ব্যর্থ স্বদেশ: রক্তের মতো স্বপ্নের মৃত্যু

মৃত্যুর দেশে স্বপ্নের রঙ মৃত্যুর মতো,
নীল-সবুজের দেশে স্বপ্নকে দেখায় সবুজাভ নীলিমায় অপরূপা!
তোমরা কি জানো—
বাংলার বুকে
স্বপ্ন কেন জমাট রক্তের মতো ঘন অন্ধকার?

এইখানে বহমান
পদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্রের
হাজারো সন্তানের রক্ত ও ঘাম;
এইখানে চোখের কাজলে কামনাবিন্দুর বদলে
বীভৎস শ্বাপদের পাখা,
ক্ষুধার্ত শকুনের মতো ক্ষুধার্ত!

চুপ কর।
টোডের জন্য রয়েছে বিদেশি নেশা।

বাংলার সন্তানেরা
লাফায়-ঝাঁপায়, সূর্য বারবার নিভে যায়,
ফাঁসি হয় চাঁদের আলোর!
ধ্বংসস্তূপের নিচে জাতির হাড়গোড়,
ঘনীভূত আগ্রাসী আগ্নেয়গিরি
দাসত্বকে বিস্তৃত করে;
জ্বলন্ত লাভার নিচে সব শিলীভূত হয়—
ছাই, চুলা, স্বর্গের পিরামিড, স্বেচ্ছাসেবক, দাঁতের মাজন, শব, সব কিছু!

হাহাকার হা…হাকার হা…..হা………হাহ………….হাহাহ…………
ধ্বংসের মতো—
হা……হা………..হা………. হো………….হো…………হো……….!

⬅️ আগের কবিতা📜 সূচিপত্রপরের কবিতা ➡️

ফুটনোট: কবিতাটি পূর্বে ২ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।

Leave a Comment