রাজমহলের যুদ্ধ হচ্ছে বাংলাকে পরাধীন করার অন্যতম নিষ্পত্তিমূলক যুদ্ধ

রাজমহলের যুদ্ধ

রাজমহলের যুদ্ধ (ইংরেজি: The battle of Rajmahal) হচ্ছে বাংলায় দিল্লির আধিপত্য বিস্তার ও বাংলাকে পরাধীন করার অন্যতম নিষ্পত্তিমূলক যুদ্ধ। ১২ জুলাই ১৫৭৬ খ্রিষ্টাব্দের এই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা বিলুপ্ত হয়ে বাংলা দিল্লির আধিপত্যবাদী মুগল শাসনের সূত্রপাত হয়। এই যুদ্ধ থেকেই বাংলাসহ গোটা পূর্বদেশ চারশ বছরের জন্য পরাধীন হয়ে যায়। ১৫৭৬ সালের ১২ জুলাই তারিখে রাজমহলের যুদ্ধ … Read more

পাবনা কৃষক বিদ্রোহ ছিল জমিদারদের বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য বিদ্রোহ

পাবনা বিদ্রোহ

পাবনা কৃষক বিদ্রোহ (ইংরেজি: Pabna Peasant Uprising) ছিল ১৮৭৩ সালে জমিদারদের বিরুদ্ধে জেগে ওঠা একটি উল্লেখযোগ্য বিদ্রোহ। নীল বিদ্রোহের পর দুই দশক ধরে অব্যাহত শান্তি বিরাজ করে। কৃষক সমাজ তাদের নিজস্ব ক্ষুদ্র গণ্ডিতে সুখে বাস করছিল বলে প্রতীয়মান হয়। কিন্তু ১৮৭০ এবং ৮০-এর দশকে প্রজাগণ পুনরায় প্রতিরোধমুখী হয়ে উঠে। ১৮৬০-এর দশকে কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি এবং … Read more

নীল বিদ্রোহ বা নীল প্রতিরোধ আন্দোলন ছিল কৃষক আন্দোলন

নীল বিদ্রোহ

নীল বিদ্রোহ বা নীল প্রতিরোধ আন্দোলন (ইংরেজি: Indigo revolt) ছিল কৃষক আন্দোলন এবং পরবর্তীকালে নীল খামারীদের বিরুদ্ধে নীল চাষীদের অভ্যুত্থান হয়েছিল। কোম্পানি শাসনে অনেক অর্থকরী ফসল প্রবর্তন করা হয়, যেগুলোর একটি হলো নীল—এক জাতীয় রঙীন গাছ। রাজস্ব পরিশোধের জন্য কৃষকদের নগদ অর্থের প্রয়োজন ছিল এবং নীল চাষ তাদেরকে এই নগদ অর্থ লাভের উত্তম সুযোগ এনে … Read more

রংপুর কৃষক বিদ্রোহ হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে উত্তরবঙ্গের অন্যতম বিদ্রোহ

রংপুর বিদ্রোহ

রংপুর কৃষক বিদ্রোহ বা রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ (ইংরেজি: Rangpur rebellion) হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে উত্তরবঙ্গের অন্যতম প্রজা বিদ্রোহ। জমিরাজস্ব প্রক্রিয়ার ত্রুটি, মহাজন ও সুদখোরদের নির্লজ্জ শোষণ, উপনিবেশবাদী ব্রিটিশ শোষণ এবং কৃষক ও আদিবাসীদের ওপর নিপীড়ন ও গণহত্যা ইত্যাদির কারণে গড়ে ওঠা বিদ্রোহী প্রতিবাদে নানা সময়ে কৃষক, তাঁতি, কারিগর, জেলে, মেথর, মুচি, ব্যবসায়ী, শিল্পী, শ্রমিক ও … Read more

পাবলো নেরুদা হচ্ছেন চিলির জাতীয় এবং সাম্যবাদী বিপ্লবের কবি

নেরুদা

নেরুদা বা পাবলো নেরুদা (ইংরেজি: Pablo Neruda; ১২ জুলাই, ১৯০৪ – ২৩ সেপ্টেম্বর, ১৯৭৩) চিলির জাতীয় কবি হলেও লাতিন আমেরিকার কবি রূপেই প্রসিদ্ধ। দেশপ্রেম ও মানবতার আবেদনধর্মী কবিতার জন্য তিনি আজ সারাবিশ্বে পরিচিত। তাঁর আসল নাম নেফতালি রিকার্দো রেয়েজ বাসোয়ালতো (Neftali Ricardo Reyes Basoalto)। তিনি যখন তাঁর প্রথম কবিতার বইটি লিখেছিলেন, তখন ভাবতেই পারেননি যে … Read more

