সমাজ হচ্ছে মানুষের পারস্পরিক ক্রিয়াকলাপের উৎপাদন

সমাজ কি

মার্কসীয় সমাজতত্ত্ব মার্কসবাদকে কেন্দ্র করে মার্কসীয় সমাজতত্ত্ব বিকশিত হয়েছে। উনবিংশ শতাব্দীর শেষভাগ হতে এখন পর্যন্ত বহু মার্কসীয় তাত্ত্বিক মার্কসবাদকে একটি স্বতন্ত্র সমাজতাত্ত্বিক ধারা বলে আখ্যায়িত করেছেন। মার্কস তাঁর জার্মান ভাবাদর্শ গ্রন্থে উৎপাদনের পদ্ধতি বা ধরন (ইংরেজি Mode of Production) এবং ইকোনমিক এন্ড ফিলোজফিক ম্যানুস্ক্রিপ্টস গ্রন্থে ‘the creation of man by human labour’ তত্ত্বের মধ্য দিয়ে … Read more

বিপ্লবী কর্মকাণ্ডের দর্শন হচ্ছে মার্কসবাদ

বিপ্লব

বিপ্লব বা সামাজিক বিপ্লব বা বিপ্লবী দর্শন (ইংরেজি Revolution) হচ্ছে এমন এক রূপান্তরের প্রক্রিয়া যা পুরাতন বুনিয়াদকে সমূলে চূর্ণ করে। এটি এমন এক পরিবর্তন যা পুরনো ব্যবস্থার প্রধান সম্পর্কটিকেই ভেঙে ফেলে। ফরাসি ভাষায় ত্রয়োদশ শতক থেকেই শব্দটি চালু আছে এবং ইংরেজি ভাষায় শব্দটি চালু আছে চতুর্দশ শতকের শেষাংশ থেকে। শব্দটির দ্বারা ১৪৫০ সালের পর থেকেই … Read more

রাষ্ট্র হচ্ছে শ্রেণি শোষণ ও রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার

ফ্রিডরিখ এঙ্গেলস

রাষ্ট্র হচ্ছে (ইংরেজি: State) শ্রেণিবিভক্ত সমাজে শ্রেণি শোষণ ও রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার। ইতিহাসে বিভিন্ন ধরনের শোষণমূলক রাষ্ট্র দেখা গেছে যথা দাসপ্রথাভিত্তিক, সামন্তবাদী ও বুর্জোয়া রাষ্ট্র। যে কোনো দেশের শ্রেণিগুলোর পারস্পরিক সম্পর্ক ও শ্রেণিসংগ্রামের চরিত্র অনুসারে রাষ্ট্র পরিচালনার রূপও বিভিন্ন হয়ে থাকে। বুর্জোয়া প্রজাতন্ত্র, শাসনতান্ত্রিক রাজতন্ত্র ইত্যাদি হচ্ছে তেমনই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন রূপ। কিন্তু যে কোনো … Read more

কার্ল মার্কসের বিচ্ছিন্নতার তত্ত্ব মানব প্রকৃতি নিয়ে আলোচনা করে

মার্কসের বিচ্ছিন্নতার তত্ত্ব

কার্ল মার্কসের বিচ্ছিন্নতার তত্ত্ব (ইংরেজি:Theory of alienation) জনগণের বিচ্ছেদকে (ইংরেজি: estrangement, জার্মান: Entfremdung) মানব প্রকৃতির বিশেষ দিক হিসেবে আলোচনা করে এবং বলে যে বিচ্ছিন্নতা সামাজিক শ্রেণিতে স্তরীভূত সমাজে বসবাস করার একটি পরিণতি। মার্কস পুঁজিবাদী সমাজের দুই প্রধান ত্রুটি শোষণ ও বিচ্ছিন্নতার ধারণা দিয়েছেন। ব্যক্তিমালিকানার ওপর প্রতিষ্ঠিত পুঁজিবাদে সমাজের অর্থনৈতিক বৈষম্য থেকেই হয় শোষণের সৃষ্টি এবং … Read more

মার্কসবাদী বিশ্বদৃষ্টিতে ধর্মের স্বরূপ বিশ্লেষণ

ধর্মের স্বরূপ

কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের দ্বারা প্রতিষ্ঠিত প্রলেতারিয় বিশ্বদৃষ্টিভঙ্গির ভিত্তি হচ্ছে প্রকৃতি এবং সমাজ বিকাশের নিয়মাবলীর আবিষ্কার ও অনুশীলন। প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের আলোচনায় মার্কসবাদ যেসব ক্ষেত্রে ধর্ম সংক্রান্ত আলোচনার প্রয়োজনবোধ করেছে শুধু সেসব আলোচনা থেকেই মার্কসবাদী দৃষ্টিতে ধর্মের বিশ্লেষণ পাওয়া যায়। ধর্মকে মার্কসবাদের স্রষ্টাগণ বিশিষ্ট বা স্বতন্ত্র কোনো বিষয় মনে করেননি। বরং তাঁরা এটিকে মনে … Read more

