রাষ্ট্র ও বিপ্লব হচ্ছে ১৯১৭ সালে লেনিন লিখিত বই যাতে রাষ্ট্রের ভূমিকা আলোচিত

রাষ্ট্র ও বিপ্লব

রাষ্ট্র ও বিপ্লব (ইংরেজিতে: The State and Revolution) হচ্ছে ১৯১৭ সালে ভ্লাদিমির ইলিচ লেনিন লিখিত এমন একটি বই যেখানে সমাজে সার্বভৌম রাষ্ট্রের ভূমিকা এবং বিপ্লব অর্জনে প্রলেতারিয়েতের একনায়কত্ব প্রতিষ্ঠার পথে সমাজ গণতন্ত্রের তাত্ত্বিক অপর্যাপ্ততার বর্ণনা করা হয়েছে। রাষ্ট্র ও বিপ্লব গ্রন্থকে বিবেচনা করা হয় রাষ্ট্রের ওপরে লেনিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে এবং লুসিও কোলেত্তি এটিকে … Read more

রাষ্ট্র সম্পর্কে লেনিনবাদী ধারণা হচ্ছে রাষ্ট্রের উদ্ভব ও বিকাশের দ্বন্দ্ববাদী বিশ্লেষণ

রাষ্ট্র সম্পর্কে

রাষ্ট্র সম্পর্কে লেনিনবাদী ধারণা বা রাষ্ট্র সম্পর্কিত লেনিনের ধারনা (ইংরেজি: Leninist ideas on State) হচ্ছে ভি আই লেনিন কর্তৃক প্রদত্ত রাষ্ট্রের উদ্ভব ও বিকাশের দ্বন্দ্ববাদী ব্যাখ্যা ও বিশ্লেষণ। লেনিন বিভিন্ন গ্রন্থ পুস্তিকা, বক্তৃতা ও আলোচনায় রাষ্ট্র সম্পর্কে নিজের বক্তব্য প্রকাশ করে গেছেন। এগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো রাষ্ট্র (ইংরেজি: The State) পুস্তিকা এবং রাষ্ট্র ও … Read more

এপ্রিল থিসিস কী? রুশ বিপ্লবে লেনিনের ঐতিহাসিক ১০ দফার গুরুত্ব

এপ্রিল থিসিস

এপ্রিল থিসিস (ইংরেজি: April Theses, রুশ: апрельские тезисы) ছিল বলশেভিক পার্টির প্রধান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন কর্তৃক ঘোষিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশক রাজনৈতিক প্রস্তাবনা। ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটলেও রাজনৈতিক অস্থিরতা কাটেনি। এমন এক জটিল সন্ধিক্ষণে সুইজারল্যান্ডে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে ১৯১৭ সালের ৩রা এপ্রিল রাতে লেনিন ফিনল্যান্ড স্টেশনে এসে পৌঁছান। … Read more

বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ বা বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা বই সম্পর্কে

বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ

বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ বা বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা বইটিতে গ্রন্থে ভ্লাদিমির ইলিচ লেনিন মার্কসবাদী দর্শনের বিরোধীদের স্বরূপ উদঘাটন করেন। লেখেন ১৯০৯ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে। তিনি এই গ্রন্থে আরো দেখান যে দর্শন ও রাজনীতির মধ্যে ঘনিষ্ঠ সংযোগ বর্তমান। গ্রন্থটি তাঁর মৌলিক দার্শনিক চিন্তার প্রকাশ হিসাবে সুপরিচিত। মার্কসবাদ ও দ্বান্দ্বিক বস্তুবাদের বিকৃতির অপচেষ্টাকে লেনিন তাঁর … Read more

নারীমুক্তির প্রশ্নে লেনিনবাদ শোষণ ও অধীনতা থেকে মুক্তির কথা বলে

নারীমুক্তির প্রশ্নে

নারীমুক্তির প্রশ্নে লেনিনবাদ (ইংরেজি: Leninism on Freedom of Women) প্রলেতারিয়েতের মুক্তির অধীন নারী ও পুরুষ উভয়ের মুক্তিকে সূত্রায়িত করে এবং সামন্তবাদ, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ ও সব ধরনের শোষণ, নিপীড়ন ও অধীনতা থেকে মুক্তির নির্দেশনা দেয়। লেনিনবাদের প্রবক্তা ভ্লাদিমির ইলিচ লেনিন নারীমুক্তির ক্ষেত্রে মূল সূত্রসমূহ লিপিবদ্ধ করে গেছেন। তিনি দেখিয়েছেন “দুনিয়ার সমস্ত পুঁজিবাদি, বুর্জোয়া প্রজাতন্ত্রেই শিক্ষা, … Read more

