জোসেফ স্তালিন সোভিয়েত রাষ্ট্রনায়ক এবং মানবেতিহাসের মহত্তম নেতা

জোসেফ স্তালিন কার্যালয়ে

জোসেফ ভিসারিওনোভিচ স্তালিন বা জোসেফ স্তালিন বা যোসেফ স্ট্যালিন বা জোসেফ স্ট্যালিন (ইংরেজি: Joseph Vissarionovich Stalin; ১৮ ডিসেম্বর, ১৮৭৯- ৫ মার্চ ১৯৫৩) সাবেক সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে এবং একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে দীর্ঘতম সাফল্যের ইতিহাস রচনা করে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপ তথা বিংশ শতাব্দীর পৃথিবীতে তিনিই সম্ভবত সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্ব। তাঁর … Read more

মাও সেতুং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং সাম্যবাদী বিপ্লবী

মাও সেতুং

মাও সেতুং বা মাও জেদং (ইংরেজি: Mao Tse-Tung; ২৬ ডিসেম্বর ১৮৯৩ – ৯ সেপ্টেম্বর ১৯৭৬ খ্রি.) ছিলেন মার্কসবাদী তাত্ত্বিক, চীনা বিপ্লবী, রাজনৈতিক নেতা, চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং চীন ভূখন্ডের প্রায় শতাব্দীকালের সামাজিক রাজনীতিক মুক্তি ও বিপ্লবের নায়ক। জাপানি দখলদার শক্তি এবং বিদেশী সাম্রাজ্যবাদের তাঁবেদার কুওমিনটাং নেতা চিয়াং কাইশেকের সামরিক বাহিনীর বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা … Read more

আল্লামা মহম্মদ ইকবাল ছিলেন একজন মুসলিম লেখক, দার্শনিক ও রাজনীতিবিদ

ইকবাল

আল্লামা মহম্মদ ইকবাল বা স্যার আল্লামা ইকবাল (Sir Allama Muhammad Iqbal; ৯ নভেম্বর, ১৮৭৭- ২১ এপ্রিল, ১৯৩৮) ছিলেন দক্ষিণ এশিয়ার একজন মুসলিম লেখক, দার্শনিক, এবং রাজনীতিবিদ, যার উর্দু ভাষার কবিতাগুলোকে অনেকে বিংশ শতাব্দীর অন্যতম বলে মনে করেছেন। ইকবালের সংস্কৃতি ও রাজনৈতিক আদর্শের কল্পনাশক্তি ব্রিটিশ শাসিত দক্ষিণ এশিয়ার মুসলমানদেরকে সাম্প্রদায়িক ভিত্তিতে পাকিস্তান আন্দোলনে প্ররোচিত করে। ইকবাল … Read more

আল কিন্দি নবম শতাব্দীর মুসলিম দার্শনিক, গণিতবিদ, চিকিৎসক এবং সংগীতজ্ঞ

আল কিন্দি

আল কিন্দি বা আবু ইউসুফ ইয়াকুব এবনে ইসহাক আল কিন্দী (ইংরেজি: Al-Kindi; ৮০০-৮৭০ খ্রি.) ছিলেন একজন আরব মুসলিম দার্শনিক, বহুজ্ঞানী, গণিতবিদ, চিকিত্সক এবং সংগীতজ্ঞ। তাঁর মৃত্যুকাল সম্পর্কে মতপার্থক্য আছে। ৮৭০ কিংবা ৮৭৩ খ্রিষ্টাব্দে তিনি মারা যান। বসরার মেসোপটেমিয়ার নিকটবর্তী অঞ্চলে আল কিন্দী জন্মগ্রহণ করেন। নবম শতাব্দীতে তিনি মুসলিম দার্শনিক, বিশেষ করে আরবি ভাষার দার্শনিকদের মধ্যে … Read more

ইবনে সিনা ছিলেন সামন্ত যুগের দার্শনিক, চিকিৎসাবিদ, পদার্থবিজ্ঞানী এবং কবি

ইবনে সিনা

ইবনে সিনা বা আলী ইবনে সিনা (ইংরেজি: Ibn Sina বা Abu Ali Sina বা Pur Sina বা Avicenna; ৯৮০ – জুন ১০৩৭ খ্রি.) ছিলেন সামন্তবাদী যুগের মধ্য এশিয়ার বুখারার অধিবাসী। ইবনে সিনা ইউরোপে দার্শনিক আভিসেনা নামে পরিচিত। দার্শনিক, চিকিৎসাবিদ, পদার্থবিজ্ঞানী এবং কবি ইবনে সিনার জীবন ছিল বিপুল জ্ঞানরাশিতে সমৃদ্ধ ও ঘটনায় বিচিত্র।[১] অতি অল্প বয়সে … Read more

