রাজনীতি হচ্ছে রাষ্ট্র ও সমাজে বিদ্যমান বিভিন্ন শ্রেণির সম্পর্ক

রাজনীতি

রাজনীতি বা রাষ্ট্রনীতি (ইংরেজি: Politics) হচ্ছে রাষ্ট্র ও সমাজে বিদ্যমান বিভিন্ন শ্রেণির সম্পর্ক। অর্থাৎ রাজনীতি হচ্ছে রাষ্ট্রে বিরাজমান যে-কোনো সমস্যা সমাধানের কর্মপ্রক্রিয়া। যদিও বাংলা ভাষায় ‘রাজনীতি’ শব্দটির আক্ষরিক অর্থ মূলত রাষ্ট্র পরিচালনাসংক্রান্ত নীতি।[১] প্রচলিত অর্থে আমরা রাজনীতি বলতে রাষ্ট্রক্ষমতায় অংশগ্রহণ কিংবা সেই পরিচালন প্রক্রিয়ায় অংশ নেওয়ার লক্ষ্যে পরিচালিত আন্দোলনকে বুঝি। এই প্রেক্ষাপট থেকেই আমরা ‘স্বাধীনতার … Read more

বিশ্ব ইতিহাস বা মানব ইতিহাস প্রাগৈতিহাসিক থেকে বর্তমান পর্যন্ত মানুষের ইতিহাস

বিশ্ব ইতিহাস

বিশ্ব ইতিহাস বা মানব ইতিহাস, (ইংরেজি: world history) প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান পর্যন্ত মানবজাতির নথিপ্রমাণিত (রেকর্ড) ইতিহাস। আধুনিক মানুষ প্রায় ৩০০,০০০ বছর আগে আফ্রিকায় বিবর্তিত হয়েছিল এবং প্রাথমিকভাবে শিকারী-সংগ্রাহক হিসেবে বসবাস করত। শেষ বরফ যুগে তারা আফ্রিকা থেকে বেরিয়ে এসেছিল এবং ১২,০০০ বছর আগে বরফ যুগের শেষ নাগাদ অ্যান্টার্কটিকা ছাড়া প্রতিটি মহাদেশে ছড়িয়ে পড়েছিল। এর … Read more

বিজ্ঞান হচ্ছে একটি সুসংবদ্ধ উদ্যোগ যা মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান তৈরি এবং সংগঠিত করে

বিজ্ঞান

বিজ্ঞান (ইংরেজি: Science) হচ্ছে একটি সুসংবদ্ধ উদ্যোগ যা মহাবিশ্ব সম্পর্কে পরীক্ষাযোগ্য অনুকল্প ও প্রত্যক্ষণগুলির আকারে জ্ঞান তৈরি এবং সংগঠিত করে। বিজ্ঞান হচ্ছে মানব ক্রিয়াকলাপের বহুবিধ ক্ষেত্র এবং সামাজিক চেতনার বিশেষ রূপ। বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে প্রকৃতি, সমাজ ও চিন্তনের বিষয়বস্তু ও প্রক্রিয়াসমূহ এবং তাদের গুনাগুণ, সম্পর্ক ও নিয়মাবলী অধ্যয়ন করা। বিজ্ঞান শুধু তথ্য ও নিয়মাবলী সম্পর্কে … Read more

শিক্ষা হচ্ছে এমন শৃঙ্খলা যা বিদ্যালয় বা একই পরিবেশে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কিত

শিক্ষা প্রসঙ্গে

শিক্ষা (ইংরেজি: Education) হচ্ছে এমন শৃঙ্খলা যা বিদ্যালয় বা বিদ্যালয়ের মতো পরিবেশে শিক্ষাদান এবং শেখার পদ্ধতির সাথে সম্পর্কিত। অর্থাৎ শিক্ষা হচ্ছে শেখার সুবিধার্থে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, বিশ্বাস এবং অভ্যাস অর্জনের প্রক্রিয়া।[১] এটি সামাজিকীকরণের বিভিন্ন অনানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উপায় যেমন গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং পিতামাতা-সন্তানের সম্পর্কের মাধ্যমে প্রাপ্ত শিক্ষা থেকে আলাদা। শিক্ষাগত পদ্ধতিগুলির মধ্যে গল্প বলা, … Read more

শিল্পকলা হচ্ছে সৃজনশীল অভিব্যক্তি, গল্প বলার এবং সাংস্কৃতিক অংশগ্রহণের পরিসর

অঁরি মাতিসের নাচ, আধুনিকতা

শিল্পকলা বা চারুকারুকলা বা সৃজনশীল শিল্পকলা বা আর্ট (ইংরেজি: The Arts) হচ্ছে সৃজনশীল অভিব্যক্তি, গল্প বলার এবং সাংস্কৃতিক অংশগ্রহণের সাথে জড়িত মানবিক অনুশীলনের একটি বিস্তৃত পরিসর। শিল্পকলা বিভিন্ন মাধ্যমের চিন্তাভাবনা, কাজসমূহ এবং অস্তিত্বের বিভিন্ন এবং বহুবিধ পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে। মানব জীবনের একটি গতিশীল এবং চরিত্রগতভাবে ধ্রুবক বৈশিষ্ট্য হিসেবে শিল্পকলা ক্রমশ শৈলীযুক্ত এবং জটিল রূপে বিকশিত … Read more