লেনিনবাদ হচ্ছে ভ্লাদিমির লেনিন বিকশিত একটি রাজনৈতিক মতাদর্শ

লেনিনবাদ

লেনিনবাদ (ইংরেজি: Leninism) হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ যা রুশ মার্কসবাদী বিপ্লবী ভ্লাদিমির লেনিনের দ্বারা বিকশিত একটি বৈপ্লবিক ভ্যানগার্ড পার্টির নেতৃত্বাধীনে সাম্যবাদ প্রতিষ্ঠার রাজনৈতিক উপস্থাপক হিসাবে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব পত্তনের সংকল্প করে। মার্কসবাদী লেনিনবাদী দর্শনের বিষয়বস্তু হিসেবে লেনিনবাদ বলশেভিক ধরনের কমিউনিস্ট পার্টি, প্রলেতারিয়েতের একনায়কত্বের প্রশ্ন, গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদ, মতবাদের প্রশ্ন, রণনীতি ও রণকৌশলের প্রশ্ন, কর্মনীতির ও কর্মধারার … Read more

মার্কসবাদী-লেনিনবাদী দর্শনের বিষয়বস্তু প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বিষয়

মার্কসবাদী-লেনিনবাদী দর্শনের বিষয়বস্তু

মার্কসবাদী-লেনিনবাদী দর্শনের বিষয়বস্তু (ইংরেজি: Subject matter of Marxism-Leninism) হচ্ছে প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সকল বিষয়। এই দর্শন হচ্ছে এমন একটি রাজনৈতিক মতাদর্শ যা বিশ শতকের আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। কার্ল মার্কস এবং তাঁর সহযোগী ফ্রিডরিখ এঙ্গেলস দ্বারা নির্মিত মার্কসবাদী দর্শনে মার্কসবাদ-লেনিনবাদের ভিত্তি নিহিত। ভি.আই. লেনিন প্রতিষ্ঠিত বিপ্লবী রাজনৈতিক তত্ত্ব এবং অনুশীলনে এই মতাদর্শের … Read more

পুঁজিপতিরা কীভাবে তাদের মুনাফা গোপন করে

পুঁজিপতিরা কীভাবে মুনাফা গোপন করে

নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা  নিয়ন্ত্রণের বিষয়ে তারা কত কথা বলে! এবং কত কম গুরুত্ব আছে এটার। কীভাবে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য অবলম্বন করে সাধারণ বাক্যাংশ, আড়ম্বরপূর্ণ বক্তৃতা, জাঁকজমকপূর্ণ ‘প্রকল্প’ যেগুলির অভিলক্ষ চিরকালের মতো শুধু প্রকল্পই থেকে যাওয়ার। এখন বিষয়টি হলো যে যদি না বাণিজ্যসংক্রান্ত এবং ব্যাঙ্কের গোপনীয়তা রহিত করা হয়, যদি না অবিলম্বে আইন করে … Read more

সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় লেনিন রচিত পুঁজিবাদের বিশ্লেষণমূলক গ্রন্থ

সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়

সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় বা ‘ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম’ হচ্ছে পুঁজিবাদের ঊনবিংশ এবং বিংশ শতকের বিকাশের বিশ্লেষণমূলক গ্রন্থ যেটি ভ্লাদিমির ইলিচ লেনিন ১৯১৬ সনে রচনা করেন। ১৯১৭ সনের রুশ বিপ্লবের প্রাক্কালে বিপ্লবী আন্দোলনের তাত্ত্বিক নেতৃত্ব দানের জন্য লেনিন তাঁর এই গ্রন্থে রাশিয়ার সমাজতান্ত্রিক সংগ্রাম এবং আন্তর্জাতিক আন্দোলনসমূহের অভিজ্ঞতার ভিত্তিতে কার্ল মার্কস এবং ফ্রিডরিখ … Read more

কী করতে হবে হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন রচিত সাম্যবাদী রাজনৈতিক গ্রন্থ

কী করতে হবে

কী করতে হবে? আমাদের আন্দোলনের জরুরি প্রশ্নগুলি, (ইংরেজিতে: What Is to Be Done? Burning Questions of Our Movement) হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিনের লেখা বই এবং বইটিতে যে সকল তত্ত্বগত নিবন্ধ পরিস্ফুট করা হয় সেসব পরবর্তীকালে বলশেভিক পার্টির মতাদর্শের ভিত্তি স্বরূপ হয়ে দাঁড়ায়। বইটি তিনি প্রস্তুত করেছিলেন ১৯০১ সালের বসন্তকালে এবং লেখা শুরু করেছিলেন ১৯০১ সালের … Read more