আর্নেস্ট হেমিংওয়ে মার্কিন সাংবাদিক, উপন্যাসিক, ছোটগল্পকার ও ক্রীড়াবিদ

লেখক হেমিংওয়ে

হেমিংওয়ে বা আর্নেস্ট মিলার হেমিংওয়ে (ইংরেজি: Ernest Miller Hemingway, ২১ জুলাই, ১৮৯৯ – ২ জুলাই, ১৯৬১) একজন মার্কিন সাংবাদিক, উপন্যাসিক, ছোট গল্পের লেখক এবং ক্রীড়াবিদ ছিলেন। তাঁর নির্মেদ আর স্বল্পবাক শৈলীকে তিনি আইসবার্গ তত্ত্ব বলে অভিহিত করেছিলেন। হেমিংওয়ে তার বেশিরভাগ রচনা ১৯২০-এর দশকের বছরগুলোর মাঝামাঝি থেকে ১৯৫০-এর দশকের বছরগুলোর মাঝামাঝি সময়ে রচনা করেছিলেন। তিনি জীবিতকালে … Read more

কৃষক বিদ্রোহের কারণ হচ্ছে সতের ও আঠার শতকের ব্রিটিশ খাজনা ও শোষণ

কৃষক বিদ্রোহের কারণ

কৃষক বিদ্রোহের কারণ (ইংরেজি: Causes of Peasant Movement) হচ্ছে ভারত ও বাংলা অঞ্চলে সতের ও আঠার শতকের ব্রিটিশ খাজনা ও শোষণ। বাংলা অঞ্চলের কৃষকের জীবনে কখনো প্রাচুর্য ছিল না। তারা কোনোমতো জীবন ধারণ করতে পারতেন। তবে, সেই অবস্থারও বিশাল পরিবর্তন হতে থাকে সপ্তদশ শতাব্দী থেকে। সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইংরেজ বণিক শ্রেণির আগ্রাসন বাংলার কৃষকের … Read more

সাঁওতাল বিদ্রোহ ব্রিটিশ উপনিবেশবাদী এবং স্থানীয় জমিদারদের বিরুদ্ধে অভ্যুত্থান

সাঁওতাল বিদ্রোহ

সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল অভ্যুত্থান (ইংরেজি: Santhal rebellion) হচ্ছে আধুনিক বর্বর ব্রিটিশ উপনিবেশবাদী ও স্থানীয় অসভ্য জমিদারদের বিরুদ্ধে মহান সাঁওতাল জনজাতির অভ্যুত্থান। সে সময় ভারতের ভাগলপুর, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার প্রায় দেড় হাজার বর্গমাইল এলাকা দামিন-ই-কোহ্ বা ‘পাহাড়ের ওড়না’ এলাকা হিসেবে পরিচিত ছিল। এই দামিন-ই-কোহ্ অঞ্চল ছিল বিদ্রোহের কেন্দ্রভূমি। সমাজের প্রভাবশালী সংখ্যাগরিষ্ঠের নিকট আদিবাসী ও … Read more

চাকমা বিদ্রোহ হচ্ছে ব্রিটিশ উপনিবেশবাদিদের বিরুদ্ধে চাকমা জাতির অভ্যুত্থান

চাকমা বিদ্রোহ

চাকমা বিদ্রোহ বা চাকমা অভ্যুত্থান (ইংরেজি: Chakma rebellion) হচ্ছে ব্রিটিশ উপনিবেশবাদিদের বিরুদ্ধে চাকমা জনজাতির অভ্যুত্থান। সমাজের প্রভাবশালী সংখ্যাগরিষ্ঠের নিকট আদিবাসী ও উপজাতি হিসেবে পরিচিত বাংলার সংখ্যালঘু জনগণ প্রধানত পশ্চিম, উত্তর এবং দক্ষিণের সীমান্তে উপ-পার্বত্য (sub-montane) অঞ্চলে বাস করতো। সীমান্তের প্রান্তিক সমাজ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বাঙালিদের থেকে অপেক্ষাকৃত বিচ্ছিন্নভাবে বসবাস করতো। এমনকি তারা নিজেরাই একে অপর … Read more

খাসি বিদ্রোহ হচ্ছে বর্বর ব্রিটিশ উপনিবেশবাদিদের বিরুদ্ধে খাসিয়া অভ্যুত্থান

খাসি বিদ্রোহ

খাসি বিদ্রোহ বা খাসিয়া বিদ্রোহ (ইংরেজি: Khasi rebellion) হচ্ছে ব্রিটিশ উপনিবেশবাদিদের বিরুদ্ধে খাসি জনজাতির অভ্যুত্থান। সমাজের প্রভাবশালী সংখ্যাগরিষ্ঠের নিকট আদিবাসী ও উপজাতি হিসেবে পরিচিত বাংলার সংখ্যালঘু জনগণ প্রধানত পশ্চিম, উত্তর এবং দক্ষিণের সীমান্তে উপ-পার্বত্য (sub-montane) অঞ্চলে বাস করতো। সীমান্তের প্রান্তিক সমাজ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বাঙালিদের থেকে অপেক্ষাকৃত বিচ্ছিন্নভাবে বসবাস করতো। এমনকি তারা নিজেরাই একে অপর … Read more

