নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা
নিয়ন্ত্রণের বিষয়ে তারা কত কথা বলে! এবং কত কম গুরুত্ব আছে এটার। কীভাবে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য অবলম্বন করে সাধারণ বাক্যাংশ, আড়ম্বরপূর্ণ বক্তৃতা, জাঁকজমকপূর্ণ ‘প্রকল্প’ যেগুলির অভিলক্ষ চিরকালের মতো শুধু প্রকল্পই থেকে যাওয়ার।
এখন বিষয়টি হলো যে যদি না বাণিজ্যসংক্রান্ত এবং ব্যাঙ্কের গোপনীয়তা রহিত করা হয়, যদি না অবিলম্বে আইন করে বাণিজ্যিক সংস্থাগুলির হিসাবের খাতাগুলি ট্রেড ইউনিয়নদের জন্য প্রকাশ করে না দেওয়া হয়, সমস্ত নিয়ন্ত্রণ বিষয়ক বাক্যাংশ এবং প্রকল্পই হবে প্রচণ্ড অর্থহীন বাগাড়ম্বর।
এখানে একটি ছোট কিন্তু শিক্ষামূলক দৃষ্টান্ত দেখানো হলো। একজন কমরেড যিনি একজন ব্যাঙ্ক কর্মচারী, দাপ্তরিক বিবরণীতে কীভাবে মুনাফা গোপন করা হয় সে বিষয়ে কিছু তথ্য পাঠিয়েছেন।
৭ মে, ১৯১৭, ভেস্তনিক ফিনান্সভ-এর ১৮নং সংখ্যায়[১] একটি প্রতিবেদন প্রকাশিত হয় পেত্রোগ্রাদ ঋণ এবং দস্তুরি (ডিসকাউন্ট) ব্যাঙ্কের বিষয়ে। প্রতিবেদনে ব্যাঙ্কের মুনাফার পরিমাণ দেখানো হয়েছে ১,৩০,০০,০০০ রুবল (সঠিক পরিমাণ হলো ১,২৯,৬০,০০০ রুবল; আমরা লেখার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ব্যবহার করব এবং প্রথম বন্ধনীতে সঠিক পরিমাণ দিয়ে দেব)।
পুঙ্খানুপুঙ্খ তদন্তে, একজন উত্তমরূপে ওয়াকিবহাল ব্যক্তি একবারেই দেখতে পাবেন যে এটা কোনওভাবেই সম্পূর্ণ মুনাফা নয় এবং একটা যথেষ্ট পরিমাণ অংশ অন্যান্য বিষয়ের তলায় চালাকির সাথে গোপন রাখা হয়েছে, যাতে কোনও ‘কর’, ‘আবশ্যিক ঋণ’, এবং সাধারণভাবে, কোনও আর্থিক পরিমাপনই এটাকে বাইরে নিয়ে আসবে না যদি না বাণিজ্য সংক্রান্ত এবং ব্যাঙ্কের গোপনীয়তা সম্পূর্ণভাবে রহিত করা হয়। বস্তুত ৫৫,০০,০০০ রুবল সঞ্চিত পুঁজি হিসেবে দেওয়া হয়েছিল। মুনাফা বেশ প্রায়ই গোপনীয়তার জন্য নিবদ্ধ করা হয় তথাকথিত সঞ্চয়, অথবা সঞ্চিত পুঁজি হিসেবে। আমি যদি একজন ধনকুবের হই যে ১,৭০,০০,০০০ রুবল মুনাফা কামিয়েছে এবং ৫০,০০,০০০ সঞ্চয় করতে চাই, আমাকে তাহলে শুধুমাত্র ৫০,০০,০০০-কে সঞ্চিত পুঁজি হিসেবে নিবন্ধ করতে হবে চালাকিটা করার জন্য! এইভাবে আমি এড়িয়ে যেতে পারব সমস্ত বিভিন্ন ধরনের ‘রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ’, ‘মুনাফার উপর রাষ্ট্রীয় করারোপণ’ এবং ইত্যাদি।
আবার, এই প্রতিবেদন ইঙ্গিত করে ১০,০০,০০০ রুবলের থেকে কিছুটা কম (৮,২৫,০০০) সুদ এবং দস্তুরি হিসেবে কামানো অর্থ হিসেবে। “প্রশ্নটা হলো,” ব্যাঙ্ক কর্মচারী লিখেছেন, “পরিমাণটা কত যেটা অধিকোষের মুনাফা সৃষ্টি করে, যখন সুদে কামানো অর্থকে মুনাফার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি?”
