আত্ম-নিয়ন্ত্রণ হচ্ছে জনগণের নিজস্ব রাজনৈতিক সত্তা গঠনের অধিকার

আত্ম নিয়ন্ত্রণ কাকে বলে

আত্ম-নিয়ন্ত্রণ (ইংরেজি: Self-determination) বলতে জনগণের নিজস্ব রাজনৈতিক সত্তা গঠনের অধিকারকে বোঝায়, এবং অভ্যন্তরীণ আত্ম-নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ণ ভোটাধিকারসহ প্রতিনিধিত্বমূলক সরকারের অধিকার। অর্থাৎ আত্ম-নিয়ন্ত্রণ হচ্ছে একটি ভূখণ্ডের অধিবাসীদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বাধীন স্বশাসিত ও সার্বভৌম রাষ্ট্র গঠনের জাতীয় আবেগপ্রসূত অভিলাষ।[১] আধুনিক আন্তর্জাতিক আইনে আত্ম-নিয়ন্ত্রণ একটি মূল নীতি, যা জাতিসংঘের সনদের নীতিমালার একটি কর্তৃত্বপূর্ণ ব্যাখ্যা হিসেবে বাধ্যতামূলক। রাষ্ট্রসংঘে … Read more

অভিজাততন্ত্র মুষ্টিমেয় সংখ্যক ব্যক্তিদের দ্বারা চালিত গণবিরোধী শাসন

অভিজাততন্ত্র

অভিজাততন্ত্র (ইংরেজি: Aristocracy) হচ্ছে গ্রিক আরিস্তোক্রাতিয়ার বাংলা প্রতিশব্দ। অভিজাততন্ত্রের অর্থ হলো সর্বোত্তমের দ্বারা শাসন। আরিস্তোতলের দৃষ্টিতে পুণ্যবানদের নিয়ে অভিজাততন্ত্র রচিত হয় এবং গোষ্ঠীতন্ত্রের (ইংরেজি: oligarchy) মূলাধারা হলো বিত্ত। দুটি শাসনতন্ত্রই কায়েমি মুষ্টিমেয় সংখ্যক ব্যক্তিদের দ্বারা চালিত হয়। তবে অভিজাততন্ত্রের অভীষ্ট হলো সকলের স্বার্থ সংরক্ষণ। অভিজাততন্ত্র উত্তরাধিকারসূত্রে একটি সংখ্যালঘু শাসক শ্রেণি কর্তৃক চালিত হয়। ইউরোপ জুড়ে, … Read more

অন্তর্ভুক্তি হচ্ছে এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল

অন্তর্ভুক্তি বা অ্যানেক্সেশন

অন্তর্ভুক্তি বা পররাজ্য গ্রাস (ইংরেজি: Annexation) হচ্ছে একটি রাষ্ট্র কর্তৃক অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড বলপ্রয়ােগের মাধ্যমে দখল বা অধিকার করা।[১] এরূপ দখলের মাধ্যমে দখলকৃত অঞ্চলের সার্বভৌম কর্তৃত্ব দখলকারী রাষ্ট্র প্রয়োগ করে। অপর রাষ্ট্র বা রাষ্ট্রাংশের উপর সার্বভৌম অধিকার প্রয়োগ পররাজ্যগ্রাসের একটি লক্ষণ হলেও জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো আশ্রিত বা অছিরাষ্ট্রকে এই পর্যায়ভুক্ত করা চলে … Read more

জনমত কাকে বলে?

জনমত কাকে বলে

জনমত (ইংরেজি: Public Opinion) হচ্ছে একটি সমাজের সাথে প্রাসঙ্গিক একটি নির্দিষ্ট বিষয় বা নির্বাচিত করবার অভিপ্রায়ের সম্মিলিত মতামত। এটা জনগণকে প্রভাবিত করা সংক্রান্ত তাদের নিজস্ব মতামত। জনজীবনে সক্রিয় লোকের সরব মতামতই জনমত হিসাবে পরিগণিত হয়, সংখ্যাগরিষ্ঠ লোকের মতামত নয়। জনমত বুঝে চলাই হচ্ছে রাজনীতিকের একটি প্রধান কাজ। জনমতের দর্পণে রাজনৈতিক কাজ ও ভাবনার গুণাগুণ বিবেচিত … Read more

আইনের শাসন কাকে বলে

আইনের শাসন

আইনের শাসন (ইংরেজি: Rule of Law) হচ্ছে সেই ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় কাঠামোয় বিধিবদ্ধ আইন, রীতিনীতি, বাধানিষেধ ব্যতিরেকে ক্ষমতা প্রয়োগ করা হয় না। আইনের শাসনে নাগরিকেরা যে-কোনও ক্ষমতাশালী ব্যক্তি ও সরকারি আমলার বিরুদ্ধে সুবিচারের দাবিতে অভিযোগ দায়ের করতে পারেন, যদি অভিযুক্তেরা আইন ভেঙে কিছু না করে থাকেন। এটি হচ্ছে এমন একটি রাজনৈতিক দর্শন যেটি একটি দেশ, … Read more

