পরিত্যাগ সম্পর্কে

‘বন্ধুগণ……………………’
ক্ষণিক উচ্চারণ লোকনাট্য ও নীতির!
তারপর,
কুয়াশার মতো সাদা কাচে আবৃত
রেস্তোরাঁর খাবারেরা দীর্ঘশ্বাস ছাড়ে;
অমাবস্যার শিলনোড়া গড়ায়
পথের উপর—‘বাঁ…..চা…..ও…’

‘………..আজ আমাদের ছুটি,
আজ আমরা তোমাদের সাথে ঘুরবো,
তোমাদেরকে সার্কাসের সঙ সাজাবো
এবং ক্রমান্বয়ে গিলে ফেলবো—
ড্রয়িংরুমে, উদ্যানে ও আকাশের নক্ষত্রের গৃহে।’

সুখের পায়রারা উড়ে যায়
নীলিমায়;
অথবা আঙুরের গাছে ঝুলছে মুলো আর কাঁচকলা!
সাদা শালুকের মতো ফুটন্ত জীবনের
মোড়ে মোড়ে—
তুষারঢাকা পাহাড়, অন্ধকার উপত্যকা, সব পথ রুদ্ধ;
তবুও তো জ্বলে ওঠে আগ্নেয়গিরি, জ্বালায় সভ্যতা!

প্রত্যুষে থুথুর তেতো ড্যালাটা ছুঁড়ে ফেলে
মাথা-মুখ-গলা—

⬅️ আগের কবিতা📜 সূচিপত্রপরের কবিতা ➡️

ফুটনোট: কবিতাটি পূর্বে ২ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।

Leave a Comment