তদুপরি, পূর্ব বছরের অবশিষ্ট মুনাফা তালিকাভুক্ত, ৩,০০,০০০ রুবল, সর্বমোট মুনাফার মধ্যে শামিল করা হয়নি! একই সাথে, তারপর, পূর্ববর্তী দফার সাথে আরও টাটকা দশ লক্ষ মুনাফার মধ্যে থেকে লুকিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। একইভাবে, ‘অংশীদারীদের অপরিশোধিত লভ্যাংশ’ ২,২৪,০০০ রুবল সর্বমোট মুনাফার মধ্যে অনুপস্থিত, যদিও সকলেই জানে, যে লভ্যাংশ পরিশোধ করা হয়, তা মূল লাভ থেকেই দেওয়া হয়।
তদ্ব্যতীত, প্রতিবেদনে ৩৮,০০,০০০ রুবল নথিভুক্ত করা হয়েছে ‘উদ্বর্ত [carry-overs] হিসেবে। “যে কেউ সরাসরি ব্যবসায় অংশ নেয়নি, এই উদ্বর্তগুলি কী সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবে।” কমরেড লিখেছেন “একটা বিষয় নিশ্চিত: একটি বিবরণী তৈরি করতে গিয়ে, একজন খুব সহজেই মুনাফার একটা অংশ গোপন করে ফেলতে পারে সেটাকে ‘উদ্বর্ত হিসেবে তালিকাভুক্ত করে এবং স্থানান্তর করে দিতে পারে জায়গা মতো।”
মূল্যায়ন এবং সংক্ষিপ্ত বর্ণনা। মুনাফাকে তালিকাভুক্ত করা হয়েছে ১,৩০,০০,০০০ রুবল হিসেবে, কিন্তু, বাস্তবিকই, এটা হওয়া উচিত ১,৯০,০০,০০০ থেকে ২,৪০,০০,০০০ অথবা ৩,০০,০০,০০০ পুঁজির উপর ভিত্তি করে প্রায় ৮০ শতাংশ।
এটা কী সুস্পষ্ট নয় যে পুঁজিপতিদের প্রতি সরকারের হুমকি, শ্রমিকদের প্রতি সরকারের প্রতিশ্রুতি, বৃহৎ পুঁজিপতিদের মুনাফার ৯০ শতাংশ নিয়ে নেওয়ার লক্ষ্যে সরকারের আইনের খসড়া, আইন হলো অর্থহীন, অকার্যকর, একেবারেই অকার্যকর, যতক্ষণ বাণিজ্য সংক্রান্ত এবং ব্যাঙ্কের গোপনীয়তা রয়েছে?[২]
আরো পড়ুন
- রাষ্ট্র ও বিপ্লব বইয়ের রুশ সংস্করণের ভূমিকা
- মার্কসবাদ এবং শোধনবাদ
- মার্কসবাদের তিনটি উৎস ও তিনটি উপাদান
- মার্কসবাদ প্রসঙ্গে
- কর্তৃত্ব প্রসঙ্গে
- এশীয় উৎপাদন পদ্ধতি হচ্ছে কার্ল মার্কস কর্তৃক তৈরিকৃত একটি তত্ত্ব
- উৎপাদনের উপকরণ বলতে সম্পদকে বোঝায় যা সমাজকে উৎপাদনে নিযুক্ত করে
- উৎপাদিকা শক্তি হচ্ছে উৎপাদনের উপকরণ এবং মানুষের শ্রমশক্তি
- উৎপাদন সম্পর্ক পণ্যের উৎপাদন, বণ্টন ও বিনিময়ের প্রক্রিয়ায় যুক্ত মানুষের সম্পর্ক
- উৎপাদন পদ্ধতি হচ্ছে মার্কসবাদী ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বের অন্যতম উপাদান
- মার্কসবাদের একটা বৃহত্তর আখ্যান দরকার যা পুঁজিবাদকে প্রতিস্থাপন করতে পারবে — অরুণ গুপ্ত
- সাম্যবাদ মানুষের সর্বাঙ্গীণ বিকাশের সর্বোচ্চ সামাজিক স্তর
- সমাজ হচ্ছে মানুষের পারস্পরিক ক্রিয়াকলাপের উৎপাদন
- বিপ্লবী কর্মকাণ্ডের দর্শন হচ্ছে মার্কসবাদ
- রাষ্ট্র হচ্ছে শ্রেণি শোষণ ও রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার
- পুঁজিবাদ হচ্ছে মানবেতিহাসে পণ্য সম্পর্কের সামাজিক স্তর
- পুঁজি কী? সংজ্ঞা, প্রকারভেদ ও সাধারণ অর্থনীতি থেকে মার্কসবাদী দৃষ্টিভঙ্গি পর্যন্ত বিস্তারিত আলোচনা
- কার্ল মার্কসের বিচ্ছিন্নতার তত্ত্ব মানব প্রকৃতি নিয়ে আলোচনা করে
- মার্কসবাদী বিশ্বদৃষ্টিতে ধর্মের স্বরূপ বিশ্লেষণ
- মার্কসবাদী দৃষ্টিতে ইতিহাস হচ্ছে সমাজের অবস্থা ও সম্পর্কের বিশ্লেষণী পদ্ধতি
- মার্কসীয় তত্ত্বের মূলনীতি হচ্ছে মার্কসের রচনায় অনুসৃত কতিপয় মৌলিক নীতি
- ঐতিহাসিক বস্তুবাদ হচ্ছে সমাজ জীবনে দ্বান্দ্বিক বস্তুবাদের মূলনীতিগুলোর প্রয়োগ
- উদ্বৃত্ত মূল্য তত্ত্ব হচ্ছে মার্কসবাদের অর্থনৈতিক উপাদান
- বিপ্লবের মার্কসবাদী তত্ত্ব হচ্ছে আজ পর্যন্ত উঠে আসা সব থেকে স্পষ্ট বৈপ্লবিক চিন্তা
- বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ও সংগঠনের মৌলিক ও আকস্মিক পরিবর্তন
- উদ্বৃত্ত মূল্য কাকে বলে?
