পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

মনে রাখো, তোমাদের দশদিক এখন বড়ই কুটিল;মনে রাখো, তোমার নিঃশ্বাস-প্রশ্বাস থামতে বসেছে!ধীর ও জটিল তোমার রক্তমাখা সরীসৃপের মতো গতি,তোমার বংশের সাথে গাছপালা পাঠ চুকায় ক্রান্তিকালের মোড়ে।তবুও কোথায় কোনো এক সুতোর টান অনুভূত হতে পারে—প্রাণ আছে বলে আবিষ্কৃত জগদীশের আবিষ্কারে! গাছ হতে শিশু জন্ম নেয়, তুমি শিশুর কান্না থামাওরুমঝুমির ঝুনঝুন শব্দে, আর পল্লবের প্রশাখায় ফোটাও ফুল;যদিও … Read more

সভ্যতায় বাংলাদেশ, ২০০১

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

দিনের পর দিন, প্রতিদিন তরুণটি দেখে—পার্কে বাগানে সেই একই গাছ, ফুল-ফল-ডাল-পাতা ভরা;একই পাখি বন্দি বিজাতীয় চিড়িয়াখানায়,মাংসের লোভে অতিথি পাখি বিক্রেতা অর্থের ঢিবি,কিনে নেয় পথের ধারেই জীবন্ত ছুটন্ত সব তাজা প্রাণ! খুব ভোরে রাস্তার মোড়ে একটি মাইক্রোবাসনামিয়ে দিয়ে যায় তিনজন বিধ্বস্ত তরুণীকে;সকালের পথ ঝাড়ু দেয় আর দূরবর্তী মোহের পরশেপান খায় এক মহাভারতীয় নাগরিক শিল্পী।মালবাহী চলন্ত ট্রাকের … Read more

ব্যর্থ স্বদেশ: রক্তের মতো স্বপ্নের মৃত্যু

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

মৃত্যুর দেশে স্বপ্নের রঙ মৃত্যুর মতো,নীল-সবুজের দেশে স্বপ্নকে দেখায় সবুজাভ নীলিমায় অপরূপা!তোমরা কি জানো—বাংলার বুকেস্বপ্ন কেন জমাট রক্তের মতো ঘন অন্ধকার? এইখানে বহমানপদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্রেরহাজারো সন্তানের রক্ত ও ঘাম;এইখানে চোখের কাজলে কামনাবিন্দুর বদলেবীভৎস শ্বাপদের পাখা,ক্ষুধার্ত শকুনের মতো ক্ষুধার্ত! চুপ কর।টোডের জন্য রয়েছে বিদেশি নেশা। বাংলার সন্তানেরালাফায়-ঝাঁপায়, সূর্য বারবার নিভে যায়,ফাঁসি হয় চাঁদের আলোর!ধ্বংসস্তূপের নিচে জাতির হাড়গোড়,ঘনীভূত আগ্রাসী … Read more

হাঁড়ি চাটা পেটে নড়ে লিমুজিনের পথ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

শহরের চোখ দেখে কাদা মাখা অসুখী সব মুখ,কঙ্কালের মতো দেহে চটা ওঠা বিচ্ছিরি অসুখ।আয়না ও রেটিনায় এবড়ো-থেবড়ো ছায়ামূর্তি,পাথরের নিচে সাজানো আছে পুরোনো সব রীতি—নড়েচড়ে গল্প করে অন্যের উপর ঢলে পড়ে চিত্তহীন ফুর্তি। বর্ণান্ধ কালো-সাদায় অভ্যস্ত সব অর্ধমৃত প্রাণ,ফলবাগানে তারা কখনোই করেনি পূর্ণচন্দ্র স্নান।বিমূর্ত চিত্রের মতো হারিয়েছে বৈশিষ্ট্য ও রূপ,ত্রিকোণাকার, আয়তাকার, বর্গাকার, গোলাকার রূপ;বদলে গেছে তারা … Read more