মেকিয়াভেলি ইতালীয় রেনেসাঁর কূটনীতিক, দার্শনিক এবং জাতীয়তাবাদী লেখক

নিকোলো মেকিয়াভেলি

মেকিয়াভেলি বা নিক্কোলো দি বের্নার্দো দেই মাকিয়াভেল্লি বা নিকোলাই ম্যাকিয়াভেলী (ইংরেজি: Niccolò di Bernardo dei Machiavelli, ৩ মে, ১৪৬৯-২১ জুন, ১৫২৭) ছিলেন পঞ্চদশ ও ষোড়শ শতকের একজন ইতালীয় রেনেসাঁর কূটনীতিক, দার্শনিক এবং জাতীয়তাবাদী লেখক, যিনি ১৫১৩ খ্রিস্টাব্দে রচিত দ্য প্রিন্স বা রাষ্ট্রনায়ক গ্রন্থের জন্য সর্বাধিক পরিচিত। তাঁকে প্রায়শই আধুনিক রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা … Read more

জাঁ জ্যাক রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব হচ্ছে সামাজিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়

সাধারণ ইচ্ছা

রাষ্ট্রদর্শনে সাধারণ ইচ্ছা বা গণ অভীপ্সা (ফরাসি: volonté générale) বলতে বোঝায় সমগ্র জনগণের ইচ্ছা। এই শব্দটি অষ্টাদশ শতকের ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাকস রুশোর দ্বারা বিখ্যাত হয়ে উঠেছিল। “সাধারণ ইচ্ছা”,  রুশো যেমন ব্যবহার করেছিলেন, শব্দটি দেখা দেয় ফরাসি বিপ্লবের সময় রচিত মানবাধিকার ও নাগরিকের ঘোষণাপত্রের (ফরাসি: Déclaration des droits de l’Homme et du citoyen) ষষ্ঠ অনুচ্ছেদে।[১] … Read more

জাঁ জ্যাক রুশো ফরাসি বিপ্লবের তাত্ত্বিক এক পুঁজিবাদী দার্শনিক, লেখক ও সুরকার

জাঁ জ্যাক রুশো

জাঁ জ্যাক রুশো বা জঁ-জাক রুসো (ইংরেজি: Jean Jacques Rousseau) (১৭১২-১৭৭৮ খ্রি.) অষ্টাদশ শতকের ফরাসি বিপ্লবে পুঁজিবাদী পথিকৃৎদের অন্যতম তাত্ত্বিক ব্যক্তিত্ব, যিনি একাধারে দার্শনিক, লেখক এবং সুরকার ছিলেন। দার্শনিক, সমাজতত্ত্ববিদ, সৌন্দর্যতত্ত্ববিদ এবং শিক্ষণের ক্ষেত্রে তাত্ত্বিক হিসাবে রুশো তাঁর জীবৎকালেই প্রভূত খ্যাতি অর্জন করেন। অষ্টাদশ শতকে ফ্রান্সে একদল বিশ্বকোষিক সংঘবদ্ধভাবে সামন্তবাদ, কুসংস্কার এবং প্রতিক্রিয়ার বিরুদ্ধে পুঁজিবাদী … Read more

জন লক ছিলেন সপ্তদশ শতকের ইংরেজ বস্তুবাদী দার্শনিক ও রাজনৈতিক লেখক

জন লক

জন লক (ইংরেজি: John Locke; ২৯ আগস্ট ১৬৩২ – ২৮ অক্টোবর ১৭০৪ খ্রি.) ছিলেন সপ্তদশ শতকের একজন ইংরেজ বস্তুবাদী দার্শনিক ও চিকিৎসক এবং অর্থনৈতিক ও রাজনৈতিক লেখক; যিনি আলোকায়ন যুগের চিন্তাবিদদের মধ্যে অন্যতম প্রভাবশালী হিসাবে পরিচিত এবং সাধারণত “উদারতাবাদের জনক” হিসাবে পরিচিত। তখনকার ইংল্যান্ডের রাজনৈতিক ও সমাজ জীবনে যে শ্রেণিসংগ্রাম তীব্রভাবে সংঘটিত হচ্ছিল, লক তাতে … Read more

কার্ল মার্কস বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান বিপ্লবী ও দার্শনিক

কার্ল মার্কস

কার্ল মার্কস (ইংরেজি: Karl Marx; ৫ মে, ১৮১৮ – ১৪ মার্চ, ১৮৮৩) ছিলেন জার্মানির বৈপ্লবিক সমাজতান্ত্রিক সমাজবিজ্ঞান ও অর্থনীতির প্রতিথযশা তাত্ত্বিক। এছাড়াও তিনি ছিলেন মার্কস ছিলেন একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, সাংবাদিক এবং সমাজতান্ত্রিক বিপ্লবী। বৈজ্ঞানিক সাম্যবাদ এবং দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদী দর্শনের প্রতিষ্ঠাতা এবং ঊনবিংশ শতকের শ্রমিক শ্রেণির সাম্যবাদী আন্দোলনের অবিসংবাদিত নেতা হিসেবে … Read more

