মার্কসবাদের একটা বৃহত্তর আখ্যান দরকার যা পুঁজিবাদকে প্রতিস্থাপন করতে পারবে — অরুণ গুপ্ত

ড. অরুণ গুপ্ত একজন লেখক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি Goddesses of Kathmandu valley নামে একটি গবেষণা গ্রন্থ রচনা করেছেন যা রাউটলেজ ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে। তিনি নেপালের দৈনিক অন্নপূর্ণা পোস্টের নিয়মিত লেখক। তাঁর গবেষণার বিষয় সাহিত্যতত্ত্ব, উপনিবেশউত্তর গবেষণা এবং দক্ষিণ এশীয় গবেষণা। তিনি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। বর্তমানে পোখারা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। … Read more

সাম্যবাদ মানুষের সর্বাঙ্গীণ বিকাশের সর্বোচ্চ সামাজিক স্তর

সাম্যবাদ সম্পর্কে

কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস সমাজতন্ত্র ও সাম্যবাদের স্পষ্ট পার্থক্যরেখা আঁকেননি, এমনকি তাঁরা সমাজতন্ত্র ও সাম্যবাদের জন্য কোনো রকমের কল্পনারও আশ্রয় নেননি। তাঁরা সমাজতন্ত্রকে বহুক্ষেত্রে সাম্যবাদ হিসেবেই দেখেছেন। সমাজতন্ত্রকে মধ্যবর্তী একটা উৎপাদনব্যবস্থা হিসেবে দেখেননি। তাঁরা দেখিয়েছেন যে পুঁজিবাদের স্বাভাবিক অনিবার্য উত্তরণ ঘটবে এবং পুঁজিবাদকে বাতিল করে সেই প্রক্রিয়াকে পরিচালিত করবে প্রলেতারিয়েত শ্রেণি। উৎপাদন বৃদ্ধি পেলে … Read more

সমাজ হচ্ছে মানুষের পারস্পরিক ক্রিয়াকলাপের উৎপাদন

সমাজ কি

মার্কসীয় সমাজতত্ত্ব মার্কসবাদকে কেন্দ্র করে মার্কসীয় সমাজতত্ত্ব বিকশিত হয়েছে। উনবিংশ শতাব্দীর শেষভাগ হতে এখন পর্যন্ত বহু মার্কসীয় তাত্ত্বিক মার্কসবাদকে একটি স্বতন্ত্র সমাজতাত্ত্বিক ধারা বলে আখ্যায়িত করেছেন। মার্কস তাঁর জার্মান ভাবাদর্শ গ্রন্থে উৎপাদনের পদ্ধতি বা ধরন (ইংরেজি Mode of Production) এবং ইকোনমিক এন্ড ফিলোজফিক ম্যানুস্ক্রিপ্টস গ্রন্থে ‘the creation of man by human labour’ তত্ত্বের মধ্য দিয়ে … Read more

বিপ্লবী কর্মকাণ্ডের দর্শন হচ্ছে মার্কসবাদ

বিপ্লব

বিপ্লব বা সামাজিক বিপ্লব বা বিপ্লবী দর্শন (ইংরেজি Revolution) হচ্ছে এমন এক রূপান্তরের প্রক্রিয়া যা পুরাতন বুনিয়াদকে সমূলে চূর্ণ করে। এটি এমন এক পরিবর্তন যা পুরনো ব্যবস্থার প্রধান সম্পর্কটিকেই ভেঙে ফেলে। ফরাসি ভাষায় ত্রয়োদশ শতক থেকেই শব্দটি চালু আছে এবং ইংরেজি ভাষায় শব্দটি চালু আছে চতুর্দশ শতকের শেষাংশ থেকে। শব্দটির দ্বারা ১৪৫০ সালের পর থেকেই … Read more

রাষ্ট্র হচ্ছে শ্রেণি শোষণ ও রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার

ফ্রিডরিখ এঙ্গেলস

রাষ্ট্র হচ্ছে (ইংরেজি: State) শ্রেণিবিভক্ত সমাজে শ্রেণি শোষণ ও রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার। ইতিহাসে বিভিন্ন ধরনের শোষণমূলক রাষ্ট্র দেখা গেছে যথা দাসপ্রথাভিত্তিক, সামন্তবাদী ও বুর্জোয়া রাষ্ট্র। যে কোনো দেশের শ্রেণিগুলোর পারস্পরিক সম্পর্ক ও শ্রেণিসংগ্রামের চরিত্র অনুসারে রাষ্ট্র পরিচালনার রূপও বিভিন্ন হয়ে থাকে। বুর্জোয়া প্রজাতন্ত্র, শাসনতান্ত্রিক রাজতন্ত্র ইত্যাদি হচ্ছে তেমনই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন রূপ। কিন্তু যে কোনো … Read more