সংস্কৃতি মানুষ ও সমাজের রূপান্তরমূলক ক্রিয়া ও ফলাফলের সমষ্টি

সংস্কৃতি কী

সংস্কৃতি বা কৃষ্টি (ইংরেজি: Culture) হচ্ছে মানুষ ও সমাজের সকল ধরনের রূপান্তরমূলক ক্রিয়াকলাপ এবং এ সকল ক্রিয়াকলাপের ফলাফলের সমষ্টি। সংস্কৃতি মানুষের জীবনধারা ব্যবহারগত ও রূপান্তরগত রূপের প্রতিফলন। সমাজের ঐতিহাসিক রূপান্তরের প্রক্রিয়ায় বিভিন্ন সমাজের মানুষ হিসেবে আমরা প্রতিনিয়তই ঐ সমাজের সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যে বেড়ে উঠি। সংস্কৃতির কারণেই মানুষের ব্যক্তি জীবন এবং সমাজ জীবন অন্য প্রাণীদের থেকে … Read more

সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির লিখিত অথবা মুদ্রিত বিষয়

সাহিত্য

ব্যাপক অর্থে সাহিত্য (ইংরেজি: Literature) হচ্ছে যে কোনো লিখিত অথবা মুদ্রিত বিষয়। বিশেষ অর্থে সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির বহিঃপ্রকাশ। সাহিত্যকে মানব অভিজ্ঞতার নন্দনতাত্ত্বিক বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। এই অর্থে উপন্যাস, ছোটোগল্প, মহাকাব্য, গীতিকবিতা এবং নাটক সাহিত্যের পর্যায়ে পড়ে।[১] এক কথায় বলা যায়, ইন্দ্রিয় দিয়ে ধারণকৃত পার্থিব বা মহাপার্থিব বা অপার্থিব চিন্তা চেতনা, অনুভূতি, … Read more

ইতিহাস বস্তুর বিকাশের চেতনানিরপেক্ষ প্রক্রিয়া যা বাস্তবে সংঘটিত ও লিখিত

ইতিহাস

ইতিহাস (ইংরেজি: History) হচ্ছে কোনো বস্তুর বিকাশের খোদ চেতনানিরপেক্ষ প্রক্রিয়া যা বাস্তবে স্থান ও কালে সংঘটিত হয়।[১] এক কথায় এটি হচ্ছে লিখিত নথিতে অতীতের বর্ণনা এবং উক্ত বর্ণনার অধ্যয়ন। এটা তুলে ধরে দেশ, জাতি বা প্রকৃতির বিভিন্ন যুগের সামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনের সত্যনিষ্ঠ ধারাবাহিক বর্ণনা। মানুষের সভ্যতার অগ্রগতির সঙ্গে যুক্ত এই সব বর্ণনাই ইতিহাসের বিষয়বস্তু। … Read more

দর্শন কী? দর্শন হচ্ছে মানুষের বিশ্ববীক্ষা ও দৃষ্টিভঙ্গির মৌল বিধানের আলোচনা

দর্শন কী ও কাকে বলে

দর্শন কী? দর্শন (ইংরেজি: Philosophy) হচ্ছে সামাজিক চেতনার সেই রূপ যা প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সংশ্লেষণ করে। পৃথিবী এবং পৃথিবীতে মানুষের স্থান সম্পর্কে বিশ্ববীক্ষা, ধারণা বা দৃষ্টিভঙ্গির একটি সুসংবদ্ধ ব্যবস্থা প্রণয়নই হচ্ছে দর্শনের লক্ষ্য। শ্রেণিস্বার্থ, রাজনৈতিক ও ভাবাদর্শগত সংগ্রামের সংগে দর্শন অঙ্গাঙ্গীভাবে জড়িত।[১] দর্শন অভিধাটি ব্যবহৃত হতো অ-ধর্মীয় উপায়ে বিশ্বের বিশ্লেষণ বোঝাতে। এটি জ্যোতির্বিজ্ঞান, গণিত, রাজনৈতিক … Read more

রাষ্ট্রবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে

রাষ্ট্রবিজ্ঞান

রাষ্ট্রবিজ্ঞান বলতে সাধারণভাবে সেই বিষয়টিকে বুঝায়, (ইংরেজি: Definition of Political Science) যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র, সরকার ও জনগণ। শব্দগত অর্থে, রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Political Science। এটি এসেছে গ্রিক শব্দ Polis থেকে, যার অর্থ নগর। প্রাচীন গ্রিস এবং রোমে প্রতিটি নগরকে এক … Read more

error: Content is protected !!