ঝংকার

ঝংকার গল্প

তিনি পালিয়ে এসেছেন। গভীর জঙ্গল, সামনে পাহাড়ের খাদ বেয়ে বইছে, তারই ধারে একটা কুঁড়ে তৈরি করে উনি ধ্যানমগ্ন আছেন। সরস্বতী বীণ কি করে আবার খুঁজে পাওয়া যায়। সেই তার সাধনা।  মানুষকে ভালোবাসতে গিয়ে, অনেক আঘাত পেয়ে তিনি মদ এবং ধীশক্তির আশ্রয় গ্রহণ করে কোথাও বোধ হয় উঠার চেষ্টা করছিলেন। তাই সমাজ তাঁকে পরিত্যাগ করল, সংসার … Read more

ছবিতে ডায়লেকটিকস

ছবিতে ডায়ালেকটিকস

ডি. ডবলিউ, গ্রিফিথ যখন ‘ইনটলারেন্স’ আর ‘দি বার্থ অব নেশন’ করেছিলেন, তখনই সত্যি সিনেমা জন্মগ্রহণ করেছিল। সে হলাে ১৯১৮-২০ সালের ব্যাপার। তার আগেই অবশ্য ‘গ্রেট ট্রেন রবারি’তে প্রথম ক্লোজ-আপ ব্যবহৃত হয়েছিল। সেটা ১৯০৩ সালে। ‘ইনটলারেন্স’ এবং ‘দি বার্থ অব এ নেশন’ যখন নবীন সােভিয়েত রাশিয়ায় পৌছল, তখন কুলেশভ তার ‘ওয়র্কশপ’ খুলে ফেলেছেন এবং এক্সপেরিমেন্ট করে … Read more

চলচ্চিত্র সাহিত্য ও আমার ছবি

চলচ্চিত্র সাহিত্য ও আমার ছবি

বাংলা ছবির ক্ষেত্রে বাংলা সাহিত্য যেভাবে প্রভাব বিস্তার করেছে সেটাকে সম্পূর্ণভাবে সাহায্যকারী জিনিস বলে মনে করা উচিত হবে না। বাংলা সাহিত্যের অসীম প্রভাবে ছবিটা “বই”-ই হয়ে দাড়িয়েছে। এবং আমাদের ছবি-করিয়েদের প্রথম এবং প্রধান আকর্ষণ হচ্ছে বইটাকে ছবিতে কতখানি বিশ্বস্তভাবে রূপান্তরিত করা যায়। এবং সে কাজ আজও সমানে চলেছে। স্বাধীনভাবে ছবির জন্য লেখা এখনও মারাত্মকভাবে কম … Read more

আমার কথা

আমার কথা

আমাদের দেশে বর্তমানে যে-সব ছবি হচ্ছে, তার মধ্যে কিছু কিছু প্রশংসনীয় ব্যাপার নিশ্চয়ই আছে। তারা মোটামুটি ছবির মাধ্যমটাকে ধরতে পেরেছেন। কিন্তু তাই বলে এই নয় যে পৃথিবীর চলচ্চিত্র প্রগতির সঙ্গে এরা হাত মেলাতে পেরেছেন। বিশেষ করে সমাজ চেতনার দিকটা। আমাদের সবচেয়ে বড়ো দুঃখ হচ্ছে এই যে, আমাদের দেশের শিল্পীরা সমাজ সচেতন নয়। মানুষের সাধারণ দুঃখ-ভালােবাসার … Read more

মার্কসবাদ প্রসঙ্গে

মার্কসবাদ প্রসঙ্গে

কার্ল মার্কস-এর সাথে দীর্ঘ আলোচনা প্রয়োজন। একেবারে প্রথম থেকে তিনি কি বলতে চাচ্ছেন, কেমন করে আর কেন বলতে চাচ্ছেন তার হদিস শুদ্ধু। বদলানোর তাগিদ আমাদের তাড়াহুড়োতে ফেলে দিয়েছে। তার সাথে জুড়েছে আলসেমি। ফলে মার্কসের জ্ঞান রাজ্যে না ঢুকে আমরা তার কড়ি-বরগা গুণে সময় কাটিয়েছি বেশি। তিনি দিতে চেয়েছিলেন বিশ্লেষণের পদ্ধতি, আর আমরা তার বিশ্লেষণটাই নিয়ে … Read more

প্রেম

প্রেম গল্প

সে এলো। সামনের তমাল গাছটা ঝোড়ো বাতাসে দৈত্যের মতো মাথা ঝাঁকাচ্ছিল আর পাশের সুপুরি গাছটা মাটির উপরে পিছাড়ি খাচ্ছিল।  পদ্মা শীতের পদ্মার সমস্ত বালুকণা উঠে এসে নাক চোখ কান বন্ধ করার উপক্রম করেছে। শব্দ সে যে কি অপূর্ব, হাওয়ার যে নিজস্ব একটা চরিত্র আছে এটা পদ্মা পারে একা চাঁদ জ্যোৎস্নায় বসে অনুভব না করলে বোঝা … Read more