ফ্রিডরিখ এঙ্গেলস বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান বিপ্লবী ও দার্শনিক

ফ্রিডরিখ এঙ্গেলস

ফ্রিডরিখ এঙ্গেলস বা ফ্রেডারিখ এঙ্গেলস বা ফ্রেডরিক এঙ্গেলস বা ফ্রেডারিক এঙ্গেলস বা এঙ্গেলস (ইংরেজি: Friedrich Engels, ২৮ নভেম্বর, ১৮২০ – ৫ আগস্ট ১৮৯৫) বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান বিপ্লবী, জার্মান সমাজ বিজ্ঞানী, লেখক ও দার্শনিক। তিনি কার্ল মার্কসের সঙ্গে একত্রে মার্কসবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বের অন্যতম প্রতিষ্ঠাতা। উনিশ শতকের এই দার্শনিক … Read more

জোসেফ স্তালিন সোভিয়েত রাষ্ট্রনায়ক এবং মানবেতিহাসের মহত্তম নেতা

জোসেফ স্তালিন কার্যালয়ে

জোসেফ ভিসারিওনোভিচ স্তালিন বা জোসেফ স্তালিন বা যোসেফ স্ট্যালিন বা জোসেফ স্ট্যালিন (ইংরেজি: Joseph Vissarionovich Stalin; ১৮ ডিসেম্বর, ১৮৭৯- ৫ মার্চ ১৯৫৩) সাবেক সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে এবং একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে দীর্ঘতম সাফল্যের ইতিহাস রচনা করে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপ তথা বিংশ শতাব্দীর পৃথিবীতে তিনিই সম্ভবত সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্ব। তাঁর … Read more

মাও সেতুং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং সাম্যবাদী বিপ্লবী

মাও সেতুং

মাও সেতুং বা মাও জেদং (ইংরেজি: Mao Tse-Tung; ২৬ ডিসেম্বর ১৮৯৩ – ৯ সেপ্টেম্বর ১৯৭৬ খ্রি.) ছিলেন মার্কসবাদী তাত্ত্বিক, চীনা বিপ্লবী, রাজনৈতিক নেতা, চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং চীন ভূখন্ডের প্রায় শতাব্দীকালের সামাজিক রাজনীতিক মুক্তি ও বিপ্লবের নায়ক। জাপানি দখলদার শক্তি এবং বিদেশী সাম্রাজ্যবাদের তাঁবেদার কুওমিনটাং নেতা চিয়াং কাইশেকের সামরিক বাহিনীর বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা … Read more

আল্লামা মহম্মদ ইকবাল ছিলেন একজন মুসলিম লেখক, দার্শনিক ও রাজনীতিবিদ

ইকবাল

আল্লামা মহম্মদ ইকবাল বা স্যার আল্লামা ইকবাল (Sir Allama Muhammad Iqbal; ৯ নভেম্বর, ১৮৭৭- ২১ এপ্রিল, ১৯৩৮) ছিলেন দক্ষিণ এশিয়ার একজন মুসলিম লেখক, দার্শনিক, এবং রাজনীতিবিদ, যার উর্দু ভাষার কবিতাগুলোকে অনেকে বিংশ শতাব্দীর অন্যতম বলে মনে করেছেন। ইকবালের সংস্কৃতি ও রাজনৈতিক আদর্শের কল্পনাশক্তি ব্রিটিশ শাসিত দক্ষিণ এশিয়ার মুসলমানদেরকে সাম্প্রদায়িক ভিত্তিতে পাকিস্তান আন্দোলনে প্ররোচিত করে। ইকবাল … Read more

আল কিন্দি নবম শতাব্দীর মুসলিম দার্শনিক, গণিতবিদ, চিকিৎসক এবং সংগীতজ্ঞ

আল কিন্দি

আল কিন্দি বা আবু ইউসুফ ইয়াকুব এবনে ইসহাক আল কিন্দী (ইংরেজি: Al-Kindi; ৮০০-৮৭০ খ্রি.) ছিলেন একজন আরব মুসলিম দার্শনিক, বহুজ্ঞানী, গণিতবিদ, চিকিত্সক এবং সংগীতজ্ঞ। তাঁর মৃত্যুকাল সম্পর্কে মতপার্থক্য আছে। ৮৭০ কিংবা ৮৭৩ খ্রিষ্টাব্দে তিনি মারা যান। বসরার মেসোপটেমিয়ার নিকটবর্তী অঞ্চলে আল কিন্দী জন্মগ্রহণ করেন। নবম শতাব্দীতে তিনি মুসলিম দার্শনিক, বিশেষ করে আরবি ভাষার দার্শনিকদের মধ্যে … Read more