কবি সমর সেন বাঙালি ভাবালু মধ্যবিত্তের কুণ্ডলায়িত জীবনের চিত্রকর

সমর সেন

সমর সেন (ইংরেজি: Samar Sen, ১০ অক্টোবর, ১৯১৬ — ২৩ আগস্ট, ১৯৮৭) ছিলেন স্বাধীনতা-উত্তর স্নায়ুযুদ্ধকালীন যুগের একজন বিশিষ্ট বাঙালি কবি এবং সাংবাদিক। সমর সেন, তাঁর সমসাময়িক কবিদের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রভাব বলয়ে বেড়ে ওঠেন। তবুও সমর সেনই সম্ভবত প্রথম কবি যিনি রবীন্দ্রনাথের গীতিমূলক রোমান্টিকতার সাথে “বিচ্ছেদ” ঘটান এবং বাংলা কবিতায় “আধুনিক” উদ্বেগ (মোহমুক্তি, অবক্ষয়, … Read more

ইবনে রুশদের রাজনৈতিক চিন্তাধারা বা রাষ্ট্রচিন্তায় ইবনে রুশদের অবদান

ইবনে রুশদের চিন্তাধারা

ইবনে রুশদ বা আবু রুশদের রাজনৈতিক চিন্তাধারা বা রাষ্ট্রচিন্তায় ইবনে রুশদের অবদান (ইংরেজি: Political thoughts of Ibn Rushd) হচ্ছে রাষ্ট্র ও দর্শনের গ্রিক কাঠামোর উপর ইসলামি প্রত্যাদেশের চুড়ান্ত সংশ্লেষণ করেন। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সঙ্গে ইসলামী আদর্শ রাষ্ট্রের সঙ্গতি বিধানের প্রশ্নটি রুশদের চিন্তায় এসেছিল। রাষ্ট্রদর্শনে তিনি ‘কনসেপ্ট অফ প্রফেসী’ বা প্রত্যাদিষ্ট ভবিষ্যদ্বাণী তত্ত্বকে বিবেচনায় আনেন। ইবনে … Read more

ইবনে রুশদের দর্শন বিষয়ক চিন্তা হচ্ছে সামন্ত যুগে মানবের ঊর্ধ্বে ভাববাদ

আবু রুশদের দর্শন

ইবনে রুশদের দর্শন বা আবু রুশদের দর্শন বিষয়ক চিন্তাধারা (ইংরেজি: Philosophical thoughts of Ibn Rushd) হচ্ছে সামন্তবাদী যুগে মানবের বা মানবীয় আইনের ঊর্ধ্বে প্রত্যাদেশ ও ভাববাদকে তুলে ধরা। মানুষের শ্রেণিবিভেদে বিশ্বাসী ইবনে রুশদ আল ফারাবির যুক্তিবিদ্যা বিষয়ক মতবাদে আগ্রহী ছিলেন। প্লেটোর “রিপাবলিক” গ্রন্থের ভাষ্য রচনাকালে ফারাবির নৈতিক ও রাজনৈতিক চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছেন। তবে রুশদ … Read more

আল ফারাবির রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রদর্শনে আল ফারাবির অবদান সম্পর্কে আলোচনা

দার্শনিক ফারাবির রাষ্ট্রচিন্তা

আল ফারাবি বা দার্শনিক আল ফারাবীর রাষ্ট্রচিন্তা (ইংরেজি: Political thoughts of Al Farabi) বা রাষ্ট্রদর্শনে আল ফারাবির অবদান হচ্ছে রাষ্ট্র সম্পর্কে এই দার্শনিকের সামগ্রিক চিন্তাধারা। ফারাবি রাষ্ট্র সম্পর্কে যেসব চিন্তাধারা লালন করতেন তাতে প্লেটো ও অ্যাারিস্টটলের চিন্তাধারার প্রভাব দেখা যায়। প্লেটো যেমন ‘রিপাবলিক’ বা আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন, আল ফারাবিও তেমন একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা … Read more

ইমাম আল গাজ্জালী ছিলেন সামন্তবাদী সাধক, ধর্ম বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও দার্শনিক

ইমাম আল গাজ্জালী

ইমাম আল গাজ্জালী বা আল গাজ্জালী বা গাজালী (ইংরেজি: Al-Ghazali; আনু. ১০৫৮-১৯ ডিসেম্বর, ১১১১ খ্রি.) ছিলেন সামন্তবাদী যুগের ইসলামের মহান সাধক, ধর্ম বিশেষজ্ঞ, আইনজ্ঞ, ইসলামী পণ্ডিত ও সামন্তবাদী রাজতান্ত্রিক দার্শনিক। তিনি একজন মৌলিক গবেষক। তাঁর রক্ষণশীল রাজনৈতিক চিন্তাধারার প্রভাব সুদূরপ্রসারী। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা তাঁর দ্বারা সমৃদ্ধ হয়েছে। তাঁর আবির্ভাব ঘটে ইসলামের সামন্তীয় সাম্রাজ্যের যুগসন্ধিক্ষণের মহান সংস্কারক … Read more

