চার্লস লুই দ্য মন্টেস্কু স্বৈরতন্ত্র ও রাজতন্ত্রবিরোধী একজন পুঁজিবাদী দার্শনিক

মন্টেস্কু

চার্লস লুই দ্য মন্টেস্কু বা মঁতেসকিয়্যু বা মন্টেসক্যূ (ইংরেজি: Charles de Montesquieu, ১৮ জানুয়ারি ১৬৮৯ – ১০ ফেব্রুয়ারি ১৭৫৫) ছিলেন অষ্টাদশ শতকের একজন ফরাসি বিচারক, প্রজ্ঞাবান ব্যক্তি, রাজনৈতিক দার্শনিক এবং সমাজতত্ত্ববিদ। তিনি ছিলেন ক্ষমতার স্বতন্ত্রীকরণ তত্ত্বের প্রধান উৎস, যা বিশ্বজুড়ে অনেকগুলি সংবিধানে প্রয়োগ করা হয়। রাজনৈতিক শব্দকোষে “স্বৈরতন্ত্র” শব্দের স্থান সুরক্ষিত করতে তিনি অন্য লেখকের … Read more

কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে হিন্দু রাষ্ট্রচিন্তা সম্পর্কে রচিত একটি প্রাচীন গ্রন্থ

অর্থশাস্ত্র

অর্থশাস্ত্র (সংস্কৃত: अर्थशास्त्र) হচ্ছে কৌটিল্য রচিত হিন্দু রাষ্ট্রচিন্তা সম্পর্কে একটি প্রাচীন গ্রন্থ। বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য নামে পরিচিত তক্ষশিলার অধিবাসী জনৈক ব্রাহ্মণকে এই গ্রন্থের রচয়িতা হিসেবে ধরা হয়। তিনি চাণক্য নামেও পরিচিত। বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস থেকে জানা যায় যে তিনি মগধে মৌর্যসম্রাট চন্দ্রগুপ্তের (৩২২-২১৮ খ্রিস্টপূর্বাব্দ) প্রধান মন্ত্রী ছিলেন। গ্রন্থটির রচনাকাল এবং রচয়িতা কৌটিল্য সম্পর্কে মতভেদ আছে।[১] … Read more

মেকিয়াভেলিবাদ ভীতি সঞ্চার ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার নীতি

মেকিয়াভেলিবাদ প্রসঙ্গে

মেকিয়াভেলিবাদ (ইংরেজি: Machiavellianism) হচ্ছে শাসককে দয়া-দাক্ষিণ্য, প্রেম-প্রীতি, ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে মানুষের মনে ভীতি সঞ্চার ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতাকে আঁকড়ে থেকে ধর্ম ও নৈতিকতাকে নির্মমভাবে পদদলিত করার রাজনৈতিক নীতি। এই মতবাদ দিয়েছেন নিকোলো মেকিয়াভেলি নামে ইতালির একজন জাতীয়তাবাদী চিন্তাবিদ, এবং তাঁর এই চিন্তা রাষ্ট্রচিন্তার ইতিহাসে “মেকিয়াভেলিবাদ” নামে পরিচিতি পেয়েছে। তাঁর এ মতবাদ ঘৃণিত ও কুখ্যাত অপবাদের … Read more