ইবনে সিনা ছিলেন সামন্ত যুগের দার্শনিক, চিকিৎসাবিদ, পদার্থবিজ্ঞানী এবং কবি

ইবনে সিনা

ইবনে সিনা বা আলী ইবনে সিনা (ইংরেজি: Ibn Sina বা Abu Ali Sina বা Pur Sina বা Avicenna; ৯৮০ – জুন ১০৩৭ খ্রি.) ছিলেন সামন্তবাদী যুগের মধ্য এশিয়ার বুখারার অধিবাসী। ইবনে সিনা ইউরোপে দার্শনিক আভিসেনা নামে পরিচিত। দার্শনিক, চিকিৎসাবিদ, পদার্থবিজ্ঞানী এবং কবি ইবনে সিনার জীবন ছিল বিপুল জ্ঞানরাশিতে সমৃদ্ধ ও ঘটনায় বিচিত্র।[১] অতি অল্প বয়সে … Read more

কবি সমর সেন বাঙালি ভাবালু মধ্যবিত্তের কুণ্ডলায়িত জীবনের চিত্রকর

সমর সেন

সমর সেন (ইংরেজি: Samar Sen, ১০ অক্টোবর, ১৯১৬ — ২৩ আগস্ট, ১৯৮৭) ছিলেন স্বাধীনতা-উত্তর স্নায়ুযুদ্ধকালীন যুগের একজন বিশিষ্ট বাঙালি কবি এবং সাংবাদিক। সমর সেন, তাঁর সমসাময়িক কবিদের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রভাব বলয়ে বেড়ে ওঠেন। তবুও সমর সেনই সম্ভবত প্রথম কবি যিনি রবীন্দ্রনাথের গীতিমূলক রোমান্টিকতার সাথে “বিচ্ছেদ” ঘটান এবং বাংলা কবিতায় “আধুনিক” উদ্বেগ (মোহমুক্তি, অবক্ষয়, … Read more

ইবনে রুশদের রাজনৈতিক চিন্তাধারা বা রাষ্ট্রচিন্তায় ইবনে রুশদের অবদান

ইবনে রুশদের চিন্তাধারা

ইবনে রুশদ বা আবু রুশদের রাজনৈতিক চিন্তাধারা বা রাষ্ট্রচিন্তায় ইবনে রুশদের অবদান (ইংরেজি: Political thoughts of Ibn Rushd) হচ্ছে রাষ্ট্র ও দর্শনের গ্রিক কাঠামোর উপর ইসলামি প্রত্যাদেশের চুড়ান্ত সংশ্লেষণ করেন। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সঙ্গে ইসলামী আদর্শ রাষ্ট্রের সঙ্গতি বিধানের প্রশ্নটি রুশদের চিন্তায় এসেছিল। রাষ্ট্রদর্শনে তিনি ‘কনসেপ্ট অফ প্রফেসী’ বা প্রত্যাদিষ্ট ভবিষ্যদ্বাণী তত্ত্বকে বিবেচনায় আনেন। ইবনে … Read more

ইবনে রুশদের দর্শন বিষয়ক চিন্তা হচ্ছে সামন্ত যুগে মানবের ঊর্ধ্বে ভাববাদ

আবু রুশদের দর্শন

ইবনে রুশদের দর্শন বা আবু রুশদের দর্শন বিষয়ক চিন্তাধারা (ইংরেজি: Philosophical thoughts of Ibn Rushd) হচ্ছে সামন্তবাদী যুগে মানবের বা মানবীয় আইনের ঊর্ধ্বে প্রত্যাদেশ ও ভাববাদকে তুলে ধরা। মানুষের শ্রেণিবিভেদে বিশ্বাসী ইবনে রুশদ আল ফারাবির যুক্তিবিদ্যা বিষয়ক মতবাদে আগ্রহী ছিলেন। প্লেটোর “রিপাবলিক” গ্রন্থের ভাষ্য রচনাকালে ফারাবির নৈতিক ও রাজনৈতিক চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছেন। তবে রুশদ … Read more

আল ফারাবির রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রদর্শনে আল ফারাবির অবদান সম্পর্কে আলোচনা

দার্শনিক ফারাবির রাষ্ট্রচিন্তা

আল ফারাবি বা দার্শনিক আল ফারাবীর রাষ্ট্রচিন্তা (ইংরেজি: Political thoughts of Al Farabi) বা রাষ্ট্রদর্শনে আল ফারাবির অবদান হচ্ছে রাষ্ট্র সম্পর্কে এই দার্শনিকের সামগ্রিক চিন্তাধারা। ফারাবি রাষ্ট্র সম্পর্কে যেসব চিন্তাধারা লালন করতেন তাতে প্লেটো ও অ্যাারিস্টটলের চিন্তাধারার প্রভাব দেখা যায়। প্লেটো যেমন ‘রিপাবলিক’ বা আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন, আল ফারাবিও তেমন একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা … Read more