিক প্রবন্ধের বাংলা অনুবাদ
- ফ্রিডরিখ এঙ্গেলস প্রসঙ্গে
- সাম্যবাদী নৈতিকতা কী: মেহনতি মানুষের প্রগতিশীল আদর্শ ও সমাজতান্ত্রিক রূপরেখা
- মার্কসবাদ-লেনিনবাদের বিবর্তন: লেনিন থেকে স্তালিন যুগের ইতিহাস
- রাষ্ট্র ও বিপ্লব: অধ্যায় ১ (১) — রাষ্ট্র হলো শ্রেণি-বিরোধের অমীমাংসেয়তার ফল
- রাষ্ট্র ও বিপ্লব: অধ্যায় ৩ (৫) — পরগাছা রাষ্ট্রের উচ্ছেদ
- রাষ্ট্র ও বিপ্লব: অধ্যায় ৩ (৪) — জাতীয় ঐক্যের সংগঠন
- রাষ্ট্র ও বিপ্লব: অধ্যায় ৩ (৩) — পার্লামেন্ট প্রথার বিলোপ
- রাষ্ট্র ও বিপ্লব: অধ্যায় ৩ (২) — ভেঙে-ফেলা রাষ্ট্রযন্ত্রের বদল হবে কী দিয়ে?
- রাষ্ট্র ও বিপ্লব: অধ্যায় ৩ (১) — কমিউনারদের প্রচেষ্টায় বীরত্ব কোনখানে?
- ভ্লাদিমির ইলিচ লেনিনের রচনাবলী: কালানুক্রমিক তালিকা (১৮৯৩-১৯২৩)
- রাষ্ট্র ও বিপ্লব বইয়ের রুশ সংস্করণের ভূমিকা
- ভ্লাদিমির লেনিন-এর ঐতিহাসিক রেকর্ডকৃত ভাষণসমূহ: একটি পূর্ণাঙ্গ সংকলন
- ইহুদি নিধনযজ্ঞের বিরুদ্ধে
- অবিলম্বে পৃথক ও রাজ্যগ্রাসী শান্তি চুক্তি সম্পাদনের প্রশ্নে থিসিসের পরিশেষ
- দুর্ভাগা শান্তি-সমস্যার ইতিহাস প্রসঙ্গে
- সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে লেনিনবাদী বলশেভিক পার্টির ভূমিকা
- অন্তর্দলীয় গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদের নীতি
- বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব প্রসঙ্গে লেনিনবাদ
- অক্টোবর বিপ্লবের চতুর্থ বার্ষিকী উপলক্ষে
- সিপিএসইউ (বি)-তে দক্ষিণ বিচ্যুতি
- এক লাইন, না দুই লাইন?
- সংশোধনবাদ প্রসঙ্গে লেনিনবাদী মত এবং তা কেন প্রতিরোধ করতে হবে
- লেনিনবাদী সংগ্রামের রূপ হচ্ছে লেনিন কর্তৃক রচিত সংগ্রামের বিভিন্ন সূত্রাবলি
- লেনিনবাদী বলশেভিকবাদী কমিউনিস্ট পার্টি হচ্ছে সাম্যবাদ অভিমুখী সংগঠন
- ভ্যানগার্ডবাদ বা ভ্যানগার্ড পার্টি গঠন সম্পর্কে লেনিনবাদী দৃষ্টিভঙ্গি
- মার্কসবাদী তত্ত্বের বিকাশে লেনিনের সৃজনশীল অবদান
- মার্কসবাদে লেনিনের অবদান সৃজিত হয়েছে ছয়টি প্রধান ক্ষেত্রে
- সাম্যবাদী প্রচারণা হচ্ছে রাজনৈতিক সচেতনতা ও প্রভাব বৃদ্ধির প্রক্রিয়া
- পার্টি শৃঙ্খলা সম্পর্কে লেনিনবাদী কমিউনিস্ট পার্টির নীতি ও সে সম্পর্কিত ধারণা
- গণতান্ত্রিক কেন্দ্রীকতাবাদ কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ প্রণালী
- গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদ লেনিনবাদী রাজনৈতিক দলগুলোর কাঠামোগত নীতি
- অর্থনীতিবাদ বিরোধী সংগ্রাম হচ্ছে কমিউনিস্ট পার্টির একটি অন্যতম বৈশিষ্ট্য
- অর্থনীতিবাদ শ্রমিক আন্দোলনে রাজনীতি বাদ দিয়ে আর্থিক দাবি আদায়ের প্রবণতা
- রাষ্ট্র ও বিপ্লব হচ্ছে ১৯১৭ সালে লেনিন লিখিত বই যাতে রাষ্ট্রের ভূমিকা আলোচিত
- রাষ্ট্র সম্পর্কে লেনিনবাদী ধারণা হচ্ছে রাষ্ট্রের উদ্ভব ও বিকাশের দ্বন্দ্ববাদী বিশ্লেষণ
- এপ্রিল থিসিস কী? রুশ বিপ্লবে লেনিনের ঐতিহাসিক ১০ দফার গুরুত্ব
তথ্যসূত্র ও টীকা:
- মূল উৎস: লেখাটি প্রথম সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত ঐতিহাসিক ‘প্রাভদা’ (Pravda) পত্রিকার ক্রোড়পত্রে প্রকাশিত হয়, যার ইংরেজি শিরোনাম ছিল “Comrade Lenin on Vacation Notes” [২৪ সেপ্টেম্বর, ১৯২২]।
- অনুবাদ উৎস: লেখাটির বাংলা অনুবাদ নেওয়া হয়েছে সিরাজুল আনোয়ার অনূদিত এবং ইন্টারন্যাশনাল পাবলিশার্স, ঢাকা কর্তৃক এপ্রিল ২০০৯ সালে প্রকাশিত ‘লেনিন ও লেনিনবাদ প্রসঙ্গে’ পুস্তিকার ১২-১৩ পৃষ্ঠা থেকে।
বিশেষ দ্রষ্টব্য (Editors’ Note):
জোসেফ স্তালিনের লেখা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিবন্ধটির বাংলা অনুবাদ অনলাইনে সর্বপ্রথম ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল। আজ ৮ নভেম্বর ২০২৬ তারিখে সম্পূর্ণ লেখাটি নতুন আঙ্গিকে এবং সমসাময়িক তথ্যের নিখুঁত সত্যতা নিশ্চিত করে ফুলকিবাজ.কম-এর সম্মানিত পাঠকদের জন্য পুনরায় প্রকাশ করা হলো।

জোসেফ ভিসারিওনোভিচ স্তালিন বা যোসেফ স্তালিন বা জোসেফ স্ট্যালিন (১৮ ডিসেম্বর, ১৮৭৯- ৫ মার্চ ১৯৫৩) সাবেক সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে এবং একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে দীর্ঘতম সাফল্যের ইতিহাস রচনা করে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপ তথা বিংশ শতাব্দীর পৃথিবীতে তিনিই সম্ভবত সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্ব। তাঁর প্রকৃত নাম যোসেফ ভিসারিওনোভিচ সোসো, স্তালিন নামটি তিনি ১৯১০ সালে ‘লৌহমানব’ অর্থে ধারণ করেন। তাঁকে মানবেতিহাসের মহত্তম নেতা ও জনগণের শিক্ষক হিসেবে অভিহিত করা হয়।