- শ্রেণীসংগ্রাম হচ্ছে মার্কসবাদের একটি রাজনৈতিক উপাদান
- শ্রেণিসংগ্রাম হচ্ছে শ্রেণি বিভক্ত সমাজে পরস্পরবিরোধী দুটি শ্রেণির দ্বন্দ্ব
- দ্বান্দ্বিক বস্তুবাদ হচ্ছে মার্কসবাদের তাত্ত্বিক ভিত্তি
- মার্কসবাদের তিনটি উৎস ও তিনটি উপাদান প্রসঙ্গে একটি আলোচনা
- দ্বান্দ্বিক বস্তুবাদ দ্বন্দ্ববাদ ও বস্তুবাদ থেকে সংশ্লেষণের মাধ্যমে উদ্ভূত মতবাদ
- মার্কসবাদের তিনটি উৎস জার্মান দর্শন, ফরাসি সমাজতন্ত্র এবং ব্রিটিশ অর্থনীতি
- মার্ক্সবাদ প্রলেতারিয়েতের শ্রেণিযুদ্ধের হাতিয়ার ও তাদের মুক্তির মতবাদ
- মার্কসবাদী তত্ত্বের বিকাশে লেনিনের সৃজনশীল অবদান
- মার্কসবাদে লেনিনের অবদান সৃজিত হয়েছে ছয়টি প্রধান ক্ষেত্রে
- সাম্যবাদী প্রচারণা হচ্ছে রাজনৈতিক সচেতনতা ও প্রভাব বৃদ্ধির প্রক্রিয়া
- পার্টি শৃঙ্খলা সম্পর্কে লেনিনবাদী কমিউনিস্ট পার্টির নীতি ও সে সম্পর্কিত ধারণা
- গণতান্ত্রিক কেন্দ্রীকতাবাদ কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ প্রণালী
- গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদ লেনিনবাদী রাজনৈতিক দলগুলোর কাঠামোগত নীতি
- অর্থনীতিবাদ বিরোধী সংগ্রাম হচ্ছে কমিউনিস্ট পার্টির একটি অন্যতম বৈশিষ্ট্য
- অর্থনীতিবাদ শ্রমিক আন্দোলনে রাজনীতি বাদ দিয়ে আর্থিক দাবি আদায়ের প্রবণতা
- বস্তুবাদ হচ্ছে দর্শনের ধারণা, যাতে বোঝায় জাগতিক যাবতীয় অস্তিত্বের আধার বস্তু
- মার্কসবাদী শ্রেণি তত্ত্ব হচ্ছে মার্কস ও এঙ্গেলস প্রণীত সামাজিক শ্রেণি সংক্রান্ত বীক্ষা
- সর্বহারা একনায়কত্ব থেকেই নির্মিত হয়েছে সমাজতন্ত্র ও সাম্যবাদের পথ
- সমাজতান্ত্রিক বিনির্মাণের সম্পর্ক জড়িত রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের সংগে
টীকা:
১. ভেস্তনিক ফিনান্সভ, প্রমুশিয়েনেস্তি ই তারগবলে (অর্থায়ন, শিল্প, বাণিজ্য বার্তাবহ), অর্থ মন্ত্রক দ্বারা সেন্ট পিটার্সবার্গে নভেম্বর ১৮৮৩ থেকে ১৯১৭ পর্যন্ত প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। এটি সরকারের সিদ্ধান্ত, অর্থনৈতিক নিবন্ধ, এবং নিরীক্ষা প্রকাশ করত।
২. ভি আই লেনিন, পুঁজিপতিরা কীভাবে তাদের মুনাফা গোপন করে লেখাটি ১২ জুলাই, ১৯১৭ তারিখে রচনা করেন। এই অনুবাদটি করেছেন ‘সাদিত’ এবং নয়া দিশা জুন ২০২১ সংখ্যার ২২-২৩ পৃষ্ঠা থেকে সংগৃহীত। ফুলকিবাজে প্রকাশ করার সময় কিছুটা সংস্কার করা হয়েছে।

ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন (২২ এপ্রিল, ১৮৭০ – ২১ জানুয়ারি, ১৯২৪) ছিলেন লেনিনবাদের প্রতিষ্ঠাতা, একজন মার্কসবাদী রুশ বিপ্লবী এবং সাম্যবাদী রাজনীতিবিদ। লেনিন ১৯১৭ সালে সংঘটিত মহান অক্টোবর বিপ্লবে বলশেভিকদের প্রধান নেতা ছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান।