আমি [ভার্ন স্মিথ] স্পষ্ট কথা দিয়ে শুরু করেছিলাম: “আপনি কি সোভিয়েত ইউনিয়নে একটি জাতিগত প্রশ্ন লক্ষ্য করেছেন?”
রবসনের মৃদু কণ্ঠে হাসির একটা ধারা বেজে উঠল, যখন তিনি উত্তর দিলেন: “কেবলমাত্র মনে হচ্ছে এটা আমার সুবিধার জন্য কাজ করছে! …
মস্কোয় যা দেখেছি তা দেখার জন্য আমি [পল রবসন, ১] প্রস্তুত ছিলাম না। প্রতিটি মুখেই যেন তৃপ্তি আর আনন্দ। জানতাম এখানে অনাহার নেই। জীবন এখানে মুক্ত, নিরাপত্তায় পূর্ণ, প্রাণ-প্রাচুর্যে ভরপুর, আর সর্বত্র দেখছি স্বাধীনতার অবাধ প্রকাশ। এ দেখার জন্য আমি তৈরি ছিলাম না। যে মুহূর্তে আমি এদেশে প্রবেশ করেছি তখন থেকেই আমি দেখছি সীমাহীন বন্ধুত্ব এবং এর জন্যও আমি তৈরি ছিলাম না। আমার কাছে টেকনিক্যালি অনিয়মিত পাসপোর্ট ছিল, কিন্তু সীমান্ত কর্তৃপক্ষের উৎসাহী সহায়তার কারণে এই সব এড়িয়ে যায়। আনন্দ, সুখ আর বন্ধুত্ব আমি অনুভব করেছি, ‘জাতিগত প্রশ্নে’ কোনো লজ্জার মুখোমুখি আমাকে হতে হয়নি; আমার কাছে আরো তীব্রভাবে এই অনুভূতি হচ্ছে কারণ আমি এখানে আসার পথে বার্লিনে যে দিনটি কাটিয়েছিলাম, সেই দিনটি ছিল ভয়াবহ-ঘৃণা, ভয় এবং সন্দেহের পরিবেশে।
এরকম মুক্তসমাজের যারা বিরোধিতা করে তাদের কঠোর হাতে দমন করা দরকার। আমার আশা সোভিয়েত সরকার সেই কাজই করবে। সোভিয়েত ইউনিয়ন আমার নিজের ঘর। নতুন সমাজ ব্যবস্থায় যে সোভিয়েত জনগণ বাস করছেন তাদের প্রতি আমি আত্মীয়তা অনুভব করছি। এই ধরনের অনুভূতি আমার কোথাও হয়নি। এখানে কোনো আতংক নেই। সমস্ত জাতির জনগণই এখানে সুখী। তারা তাদের সরকারকে সমর্থন করবে।[২]
টিকা:
১. পল রবসন (১৮৯৮ – ১৯৭৬) ছিলেন প্রখ্যাত মার্কিন সংগীত শিল্পী। তিনি সাম্রাজ্যবাদবিরোধি আন্দোলন এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থানের আন্দোলন করেন। উপরোক্ত সোভিয়েত ইউনিয়ন আমার নিজের ঘর কথাগুলো তিনি ভার্ন স্মিথের সাথে সাক্ষাৎকারে বলেন মস্কো ভ্রমণের সময় এক অভ্যর্থনা অনুষ্ঠানে। অভ্যর্থনা অনুষ্ঠানটি দীর্ঘ এবং জমকালো ছিল এবং প্রায় রাত ২টা পর্যন্ত স্থায়ী হয়েছিল। কিন্তু এর মধ্যে, রবসন ডেইলি ওয়ার্কার সংবাদদাতার কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় খুঁজে পেয়েছিলেন।
২. ফার্মের এনিমেল, ইউরোপীয় নির্বোধ জর্জ অরওয়েল একটি আবর্জনা লিখেছিলেন। ইউরোপের গাড়লেরা যারা ‘কর্তৃত্ব সম্পর্কে’ একজন শ্রমিকের ন্যায় সাধারণ জ্ঞানটুকুও রাখে না, সেসব গাড়লের জন্য পল রবসনের এই সত্য প্রকাশটি একটি চপেটাঘাত। রবসনের এই লেখাটি হাসান তারেক সম্পাদিত দ্যু প্রকাশন, ঢাকা থেকে অক্টোবর ২০১৭ প্রকাশিত “শতবর্ষে রুশ বিপ্লব” গ্রন্থের ১৮২ পৃষ্ঠা থেকে সংকলিত। উল্লেখ্য, লেখাটির একটি সংক্ষিপ্ত রূপ রোদ্দুরে.কমে ১৭ মে ২০১৮ তারিখে প্রকাশ করা হয়েছিল। ফুলকিবাজ.কমে প্রকাশ করার সময় বর্ধিত করা হয়েছে।
আরো পড়ুন
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস: কারণ, ঘটনা এবং ভয়াবহ পরিণতির সম্পূর্ণ চিত্র
- দ্য গ্রেট ডিপ্রেশন বা ১৯২৯-এর মহামন্দা: পুঁজিবাদের সংকট ও বিশ্ব অর্থনীতির এক অন্ধকার অধ্যায়
- কাতালান বিচ্ছিন্নতাবাদ: মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে সাম্রাজ্যবাদী শোষণের নতুন রূপ
- প্রাচীন এথেন্সের বিচারব্যবস্থা: ডাইকাস্ট ও জনতার আদালতের আদ্যোপান্ত
- স্নায়ুযুদ্ধের প্রধান বৈশিষ্ট্যসমূহ: বিশ্ব রাজনীতির এক জটিল ইতিহাস
- ইউরোপের স্নায়ুযুদ্ধকালীন রাজনৈতিক ইতিহাস: সমাজতান্ত্রিক ব্যবস্থা থেকে ইউরোপীয় ইউনিয়ন গঠন
- ইউরোপের অর্থনৈতিক শক্তি: দেশগুলোর বিশাল শিল্প সাফল্য ও বৈশ্বিক প্রভাব
- মার্কাস টুলিয়াস সিসেরো: প্রাচীন রোমের সর্বশ্রেষ্ঠ বাগ্মী ও প্রজাতন্ত্রের শেষ বীর
- জুলিয়াস সিজার হত্যাকাণ্ড: রোমান প্রজাতন্ত্রের পতন ও এক ঐতিহাসিক রাজনৈতিক ষড়যন্ত্র
- রেনেসাঁ বা নবজাগরণ: ইউরোপীয় আধুনিকতার উদয় ও বৌদ্ধিক রূপান্তর
- মার্টিন লুথার ও প্রোটেস্ট্যান্ট সংস্কার: সামন্তবাদী ইউরোপ থেকে আধুনিকতার উত্তরণ
- সাইপ্রাসে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন: ব্রিটিশ ও মার্কিন ঘাঁটি এবং ভূ-রাজনীতি
- ইউরোপের ইতিহাস: গ্রিক ও রোমান ঐতিহ্য, সামন্তযুগের ধর্মবাদ ও শিল্প বিপ্লবের আখ্যান
- আধুনিকতা হচ্ছে একটি ঐতিহাসিক সময়কাল ও নবজাগরণের পরে উদ্ভূত সংস্কৃতি
- বেনিতো মুসোলিনি: ফ্যাসিবাদের উত্থান এবং ইতালির একনায়কতন্ত্রের ইতিহাস
- সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে লেনিনবাদী বলশেভিক পার্টির ভূমিকা
- সোভিয়েত ইউনিয়ন আমার নিজের ঘর — পল রবসন
- সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল সোভিয়েত সমাজতান্ত্রিক লোকতন্ত্রের ইউনিয়ন
- আলোকায়ন যুগ: যুক্তিনির্ভর আধুনিক সভ্যতার বিবর্তন, বৈজ্ঞানিক বিপ্লব ও এর বৈশ্বিক প্রভাব
- ফেবিয়ানবাদ বা ফেবিয়ান সমিতি হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্রী সমিতি
- চীনের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ
- ইউরোসাম্যবাদ বা ইউরোকমিউনিজম: পশ্চিম ইউরোপে মার্কসবাদের বিবর্তন ও আদর্শিক বিচ্যুতি
- প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন: আধুনিক ইউরোপীয় জাতিরাষ্ট্র ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের তাত্ত্বিক ভিত্তি
- ইউরোপীয় রাষ্ট্রচিন্তায় রেনেসাঁ বা নবজাগরণ বা পুনর্জাগরণ আন্দোলনের প্রভাব
পল রবসনকে নিয়ে কমল সরকারের একটি গান গেয়েছিলেন হেমাঙ্গ বিশ্বাস, গানটি ইউটিউবে শুনুন
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