বাংলায় ধর্মীয় সশস্ত্র গোষ্ঠীর ব্রিটিশবিরোধী প্রতিরোধ আন্দোলন ও বিদ্রোহ

ফকির মজনু শাহের আন্দোলন

ব্রিটিশ উপনিবেশিকদের বিরুদ্ধে বাংলা অঞ্চলের বিভিন্ন ধর্মীয় ও সম্প্রদায়ের সশস্ত্র স্বাধীনতা আকাঙ্ক্ষী মানুষজন বিভিন্ন প্রতিরোধ আন্দোলন ও বিদ্রোহ করেন। এসব আন্দোলনের যেমন সাফল্য ও কৃষিকে রক্ষা ও স্বাধীনতা উদ্ধারের চেষ্টা আছে তেমনি আছে রাজনৈতিক চিন্তা ও যুদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণগত পশ্চাৎপদতা। আমরা নিচে বিষয়টি নিয়ে আলোচনা করছি।   প্রাক-বৃটিশ বাংলার রাষ্ট্র শাসনকার্যে ধর্ম এক গুরুত্বপূর্ণ … Read more

হেগেলীয় রাজনৈতিক চিন্তা: জার্মান ভাববাদের বিস্তার এবং ফরাসি বিপ্লবোত্তর দোদুল্যমানতা

হেগেলের অবদান

জর্জ উইলহেল্ম ফ্রিডরিখ হেগেলের রাষ্ট্রচিন্তা মূলত ইমানুয়েল কান্টের প্রবর্তিত জার্মান ভাববাদী দর্শনের এক বৈপ্লবিক ও চূড়ান্ত সম্প্রসারণ। ঊনিশ শতকের প্রথমার্ধে তিনি ভাববাদের রাজ্যে এমন এক নতুন দিগন্তের উন্মোচন করেন, যা প্লেটোনীয় ধ্রুপদী দর্শন এবং আধুনিক যুক্তিবাদকে একীভূত করে। হাইডেলবার্গ ও বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা জীবনে হেগেল তাঁর এই তাত্ত্বিক কাঠামোকে পূর্ণতা দান করেন, যেখানে রাষ্ট্র কেবল … Read more

হবসের সার্বভৌম তত্ত্ব হচ্ছে শাসক চরম, অবিভাজ্য ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী

সার্বভৌম তত্ত্ব

ব্রিটিশ পুঁজিবাদী দার্শনিক টমাস হবসের সার্বভৌম তত্ত্ব (ইংরেজি: Sovereignty Theory of Thomas Hobbes) মোতাবেক শাসক চরম, অবিভাজ্য ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তাঁর মতে, সার্বভৌম শাসক হচ্ছে সেই ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি যার যাদের নিকট জনগণ তাদের যাবতীয় অধিকার ও ক্ষমতা বিনা শর্তে সমর্পণ করে। জনগণ সার্বভৌম শাসকের নিকট তাদের সকল ক্ষমতা অর্পণ করে শান্তিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে। … Read more

প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা হচ্ছে সমাজবিহীন অসভ্য নোংরা

প্রকৃতির রাজ্য

মানব প্রকৃতির উপর ভিত্তি করে টমাস হবস তাঁর প্রকৃতির রাজ্যের (ইংরেজি: Thomas Hobbes‘ state of nature) যে চিত্র অঙ্কন করেছেন, তাতে প্রকৃতির রাজ্য হচ্ছে বিশৃঙ্খল, সমাজবিহীন, অসভ্য, নোংরা, কদর্য ও নিষ্ঠুর। তাঁর প্রকৃতির রাজ্যের ধারণা নিম্নরূপ: ১. ন্যায় অন্যায়ের স্থান ছিল না: প্রকৃতির রাজ্যে প্রত্যেকেরই শত্রু ছিল। তারা সর্বক্ষণ দ্বন্দ্বকলহ, খুন খারাবি ইত্যাদিতে লিপ্ত ছিল। … Read more

মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা হচ্ছে স্বার্থপর, লোভী, আত্মকেন্দ্রিক

মানব প্রকৃতি

টমাস হবস মানব প্রকৃতি সম্পর্কে (ইংরেজি: Thomas Hobbes on Human Nature) অত্যন্ত হতাশাব্যঞ্জক ধারণা পোষণ করতেন যে,মানুষ হচ্ছে স্বার্থপর, লোভী, আত্মকেন্দ্রিক, ক্ষমতালিপ্সু। নিম্নে মানবপ্রকৃতি সম্পর্কে তাঁর ধারণা আলোচনা করা হলো: ১. মানুষ মূলত জড় পদার্থ: টমাস হবস মানবপ্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, মানুষ অন্যান্য জড়বস্তুর ন্যায় একটি পদার্থ। মানবদেহকে তিনি বস্তু এবং মানব মনকে ক্ষয়িষ্ণু … Read more