মুক্তি প্রসঙ্গে মার্কসবাদ

মুক্তি প্রসঙ্গে

মুক্তি বা স্বাধীনতা (ইংরেজি Freedom বা Liberty) হচ্ছে একটি সমাজে মানুষের সম্ভাবনার পূর্ণ উন্নতির সংস্থান করে মানুষের নিজ কর্মসমূহ নির্ধারণ করার সামর্থ্য ও অধিকার। মুক্তি ব্যক্তিগতভাবে একজনও উপভোগ করতে পারেন কিন্তু তা সমাজের ভেতরেই করতে হয়। ব্যক্তিগত গুণগুলো সমাজের ভেতরেই বিভিন্ন দিকে কর্ষণ করা যায়, তাই শুধু সমাজের ভেতরেই ব্যক্তিগত মুক্তি সম্ভব। মানুষের উন্নতির জন্য, … Read more

সামাজিক শ্রেণি হচ্ছে একই প্রণালীতে জীবন নির্বাহকারী সমাজের একটি অংশ

সামাজিক শ্রেণি

শ্রেণি বা সামাজিক শ্রেণি, ইংরেজিতে Social Class, হলো একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে সমাজের এরূপ এক একটি অংশ। সমাজ বিকাশের নিয়মগুলি বোঝা ও ব্যাখা করবার জন্য সমাজের বড় বড় দলের লোকগুলোকে বলা হয় সামাজিক শ্রেণি। এটি দেখা দিয়েছে সামাজিক শ্রম বিভাগ আর সেইসংগে উৎপাদনের উপায়ের উপর ব্যক্তিগত মালিকানা উদ্ভবের ফলে। ব্যক্তিগত মালিকানা দেখা দেবার কারণেই … Read more

মার্কসের দৃষ্টিতে মানুষ হচ্ছে প্রাকৃতিক ও মানবিক বিষয়ের কেন্দ্র

মার্কসের মানুষ

মানুষই হলো মার্কস এঙ্গেলসের জীবনবীক্ষার কেন্দ্রীয় বিষয়। বর্তমানকে বদলাবার প্রয়োজন তারা অনুভব করেছিলেন এই মানব প্রজাতির জন্যই। প্রাণী হিসেবে ‘মনুষ্য’ নাম প্রযুক্ত হলেও সামাজিক প্রাণী হিসেবে বা নৃতাত্ত্বিক অবস্থা থেকে বর্তমান মনুষ্য হিসেবে ‘মানুষ’ শব্দটি একই সাধারণ অর্থ প্রকাশ করে না। কার্ল মার্কস প্রাকৃতিক ও মানবিক এই দুই অর্থে মানুষকে দেখেছেন। অর্থাৎ মার্কসের মানুষ ও … Read more

মাও সে-তুঙের লাল বই — দ্বিতীয় সংস্করণের মুখবন্ধ

মাও সে-তুঙের চিন্তাধারা

কমরেড মাও সে-তুঙ বতর্মান যুগের সবচেয়ে মহান মার্কসবাদী-লেনিনবাদী। কমরেড মাও সে-তুঙ প্রতিভার সঙ্গে, সৃজনশীলভাবে ও সামগ্রিকভাবে মার্কসবাদ-লেনিনবাদকে উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন, রক্ষা করেছেন ও বিকাশ করেছেন, মার্কসবাদ-লেনিনবাদকে এক সম্পূর্ণ নতুন পর্যায়ে উন্নত করেছেন। মাও সে-তুঙের চিন্তাধারা এমন একটা যুগের মার্কসবাদ-লেনিনবাদ, যে যুগে সাম্রাজ্যবাদ সামগ্রিক ধ্বংসের মুখে চলছে আর সমাজতন্ত্র এগিয়ে চলছে বিশ্বব্যাপী বিজয়ের পথে। মাও … Read more

জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ২০১৯ সালের প্রশ্নপত্র

প্রশ্নপত্র

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ২০১৯ সালের বিশ্ববিদ্যালয় ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এটি। মাস্টার্সের বিষয় কোড 311901-এর কোর্স সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা হতে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র এটি। এই পরীক্ষাটি ২০২২ সালের ১০ মে তারিখে অনুষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক বা সমকালীন রাষ্ট্রচিন্তায় যেসব বিষয় পড়ানো হয় তা ২০১৯ সালের এই প্রশ্নপত্র দেখে টের পাওয়া যাবে। প্রশ্নটি … Read more