ইবনে খালদুন সামন্তযুগের আরব সভ্যতার ঐতিহাসিক, সমাজতাত্ত্বিক ও দার্শনিক

ইবনে খালদুন

ইবনে খালদুন (ইংরেজি: Ibn Khaldun; ২৭ মে ১৩৩২ – ১৭ মার্চ ১৪০৬ খ্রি.) ছিলেন সামন্ত যুগের আরব সভ্যতার ঐতিহাসিক, সমাজতাত্ত্বিক এবং ইতিহাসের দার্শনিক হিসাবে সুবিখ্যাত। উত্তর আফ্রিকার তিউনিসে তাঁর জন্ম। তাঁর শিক্ষাগত ও রাজনৈতিক জীবনের বিচিত্র কর্মকান্ডের কেন্দ্র প্রধানত উত্তর আফ্রিকা। মাত্র বিশ বছর বয়সে দেশের সুলতানের অধীনে গুরুত্বপূর্ণ পদে তিনি নিযুক্ত হন। তারপর কখনো … Read more

ইবনে রুশদ ছিলেন আরব সভ্যতার সামন্ত যুগের বিখ্যাত দার্শনিক ও বৈজ্ঞানিক

ইবনে রুশদ

ইবনে রুশদ বা ইব্‌ন রুশদ বা আবু রুশদ (ইংরেজি: Ibn Rushd বা Averroes; ১১৬২- ১১ ডিসেম্বর ১১৯৮ খ্রি.) ছিলেন আরব সভ্যতার বিখ্যাত একজন চিকিৎসাবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, জ্যোতির্বিদ, ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক। সামন্ত যুগের পাশ্চাত্য ইউরোপীয় জগতে ‘আভারস’ বা ‘আভারুজ’ বা Averroes নামে তিনি অধিক পরিচিত। আইন, ধর্মতত্ত্ব, অংকশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান এবং দর্শন অর্থাৎ জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রেই তাঁর … Read more

আল ফারাবি সামন্তযুগের প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় এক গুরুত্বপূর্ণ দার্শনিক

আল ফারাবি

আল ফারাবি বা আল ফারাবীর (ইংরেজি: Al-Farabi; ৮৭২-৯৫০ খ্রি.) সম্পূর্ণ নাম হচ্ছে আবু নসর মুহাম্মদ আল ফারাবি। তিনি একজন প্রখ্যাত প্রথম দিককার ইসলামী দার্শনিক এবং ফকীহ ছিলেন যিনি রাজনৈতিক দর্শন, অধিবিদ্যা, নীতিশাস্ত্র এবং যুক্তিবিদ্যার ক্ষেত্রে লেখনী চর্চা করেছিলেন। তিনি একজন বিজ্ঞানী, মহাজাগতিক, গণিতবিদ এবং সংগীত তাত্ত্বিকও ছিলেন।[১] দর্শনের ইতিহাসে ইনি আল ফারাবী নামেই সুবিখ্যাত। ইসলামি … Read more

ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক অবস্থান বা প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ

ভারতীয় উপমহাদেশের অবস্থান

ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ায়। উপমহাদেশ বা দক্ষিণ এশিয়ার নয়া উপনিবেশিক ভূভাগ বা একত্রে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান (ইংরেজি: Indian Subcontinent) এশিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি ছোটখাট মহাদেশ। নির্দিষ্ট প্রাকৃতিক সীমারেখা ভারতীয় উপমহাদেশকে এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে পৃথক করেছে। ভূ-প্রকৃতির বৈশিষ্ট অনুসারে এই উপমহাদেশকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। (ক)  উত্তরে হিমালয় ও তৎসংলগ্ন পার্বত্য … Read more

অছিবাদ পুঁজিপতি ও জমিদারদের সম্পত্তি রক্ষাকারী প্রতিক্রিয়াশীল গান্ধীবাদী চিন্তা

অছিবাদ বা ট্রাস্টিশিপ

অছিবাদ বা সম্পত্তির তত্ত্বাবধায়কত্ব (ইংরেজি: Trusteeship) হচ্ছে ভারতবর্ষের ও শিল্পপতি ও জমিদারদের স্বার্থ রক্ষাকারী প্রতিক্রিয়াশীল গান্ধীবাদী ভুল-আর্থনীতিক চিন্তার মূলকথা; এবং পুঁজিবাদ ও সমাজতন্ত্রের বিকল্প হিসাবে বিবেচিত। অছিবাদ জমিদারতন্ত্র ও সামন্তবাদের সংস্কার করে তাকে ভারতের জনগণের উপর চাপিয়ে রাখার একটি সুগভীর চক্রান্ত।[১] ১৯৪৩ খ্রিস্টাব্দে আগা খাঁর প্রাসাদে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন বন্দি ছিলেন সে সময়ে অছিবাদের … Read more