পুঁজিবাদ হচ্ছে মানবেতিহাসে পণ্য সম্পর্কের সামাজিক স্তর

পুঁজিবাদ

উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা ও পুঁজি কর্তৃক ভাড়াটে শ্রমের শোষণের ভিত্তিতে প্রতিষ্ঠিত সামাজিক-অর্থনৈতিক গঠনরূপ হচ্ছে পুঁজিবাদ (ইংরেজি: Capitalism)। এটি ইতিহাসের একটি সামাজিক স্তর। এই ব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য থাকে বিক্রয়, দ্রব্যের ব্যবহার করা নয়। বাজার এখানে শ্রমশক্তিকে পণ্য হিসেবে কেনা বেচার ব্যবস্থা করে এবং এই কেনাবেচায় অর্থ, মজুরি ও বেতন থাকে মাধ্যম। সামাজিক প্রয়োজন বা সম্পত্তি-নিরপেক্ষ … Read more

পুঁজি কী? সংজ্ঞা, প্রকারভেদ ও সাধারণ অর্থনীতি থেকে মার্কসবাদী দৃষ্টিভঙ্গি পর্যন্ত বিস্তারিত আলোচনা

কার্ল মার্কসের প্রতিকৃতি এবং তার বিখ্যাত উক্তি—সঞ্চয় মানে সামাজিক ধনের জগতকে জয় করা এবং শোষিত মানুষের ওপর পুঁজিবাদের প্রভুত্ব প্রসার করা।

পুঁজি (ইংরেজি: Capital) হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদানসমূহের একটি উপাদান। সম্পদ বৃদ্ধির জন্য উৎপাদনের ক্ষেত্রে জমি, যন্ত্র, শ্রম এবং পুঁজি — এই চারটি উপাদান প্রধান। ব্যবসায়ের ক্ষেত্রে ‘পুঁজি’ শব্দ দ্বারা নতুন পণ্য ক্রয়ের আর্থিক সামর্থ্য বোঝায়। এরূপ অর্থে পুঁজি বলতে কেবল টাকা নয়, মালিকের মালিকানাধীন দালানকোঠা, জমি, যন্ত্রপাতি এবং অন্যান্য দ্রব্যসামগ্রী বোঝাতে পারে।[১] মার্কসবাদী অর্থনৈতিক … Read more

কার্ল মার্কসের বিচ্ছিন্নতার তত্ত্ব মানব প্রকৃতি নিয়ে আলোচনা করে

মার্কসের বিচ্ছিন্নতার তত্ত্ব

কার্ল মার্কসের বিচ্ছিন্নতার তত্ত্ব (ইংরেজি:Theory of alienation) জনগণের বিচ্ছেদকে (ইংরেজি: estrangement, জার্মান: Entfremdung) মানব প্রকৃতির বিশেষ দিক হিসেবে আলোচনা করে এবং বলে যে বিচ্ছিন্নতা সামাজিক শ্রেণিতে স্তরীভূত সমাজে বসবাস করার একটি পরিণতি। মার্কস পুঁজিবাদী সমাজের দুই প্রধান ত্রুটি শোষণ ও বিচ্ছিন্নতার ধারণা দিয়েছেন। ব্যক্তিমালিকানার ওপর প্রতিষ্ঠিত পুঁজিবাদে সমাজের অর্থনৈতিক বৈষম্য থেকেই হয় শোষণের সৃষ্টি এবং … Read more

মার্কসবাদী বিশ্বদৃষ্টিতে ধর্মের স্বরূপ বিশ্লেষণ

ধর্মের স্বরূপ

কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের দ্বারা প্রতিষ্ঠিত প্রলেতারিয় বিশ্বদৃষ্টিভঙ্গির ভিত্তি হচ্ছে প্রকৃতি এবং সমাজ বিকাশের নিয়মাবলীর আবিষ্কার ও অনুশীলন। প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের আলোচনায় মার্কসবাদ যেসব ক্ষেত্রে ধর্ম সংক্রান্ত আলোচনার প্রয়োজনবোধ করেছে শুধু সেসব আলোচনা থেকেই মার্কসবাদী দৃষ্টিতে ধর্মের বিশ্লেষণ পাওয়া যায়। ধর্মকে মার্কসবাদের স্রষ্টাগণ বিশিষ্ট বা স্বতন্ত্র কোনো বিষয় মনে করেননি। বরং তাঁরা এটিকে মনে … Read more

মার্কসবাদী দৃষ্টিতে ইতিহাস হচ্ছে সমাজের অবস্থা ও সম্পর্কের বিশ্লেষণী পদ্ধতি

মার্কসবাদী দৃষ্টিতে ইতিহাস

মার্কসবাদী দৃষ্টিতে ইতিহাস (ইংরেজি: History from Marxist point of view) হচ্ছে যে কোনো সময়ের বাস্তব অবস্থা, নানা শর্ত, বিভিন্ন সম্পর্কের অন্তর্ভেদ করার বিশ্লেষণী পদ্ধতি। ইতিহাস বিষয়ে এঙ্গেলসের দক্ষতা ছিলো মার্কসের চেয়ে বিস্তৃত। মার্কস তাই বলেছিলেন যে, ইতিহাসের বস্তুবাদী ধারনায় এঙ্গেলস একেবারে নিজস্ব পদ্ধতিতে পৌঁছেছিলেন। এঙ্গেলস কিন্তু বলেছেন, ‘মানুষের ইতিহাসের বিকাশের নিয়ম’ মার্কসের দুটি মূল্যবান আবিষ্কারের … Read more