বুদ্ধিজীবী সমালোচনামূলক চিন্তাভাবনা নির্মাণে নিযুক্ত ব্যক্তি

বুদ্ধিজীবী

বুদ্ধিজীবী বা মনীষা (ইংরেজি: Intellectual) হচ্ছেন এমন ব্যক্তি যিনি সমালোচনামূলক চিন্তাভাবনা এবং পড়া, গবেষণা এবং সমাজ সম্পর্কে মানুষের আত্ম-প্রতিবিম্ব নির্মাণে নিযুক্ত।[১] কোনো নীতিগত প্রস্তাবকে রক্ষা বা সমর্থন করার জন্য অথবা কোনো অন্যায়কে অবসানের জন্য বুদ্ধিজীবীরা সৃজনশীল স্রষ্টা বা মধ্যস্ততাকারী হিসেবে সংস্কৃতির জগৎ থেকে এসে রাজনীতিতে অংশগ্রহণ করেন।[২] আবেগের দিক থেকে বুদ্ধিজীবি শব্দ দ্বারা চিন্তাশীল, এমনকি … Read more

মার্কসবাদী দৃষ্টিতে ইতিহাস হচ্ছে সমাজের অবস্থা ও সম্পর্কের বিশ্লেষণী পদ্ধতি

মার্কসবাদী দৃষ্টিতে ইতিহাস

মার্কসবাদী দৃষ্টিতে ইতিহাস (ইংরেজি: History from Marxist point of view) হচ্ছে যে কোনো সময়ের বাস্তব অবস্থা, নানা শর্ত, বিভিন্ন সম্পর্কের অন্তর্ভেদ করার বিশ্লেষণী পদ্ধতি। ইতিহাস বিষয়ে এঙ্গেলসের দক্ষতা ছিলো মার্কসের চেয়ে বিস্তৃত। মার্কস তাই বলেছিলেন যে, ইতিহাসের বস্তুবাদী ধারনায় এঙ্গেলস একেবারে নিজস্ব পদ্ধতিতে পৌঁছেছিলেন। এঙ্গেলস কিন্তু বলেছেন, ‘মানুষের ইতিহাসের বিকাশের নিয়ম’ মার্কসের দুটি মূল্যবান আবিষ্কারের … Read more

শ্রেণীসংগ্রাম হচ্ছে মার্কসবাদের একটি রাজনৈতিক উপাদান

শ্রেণিসংগ্রাম

শ্রেণীসংগ্রাম বা শ্রেণিসংগ্রাম (ইংরেজি: Class struggle) হচ্ছে মার্কসবাদের একটি রাজনৈতিক উপাদান। উৎপাদন (Manufacturing) ব্যবস্থার সমরূপের দ্বারা সৃষ্ট, শ্রম-অবস্থানের বিভিন্ন স্তরে অবস্থানরত জনগোষ্ঠী হলো শ্রেণি। সমঅবস্থান ও সমস্বার্থের চেতনা হলো শ্রেণিচেতনা। বর্তমান সমাজ শ্রেণিতে বিভক্ত। সাধারণ শ্রেণি স্বার্থের জন্য সংগ্রামেই দীর্ঘকাল ধরে নির্ধারিত হচ্ছে মানব সমাজের ঐতিহাসিক বিকাশ। সেই কারণে মার্কসবাদী তত্ত্ব শ্রেণিসংগ্রামকেই মনে করে ইতিহাসের … Read more

বস্তুবাদ ও ভাববাদ হচ্ছে দুটি পরস্পরবিরোধী বিশ্ব দৃষ্টিভঙ্গি

বস্তুবাদ ও ভাববাদ

বস্তুবাদ ও ভাববাদ (ইংরেজি: Materialism and Idealism) হচ্ছে দুটি পরস্পরবিরোধী বিশ্ব দৃষ্টিভঙ্গি যেগুলো বিশ্ব বিকাশের নিয়মকে দুভাবে ব্যাখ্যা করে।[১] এই দুই পরস্পরবিরোধী বিশ্ব দৃষ্টি মানুষের জ্ঞানের ইতিহাসজুড়েই বিদ্যমান থাকতে দেখা যায়। বিশ্ব বিকাশের নিয়ম ব্যাখ্যার একটি হচ্ছে দ্বন্দ্ববাদী ধারণা এবং অন্যটি আধিবিদ্যক ধারণা। এই ধারণা দুটিকে দার্শনিকগণ তাত্ত্বিক নামানুসারে বস্তুবাদ ও ভাববাদ হিসেবে নামাঙ্কিত করে … Read more

শ্রেণিসংগ্রাম হচ্ছে শ্রেণি বিভক্ত সমাজে পরস্পরবিরোধী দুটি শ্রেণির দ্বন্দ্ব

শ্রেণিসংগ্রাম

শ্রেণিসংগ্রাম বা শ্রেণিসংঘর্ষ বা শ্রেণি সংঘাত বা শ্রেণি দ্বন্দ্ব (ইংরেজি: Class struggle) হচ্ছে শ্রেণি বিভক্ত সমাজে পরস্পরবিরোধী স্বার্থসংশ্লিষ্ট মুখ্য দুটি শ্রেণির মধ্যে প্রকট আকারের দ্বন্দ্ব-সংঘাত বা সংঘর্ষ যা বৈরি উৎপাদন সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য। শ্রেণি বিভক্ত সমাজব্যবস্থা শুরুর পরে দাসপ্রথা থেকে শুরু করে যত সমাজ দেখা দিয়েছে তাদের ইতিহাস হলো শ্রেণিগুলোর মধ্যে সংগ্রাম অর্থাৎ শোষিত ও … Read more